এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩১167580
  • dd দা সব ঠিক হয়ে যাবে - কিচ্ছু চিন্তা নেই - ভালো লোকদের কক্ষণো কষ্ট পেতে হয় না
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৪167579
  • ডিডিদা, মেয়ে সম্পূর্ণ ভালো হয়ে যাবে।
  • I | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৭167578
  • আসলে চিন্টুবাবুই আমাকে এস এম এস করার আইডিয়া দেন। থ্যাংকুটা ওঁর প্রাপ্য। আমি একটু কিন্তু কিন্তু করছিলাম।দীপ্তেনদার নাম্বারও ওঁর থেকে পাওয়া। পরে অবশ্য দেখলাম আমার কাছেও ছিল।
  • সায়ন | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৮167577
  • ইন্দোদা থ্যাঙ্ক্যু এগুলো জানানোর জন্য।
  • omnath | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২167576
  • সরি দীপ্তেন্দা, ফোনে খবর পেয়ে ফোন করে ফেলেছিলাম, ভাট পড়লে করতাম না। অবশ্য এনগেজড ছিল বলে জানিনা আপনাকেই করে ফেলেছিলাম কিনা, মানে নাম্বারটা এখনো আপনারই আছে কিনা। যাকগে খুব শিগ্রি সব ঠিক হয়ে যাবে।নিশ্চিত।
  • pragati | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫০167575
  • ডিডি-দা, আপনার মেয়ে ভালো হয়ে যাবে।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৮167574
  • ইন্দো, বাকিটাও একটু জানাস।
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৭167573
  • আপডেটের জন্য ইন্দোদাকে থ্যাঙ্কু।
    কি আর বলি। ডিডিদার মেয়ে যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৬167572
  • হুঁ। শনিবারে জানলে একটু জানাস ইন্ডো।
  • I | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪১167571
  • এইমাত্র দীপ্তেন্দার সঙ্গে কথা হল। এস এম এস করেছিলাম, তার উত্তরে দীপ্তেনদা ফোন ব্যাক করেছিল। সারা শরীরে ছড়িয়ে পড়া ব্যাপারটা দীপ্তেনদা মিন করতে চায় নি। তবে আসলেই বড়, ৩৫০০ সিসি। পুরো পেট জুড়ে। স্বস্তির কথা এটাই যে, টিউমার মার্কার সব ক'টাই নেগেটিভ, যার অর্থ ম্যালিগন্যান্সির সম্ভাবনা কম। অত বড় টিউমার ম্যালিগন্যান্ট হলে টিউমার মার্কার স্কাই হাই হত বলে আমার ধারণা।
    যাহোক, শনিবার দীপ্তেনদা সার্জেনের সঙ্গে কথা বলে অপারেশনের ডেট ফিক্স করবে। ল্যাপারোস্কোপিক সার্জারি হবে, তারপর বায়োপসি করে আধ ঘন্টার মধ্যেই জানা যাবে সিস্টের নেচার। মেয়ে সেই সময় ওটিতেই থাকবে, বায়োপসির রেজাল্ট দেখে সার্জারির বাকিটা ঠিক হবে।

    এইসব তথ্য দীপ্তেনদা'র অনুমতিসাপেক্ষেই লিখলাম।
  • kk | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪০167570
  • আজকাল এত পিছিয়ে পড়া করতে হয়, উঃ !! ব্ল্যাংকি মেডেল পেয়েছে দেখলাম। ওরে, অনেক অভিনন্দন নিস।
  • kk | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৯167569
  • দীপ্তেনদা,

    আপনার মেয়ে এক্কেবারে ভালো হয়ে যাবে। খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। দেখবেন।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৭167568
  • এই একটা জিনিস আমারও হেবি। আমি দুটো আপিসে বসি। এখন একটা কমে গেছে। সেটা কেমন শুনলে আমরা ভির্মি খাবেন। পরে লিখছি। কিন্তু এখন যে সাব আপিসটায় বসি, সেটার ভিউও মন্দ না। জানলা দিয়ে তাকালেই মিসিসিপি।
  • sp | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৪167567
  • আমিও লুরুর বাসিন্দা, নীপা যদিও। ডিডিদা যদি কোনো দরকার লাগে জানাবেন, আপনার মেয়ে ভালো হয়ে উঠুক তাড়াতাড়ি।

    কয়েক পাতা আগে আপিসের জানালা দিয়ে নানান ভিউএর আলুচানা দেখে নস্টলজি হইয়া গেলাম। আমার আগের ক্লায়েনের আপিসের থেকে জানালা ভিউঃ



    জানে কাহাঁ গয়ে উও দিনঃ-(
  • Atoz | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩১167566
  • ডিডি, ভালো হয়ে যাবে আপনার মেয়ে। ভালো হয়ে যাবে।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৯167565
  • ডিডিদা, ভরসা রাখুন! সব বিপদ নিশ্চয়ই কেটে যাবে -- মেয়ে ভালো হয়ে উঠুক, শুভেচ্ছা রইলো!
  • সায়ন | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৫167564
  • ডিডিদা, আমি A+, আমার নাম্বার তোমার কাছে আছে তাও লিখে রাখছি 9611105248, এখন ফোন করছি না। এ পাতায় আপডেট দাও অপারেশনের ডেট পেলে উইদাউট ফেইল। সব ঠিক হয়ে যাবে।
  • rabaahuta | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:২২167563
  • দীপ্তেন্দার মেয়ে চটপট ভালো হয়ে উঠুন - শুভেচ্ছা রইলো।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪167562
  • এবাবা! দীপ্তেনদা মেয়ে ভাল হয়ে যাবে। সম্ভব হলে একটু আপডেট দিবেন।
  • potke | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৪167561
  • ডিডিদা, কিছু দরকার লাগলে বোলো।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৯167560
  • কি আর লিখি। দীপ্তেন্দা খবর টবর দিও।
  • I | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৪167559
  • লুরুর বর্তমান বাসিন্দারা কেউ একটু জানাতে-টানাতে পারবেন? যদি কোনো দরকার লাগে !
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৩167558
  • কেলো করেছে। দীপ্তেন্দা, আমি লুরুতেই আছি, দরকার হলে ডেকো।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫০167557
  • দীপ্তেন্দা, ভাল থাকবেন, মেয়ে সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি।
  • I | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৬167556
  • কোনোভাবে কাজে লাগলে, বোলো।
  • I | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪১167555
  • মানে কী ! মেয়ে শিগগির ভালো উঠুক। দীপ্তেন্দা, ভালো থেকো।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৯167554
  • জাস্ট জানিয়ে রাখছি।
    আমার বাকরীটার পতন ও মৃত্যু ঘটেছে। ব্যাটারা মাইনেই দিতে পারছিলো না। পাওনাদারদের দাঁত খিঁচানো শুনতে, সে ও বিনা পয়সায়, পোষাচ্ছিলো না। তো ইতি।

    এহ বাহ্য। আমার এক মে'(টুইনের একজন) পেট ভর্তি সিস্ট ধরা পরেছে। ওভারিয়ান সিস্ট। এখন সারা শরীর জুড়ে বসেছে।প্রায় ৩৫০০ সিসি। টেস্টের পর টেস্ট চলছে। এই শনিবারে অপারেশনের দিন ফিক্স করতে হবে।

    এইসব নিয়ে, আপাদ মস্তক ন্যাজ এক ভুবনময় গোবোরে মেখে বসে আছি। তাই এ পাড়ায় গতায়াত প্রায় বন্ধো। আর কোনো কারন নেই।

    ফোন কইরেন্না।প্লীস।

    কোনো খপর থাকলে জানিয়ে দোবো। যদি দরকার পরে (ব্লাড গ্রুপ এ+) হাঁক পারবো।
  • a x | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৬167553
  • এই ক্রাইস্ট চার্চের ঘটনা ঘিরে ক্রিশ্চিয়ান স্কুল বনাম এমনি স্কুল এরকম একটা জিনিস না তৈরি হয়!
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৭167551
  • ঃ( আমি হোয়াইট হাউসেই বসবো। তাও অনেক রাত্তিরে। ঃ(
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৭167552
  • ও বালি সরকার ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত