এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪১167970
  • একটা তথ্য পেলাম। দিয়ে যাই। যাদবপুরে ২০০৮-এ ২৪জনকে সাসপেন্ড ও ২০০৯-এ ৪জনকে এক্সপেল করা হয়েছিল র‍্যাগিং-এর অভিযোগে, তখন কিন্তু কোন ঘেরাও করা হয়নি। যাঁরা বলছেন, ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ আনলেই, তা সে যাই অভিযোগ হোক না কেন, তাই নিয়ে ঘেরাও আন্দোলনে নেমে পড়ে ছাত্ররা, তাঁদের জন্য তথ্যটা রইলো। যাঁরা বলছেন, এই আন্দোলনকারীরা আদতে র‌্যাগিং এর সমর্থক, তাঁদের জন্যেও রইলো।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৮167969
  • আর এক্ষেত্রে বড্ড বেশি ব্ল্যাটান্ট - খালি বারবার সামান্য হাতাহাতি বলে যাওয়া, প্রশ্ন এড়িয়ে যাওয়া - লোকে তো আর গাধা না রে বাবা।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৭167968
  • ফর দ্য রেকর্ড বলে যাই, আমার কোনো বক্তব্য কোনো কাগজ বা টিভি দেখে না। এবেলার লিংকটাই প্রথম পড়লাম। আমি যা যা লিখেছি, তা জেইউর প্রফ এবং, ইয়েস, এবং ছাত্রদের সাথে কথা বলে। আরো ইয়েস, আন্দোলনকারী ছাত্রদের কাছ থেকেও খবর পেয়ে। ভেতরের ঝামেলা গুলো ফেস করার ইন্টেগ্রিটি না থাকলে খুব বেশি দূর এগোনো যাবেনা। আর এ জিনিস তো এই প্রথম দেখছিনা। এই ভুল গুলো ব্যাকফায়ার করবেই।
  • ঢ এ শূন্য র | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৬167967
  • জনৈক নেতা বলে দিলেন কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ নিয়েছে। আরেকজন আনন্দসন্ধ্যা লিখলেন কোর্ট এ যাও ঘেরাও কোরও না। এই দুটি মত এ ব্যক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে। আমরা শুনছি নিগৃহীত ছাত্রটির কথা আমরা শুনছি কর্তৃপক্ষের কথা আমরা শুনছি ইউ জি সি এর নিয়মের কথা কিন্তু আমরা শুনছি না ছাত্রছাত্রীদের কথা যারা একসাথে কথা বলতে চাইছে। কারন একসাথে কথা বলা নাকি পদ্ধতি নয়। একসাথে ক্রোধ ব্যক্ত করা নাকি নৈরাজ্য। ।

    কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে তা স্বাভাবিক কারন তার সেই ক্ষমতা রয়েছে তুমি তাকে চ্যালেঞ্জ করলে তুমি নৈরাজ্যবাদী কারন তোমার সে ক্ষমতা নেই। তোমার বক্তব্য ক্যাম্পাসে গৃহীত নয় তা কোর্ট এ গ্রাহ্য হলেও হতে পারে কারন তুমি ছাত্র বা ছাত্রী কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত সর্বগ্রাহ্য কারন সে ক্ষমতার অধিকারী। অথচ ছাত্রাছাত্রীরা ছাড়া প্রতিষ্ঠানের কোন গুরুত্ব নেই সেটা আমরা সবাই জানি কর্তৃপক্ষ ও জানে। অথচ ছাত্রছাত্রীদের বক্তব্যে কোন কর্ণপাত করা হল না। এমনকি ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যান্টি র‍্যাগিং সেল কেও এড়িয়ে যাওয়া হল। এখন যদি প্রশ্ন ওঠে কেন ? তাহলে কি তার মীমাংসা করতে কোর্টে যেতে হবে ? কেন ? ঘটনার সুত্রপাত ক্যাম্পাসে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্যাম্পাসে তার বিরুদ্ধ মত ও ক্যাম্পাসেই ব্যক্ত হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও পুনরায় নতুন করে স্বচ্ছ তদন্তের দাবি তো ক্যাম্পাসেই উঠবে। তাই নয় কি ? যুক্তি তো তাই বলে। ।

    একসঙ্গে এত সংখ্যক ছেলেমেয়ে ঐক্যবদ্ধ হয়ে র‍্যাগিং এর পক্ষে আন্দোলন করছে এ যুক্তি বোধ হয় অতি বড় গাধাও বিশ্বাস করবে না ( কিছু ব্যতিক্রম আছে )। কোন ইলেক্ট্রনিক্স মিডিয়া বা মুদ্রিত মিডিয়ায় কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীদের বক্তব্য ছাপা হচ্ছে না। আমরাও আমাদের মতামত ব্যক্ত করে যাচ্ছি নিউজ চ্যানেল আর খবরের কাগজে যা বলছে নয় যেমন ভাবে বলাতে চাইছে ঠিক তেমন ভাবেই।
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৮167966
  • দ,
    ওইটা নিছক টাইপো, ওটা ব কেই লেখা
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৬167965
  • a x,

    আমি আগেও লিখেছি, আবার দিলাম,
    "a x যদি লিখতেন " এই সময়-এর ভারসান অনুযায়ী এটা সেই ছাত্রটির ভারসান " তবে ওনাকে কিছুই বলার থাকত না আমার।"
    এইটা বুঝতে আপনাকে ঘোড়া, জেট প্লেন কিছু থেকেই নামতে হবে কি?
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২০:০১167964
  • de,
    আপনার পরের পোস্টটা দেখার আগেই লিখে ফেলেছিলাম, নইলে এভাবে লিখতাম না। এটা র‍্যাগিং ও না, অত্যাচার ও না। মারামারি, হ্যাঁ, মারামারি, মারধর নয়। তবে আপনার ওই বক্তব্যে আমি একদম একমত, ছেলেটি হিন্দিভাষী তাতে হস্টেলে খানিক সমস্যা বাড়তি ফেস করতে হয় এটা একেবারে ঠিক।
  • b | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৯167963
  • একলা বসে হাঁড়িচাচার মুখটি কেন ম্লান?
  • | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৭167962
  • ওহোহো স্বর্নেন্দু আবার আমাকে 'চিত্রিত পদ্মে' পড়ার উপদেশ দিয়ে গেছেন।

    একটু ভাল করে চোখ খুলে দেখুন দিকি ওটা 'দ' নয় 'ব'। 'দ' হল গিয়ে ব্যঞ্জনবর্ণের আঠেরোতম বর্ণ বুঝলেন কিনা। 'ব' আরেকটু পরের দিকে ২৩ নম্বরে আছে আর কি।

    আর হ্যাঁ বইটা ২০০৭ সালেই পড়ে ফেলেছি, একদম চিন্তা করবেন না।
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৫167961
  • স্বর্ণেন্দু, এটুকুই শুধু বলব, আপনি খুব একটা আপনার কমরেডদের কাজে আসছেন না - উল্টো ফল হচ্ছে। কমরেড কথাটা সার্কাসম না। অনেক কিছুই না লিখে দিলে বুঝতে পারেন না মনে হচ্ছে, তাই জানিয়ে গেলাম।

    কেউ হিন্দিতে কথা বলে যেহেতু, সেহেতু বাংলা কাগজে সেটার বাংলা ভার্সান বেরোয় না, এই যদি আপনার ভাবা/বুদ্ধি/বোঝার দৌড় হয়, তাহলে বলব ঐ ঘোড়া থেকে একটু নেমে আসুন আপাতত।
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৪167960
  • de,
    আমি কখন লিখলাম কথাটা ভারি খারাপ কথা? ছেলেটি বাংলায় স্বচ্ছন্দ নয়, হিন্দিতেই কথাবার্তা বলত হস্টেলে গত এক বছর ধরে, সে এই বাংলাটা লিখেছে এটা ভেবে নেওয়ার আগে যাদের একটু খটকাও লাগে না তাদের বুদ্ধির নিশ্চয়ই একটা সুইচ আছে, অন-অফ সুইচ। সেটুকুই বলছিলাম। আর আপনার কোনটায় রাগ? লোকে সুপুত্তুর বলে নি বলে, না কি কলেজে ঘেরাও করা হয়নি বলে, নাকি মাল্টিন্যাশনালের কল্কে ছেঁড়েনি বলে?
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫২167959
  • ও এটা আসলে বুলি। যা বুঝলাম।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৮167958
  • ছেলেটি হিন্দিভাষী -- এটাও বোধহয় ডিস্ক্রিমিনেশানের আরো একটা কারণ!
  • de | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৭167956
  • যা করা হয়েছে তাতে র‌্যাগিং না বলে অত্যাচারই না হয় বলা হোলো -- তাতে শাস্তি কম হওয়ার দাবী কেন থাকবে? আমার তো বরং অভিযোগকারী ছেলেটির কথা ভেবেই চিন্তা হচ্ছে, যা ঘটলো তাতে এরপরে সে শান্তিতে বা নিরাপদে ওখানে পড়াশুনো করতে পারলে হয়! পুলিশ বা প্রশাসনের উচিত সে ব্যাপারটা নিশ্চিত করা।

    অনেকদিনের বেড়ে ওঠা ভিমরুলের চাকে সে নাড়া দিয়েছে -- সাহস করে অভিযোগ জানিয়েছে। তাকে আমি অভিনন্দন জানাই!
  • | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৭167957
  • * আধঘন্টা ভাবুন।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৬167955
  • অ। কার কী দরকার, কে কীভাবে কী লিখবেন সবই এনারা ঠিক করে দেবেন। আর সেইটে দিতে না পারলে ধেয়ে আসবেন।

    তা এতকিছু ডিকটেট করছেন, উল্টে কিছু না দিলে কেমন অভদ্রতা হয় তো। তাই আমি বলি ---
    অন্যের কথা শুনতে শিখুন, বুঝতে শিখুন, গাঁ গাঁ করে তেড়ে আসার আগে আধঘন্টা ব হাবুন, তারপর লিখুন।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৪167954
  • ইয়ে অতক্ষন ধরে ন্যাজ নাড়লে ন্যাজে ব্যথা হবে তো!!
  • de | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪২167953
  • "কামিনে মা কা দুধ পিয়া হ্যায় তো আকেলে লড় "
    এই কথায় খারাপ কি আছে? এ তো ভালো কথা!

    এই সব সুপুত্তুররা কথায় কথায় কলেজ ঘেরাও করে, জলের ট্যাঙ্কে মাছি পড়লে বন্‌ধ -- পাস করে বেরিয়েই এদের এই বিপ্লবী সত্তা হাইবারনেশনে চলে যায়। তখন মাল্টিন্যাশন্যালে দিনে ষোল ঘন্টা ল্যাজ নাড়তেও আপত্তি থাকে না। দ্বিচারিতা আর সুবিধাবাদীতার চুড়ান্ত!
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪১167952
  • দ,
    না স্যার। নেশা সম্পর্কে সরাসরি ছাড়াও অন্যভাবেও কিন্তু জানা যায়। যেমন ধরুন অরুণ নাগ-এর লেখা ' চিত্রিত পদ্মে ' বইটা... এসব কূটকচাল বাদ দিয়েই বলছি, পারলে পড়বেন, বেড়ে বই।
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩২167951
  • দ,
    ভুল তথ্য সরবরাহ আর প্রশ্ন করা এক? আপনারও বাংলা অভিধান দরকার পড়েছে দেখছি। kaushik বাবু ভুল তথ্য সরবরাহ করছেন মাত্র, আর a x যদি লিখতেন " এই সময়-এর ভারসান অনুযায়ী এটা সেই ছাত্রটির ভারসান " তবে ওনাকে কিছুই বলার থাকত না আমার।
  • khoborola | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩১167950
  • এরা ফ্যাটসু

    চিরকালই এরকম কাজেকম্মে একদলীয় অগণতান্ত্রিক
  • | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৫167949
  • ইয়ে মানে গাঁজা কেই ও বোধহয় পাতা বলে নাকি?
  • | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৯167948
  • এরা কারা? কাউকে প্রশ্ন করতে দেখলেই ধেয়ে এসে গালাগাল করে যায়?
  • cm | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৭167947
  • কেন পেটাবার জন্য একখানা অরাজনৈতিক বল দেওয়া হয়েছে তো। না খেললে কি করা যাবে!
  • swarnendu | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৪167946
  • kaushik,
    ছাত্রজীবনে কি ধরেছিলেন? গাঁজা না পাতা? অভ্যেসটা যায়নি না?
    "2005-এর ঘটনাটা বেশ মনে আছে - সিমপ্লি কিছু ফেল করা ছাত্রকে পাশ করানোর দাবিতে ছিল অন্দোলনটা; অবশ্যই অন্য মোড়কে।" - এ তথ্য আপনি কোথায় পেলেন? ২০০৫ এ একটা ওয়ান ম্যান এনকোয়ারি কমিশন এর রিপোর্ট এর ভিত্তিতে কিছু ছাত্রকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়, তার বিরুদ্ধে ছিল আন্দোলন। কোন ছাত্রের পাস করানর দাবি আদৌ কোথাও ছিল না। মিডিয়াও এতটা বানাতে সাহস করেনি। নেশা কাটলে আবার মনে করুন, না হলে তাতে পুরনো কাগজপত্র দেখুন, তাতেও না হলে মনোবিদের সাহায্য নিন।

    a x,
    হ্যাঁ, ছাত্রটির ভারসান তো বটেই, যে মারামারির সময় ও "কামিনে মা কা দুধ পিয়া হ্যায় তো আকেলে লড় " বলে হিন্দিতে গাল দেয়, এই বাংলা তার ভারসান তো বটেই। খবরের কাগজ দেখলেই বুদ্ধিটা তাতে মুছে ফেলতে ইছে করে না?
  • | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪৭167944
  • উফঃ রাজনীতি ছাড়া কি আর কোন বিষয় নেই? ঃ((
  • T | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৭167942
  • হ্যাঁ, চলে এখনো।
  • kaushik | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৩167941
  • 2005-এর ঘটনাটা বেশ মনে আছে - সিমপ্লি কিছু ফেল করা ছাত্রকে পাশ করানোর দাবিতে ছিল অন্দোলনটা; অবশ্যই অন্য মোড়কে। তা কি করতে হবে? না, পরিক্ষা বয়কট! কে পরিক্ষায় বসবে আর কে বসবে না -এটা জোড় করে চাপিয়ে দেওয়ার অধিকার ফেটসু কে কে দিয়েছিল কে জানে!
    ফাইন্যাল ইয়ারদের ছাড় দেওয়া হয়েছিল অবশ্যই - মহান আন্দোলন বলে কথা!

    তবে তদানিন্তন সরকার অন্দোলন ভাঙ্তে রাতের বেলায় নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর যে ভাবে লাঠি চালিয়েছিল তার প্রতিবাদ সেদিনও করেছি (মিছিলে হেঁটে) আর আজও করি (নেটে)।

    অন আ লাইটার নোট - আচ্ছা, FETSU সেই স্লোগানটা এখনও দেয় - হাতে হাতে কমরেড/ গড়ে তোলো ব্যারিকেড?
    ওফ্‌! রামের বনবাস থেকে দ্রৌপদির বস্ত্রহরণ - যে কোনো ইস্যুতে ঐ এক স্লোগান!!! অত ভালো একটা স্লোগান কে টোটাল কমেডির পর্যায়ে নামিয়ে এনেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত