এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২৬555188
  • ঃ))))) -- ইনফ্যাক্ট আমরিটাও সেমসাইড, বাকী রয়েচে দিলীপ -- এবার মাঠেই রেফারী ম্যানেজের জন্য হয়তো তাকেই নেওয়া হবে ঃ))
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২৮555190
  • কইলাম না উনি চুনোপুঁটি। রাঘববোয়ালের পরিচিতি ফেডারেশনের পেসিডেনে সাথে।
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২৮555189
  • টাকা দিলে কি হয় সেটা পিপির সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক কোল্লেই বোঝা যাবে ঃ))
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২৯555191
  • দিলীপের কেস আম্মো বুঝি নাই, সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিল এইটুকু জানি, আর সল্লেক স্টেডিয়ামে ডেরা ছিল। এইটুকুই জানি।
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:৩৩555192
  • বাঃ হরিপালে ষষ্ঠী দুলের বাড়ি থেকে ধরা পড়াটা মনে নেই ? ষষ্ঠীসহ আরো দুটো ইবে প্লয়ারদের সঙ্গে নিয়ে মধুচক্র চালাবার অভিযোগটা তো আরো মনে থাকবে না

    বেশ বেছে বেছে মনে রাখো তো !
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:৪১555193
  • হ্যাঁ, ষষ্ঠী দুলে আর দীপংকর কে যেন। ঘটনাচক্রে ওরা তখন ইবের প্লেয়ার ছিল। পরের বেছরেই হয়ত মোবায় খেলত।

    তো, ক্লাব কি অ্যাডাল্ট প্লেয়ারদের মরাল গার্জেন হবে নাকি?

    আর কাগজে যা বেরিয়েছে তাই পড়েছি। মধুচক্র ইত্যাদি পড়িনি, তাই মনেও থাকেনি!

    বেছে বেছে তো সবাই মনে রাখে দেখছি, আমরি কান্ডে টোডিকে বাঁচাতে কুঘোর পোতিবেদন কারা যেন ভুলে যায় স্বচ্ছন্দে!
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:৪৩555194
  • কাদা ঘাঁটতে ভাল্লাগে না ঃ(( -- চুনীবাবুর কিত্তিও তো কিছু কম নয় - -স্টার আনন্দেই বেরিয়েছিলো !
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:৪৬555195
  • হ্যাঁ, তিনি আবার মোবারত্ন।

    কাদাঘাঁটা আমি বা দে শুরু করিনি। খালি রাজনৈতিক প্রতিপত্তির কথা বলে আবাজ দিয়েছ্লাম। দুটো নিশ্চয় এক জিনিস না।

    কাদাঘাঁটা সত্যি এবার বন্ধ হোক।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:৫৯555196
  • সে যাক, মনে হয় কুরুক্ষেত্রে যুদ্দু সেশ, সব শোধবোধ হয়ে গেছে (আপাতত) ঃ)

    সম্পূর্ণ অন্য প্রসঙ্গ।

    শান্তি রঞ্জন দাশগুপ্তের সাথে আমাদের কল্লোলদার অদ্ভুত মিল, শুধু দেখতেই নয়, কথ বলার মুখভঙ্গী ইত্যাদিও। ঃ)

  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:০০555198
  • * কথা
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:০৬555199
  • বোঝ ! কাদা ঘাঁটা নাকি মোবারা শুরু করেছে !! কাল থেকে কারা কাদা বেশি ঘাঁটছে?? মোবা তো খালি সেল্ফ ডিফেন্স করছে।

    মোবা ফেডারেশনকে ম্যানেজ করেছে, বাকি ১১টা ক্লাব ম্যানেজ করেছে। করে অন্যায় করেছে হয়ত। কিন্তু করেছে, না করলে হয়ত আমি খুশী হতাম। মিটে গেল। কেউ যদি দাবী জানায় এটা ইন্ডিয়ার ফুটবলে নতুন তাহলেই প্রবলেম

    আর বাঙাল-ঘটি নিয়ে বাওয়ালে আমি নেইঃ( তবে ক্লাবের নাম ইস্টবেঙ্গলে অ আপত্তি আছে
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:১১555200
  • আমার তো রাজ্যটার নাম ওয়েষ্টবেঙ্গলেও ভীষণ আপত্তি

    কোথায় লগে ইষ্ট .... তার আবার ওয়েষ্ট !

    অদ্ভুত একটা হ্যাংওভার, কতযুগ চলবে ক্ষে জানে
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:২৫555202
  • ঠিক যত যুগ খেলা বা কর্মকর্তা ইত্যাদী আলোচনার মধ্যে হঠাৎ করে "পুব্বো পাকিস্তান" টেনে আনা হবে

    -- হ্যাং ওভারটা আগে নিজেদের কাটুক!
  • ঊমেশ | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:২৫555201
  • সকালে গুরু খুলে আমার চোখ কপালে।
    প্রায় চার পাতা ধরে ইবে-মোবা খেউড় চলছে।
    আমি কি নারদ মুনি হয়ে "লাগ ভেল্কি লাগ" করবো?

    আমি মাঠে খেলার বাইরে খুব একটা কিছু খবর রাখি না, রাখতে চাইও না।
    তবে মোবা কর্তা দের বিরুদ্ধে খাপ্পা ছিলাম ওদের দাদাগিরি'র জন্যে যেটা খেলার মাঠেও দেখা যাচ্ছিল বলে।

    গান্ধী, তোমার কাছে অনুরোধ, যে করে হোক কুঘো, ববি হাকিম দের ক্লাবে ঢুকতে দিও না। খেলার মাঠের সর্ব্নাশ হয়ে যাবে। সেটা তুমিও আশা করি বুঝতে পারছো।
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:২৭555203
  • উমেশের 01:25 PM
    শেষ প্যারাটায় কয়ে কয়ে ক্ক
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:২৯555204
  • ব্যাস! এবার গান্ধীর দায়িত্ব মোবা বাঁচানো -- ঃ))
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩০555205
  • ক্ষি চাপঃ(

    আমি কে ঠিক করার, আগে কোলকাতায় থাকতে তাও ফ্যান ক্লাব-টাব বানিয়েছিলাম। এখন তো মাঠেও যাইনাঃ( কোলকাতায় এখন রাজনীতি ছড়া ক্ষমতা নেই, আর সিপিয়েম এইসব মার্কেটে নেই। ফলে টিমসির হাতে যাওয়া ছাড়া গতি নেইঃ(

    আর হুম্ম, এই ভালো লাগছেনা। বাঁঙাল-ঘটি করতে।

    ইবে-মোবা চলছে সেটা চলুকঃ)
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩১555209
  • জ'দাও আমাকে নমিনেট করলোঃ) বাহ
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩১555207
  • (ভেবেছিলাম মিটে গেছে)

    সেইটাই, ইন্ডিয়া-বাংলাদেশ খেলার সময় এ পাতার বাঙালরা কাদের সাপোর্ট করছে সেই প্রসংগও শুনতে হয়। সম্পূর্ণ বিনা প্ররোচনায়। হ্যাংওভারটা কাদের? যাদের এই নিয়ে হীনমন্যতা আছে, তাদের ছাড়া আর কারো না। আর আমাদের, ইবের সমর্থকদের, কোন হীনমন্যতা নেই।

    আমাদে ক্লাবের নাম নিয়ে আপত্তি, কই, মহামেডানের নাম নিয়ে আপত্তি করেন না তো, নাকি তা হলে সাম্প্রদায়িক বলে চিহ্নিত হয়ে যাবেন?

    যত্তসব!
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩১555206
  • যদ্দিন না আমি সচিব হচ্ছি এরাই থাকুকঃ)
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩৩555211
  • (ভেবেছিলাম মিটে গেছে) মহামেডান নাম নিয়েও আপত্তি আছে। ক্লাবের নাম সেই জায়্গার নামে হলেই আপত্তি থাকেনা। যেমন মোহনবাগান-মিলান-লিভারপুল-ম্যান্চেস্টার

    অস্ত্রাশস্ত্রের বা গুলি-বারুদের আর্সেনাল নাম নিয়েও আমার আপত্তি আছে, কিন্তু কেইই বা শুনছে???
  • ৯৭৮% | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩৩555210
  • কুঘো, ববি এবং সৃঞ্জয়কে ক্যালানোর জন্যে এক্সট্রা দুটো হাতের দরকার হলে যেন খবর পাই।
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩৪555212
  • সৃঞ্জয়কে কেলানোর ঠেকা নেওয়া চাপঃ(
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩৫555213
  • তিন নংটাকে ক্যালানো - তোমার হাতে হবে না

    ঘটোৎকচ চাই একটা
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৩৭555214
  • সত্যি সত্যি জানি না বলে জিগালাম -- মোহনবাগান কোন জায়গার নাম? কোন বাগানের?
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৪১555215
  • উত্তর কোলকাতার শ্যামবাজারের ফড়িয়াপুকুরের একটি রাস্তার নাম মোহনবাগান লেন। সেখানে ক্লাবটি বানানো হয়েছিল। ঐ মাঠেই প্র্যাক্টিশও করত তখনঃ) ঐ জায়্গাটাকে এখনো সবাই মোহনবাগান লেন বলেই চেনে
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৪২555217
  • ক্লাবের নাম জায়গা দিয়ে হতেই হবে এইটা একটা টোটালিটারিয়ান অবস্থান।
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৪২555216
  • ইবে মোবা নিয়ে এখানে কম ঠ্যাং-টানাটানি তো দেখ্লাম না !

    মহামেডান নিয়ে কোনওদিন তর্ক হয় নি তাই রেফারেন্স টনাটা অবান্তর, এরকম ভাবে সিরিয়াস হয়ে গেলে কোন ডার্বি তক্কো না করাই ভাল, আপুনেরা চালিয়ে যান
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৪৪555218
  • বাহ, কমরেড, বাংলাদেশের সাথে ক্রিকেট ম্যাচের সময় আপনি অমন একটা মন্তব্য করে যাবেন (বাল থ্যাকারে গোত্রের) আর লোকে স্পোর্টিং থেকে আপনাকে রসগোল্লা সাজিয়ে দেবে?

    আপনিও চালিয়ে যান, আপনার অভিরুচি অনুযায়ী।
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১৩:৪৭555220
  • গান্ধী - দু কোটি টাকা নিয়ে বিজয় মাল্লুর থেকে কোনও বাণী এসেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন