এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ben Arfa | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৫167460
  • ফুত্তি কই? চিন্তা তো। দাম পড়ে গেলে পুরো ঝাড় হয়ে যাবে, যদিও আমি ইনভেস্টমেন্টের জন্যে কিনিনি।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৪167459
  • রাশিয়ান বই পড়ে স্তেপ খুব রোমান্টিক লাগত, গরমকালে ফসল থাকলে সুন্দর দেখায় নিশ্চয়ই। তবে তোমাদের শীতকালটা সত্যিই টাফ
  • রোবু | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৩167458
  • হাউসিং বেলুন ফেটেছে তো। নাগেরবাজার বাদে কলকাতায় সব জায়গায় ফ্ল্যাট এর দাম হয় কমে গ্যাছে নয় আর বাড়েনি, গত বছরের তুলনায়। সেদিনই তো 'এই সময়' এ রিপোর্ট বেরিয়েছিল।
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৮167456
  • স্তেপ মাইলের পর মাইল ধূ ধূ মাঠ। শস্যের সময় শস্য থাকে হয়ত। তবে আমরা তো গরমে থাকলাম না। আস্তানার আশেপাশে জমি খুব অনূর্বর। খুব ক্ষ্ট করে চাষ করতে হয়। শীতে মাইলের পর মাইল ধবধবে সাদা বরফ। কদাচিত খয়েরী ছিটে। সূর্যাস্তের সময় আকাশ-মাটি জুড়ে সে এক দৃশ্য হয় বটে!
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৮167457
  • অজ্জিতদার এতে এত ফুত্তি কিসের? তোমার ফেলাট তো কেনা হয়েই গেছে।
  • Ben Arfa | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৬167455
  • বিলটা পার্লামেন্টে আছে তো। রোজ রেডিওতে অ্যাড দিচ্ছে। মনে হয় পাশ হয়ে যাবে।

    ওদিকে রিজার্ভ ব্যাঙ্কও বলে দিয়েছে আর ওই ৮০-২০ লোন দেওয়া যাবে না।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫০167454
  • রাজদীপের লিঙ্কের ঘটনাটা, ভয়ঙ্কর, এই হনার কিলিং, ২০১৩ সালেও হয়েই চলেছে :-((
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৫167453
  • হ্যাঁ কিন্তু বিলটা অ্যাকসেপ্টেড হয় নি।

    আর কলকাতা পুণে দুইজায়গাতেই দেখলাম ব ইল্ডার ব্রোকার নেক্সাস কীভাবে হু হু করে দাম বাড়িয়ে যায়। ইনফ্রাস্ট্রাকচারের ই নেই, হই হই করে দাম বাড়ছে।

    আর সরকারের সাথে জয়েন্ট যে সব প্রকল্প হয় তার মধ্যে তো 'ভেতর থেকে' কতরকম যে জালিবাজি হয়! এই শাপুরজি পালমজির 'সুখবৃষ্টি' নাকি নিম্ন ও মধ্যবিত্তদের জন্য সরকারী সহযোগীতায় আবাসন প্রকল্প। তেনারা কাগজে পাতাজোড়া অ্যাড দিলেন পরের ফেজের ফর্ম পাওয়া যাবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত। যে দিন অ্যাড বেরোল পরেরদিনই নাকি সমস্ত ব্যাঙ্কের সমস্ত ব্র্যাঞ্চ থেকে ফর্ম ফুরিয়ে গেল। তখন বলল আবার অ্যাড বেরোবে। দেড় সপ্তাহ বাদে চুপিচুপি অরেকটা বেরোল একটা উইকডেতে। সেও পরেরদিন সকালে গিয়ে জানা গেল যেদিন অ্যাড বেরিয়েছে, সেদিন দুপুরেই নাকি ফুরিয়ে গেছে।

    সেইসব ফ্ল্যাটের 1BHK র দাম 4.42 লাখ আর 2BHK 9.92 লাখ বোঝাই যাচ্ছে ভেতর থেকে কেউ বা কারা ফর্মগুলো সকলের নাগালের বাইরে তুলে নিচ্ছে।

    এদিকে এদের প্রথম ফেজের ফ্ল্যাট এখন রিসে৩ল হচ্ছে ওয়ান বিএইচকে ১১ থেকে ১৫ লাখে আর ট্যু বিএইচকে ২৬ থেকে ৩০ লাখে। ওদিকে এই অ্যাকশান এরিয়া ৩ এ কারো যদি সন্ধ্যে সাতটায় বুকে ব্যথা হয় --- তো, হয়ে গেল তার।
  • Bhagidaar | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৪167451
  • ওরে বাবা। আমি তো আর সিইও এনারাই নই, ও অনেক টাকা।
  • Ben Arfa | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৩167450
  • শিগ্গিরি ফাটবে। অলরেডি একটা বিল এসেছে যে বাড়ির দাম আর সুপার-বিল্টের ওপর করা যাবে না, কার্পেট এরিয়ার ওপর করতে হবে। এখন অলরেডি যা দামে বিক্রি হয়েছে, তাতে এইটা বড় চাপ। লোকে যদি লাভ করতে চায়, তাইলে কার্পেট এরিয়ার হিসেবে প্রতি স্কোয়্যারফুট দাম প্রায় ৫০% বাড়বে - আমার ধারণা সেটা আদৌ সাস্টেইনেবল নয়।
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৭167448
  • এই হাউসিং বাবলটা যে কবে ফাটবে কে জানে!!! বাড়ির দাম এত বেশী যে কেন হয় কে জানে। ঃ-((
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৭167447
  • এনারাইদের কাছে বেশী না ভাগী। এই মাত্তর ৬৬ থেকে ৭০ লাখ মত।
  • Bhagidaar | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৫167446
  • পুনেতে আপনার আসে পাশে 2BHK ফ্লাটের দাম ক পয়সা?
  • Bhagidaar | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৪167445
  • এ কি নাম!
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৩167443
  • ইইইকসস! আগের পোস্টটা আমার :-(((
    ফেবু চ্যাট চলে এসেছে।
  • পরভীন বাবি তো আমাদের যৈবনে ছিল | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৩167444
  • না আলিবাগের বীচে ঠিক পাওয়া যায় না, তবে কাসিদ আলিবাগ থেকে খুব কাছে। আমার আলিবাগ বোর লেগেছিল বলে কাসিদে চলে গেছিলাম। ঐটাই বলছি কুমুকে নিয়ে যাব।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৯167442
  • স্তেপ ব্যাপার-টা কিরকম - মাইলের পর মাইল ফাঁকা মাঠ, শস্যক্ষেত?

    নিমের হাওয়া খুব ভাল শুনেছি, কুমুকে লাকি-ই বলতে হবে, জানলা খোলা যায় কি?
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৭167441
  • আলিবাগের বিচেও রঙীন পাথর পাওয়া যায়? আরেকটা বিচের ছবি দিয়েছিলে দমদি নানা রঙের নুড়ি ছড়ানো। ওর নাম কাসিদ না? ওটাও কি পুনাতে?
  • Ben Arfa | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৬167440
  • হেঃ, সব কোথায় পড়ে আছে।

    আমার আপিসে জানলা দিয়ে বেস্পতি/শনি দেখা যায়, প্রায়সই দু একটা ধূমকেতু হুশ্‌ করে বেরিয়ে যায়, ডার্থ ভেডার মঙ্গলের গুণ্ডাদের ধরে ক্যালায় - সেসবও দেখা যায়...
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৫167439
  • দ-এর বারান্দাটি বড়ই লোভনীয়
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০১167437
  • আমি ক্রমেই ডিমোটেড হচ্ছি - জানলা-সহ সিঙ্গল রুম, তাপ্পর জানলা-হীন সিঙ্গল রুম, জানলার পশে কিউব, নেক্সট গন্তব্য দেয়ালের পাশে কিউব, উঠে দাঁড়ালেও জানলা অব্দি চোখ যায় না। দিগন্ত জোড়া পাহাড়, কিন্তু দেয়াল ভেদ করে তাকে দেখব কি করে ..
    পুণেতে রিলোকেট করতে হবে
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০১167438
  • পাহাড়, জঙ্গল, নদী কিম্বা লেক এইগুলো জানলা দিয়ে দেখা গেলে বেশ ভাল ব্যপার হয়। সত্যি সত্যিই আপিসে স্ট্রেস কম হয়।

    কুমু আমার এখানে এসে ৭ দিন থেকে যাও না। দশতলার বারান্দা বসে সারাদিন পাহাড় দেখতে দেখতে বই পড়বে, বিকেলবেলা কুচোদের খেলা দেখবে, সন্ধ্যের পর হাপ্প্যান্ট পরা মনুষ্যদিগের ব্যাডমিন্টন খেলা দেখবে .... একদিন আলিবাগের রঙীন পাথর ছড়ানো শক্ত সমুদ্রসৈকত থেকে ঘুরিয়ে আনবো।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৪167436
  • পুণেতে আমার দু'মাসের ঘর আপিসও অম্নি পাহাড়ওয়ালা জানলা সমেত ছিল। কিছুদিন আগেও জানলা মানেই ছিল জঙ্গল। এখোন চার্চ, খাঁড়ি, আকাশ, এইসব।
  • jhiki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৮167435
  • আকাশ পরিষ্কার থাকলে আমার বাড়ীর জানালা দিয়ে মৃত আগ্নেয়গিরি মাউন্ট সালাক দেখা যায়। আমার বাড়ীর ঠিক সামনে একটা নদীও আছে, যদিও তাকে নদী বলে চেনা যায়না।
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৫167434
  • থাগ্গে তবে।নিমগাছ নিমগাছে থাকুক, পাহাড় পাহাড়ে।
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৩167433
  • পৃথিবীতে শুধু বৈষম্য। কেউ পাহাড় দেখে, কেউ দেখে শুধু মাইলের পর মাইল খটখটে শুকনো স্তেপ। কেউ মেঘ মেখে বাড়ি ফেরে, কেউ রাস্তায় বেরোলে উত্তুরে হাওয়া ঝটকা মেরে ফেলে দিতে চায় সেপ্টেম্বর মাসেই। নেহাত, ওজনটা ভালোই বাড়িয়েছি, তাই এখনও দুপায়ের ওপর খাড়া আছি।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৯167432
  • না ফুড সায়েন্টিস্ট নেয় না। তবে নিতেও পারে কে জানে ......... ডোমেন নলেজের জন্য হয়ত নিতেও পারে।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৭167430
  • ছাদের ক্যাফেটেরিয়াগুলো থেকে প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আর হ্যাঁ এমনকি টয়লেটের থেকেও পাহাড় দেখা যায়। ঐজন্য আমাদের টয়লেটগুলোতে কোনও জানলার ব্যবস্থাই রাখে নি কর্তৃপক্ষ।

    আমরা রীতিমত পাহাড়ের ওপরে মেঘের অবস্থান দেখে ঠিক করি অফিস থেকে বেরোব কিনা ---- বৃষ্টি পৌঁছোবার আগেই বাড়ী পৌঁছোটে পারব কিনা।
    ইত্যাদি .......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত