এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অঙ্কুর পাণ্ডে | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৭167670
  • নতুন বাংলা ব্লগ- --- - -- - - >
  • kaushik | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৩167669
  • Ben Arfa কি অরিজীৎ'দা ??
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫২167667
  • সোসেনদির ১১:৫০ কোন গানের জন্য?

    আর তাহলে মনে হয় 'তুমি সন্ধ্যার মেঘমালা' ছাড়া আর অপশন নেই। কিন্তু ওটা তো নিনাদি কিনে রেখেছেন :-)
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫২167668
  • কি করতে কি করি।

  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫০167665
  • এই যেমন এটার একবর্ণও বুঝি না।



    কিন্তু শুনি বারবার, বিটের জন্য।
  • sosen | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫০167666
  • এটা এমন কিছু অসাধারণ লাগে না। গায়ে কাটা না দিলে, চোখ করকর না কর্লে, আমার জন্য কেউ গাইছে মনে না হলে আর কি লিরিক হল।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৯167664
  • কৌশিক ওটা দেখার। ঃ)
  • kaushik | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৮167662
  • aka,

    ইউনির নেটওয়ার্কে youtube ব্লক করে রেখেছে - বাড়ি গিয়ে শুনব!
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৮167663
  • আর ইয়ে, প্রিয় বন্ধুর পাড়া নি:ঝুম কোথায় গেল আজ্জো দা?
    এই কবিতা রেখে যাই, আগেও দিয়েছি বহুবার:

    মল্লার

    আমি গিটার বাজাতে পারিনা
    তাই আঙুলে জমেছে কষ্ট
    গেলো অর্ধেক দিন ঘুমিয়ে
    ... ... বাকি অর্ধেক নতমস্তক।

    তুমি হঠাৎই আনলে সুসময়
    গায়ে ডেনিমের রং সার্থক
    যেন থাকতো না কারো দুঃখ
    যদি গিটার বাজাতে পারতো।

    ভেবে ছুটেছি এ-গলি সে-গলি
    জোর তাড়া করে গেছে বৃষ্টি
    তবু খুঁজেছি মরিয়া শেল্টার
    আর পায়ে বিঁধে গেছে বিষ তীর।

    টেনে তুলতেই দেখি ফোয়ারা
    কাঁচা মল্লার এলো রক্তে
    যত শিরা ছিলো সব স্ট্রিং আর
    সোজা শিরদাঁড়া বেয়ে অক্টেভ।

    কোনো ভরা হলঘরে একবার
    তুমি আমাকে বাজিও রাতভোর
    শুনে তারিফের ফুল ফুটবে
    আমি ভেতরে ভেতরে কাঁদবো।

    শুধু কান্নাই জানি পৌঁছয়
    সে তো সবচে' পুরোনো বার্তা
    তাকে লাগতো না এই কাব্যে
    যদি গিটার বাজাতে পারতাম।

    কবি - শ্রীজাত
  • cb | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৬167661
  • এটার একটা বাংলা ভার্সন ও আছে

  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৫167658
  • কৌশিকের জন্যঃ

  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৫167659
  • আরে, আমিতো ওই জন্যই শ্রেয়া ঘোষালের গলাতে গানটা শুনি না, বাজে লাগে। মেল ভার্সনটা শুনলেই হয়। আমারও ওই গলায় নেকু লাগে, বেশি চিনি খেয়ে ফেললে যেমন হয়।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৫167660
  • কোন গানটা? কাপপ্লেট/বালিশ/তোষক? লিরিক এমন কিছু ভালো লাগেনি, আর শ্রেঃঘোঃ তো না বলাই ভালো। ওর গান শুনলে মনে হয় ওই রান্না করতে করতে বা ঘর গোছাতে গোছাতে গুনগুন-এর বেশি কিছু নয়।
  • kaushik | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪১167657
  • গানের কথা না বুঝতে পারলে আমার বেশ অস্বস্তি হয় - আসলে সুর তালের জ্ঞান নেই তো, তাই গান শুনতে কথাই ভরসা !!!
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪০167656
  • হানুর জন্য আমার ফেভারিট একটা গানঃ

  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৮167654
  • অরিজিতের এই গানটা খারাপ লাগার কারণ আসলে কথা সুর তাল কিছুই না, শ্রেয়া ঘোষালের গলা, এ আমি বাজি রেখে বলতে পারি এখন !
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৮167655
  • হানু আবার সারাক্ষণই ম্যাচো। হিম্যান। ঃ)
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৬167651
  • উফফ ভুল লিং

  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৬167652
  • আজ্জোদা কি চাল্লাইন করে করেই টুকবে?

    তবু বার বার তোকে ডাক দিই -
    একি উপহার না কি শাস্তি

    আমি ভুলে যাই কাকে চাইতাম
    আর তুই কাকে ভালোবাসতি

    ঃ-)
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৬167653
  • আর সবচেয়ে পছন্দের প্যারা টাও লিখে দাও আকাদা। কিন্তু এখনকার সেরা কবিতা বলে দিলে? আর আমি যে এতবার করে মল্লার শেয়ার করি, সেটা কি এমনি এমনি?
  • h | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৫167649
  • আমার এই গান টা নেকু লাগে এবং বাজে লাগে ঃ-)
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৫167650
  • নিন এর বাংলা করুন।

  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৪167648
  • পোষা বালিশের নীচে পথঘাট
    যারা শস্তায় ঘুম কিনত
    তারা কবে ছেড়ে গেছে বন্দর
    আমি পাল্টে নিয়েছি রিংটোন

    বিয়াপক। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে।
  • kc | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৩167646
  • আমি এইজন্যই নিয়ম করে তামিল, তেলুগু, কন্নর আর মালয়ালম গান শুনি। কি সুন্দর সুন্দর সুর আর তালের ব্যবহার। আমাদের বাংলা গানে শুধু বুকনিবাজি শুদ্দু বুকনিবাজি।
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৩167647
  • এটা তো ব্ল্যান্কিদাকেও ফেসবুকে একজন বলেছিল :-)
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩১167644
  • এবং আমার খুবই প্রিয় গান।

    বাই দ্য ওয়ে কে যেন আমাকে জিজ্ঞেস করেছিল কবিতায় কাপপ্লেট কেন? কাপলেট ব্যাপারটা জানত না ঃ-)
  • sp | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩১167645
  • ওহ মাঝে অনেক পোস্ট পড়ে গেছে। আগের পোস্টটা kc র Date:20 Sep 2013 -- 11:24 AM উদ্দেশ্যে বললাম।
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩০167643
  • কেসিদা, বেশ কিছু তামিল গান চেন্নাই থাকতে আমার ভালো লেগেছে। সুর আর তাল এর জন্য। কিন্তু সেটা বাংলা ভাষাতে হবে না। একটা গান ছিল 'কান্গান ইরান্দল' এই টাইপের। খুব প্রিয় ছিল। একবার শুনেই প্রায় সকলের ভালো লাগবে।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৯167639
  • এটা কোনো তুলনা হল? চল রাস্তায় সাজি আপাদমস্তক আর্বান গান।
  • sp | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৯167640
  • এটা একটা সুপারহিট কন্নড় গান সোনু নিগম গেয়েছে, এরকম বেশ কিছু গান আছে যেগুলো কথা ভাষা ন বুঝলেও শুনতে দারুন লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত