এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৬167939
  • :) :)
  • j | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫১167938
  • ভয় পেয়ো না সদা

    আমার এ ব্যাপারে হারাবার বা পাওয়ার কিছু নাই ;-)
  • শ্রী সদা | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪০167937
  • টি আর জে কে বেস্ট অফ লাক। এই কথাগুলো সেই যাদবপুরের সিসিটিভি বসানোর বাওয়ালের সময় গুরু তে বলে আমি পোবোল গালাগাল এবং সিপিয়েম উপাধি পেয়েছেলাম।
  • kumu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৬167936
  • ইন্দোডাক্তার জানাল, ডিডিদার মেয়ের মঙ্গলবার সকাল সাতটায় ওটি।
  • j | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৯167935
  • ক্যাম্পাসিং এর পর কোম্পানীতে জয়েন করে এমডি বা নিদেনপক্ষে হেইচারকে ৫১ মিনিট বা ঘন্টা ঘেরাওয়ের ঘটনার উদাহরণ আছে?

    জানি না ..... থাকলে একটু রেফারেন্সের লিং দিবেন
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৪167934
  • "আগে কর্মচারীদের মধ্যেকার পেটোয়া অংশকে দিয়ে পিটিয়ে ধরণা ভাঙত", মতিবাবু, উল্টোটা হয় নি কখনো? প্রচুর আত্মশ্লাঘা উদ্রেককারী ২০০৫ এর সেই রাতের আগের দিন (নাকি সেই দিন) দুপুরবেলা অরবিন্দ ভবনের সামনে কি ঘটছিল?

    কারা কি আত্মত্যাগ করেছে জানতে চাই। পরীক্ষা বয়কট, এদিকে ফাইনাল ইয়ারকে ছাড় দেওয়া হচ্ছে তাদের চাকরী ক্যাম্পাসিং ইত্যাদিতে অসুবিধে হতে পারে ভেবে এমনটাই তো দেখে এলুম।
  • kd | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৬167933
  • হুতোর পোস্টে "রাজনীতির লোক মানেই ধান্দাবাজ, সুযোগসন্ধানী এবং মগজহীন, এই ধারনা তো রাজনীতির লোকেদেরই অবদান।" বক্তব্যে আমার একটু ছোটমতো আপত্তি আছে ৷ রাজনীতির লোকেরা কখনোই "মগজহীন" হতে পারেন না - মগজহীন লোকেরা ধান্দাবাজ হয়না - তাদের শিকার হয় ৷ হুতো বোধহয় "নীতিহীন" লিখতে গিয়ে টাইপো করেছে ৷ :)

    এখন কি একই হোস্টেলে বছরের পর বছর থাকে ছেলেরা ? আমি তো ১৩, ১২, ৯, ১৪ (অফিসিয়ালি উলফ - ১৪তে গ্যান্জাম বেটার বলে মিউচুয়ালি একজনের সঙ্গে সুইচ করে নিয়েছিলুম - সে ভালো ছেলে, সিঙ্গল রূম পেয়ে খুব খুসী) আর ফাইনাল ইয়ারে রিচার্ডসন ৷
  • মতি | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৪167932
  • "আন্দোলনকারীরা ভেবেছিলেন, চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতি স্বীকার করবেন। অন্য সময় যা হয়ে থাকে।"

    আজ আবাপ লিখেছে একথা। অন্য সময় যা হয়ে থাকে!! আবাপ একটাও উদাহরণ দেখাতে পারবে? ব্যাপারটা ঠিক উল্টো। কর্তৃপক্ষ কদাচ ধর্তব্যের মধ্যেই আনতে চায়না ছাত্রছাত্রীদের অভিমত। ডেপুটেশন মিছিল ইত্যাদি আরো হাজার পদ্ধতিতে ব্যক্ত করেও ছাত্রেরা পায় শুধুই অবজ্ঞা। এরপর কর্তৃপক্ষের দরজায় ধরণা অবস্থান শুরু হলেই মন্ত্রী আবাপ রাজ্যপাল সবার কমেন্ট রেরে করে তেড়ে আসে। আগে কর্মচারীদের মধ্যেকার পেটোয়া অংশকে দিয়ে পিটিয়ে ধরণা ভাঙত, এখন কর্তৃপক্ষ শহীদ শহীদ ভাব নিয়ে বয়ানবাজী চালায় আর অপেক্ষায় থাকে কখন ছাত্রদের ক্ষোভ কিছু ভূল করে বসে।

    অবস্থান বায়ান্ন চলুক বা তিপ্পান্ন ঘন্টা, কর্তৃপক্ষ 'নতি স্বীকার' কোনদিনই করেনি। কেবল মাত্র ২০০৫এ ফেলা থুতু চেটেছিল সমাজের চাপে। অনেক আত্মত্যাগ ও দুর্ভোগ সয়ে প্রায় পাঁচ মাস একটানা আন্দোলনের মধ্যে দিয়ে সেদিন ছাত্রছাত্রীরা সমাজের সামনে উন্মোচিত করে দিতে পেরেছিলেন কর্তৃপক্ষের মুখ ও মুখোষের খেলা।

    এবার কী ঘটবে তা কে জানে!
  • siki | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৭167930
  • পাই, আজ নয়। আজ ডেট পাওয়া যাবে।
  • Bhagidaar | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৬167929
  • এত লোকের সাবধানবাণী সত্তেও রোবুর দেওয়া লিং এর গল্পটা পরলাম। পড়ে থেকে কান মাথা ভন ভন করছে। মনে হচ্ছে ছেলেটা শেষ লাইনে যা করলো সেটা যদি প্রথম বার ফেল করার পর ই করত ভালো হত, তাহলে হয়ত এই গল্পটা লেখায় হতনা :(
  • anirban | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১২167928
  • কে র‌্যাগিং এর সমর্থক ?
  • h | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৬167927
  • ঃ-)))

    আহা বেচারি একটি লোক র‌্যাগিং এর সমর্থক, তো কি করা যাবে। আশাকরি সেও কালে কালে, যদি র‌্যাগিং করে, জেলে যাবে। আশায় বাঁচে চাষা।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৬:২০167926
  • ডিডিদার মেয়ের আজ অপারেশন না ? ভালোভাবে সব হয়ে যাক। ভালো রিপোর্ট আসুক।
  • সায়ন | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৩১167925
  • হালার আপিস! হালার প্রডাকশন আউটেজ!
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৬167924
  • মিথ্যে হ'লে ছেলেটির নামে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন যে শুধু শুধু ফাঁসানোর চেষ্টা হচ্ছে?
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২০167923
  • T,
    আমার তথ্য মিথ্যে। জানলার কাঁচটা অবশ্য ভাঙ্গা পাওয়া গেছে, অভিযুক্ত ছেলেটি বা তার হয়ে কেউ ভেঙ্গেছে কি না সেটা কেউ ই সঠিক বলতে পারে নি, কিন্তু ঘটনাটা সেইদিন রাতে মিটে গেছিল, তাই খামকা কাঁচ ভাঙবে কেন এটাই ছেলেদের বক্তব্য।
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪১167922
  • @swarnendu, গু এর কেসটা সত্যি না মিথ্যে?
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩৩167921
  • a x,
    আইনের অপব্যবহার শব্দটা কি বড় অপরিচিত? একটু খুঁজে দেখুন না, বাংলা অভিধান তা বাড়িতে এখনো পাবেন হয়ত, হাতের কাছের থাকবে না হয়ত, কিন্তু একটু নাহয় কষ্ট করলেন ই।
    আপনি হয়ত শান্তশিষ্ট আইডিয়াল ছাত্র ছিলেন, আমি তো ছিলাম না, ছাত্রজীবনে হাতাহাতি তাই টুকটাক হয়েছে। এসব তো ইয়ার জিগ্যেস করে হয় না, কিন্তু ভাগ্যিস জুনিয়র কারোর সাথে হাতাহাতিতে তারা আইনি ডেফিনিশনটা জানত না, আর আমিও সিনিয়র কারোর সাথে হাতাহাতিতে র‍্যাগড হয়েছি বলে অভিযোগ করব ভাবিনি। আসলে আমরা ছিলাম বোকা, এখনকার a ছেলেরা অনেক এগিয়ে, তারা আপনার মত আইন জানে।
    আর কারা অস্বীকার করল না একটু যদি জানান।
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৯167920
  • সত্যি! ঘরের কাছেই এমন একটা জায়গায় এতবড় কর্মকান্ড চলছে জানতামই না।
  • tai naki? | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:২১167918
  • ওলে বাবা লে!
  • anirban | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:২১167919
  • আমি কোথাও বলিনি যে ২০০৫ এর সঙ্গে কোনো ফারাক নেই। আর আমি কিছুই বলছি না। আমি শুধু বলছি যে যারা আন্দোলন করছে তাদের থেকে খোঁজ নেওয়া দরকার।
  • Blank | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৮167917
  • শুনে পুরো আলোকিত হয়ে গেলাম।
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৬167916
  • আর একটা কথা সবাইকেই বলতে চাই, ছাত্র রাজনীতি নিয়ে আলোচনার সময় তারা যেন দয়া করে 'ছাত্র রাজনীতি' আর 'ছাত্রদের আঙ্গিনায় রাজনীতি '-র তফাতটা মাথায় রাখেন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ কলেজে শেষেরটা হয়, যাদবপুর ইঞ্জিনিয়ারিং রাজ্যের সেই গুটিকয়েক জায়গাগুলোর একটা যেখানে প্রথমটা হয়।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৪167915
  • ২০০৫-এর ঘটনার সাথে এর বিস্তর ফারাক আছে। এখানে আপনিও বলছেন না যে এই নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যেই এই মুহূর্তে যথেষ্ট মতবিরোধ আছে। জিজ্ঞেস করে করে গলা শুকিয়ে গেল, কেউ একবারও ঘরে গু রেখে যাবার ব্যাপারটা অস্বীকার করল না। এইক্ষেত্রে কাউকে একটা আড়াল করার চেষ্টা হচ্ছে। কর্তৃপক্ষর কাজের লুপহোল দিয়ে সেটা ঢাকা যাচ্ছেনা।
  • Ishan | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:০২167914
  • নানা অক্ষর উদাহরণগুলো মোটেও র‌্যাগিং না। অপরাধ হিসেবে কম বা বেশি, নানা স্কেলে। কিন্তু র‌্যাগিং না।

    আরে র‌্যাগিং এ নবাগত-পুরোনো, পরিচিত-অপরিচিত -- এরকম একটা শ্রেণীবিভাজন থাকা মাস্ট। এবং র‌্যাগিং এর আরেকটা চমৎকার বৈশিষ্ট্য হল, মাস অ্যাকসেপ্টেন্স। সেটা না থাকলে র‌্যাগিং হয়না।

    এই ব্যাপারে এইটুকু বলার অথরিটি আমার আছে। :)
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:০১167913
  • স্বর্ণেন্দু, না মুশকিলটা একটু অন্যত্র। র‌্যাগিংএর ডেফিনিশন আপনি বা আমি ঠিক করিনা কলেজ বুঝে, শহর বুঝে, প্রেসি না সুরেন্দ্রনাথ, যদুপুর না চারুচন্দ্র, হোস্টেল না ডে স্কলার, ইঞ্জিনিয়ারিং না ললিত কলা এই দেখে। তার একটি আইনী সংজ্ঞা আছে। এখানে পুলিশ র‌্যাগিংএর অভিযোগ আনেনি। অভিযোগ এনেছে একটি ছেলে।
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৪167912
  • a x,
    আপনার খবরগুলো সব অন্য কলেজের, আর মিডিয়ার খবর, যে মিডিয়া এই কেস এও এরকমই কিছু একটা বলছে। মুশকিলটা কি জানেন তো? আপনি আমার পোস্টটা মন দিয়ে পড়েন নি বোধহয়, আপনার খবরগুলোতে দরকারি তথ্যটাই নেই। ছেলেটা সেকেন্ড ইয়ার কিনা ব্যাপার নয়, মাস্টার ডিগ্রির ছাত্রও র‍্যাগড হতে পারে, এখানে ইম্পরট্যান্ট বিষয়টা হল সে ওই হস্টেলে কোন ইয়ার? ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর হস্টেল বা কলেজ হস্টেল সম্পর্কে অভিজ্ঞতা আছে এরকম যে কাউকে জিগ্যেস করে দেখবেন। এই কেস এ 'ভিকটিম' ওই হস্টেল এই এক বছর থেকেছে। এবার দয়া করে ' ওই হস্টেল' কোথাটা খেয়াল করে আই.আই.টি র র‍্যাগিং এর উদাহরণ দেবেন না, ফার্স্ট ইয়ার কে আলাদা হস্টেল এ রাখা হয় বলে সেখানে সেকেন্ড ইয়ার এই র‍্যাগিং হয়।
  • anirban | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪১167911
  • আমার মনে হয় ছাত্রছাত্রীদের কাছে খোঁজ নিয়ে জানাই ভালো। ২০০৫ এ ৮বি গেটে অনশনে রাত্রে পুলিশ বেধড়ক মারল যে দিন - তার পরের দিনই পুলিশ সুপার ফলাও করে বললো - আসলে ছাত্ররাই পুলিশকে মেরেছে। এটা সব কাগজেই বেরিয়েছে। তখনও জানতো না যে আমাদের কাছে সেই রাতের ভিডিও ছিল। ফলে পুলিশের কথা আমি অন্তত এখনই বিশ্বাস করতে পারলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত