এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২২168028
  • এই যাঃ। কর্মচারী সংসদ তৃণমূল হয়ে গেল কেন? ওরা তো 'নক্সি' ছিল না!
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২২168029
  • ঠিক, টিএমসিপি -ই বাঙ্গলার সর্বরোগহর দাওয়াই :-)
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২২168030
  • হ্যাঁ, হ্যাঁ, জানাতে তো হবেই। অন্তত শাস্তিঘোষণার আগে। না জানালে আত্মপক্ষ সমর্থন করবে কি করে? এইটা ইউনিভার্সাল।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২১168027
  • আমি নরেন মোদী ও চাই।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২০168024
  • কেন এখন খারাপ কি আছে? ভিসি সিপিএম, কর্মচারী সংসদ তৃণমূল, ছাত্রসংসদ নকশাল। সবারই কিছু কিছু রইল। ভালই তো। :)
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২০168025
  • কাগজ পড়ে যা মনে হয়, এই হিন্দীভাষী ছেলেটির ওপর কিছু অত্যাচার নিশ্চয়ই হয়েছে, কয়েকজন সিনিয়র দল বেঁধে অত্যাচার করেছে। সেই অত্যাচার-কে 'র‌্যাগিং' আখ্যা দেওয়া না দেওয়ার ওপর শাস্তির পরিমাণ নির্ভর করে
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২০168026
  • তদন্তের লিখিত প্রসিডিওর গুলো কি, সেটাই তো জানিনা। যাদের বিরুদ্ধে তদন্ত, তাদের কি জানাতে হয় !!
  • দলদাস | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৯168023
  • রাগ আবার কিসের তবে যুথবদ্ধ হয়ে এদের কজ নিয়ে লড়ার ইচ্ছেও নেই

    যাদবপুরে টিএমসিপি চাই
    বাঙ্গলার সর্বরোগহর দাওয়াই
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৮168022
  • নাঃ ভারতবর্ষে বুলিয়িং এর কোনো শাস্তিই নেই। থাকা উচিত। কিন্তু নেই।

    আর দাবীটা তো পুনর্তদন্তেরই। কিন্তু কেন? অভিযুক্ত ছাত্রকে/ছাত্রদের অন্ধকারে রাখা হয়েছিল? প্রসিডিওর অনুসরণ করা হয়নি? এই জন্যই তো প্রশ্ন করলাম।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৭168021
  • নকু বলতে বেটার লাগে ঃ)
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৫168020
  • নক্সি শব্দ-টা অবশ্য বেশ পছন্দ হয়েছে :-)
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:১০168018
  • র‌্যাগিং-এর নিশ্চই একটা ভারত সরকার স্বীকৃত সংজ্ঞা আছে। বুলিয়িং-এর চেয়ে র‌্যাগিং-এর শাস্তি অনেক কড়া মনে হয়।

    'যদুপুরের নক্সি' ছেলেমেয়েদের ওপর দলদাসের খুবই রাগ বুঝতে পারছি। কোন স্পেসিফিক কারণ আছে না এমনি এমনি রাগ?
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:১০168019
  • ইউনিয়নের দাদারা এসে ভয় দেখিয়ে যায়, অমুক করবি তমুক করবি বলে, নইলে বিষ নজরে পড়ে --- কী জানি, হয়তো অন্য কোন যাদবপুরে পড়েছি কিম্বা এগুলো যে হয়েছে, স্বীকার করতে লজ্জা পাচ্ছি :P
  • দলদাস | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৮168017
  • শোনা তো অবশ্যই দরকার
    আজ না হলে কাল বিনোদ মিশ্রার অনুবাদ করে শুনিয়ে যাবে কিভাবে খুন করতে হয়
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৭168016
  • না ওটা তোমায় জিগাইনি।
    হ্যা শো কজ করা উচিৎ ছিল। তো আন্দোলন টা শো কজের জন্য করলেই হতো।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৫168015
  • বাকি রা তো দেখি নিজ নাম বা পরিচিত নিকেই লিখছে। দলদাসের হঠাৎ অন্যকিছু দরকার পড়ল কেন?
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৩168014
  • ব্ল্যাংকি কি আমাকে জিগালো? আমি জানিনা তো। শুধু এইটা জানি যে অভিযুক্তদের কথা শোনা দরকার। খুনি হলেও। বুদ্ধ ভচ্চায হলেও। রুনু গুহনিয়োগী হলেও।
  • দলদাস | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৫168013
  • শুধু হস্টেল বা ইস্পেশাল রুম পাইয়ে দেবার জন্য যদুপুরের নক্সি দাদাদিদিরা যে পরিমাণ পলিট্রিক্স করেন টিএমসিপি কেন বিদ্যার্থী পরিষদের চাড্ডি গুন্ডারাও এদের হিমশীতল সন্ত্রাসের কাছে মহাপুরুষ
  • দলদাস | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৯168012
  • নিজেরে গুয়ে কারুরই গন্ধ লাগে না

    তার ওপর অন্যের ঘরের সামনে হলে তো পুরীষ অমৃতসমান
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৮168011
  • আর যদি বুলিং হয়, তো অ্যান্টি ragging কমিটির মতামত নেবেই বা কেন ম্যানেজমেন্ট?
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৭168009
  • ইসি ভেঙ্গে দেওয়ার পরে আন্দোলন কেন হয়নি? ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে আরও বেশী নস্যাৎ তো তখন করা হয়েছিল। তখন ফেটসু টিটি বোর্ড ছেড়ে নড়েনি কেন?
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৭168010
  • ragging না হলে বুলিং হয়েছে। তাতে শাস্তির কি তফাৎ হবে !! এই তো শুনলাম যে দুটো ই সমান অপরাধ।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৬168007
  • নবাগত ছাড়া র‌্যাগ হয়না, এটা এনটুদিপায়ার এন বার সত্য। ক্রাইস্টচার্চের জন্যও সত্য যদুপুরের জন্যও সত্য।

    পুনর্তদন্ত হলে সাক্ষ্যপ্রমাণ চেপে দেওয়া যেতেই পারে। আশঙ্কাটিরও ভিত্তি আছে। সেই জন্যই আপত্তিটা কিসে জানা দরকার।
    ১। শাস্তির যা প্রসিডিওর সেটা অনুসরণ করা হয়নি?
    ২। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি?
    ৩। অন্য কিছু?
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৬168008
  • কোথায় স্বীকার করেছেন উপাচার্য? কোনো জায়গায় কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আছে? ফিসফিস করে মতি কে বল্লে আলাদা কথা।
    এর সাথে আনার ইসি ভেঙে দেওয়া, ইউনিয়ান ইলেকশান বন্ধ ইত্যাদি জুড়ে শুধু গোলানোর চেষ্টা।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৩168006
  • মতির পোস্ট থেকেঃ
    '১। উপাচার্য নিজেও স্বীকার করেছেন যে তদন্ত ও শাস্তি ঘোষণা সঠিক পদ্ধতিতে হয়নি। ছাত্রছাত্রীদের গণতান্ত্রীক অধিকারকে এভাবে নস্যাত করে দেয়া ব্যাপক ছাত্রছাত্রী মানছেনা। এমনিতেই ইসি ভেঙ্গে দিয়ে ছাত্র প্রতিনিধিত্ব মুছে দেয়া হয়েছে, ইউনিয়ন ইলেকশনও স্থগিত। নির্দিষ্ট ঘটনাটির চরিত্র নিয়ে ব্যাপক সন্দেহ ও ধোঁয়াশা তৈরী হয়েছে। এই পরিস্থিতিতে, ছাত্রছাত্রীদের অন্ধকারে রেখে যে শাস্তি ঘোষণা করা হয়েছে তা স্থগিত রেখে স্বচ্ছ ভাবে পুনর্তদন্ত করার দাবি।'
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩২168005
  • হ্যাঁ, পড়লাম তো।
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩০168003
  • কি আর তদন্ত হবে এখন? জানলার ডিএনএ টেস্ট? বাকিরা তো ছেলেটি বিরুদ্ধে স্বাক্ষ্য দেবে। আগের তদন্তটা পূর্ণাঙ্গ নয় জেন সেটাই বরং শুনি।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩০168004
  • n+1 বার লোকে দাবী করেছে সেকেন ইয়ায়ের ছেলেকে rag করা যায় না।
    আর তদন্ত তো হয়েছে - ফের তদন্ত করার মানেটা কি? সাক্ষীদের যথেষ্ট চেপে দেওয়া গেছে এই কদিনে তো !!
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৮168002
  • ব্ল্যাংকের কথা বুঝলাম না। কই আর চেয়েছে মানে ? কমিটি গঠন করে পুনর্তদন্তের দাবি করা হয়েছে একথাটা তো এখানে nth বার লেখা হয়েছে দেখলাম।
  • kiki | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৬168001
  • বুনু এটা দারুন দিলো।১১:৫৯

    আর অত অত ছাত্র ছাত্রী লড়ছে বলে কি একটা দাবী এলো যেন! কিছুদিন চার নম্বর গেটের পাশে এক কলেজে ছিলাম। অত অত ছেলেপিলে কেন সাপোর্টায় জানা আছে। আপদে বিপদে পাশে ইউনিয়ন কে পাওয়া যাবে বা ভয়ে। দাদারা এসে চোখ গরম করে অনেক নির্দেশ দিয়ে যায় এই করবি ঐ করবি বলে।না করলে তাদের বিষ নজরে পড়তেও হয়। আর সেটা স্বীকার করতেও লজ্জা হয় কিনা তাই এত গরম গরম বক্তিতা (ডিঃ বেশিরভাগ ক্ষেত্রে)। সবাই মন থেকে ঠিক জেনে বুঝে কত আন্দোলন করে জানা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত