এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৪167791
  • একান্ন ঘন্টা। আজ সন্ধেয় উঠেছে।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩১167789
  • এদিকে কুনাল নাকি কিসব ফাঁস করে দেবে! আমি সেটা জানার জন্য হাঁসফাঁস করছি।
  • tuhin | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩০167786
  • Goto 23th Aug. Jadavpur University-r saltlake campus-er hostel-e avyontorin jhamela ke kendra kore goto 10th sept 2jon chhatra ke bohiskar kora holo. 1jon-er 1ta semister ar 1jon-er 2to semister bondho kore deoya holo. Avijog "RAGGING"-er. But Present protyeker boktobyo-- ghotona ti opritikor holeo kono vabei "RAGGING" noy. FETSU-r pokkho theke VC-r kache jaoya hole dabi thekeche ektai--- "Amra mone kori na eti adou kono ragging-er ghotona & Je todontokari committee gota investigation ti chaliyeche, tader prokriyao Oswochcho. Tai 2jon chhatrer jibon nosto korar age ANTI RAGGING COMMITTEE mtng deke somosto ghotonar punor-todonto kora hok."

    Ebar dekhe neoya jaak tar porer ghotonaboli:

    1) Goto 12/9/13 te FETSU-r student ra Pro-VC & Dean-er kache jay. Onara Student der dabir jukti mene nen. VC-r sathe alochonar aswas den.
    2) Next 16/9/13-e Student ra VC-r kache jay. VC somoy chailen budhbar obdi. aswas dilen stdnt-der boktobyo bibechona kore dekhar.
    3) VC-r aswase 18/9/13-e stdnt ra punoray VC-r kache jay. VC, Pro-VC & Register-er present-e chola sei mtng theke stdnt ra jante pare je, VC tar nijer deoya aswas-er poroya na korei UGC-r kache report pathiye diyeche.

    Fole Uporiukto dabir vitti te stdnt ra santi-purno obosthan-bikkhov'e bose. Ja cholche pray 30 ghonta dhore.
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩০167787
  • এক্স্যাকটলি জানিনা কী হয়েছে। এক ছাত্রের লেখায় এটা পেলামঃ
    'Goto 23th Aug. Jadavpur University-r saltlake campus-er hostel-e avyontorin jhamela ke kendra kore goto 10th sept 2jon chhatra ke bohiskar kora holo. 1jon-er 1ta semister ar 1jon-er 2to semister bondho kore deoya holo. Avijog "RAGGING"-er. But Present protyeker boktobyo-- ghotona ti opritikor holeo kono vabei "RAGGING" noy. FETSU-r pokkho theke VC-r kache jaoya hole dabi thekeche ektai--- "Amra mone kori na eti adou kono ragging-er ghotona & Je todontokari committee gota investigation ti chaliyeche, tader prokriyao Oswochcho. Tai 2jon chhatrer jibon nosto korar age ANTI RAGGING COMMITTEE mtng deke somosto ghotonar punor-todonto kora hok."

    Ebar dekhe neoya jaak tar porer ghotonaboli:

    1) Goto 12/9/13 te FETSU-r student ra Pro-VC & Dean-er kache jay. Onara Student der dabir jukti mene nen. VC-r sathe alochonar aswas den.
    2) Next 16/9/13-e Student ra VC-r kache jay. VC somoy chailen budhbar obdi. aswas dilen stdnt-der boktobyo bibechona kore dekhar.
    3) VC-r aswase 18/9/13-e stdnt ra punoray VC-r kache jay. VC, Pro-VC & Register-er present-e chola sei mtng theke stdnt ra jante pare je, VC tar nijer deoya aswas-er poroya na korei UGC-r kache report pathiye diyeche.

    Fole Uporiukto dabir vitti te stdnt ra santi-purno obosthan-bikkhov'e bose. Ja cholche pray 30 ghonta dhore. '
  • tuhin | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩০167788
  • On 23.8.2013 night, Pritam Subba, IT second year came to a senior student of the JUSL hostel complaining about the breaking of his window pane in his absence. He accused Manik Halder, Printing 4th year for this deed. Being a responsible boarder the senior student called the accused, Pritam and some other concerned boarders to solve the matter fruitfully. As the accused entered the room Pritam Subba abused him using filthy slang languages and started behaving aggressively towards him. Pritam even provoked Manik to indulge in a ‘one is to one’ fight. Anupam Ghosh (Construction Engg. 4 th year) who was present there asked Pritam to behave properly but Pritam still maintained his aggressive attitude lengthening this confrontation. In the heat of the moment Anupam slapped Pritam. After sometime both Anupam and Pritam realized their faults and the matter was solved there by mutual understanding. On 10.9.2013 an Anti-ragging meeting was called by the authority and based on the report of the so called ‘Fact finding committee’, the Anti-ragging committee decided that Anupam Ghosh and Manik Halder have ragged Pritam Subba and hence they were expelled from university for two semesters and one semester respectively and also expelled from the hostel permanently.
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮167785
  • ওহ! সেত জানিনা। আলোচনায় সেরকম কোন কথা উঠতেও দেখিনি।আশ্চর্য্য। অবশ্য প্রথম থেকে দেখি ও নি।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৭167784
  • আর ছাত্রদের কথা থেকে এটা মনে হচ্ছে যে দোষ যে হয়েছে তাতে তাদের ও জোড়দার আপত্তির জায়গা নেই। তারা শাস্তি টা বেশী হয়ে যাচ্ছে এটাই বলতে চায়।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬167783
  • না, এখানে একটা সিস্টেম আছে। অ্যাডমিন্স্ট্রেশন আগে শো কজ করে। এইক্ষেত্রে শো কজ না করে মিডিয়তে ঐ শাস্তির কথা জানিয়েছে।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৩167782
  • না অক্ষ, আমি যেটা দেখলাম, দশ তারিখ ব্যাপারটা বোধায় নজরে আসে আর আঠারো তারিখ সিদ্ধান্ত হয়। তার আগে ছাত্র, শিক্ষক মিটিং বেশ কয়েকবার হয়েছে। অ্যান্টি র‌্যাগিং সেল(আমি জানিনা কি সেটা) তাতে মেজোরিটি এটাকে র‌্যাগিং বলেছে। বোধায় তারপর ই শাস্তির সিদ্ধান্ত। আর এই সময় যে ছেলেটি আলোচনায় ছিলো সে এই কথা গুলোর কোন বিরোধিতা করলো না কিন্তু। আজ নটা থেকে, মনে অলরেডি শুরু হয়ে গেছে, বারো ঘন্টা করে কুড়ি জন করে ভুখা আন্দোলন করবে। যাচ্ছেতাই। এত ব্রিলিয়ান্ট ছেলেরা যুক্তিতে পারছে না তো সেন্টু তে খেলছে। বেশ বিরক্তিকর।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৭167781
  • ছেলেটি কোনো এক এথনিক মাইনরিটি। ঘরে জেইউরই অন্য ছেলে রাখত, এই নিয়ে ঝগড়া ঝাঁটি, হাতাহাতিও বোধহয় হয়। এরপর এইসব হাগু কেসও আছে। ছেলেটি ইউজিসিতে জানায়। এবার অ্যাপারেন্টলি কর্তৃপক্ষ অ্যাপারেন্টলি অ্যান্টি-র‌্যাগিং সেলের সাথে শুরু থেকে আলোচনা করেনি - আগেই বোধহয় সেমিস্টার বসিয়ে রাখার নির্দেশ দিয়ে দিয়েছে এরকম কিছু।
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৬167780
  • এগজ্যাক্টলি অক্ষদি। কেসটা ঘাঁটা লাগছে। এমনকী অতিবাম ছাত্র সংগঠন গুলোও এদিক ওদিক করছে।
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪167779
  • বোধায় ছেলেটা কিছু ফ্রেসারকে নিজের ঘরে রেখেছিলো।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৩167778
  • হ্যাঁ মতিকে এই হাগুর ব্যপারেই আমার কিছু প্রশ্ন ছিল। কিন্তু এনারা সবাই পোস্টার সেঁটেই বেরিয়ে যাচ্ছেন, কেউ আর এই কথাটার উত্তর দিচ্ছেনা। "সামান্য বচসা" বলছেন অথচ এটা একবারও উল্লেখ করছেন না, এতে ইন্টিগ্রিটি নিয়ে কিছু প্রশ্ন ওঠে। অ্যাডমিনিস্ট্রেশন ধোয়া তুলসি পাতা না, মোস্ট প্রবাবলি ঠিক প্রসেডিউর ফলো করেনি - লঘু পাপ কিনা ইত্যাদি এসব নিয়েও তর্ক বিতর্ক চালাতে পারে, কিন্তু বেছে বেছে তথ্য সামনে আনলে তখন অন্য পক্ষকেও খুব একটা সুবিধের লাগেনা।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:১২167777
  • যাদবপুরে দ্বিতীয় বর্ষের ছাত্রেরও র‌্যাগিং হচ্ছে !! র‌্যাগিং জিনিসটা তো শুধু ফ্রেশার-দের ওপরই হত এককালে
  • kiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৮167776
  • যাদবপুর এ ঘটনা নিয়ে আজ আলুচানা হচ্ছিলো তো চব্বিশ ঘন্টায়। এক ছাত্র ও ছিলো। সে যত আবেগ দেখালো তার বিন্দু মাত্র ও যুক্তি দেখাতে তো পারলো না। আর যে অভিযোগ জানিয়েছে, তার নাকি অভিযোগ ছিলো মেন্টাল টর্চার তো ছিলোয়, সাথে মানুষের হাগু নাকি তার দরজায় আর বিছানায় লাগিয়ে দেওয়া হয়েছিলো। আর সে বোধহয় ইউ জি সি কে অভিযোগ জানায়। সেখান থেকেই অর্ডার এসেছে। যেখান থেকে ভবিষ্যতের সন্মানীয় নাগরিক রা বেরোবে, তাদের এই অ্যাটিটিউড নিঃসন্দেহে আমাদের সমাজ নিয়ে আবার ভাবায়। পঞ্চাশ ঘন্টার বেশি সন্মানীয় শিক্ষকদের ও তারা আটকে রেখেছিলো। যদি একটা শক্ত স্টেপ নিতে পারে এই বিশ্ববিদ্যালয় তো কিছু আশা জাগবে। যদিও শাস্তি হোক ছাই না হোক, যে ছেলেটি অভিযোগ জানিয়েছিলো তাকে যে কি অবস্থায় বাকি বছর গুলো কাটাতে হবে সেটাই চিন্তার।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৬167775
  • 'যেতে পারি, কিন্তু কেন যাব
    সন্তানের মুখ ধরে একটি চুমো খাব' - @ হনু
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৪167774
  • মতি কি আছেন? থাকলে একখান কথা ছিল।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৩167773
  • হনুর হল কি, ছোট্ট একটা ফুটফুটে ছানা, এখনই মরবি কি রে!
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:০১167771
  • যাহ এটাও বলে দিল আমার আগে!
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:০১167772
  • একটাই কারণ জনতাম তো আকা। মানুষ তার সমস্ত পুন্নির ভার ঐ চৌকাঠের এপাশে রেখে তারপর ওপাশে ঢোকে। তাই ঐ মাটিতে রাশি রাশি পুন্নি কুড়িয়ে পাওয়া যায়।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:০০167770
  • এটা কমন পড়েছে। পতিতা গৃহে ঢোকার আগে মানুষ তার সব গুণ, পুণ্য ইঃ গৃহের বাইরে ছেড়ে রেখে যায়, তাই পতিতা গৃহে -র ঠিক বাইরের মাটি গুণ, পুণ্য, মূল্যবোধ এইসব ভাল ভাল জিনিসে ভর্তি, সেই কারণে পূজোয় সেই মাটির ব্যবহার
  • শ্রী সদা | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৯167769
  • হ্যাঁ ফাটাফাটি রামধনু উঠেছিল আজকে। সকালে হঠাৎ ঐ তুমুল ঝড়-বৃষ্টি, তার পর বিকেলে চা খেতে বেরিয়ে দেখলাম।
  • সে | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৮167768
  • সম্ভাব্য কারণ :-

    দূষণ আর না বাড়ানো
    অথবা
    ট্র্যাফিক সমস্যা
    অথবা
    "যৌণকর্মীদের দুর্গাপূজা" হয়ে গেলে যৌণকর্মীদের সামাজিক স্বীকৃতি তৈরী হয়ে যেতে পারে - সেইটায় বাধা দেওয়া

    সবই স্পেকুলেশন।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৯167767
  • এ খবরটা সকলে পড়েছেন আশা করি। এবছরে যৌনকর্মীরা দুর্গাপূজা করতে চেয়েছিলেন, কোলকাতা পুলিশ অনুমতি দেয়নি। কেসটা অবশ্য দুর্বার হাইকোর্টে নিয়ে গেছে। কোর্ট পুলিশের কাছে কারণ জানতে চেয়েছে ইঃ।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৩167766
  • দুগ্গা ঠাকুরের মাটি পতিতা গৃহ থেকে আনতে হয় কেন? চটপট কয়েকটা কারণ লিখে দেন তো।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩০167765
  • হ্যাঁ।কোন একটা ফন্টে 'র‌্যা' ঘঁটে যায়।
  • সে | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৭167764
  • র্যাগিং কী?
    র‌্যাগিং বলতে চাচ্ছেন কি?
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৪167763
  • কোর্টে গেলেই তো হয়
  • debu | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪২167762
  • ওরে মুতি, পড়াশনা কর ঘেরাও করে কোনো লাভ নেই
  • মতি | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১০167761
  • আবার অপপ্রচার
    শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরছাত্র-ছাত্রীদেরবিরুদ্ধে| কর্তৃপক্ষের কোনও পদক্ষেপ ছাত্রছাত্রীদের আবরোধের মুখে পড়লেই যা শুরু হয়| ছাত্র-ছাত্রীরা র্যাগিং-এ অভিযুক্ত দুই ছাত্রের শাস্তি ঘোষণা পুনর্বিবেচনার দাবী তুলেছে| সুতরাং মিডিয়ার হাহাক্কার ছিছিক্কার দেগে দেওয়া হচ্ছে যেন ওরা সব র্যাগিং সমর্থক|
    ২০০৮-এ ২৪জনকে সাসপেন্ড ও ২০০৯-এ ৪জনকে এক্সপেল করা হয়েছিল র্যাগিং-এর অভিযোগে, তখন কিন্তু ঘেরাও হয়নি| ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কলা বিভাগের ছাত্রছাত্রীরা নিজ নিজ ছাত্র সংসদ ফেটসু ও আফসু-র নেতৃত্বে ক্লাস বয়কট ক'রে ও অবরোধে সামিল হয়| কেন অবরোধ? ছাত্রদের বক্তব্যটা কি তা আপনি পাবেননা, ওটা চেপে দেওয়া হবে| কিন্তু যাদবপুরের সাধারণ ছাত্র-ছাত্রীদেরএতখানি নির্জীব ভাবার কি কোন কারন আছে যে ইউনিয়নের নেতারা বলবে আর সবাই 'র্যাগিং সমর্থক' হয়ে ক্লাস বয়কট করে অবরোধ তৈরী করবে?
    দ্বিতীয় বর্ষের ছাত্র র্যাগিং-এর অভিযোগ এনেছে, এবং হস্টেলের নিয়ম বেনিয়ম সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব ও কয়েক দফা হাতাহাতির পর এই অভিযোগ| অথচ, এন্টি-র্যাগিং কমিটিকে এড়িয়ে তদন্ত কমিটি গঠন করে শাস্তি ঘোষণা করে দিল কর্তৃপক্ষ| আন্দোলনের নেতৃত্ব যে এক কথায় এটাকে র্যাগিং বলে মেনে নিতে নারাজ তাকে আপনি 'নেতিবাচক' বলে দেগে দিতে পারেন, কিন্তু সাধারণ ছাত্র-ছাত্রীরা তা পারছেনা, উড়িয়ে দিতে পারছেনা 'র্যাগিং সমর্থক' বলে| কারন, র্যাগিং-এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ যে এই ইউনিয়ন বা সংগঠন গুলির নেতা-কর্মী-সমর্থকরাই গড়ে! কর্তৃপক্ষ কয়েকটা হোর্ডিং ও নোটিশে শাস্তির হুঙ্কার ঘোষণা করেই খালাস| কিন্তু প্রথমবর্ষে আসা একঝাঁক নতুন ছাত্রকে হস্টেলের গতরে গ্রহন করে নেওয়ার সময়, নতুন ও পুরাতনের মিলেমিশে যাওয়ার সময়টা কয়েকমাস, র্যাগিং-এর গ্লানি যাতে না স্পর্শ করে তার জন্য ওইসব ছাত্র কর্মীরাই সক্রিয় সচেতন ভুমিকা নেয়|
    উলটো দিকে, কর্তৃপক্ষ যতই নিজেকে র্যাগিং-এর বিরুদ্ধে ধর্মযোদ্ধা হিসাবে তুলে ধরার চেষ্টা করুক না কেন, আরেকটা বিষয় উঠে এসেছে| অনেক পরে জানতে পেরেছে ছাত্র-ছাত্রীরা|গত বছর ফার্মাসি ডিপার্টমেন্টের এক ছাত্রী মানসিক হেনস্থা হয়ে ব্যাঙ্গালোরে চিকিতসাধীন হয়, তার অভিযোগ সম্পূর্ণ চাপা দিতে তখন সফল হয় কর্তৃপক্ষ, চিকিৎসা খরচ ইত্যাদির বন্দোবস্ত করে মান বাঁচিয়েছে বিশ্ববিদ্যালয়! বিশ্ববিদ্যালয়েরলেডিজ হস্টেলের মেয়েরা বিষয়টিকে সামনে এনেছে|
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত