এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ১৮ জানুয়ারি ২০১৭ ০০:২৫711095
  • ঠিক --ফার্স!
    তাই কোটচিহ্ণ দিইনি।ঃ))))

    কিন্তু উনি জর্মনে কী শব্দ ব্যবহার করেছিলেন? কেউ জানেন? কোন খটোমটো কিছু?
  • sswarnendu | ১৮ জানুয়ারি ২০১৭ ০৬:০৫711096
  • Farce.
    জার্মানেও শব্দটা এক্স্যাক্টলি একই। আর কোট টা মিসকোট। কারণ প্রথম অংশটা ঠিক মার্ক্স এর নয়। মার্ক্স লিখেছিলেন ------[ হেগেল বলেছিলেন ......। কিন্তু সঙ্গে যোগ করতে ভুলে গেছিলেন যে প্রথমবার ট্র্যাজেডি হিসেবে আর দ্বিতীয়বার ফার্স। ] --- এইরকমভাবে।

    মূল জার্মানে শেষটা Er hat vergessen, hinzuzufügen: das eine Mal als Tragödie, das andere Mal als Farce.
  • PT | ১৮ জানুয়ারি ২০১৭ ০৭:৪৬711097
  • খাও......খাও .......... খাও .........
    "সবুজ সাথী প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র -ছাত্রীর হাতে বিনা পয়সায় সাইকেল তুলে দিচ্ছে রাজ্য সরকার ৷ কিন্ত্ত মাস ঘুরতে না ঘুরতেই অনেক সাইকেল চালানোর অযোগ্য হয়ে পড়ছে ৷ কয়েক দিন যেতে না যেতেই টায়ার নষ্ট হয়ে যাচ্ছে ৷ কলকব্জা খুলে পড়ছে ৷........ তিন বছরের গ্যারান্টি চাইলেও মন্ত্রীর দার্শনিক উক্তি, ‘যেখানে মানুষের জীবনেরই কোনও স্থায়িত্ব নেই, সেখানে সাইকেলে গ্যারান্টি কী ভাবে দেওয়া সম্ভব ? ........ এতো টিউবলাইট নয় যে, গ্যারান্টি দেওয়া যাবে ৷ .......... যদিও সরকারের দেওয়া সাইকেল খারাপ হওয়ার জন্য নিম্নমানকেই দায়ী করছেন রাজ্যের সাইকেল ডিলাররা ৷ ওয়েস্ট বেঙ্গল সাইকেল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রবিকান্ত জাজোদিয়া জানান, বিপুল সংখ্যক সাইকেলের বরাত পেতে টেন্ডারে কোম্পানিগুলি দর কমিয়ে রেখেছিল ৷ কম দামের স্পেয়ার পার্টস দিতে হয়েছে কোম্পানিগুলিকে ৷ আর সে জন্যই সাইকেলগুলি তাড়াতাড়ি খারাপ হচ্ছে ৷ "
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29037&boxid=153255738
  • Abhyu | ১৮ জানুয়ারি ২০১৭ ০৭:৫৭711098
  • সাইকেল নিয়ে সশব্দ বিপ্লব তো রায় দিয়েই দিয়েছেন :)

    "স্কুল ছাত্রদের সাইকেল নিয়ে অনেক কথা শুনেছিলাম ফেসবুকে। অনেক ছাত্র ছাত্রীদের সাথে দেখা হল। নাহ, সেসব সাইকেল চলে এবং ছেলেমেয়েরা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। ভেঙে যাচ্ছে না মোটেও। স্কুল ছাত্রছাত্রীদের সাইকেলটা একটা নিঃশব্দ বিপ্লব।"

    এর পরে আর লিং দিয়ে কি হবে?
  • PT | ১৮ জানুয়ারি ২০১৭ ০৮:১৫711099
  • তালে এই খপরটা "এই সময়" লিচ্চয় আলিমুদ্দিন থেকে লিখিয়ে এনেছে।

    তবে হাল আমলে এমনতর নিঃশব্দ বিপ্লব বেশ কিছু হয়েছে। ঢিল ছোঁড়া দূরত্বে থাকা কলকাতার লোকেই জানত না তো আমেরিকা থেকে বেড়াতে আসা মানুষেরা জানবে কি করে?

    " বেরাখামারাটি, পদ্মপুকুর, টোনা, উত্তর স্বরূপনগর ---একের পর এক গ্রামে দিনেরাতে আরাবুল ইসলামের বাহিনী নির্বিঘ্নেই ২০১৩ সালে প্রায় ১৩ একর জমি আদায় করে ফেলে ৷ মুখে প্রতিবাদ করে কোনও লাভ হয়নি৷ অসন্তোষ দেখাতে গিয়ে বন্দুকের মুখে পড়তে হয়েছিল গ্রামবাসীদের৷ প্রতিবাদ তাই মুখ থুবড়ে পড়েলেও, চাপা ক্ষোভ গুমরে থাকলেও, আরাবুল বাহিনীর সামনে রাস্তায় নেমে মিছিল -মিটিং করার হিম্মত হয়নি মেয়ে -মরদের ৷"

    কিংবাঃ
    "গত নভেম্বরে আরাবুল ইসলামের বাহিনী ও পুলিশের সাঁড়াশি হানায় ভাঙড় ২ ব্লকের বিস্তীর্ণ অংশে গ্রামের পর গ্রামে যুবকরা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ৷ প্রতিদিন গ্রামের মধ্যে পুলিশ ঢুকত ৷ কোনও আন্দোলন গড়ে তোলার সাহস জোগাতে পারেননি কেউ ৷ "
    (সূত্রঃ আজকের এই সময়)
  • dc | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:০৮711100
  • আচ্ছা ভাঙড়ে গন্ডগোল শুরু হলো কি নিয়ে? আজকের আবাপতে লিখেছে দেখছি পাওয়ার গ্রিড বসানো নিয়ে অশান্তি শুরু হয়েছে, তাই কি? মানে পবতে কি এখন বিদ্যুত দেওয়া নিয়েও ঝামেলা শুরু হয়েছে? বেশ বেশ।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:১৬711101
  • রিপোর্ট পড়ে মনে হচ্ছে ইএসপিপি গাইডলাইন মানা হয়নি। ইসপিপি ইস মাস্ট মাস্ট ইন পাওয়ারগ্রিড ইমপ্লিমেন্টেশন। এইসব দায়সারা বালবাজারী ঘুরে ফিরে পশ্চিমবঙ্গ তেই hoy keno ?
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:১৯711102
  • এটা থাকলো। অন্ধভাবে সমর্থন বা বিরোধিতা না করে কেও একটু বলুন কোন ক্লোজ গুলো মানা হয়নি।

    ____________________________________________________
    POWERGRID’s Environmental Social Policy & Procedures (ESPP)

    The ESPP outlines POWERGRID’s approach and commitment to deal with environmental and social issues, relating to its transmission projects, and lays out management procedures and protocols to mitigate the same. It provides a framework for identification, assessment, and management of environmental and social concerns at both organizational and project levels, within the adopted principles of avoidance, minimization and mitigation.

    The existing provisions of ESPP have been upgraded and modified in 2005 and 2009 in line with the changed rules and guidelines of Govt. of India, including that of multilateral funding agency like World Bank, ADB, JBIC etc and suggestion/best practices and feedback received from different sites. POWERGRID’s ESPP is the first document selected for comprehensive review by the World Bank under their Pilot Programme for the Use of Country System (UCS) to address Environmental and Social Safeguard issues. During the revisions of ESPP, the consultative process was further enlarged to engage all stakeholders, including Project Affected Persons (PAPs) and the local communities. The ESPP has also been thoroughly review by independent ESPP Review Committee of Experts formulated by POWERGRID.

    The ESPP spells out POWERGRID’s environment and social policy, and its commitment to:

    Ensure total transparency in dealing with all the stakeholders i.e. concerned government agencies, local communities, individual landowners and employees through a well-defined public consultation process as well as dissemination of relevant information about the project at every stage of implementation.
    Maintain the highest standards of corporate responsibility not only towards its employees but also to the consumers and the civil society, social responsibility through various community development activities for promoting socio-economic development and most importantly through people’s participation.
    To minimize adverse impacts on the natural environment by consciously economizing on the requirement of land for civil structures, reducing the width of the Right of Way (ROW), adopting multi circuit towers and state of the art technology in transmission etc.
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:২৭711103
  • ,bastutantro satyi dhwangso hobe ba cancer o miscarriage habe kina sei tarke ekhon dhukchhina ...kintu jekono karone protibadei guli chalano o manusher mRityu atyanta dubhagyajanak o khub I saamghatik ghaTanaa. er janyo protibad ar sathik tadonter dabee roilo. jomi adhigrahon Joe kore hoe thakle se nieo.
  • s | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:২৯711106
  • রেজ্জাক মোল্লা বলেছে, হাইব্রিড বাচ্চা তৈরি হবে। যা নিয়েও নাকি এই অসন্তোষের একটা কারণ।
    কি বলতে চেয়েছিল চাষার ব্যাটা?
  • pi | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:২৯711105
  • মানে এই পরিবেশ ও স্বাস্থ্য ধ্বন্গ্স নিয়ে স্টাডির রেজাল্ট নিয়ে এরকম কোন কনক্লুশনে কীকরে আসা যায় জানিনা। উল্টোটাই দেখলাম। কিন্তু সে তর্কে এখন ঢুকছিনা
  • dc | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৩৩711107
  • ভাঙড়ের মানুষ যখন চাইছেন না তখন ওখানে গ্রিডস্টেশান না বসালেই তো হয়। পবতে যেকোন নতুন রাস্তা, বিদ্যুতের লাইন, নালা ইত্যাদি বসানোর আগে সেই এলাকার মানুষের সম্মতি নেওয়া উচিত। কোন একজন আপত্তি জানালেই বাতিল করতে হবে।
  • s | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৪১711108
  • গ্রিডস্টেশন তো কম্প্লিট। তার ফার টাঙানো ও প্রায় কম্প্লিট।
    এর মধ্যে তিনোদের মধ্যে মারামারি শুরু হয়েছে আর তাতে কিছু লোক মদত দিচ্ছে। প্লাস পুলিশকে এদ্দিন 'সংখ্যালঘু অঞ্চল' বলে বলে বসিয়ে রাখা, চাষার ব্যাটা আর তার শত্তুরকে বাড়তে দেওয়া, আর্মস ঢোকানো সব কিছু নিয়েই উত্তপ্ত এলাকা।
  • dc | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৫০711110
  • নানা কমপ্লিট তো কি হয়েছে? এলাকার মানুষ যখ্ন চাইছেন না তখন ওই গ্রিডস্টেশন ভেঙে ফেলে জমি ফিরিয়ে দিতে হবে। আগে কৃষিকাজ, তারপর বিদ্যুত।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ০৯:৫০711109
  • গুলি চালানো সর্বদাই নিন্দনীয়। কিন্তু ঘরে বসে নিন্দে করা আর গ্রামের মধ্যে হাজার হাজার লোক তেড়ে এলে তাদের সামলানো এক জিনিস না। ওয়াটার ক্যানন ক্যারি করে গ্রামে যাওয়া সম্ভব না। টিয়ার শেল চার্জিং শহরের লেন বা রোডে যতটা কাজ দেয় বড়ো ফাঁকা জায়গায় সেটা দেয়না কারণ মাল্টিপল ডিরেকশন থেকে আক্রমণ আসে, শেল মেরে রোড ব্লক করে দিলো এরকম না। হাতে রইলো লাঠিচার্জ আর শূন্যে গুলি চালানো। লোকে এগুলো ন্যাচারালি পাত্তা দেয়না। ডিরেক্ট হিট বলতে থাকে রাবার বুলেট। সেটা কেন পব পুলিশ ইউস করেনা জানিনা। রাবার বুলেট বাদ্দিলে গুলি চালানো ছাড়া প্র্যাকটিক্যালি কোনো রাস্তা নেই।

    কাজেই এরকম পরিস্থিতি যাতে না ঘটে সেটা আগে থেকে সামলানোই সেরা রাস্তা। ইএসপিপি শুধু পরিবেশ এর কথা বলেনা, অঞ্চলের মানুষের সঙ্গে বোঝাপড়ার কথাও বলে। অথচ দেখা যাচ্ছে পব তে সবই দ্রুত হাতের বাইরে চলে যায় এবং গোলাগুলি।
  • PT | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:০২711111
  • "ডিরেক্ট হিট বলতে থাকে রাবার বুলেট। সেটা কেন পব পুলিশ ইউস করেনা জানিনা। "
    করেছিল নন্দীগ্রামে। CBI রিপোর্টে পাবেন।

    তবে এখনকার সমস্যার জন্য দায়ী ঢপের অবাস্তব জমিনীতি। চাষের জমিতে অন্যকিছু করা যাবেনা বললে পব-তে কোন কিছুই করা যাবে না কেননা পব-র বেশীর ভাগ জমিই উর্বর। কারখানা বা বিদ্যুত, সরকারী বা বেসরকারি যাই হোক না কেন, আকাশে করা যায় না-জমি নিতেই হবে। সেই জমি "জোর" করে নেওয়ার কাজটা স্নেহের ভাই আরাবুলকে দিয়ে করানো হয়েছিল।
    যে ঢপের সাহায্যে ক্ষমতারোহণ হয়েছে সেই ঢপটিই এখন এসেছে ফিরিয়া.......
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:১৬711112
  • ডিসি কি আবার ডেঃ অ্যাঃ মোডে?
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:১৯711116
  • এখনো পর্যন্ত সরকারি তথা পুলিশের বিবৃতি হলো আদৌ কোনো গুলি চলেনি। সত্যি না মিথ্যে পরে জানা যাবে।
  • dc | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:১৯711114
  • সিকি, ডিমনির পক্ষে আরো কিছু বলবো নাকি? :p
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:২০711117
  • পাই এর "kintu jekono karone protibadei guli chalano o manusher mRityu atyanta দুভাগ্যজনক" এর পরিপ্রেক্ষিতে বললুম।
  • সিকি | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:২১711118
  • না না, বলতে হবে না :) তবে কিনা, লোকের প্রাণ গেছে, এখন এইগুলো ভালো লাগছে না।

    নিতান্তই ব্যক্তিগত অভিমত।
  • Ekak | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:২৩711119
  • ভালো লাগার মতো বিষয় নয়। পুলিশ পরিস্থিতি কন্ট্রোলে ব্যর্থ এটাই আন্ডারলাইন। সে গুলি পুলিশের হোক কী আরাবুলের।
  • dc | ১৮ জানুয়ারি ২০১৭ ১০:২৪711120
  • বেশ সিকির অভিমত মেনে নিলাম।
  • PT | ১৮ জানুয়ারি ২০১৭ ১১:০৪711121
  • dc
    "Weather experts have explained the phenomena as natural mirage..." যেমন্টি এই রাজ্যে জমি নিয়ে হচ্ছে আরকি!!
    তবে চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারাম্যান-সব সময়েই!! তাই তাদের মিরাজ আমাদেরও........
  • ranjan roy | ১৮ জানুয়ারি ২০১৭ ১৫:৪২711122
  • স্বর্নেন্দু,
    হেব্বি! ধন্যবাদ।

    একক ও ডিসি,
    ওটা ছিল ১০০০ একর আর এটা ১৩ একর। সরকার অ্যারোগ্যান্সি না দেখালে হয়ত সমাধান সম্ভব। প্রতিরোধ কমিটির নেতা জনৈক অলীক চক্রবর্তী জনতাকে শান্ত থাকতে বলেছেন।
    প্রাণহানি আর ভালো লাগে না।

    কিন্তু খুব দরকার ওই এনফিল্ড রাইফেলে দাঁত দিয়ে চর্বিমিশ্রিত টোটা কাটার ক্যাম্পেনের মত গ্রিড হলে ক্যান্সার হবে, ছেলে পয়দা হবে না গোছের গুল্পগুলোর জায়গায় সঠিক ইনফর্মেশনগুলো বিশ্বাসযোগ্য ভাবে জনতাকে দেওয়া। আর চাষের ক্ষতির ব্যাপারে বা ইলেক্ট্রোকিউশনের সম্ভাবনার ব্যাপারে সঠিক তথ্য দেওয়া।
  • dc | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:০০711123
  • রঞ্জনদা বোধায় বললে বিশ্বাস করবেন না, আমার মা গতকাল সন্ধেবেলা টিভিতে আবাপ দেখছিল। আমি একটু সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম (এমনিতে টিভি দেখিনা), মা আমাকে বললো, এক মাঘে শীত যায়না, বুঝলি? আমি জিগ্যেস করলাম, সে কিরকম? মা বললো এই দ্যাখ, ভাঙড়ে জমি নিয়ে অশান্তি। যে অন্যাকে সম্বল করে এসেছ, এবার সেই অন্যায়ই তোমায় খাবে।

    (মাইরি বলছি, আমি এক লাইনও অ্যাড করিনি। মার কথা শুনে শুধু এটুকু মনে হলো যে পবতে মানুষ একবার জেনে ফেলেছে যে আন্দোলন করলে জমি দেওয়া আটকে দেওয়া যায়। এবার এক হাজার কেন, কোথাও এক একরও জমি পেতে মুশকিল হবে। দেখা যাক আগামী দিনে পবতে নতুন ইন্ডাস্ট্রি কি কি তৈরি হয়)
  • ranjan roy | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:০৬711124
  • ডিসি,
    পুরো বিশ্বাস করছি। কারণ উনি তো ক্ষমতায় এসেছেন 'মৎ চুকো চৌহান' হয়ে পড়ে পাওয়া সুযোগের ব্যবহারে। ওঁর খেটে খাওয়া মানুষের ব্যথা নিয়ে দরদের আন্তরিকতায় গোড়া থেকেই সন্দেহ আছে।
    আমি তো দুদিন আগেই এই টইয়েই লিখেছি-- নাউ অ্যাকচুয়ালি পেইড ইন দেয়ার ওন কয়েন!
  • ranjan roy | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:০৭711125
  • ডিসি কি এখন কোলকাতায়?
  • ranjan roy | ১৮ জানুয়ারি ২০১৭ ১৬:০৮711127
  • যদি হন, তো একদিন কি একঘন্টা আড্ডা দেওয়া যাবে? আমার নম্বর ৮৫৮৩০৪১৩৯৫। অবশ্যি ব্যস্ত থাকলে অন্য কথা। আমি তো 'অবসরপ্রাপ্ত"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন