এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২২168061
  • হুম। মামুর উত্তরটা শুনলাম। বাকিদের কাছে জানতে চাইছি, ঝাড়পিট হলে এবং তার মধ্যে একপক্ষ সিনিয়র, অন্যপক্ষ জুনিয়র হলে সেটা কি র‌্যাগিং বলে ধরা উচিত ?
  • swarnendu | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২১168059
  • aka,
    " তাহলে স্বর্ণেন্দু অনেক কিছু ঠিকমতন না খবর নিয়েই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন। "

    ঠিকমতন খবর নেওয়ার পদ্ধতিটা বলবেন একটু? আমি গত ৪ দিনে সুইজারল্যান্ড থেকে কলকাতা ৭ টা আই.এস.ডি করেছি ( মানে করেছি ১৯ বার, যাদেরকে করছিলাম তারা ধরেছে ও কথা বলেছে ৭ বার )। যার মধ্যে শেষেরটা এই রাখলাম, মোবাইল এর কল লগ বলছে ৫৯ মিনিট ৪৭ সেকেন্ড। আপনি পদ্ধতিটা বললে সেভাবেই নেওয়ার চেষ্টা করব।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২০168057
  • অক্ষকে আরও। আমি তো ফেসবুক দেখিনি। হতেই পারে কায়দা করে এড়িয়ে গেছে। কিন্তু আমি তো মিডিয়া পড়ছি। সেখানে আন্দোলনকারীদের বক্তব্যকে স্রেফ "নেই" করে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেইজন্য আমি আন্দোলনকারীদের বক্তব্যটা জানতে ইচ্ছুক।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২০168058
  • ছানা বলে রেলা তো এখানেও লোকজনকে নিতে দেখি।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৭168056
  • নানা উইকিটা ভাগীদারের জন্য। আইনী সংজ্ঞাটা আমি ভুলভাল মনে করি। কিন্তু ভারতীয় আইনী সংজ্ঞা ওটাই। সে নিয়ে কোনো সন্দেহ নেই।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৬168055
  • এটা কি আমাকে? না না আমি তা মনে করিনা। এখানে যেমন "ছানা" শব্দটা প্রচলিত, হস্টেলেও তাই। সেটার সুবাদে সিনিয়াররা অনেক সময়েই বেশি রেলা নেয়। কখনও সখনও বাড়াবাড়িও করে ("ফোর্থ ইয়ারের ছেলেকে তুই শুয়োরের বাচ্চা বললি? এত সাহস? "-- এইরকম সেন্টিমেন্ট থেকে) র‌্যাগিং না হলেও সেটা কমপ্লিটলি ভুলভাল এবং ব্যবস্থা নেওয়া উচিত। অবশ্যই কি করা হয়েছে, সেই মাত্রা অনুযায়ী।

    আবার উল্টোদিকে পাতি ঝাড়পিটও হয়। তারপর কোনোপক্ষ বদ বদ হলে কিঞ্চিৎ বাঁদরামিও হয়। যেমন ঘরে অ্যাশট্রে উল্টে দেওয়া। জানলার কাচ ভেঙে দেওয়া। হেগে দেওয়া অবশ্য কখনও শুনিনি। :) এগুলো ধমকধামক দিয়ে মিটমাট করানো উচিত।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৫168054
  • এবং যাঁরা জোর গলায় বলছেন এটা সত্যি, তাঁদের কাছে সেই জোরের ভিত্তি জানতে চাইবো, সোর্সের বিশ্বাসযোগ্যতাও।
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:১২168053
  • উইকি দিয়ে তো আইনী সংজ্ঞা হয় না। উইকি দিয়ে কনভেনশনাল আইডিয়া কী বোঝা যেতে পারে, ঐজন্যই কাল ইউটিউবের লিংক সহ বাকি নিউজক্লিপিংগুলো দিয়েছিলাম।
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:১১168051
  • তাহলে স্বর্ণেন্দু অনেক কিছু ঠিকমতন না খবর নিয়েই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:১১168052
  • স্বর্ণেন্দু ঐ 'তথ্য অনুযায়ী' লিখেছে। এবং লিখেছে, সেই অনুযায়ী ওটা মিথ্যা। অর্থাৎ উত্তরও দিয়েছে। এবার যখন প্রশ্ন করা হয়েছে তখনি উত্তর দেয়নি বলে ( আমার যদ্দুর খেয়াল পড়ছে, যখন প্রশ্ন শুরু করা হয়, তখন ও এখানে ছিলোই না), ওর বিশ্বাসযোগ্যতা নেই বা একথার উত্তর কেউই দেয়নি, এই কথাগুলোতে আমার আপত্তি। এটুকুই। নইলে সত্যি কী মিথ্যা কী, আমিও নিশ্চিত জানিনা। তাই সত্যি বা মিথ্যে কোনোটাই জোর গলায় বলিনি বা বলছিনা। আরেকবার বল্লাম।
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:১০168050
  • ঈশান, এটা শুধু স্বর্ণেন্দুকে জিজ্ঞেস করা হয়নি, তার আগে আরো বহুজন যারা নিজেদের এই আন্দোলনের সমর্থক বলেছেন তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছে। আর বললাম তো, এখানে না, ফেবুতেও। শুধু আমি জিজ্ঞেস করিনি। যার কথা এরা কপি পেস্ট করছে, সে যেখানে অরিজিনালি লিখেছিল, সেখানেও এই অভিযোগ ছিল, সেখানেও এটাকে এড়িয়ে যাওয়া হয়েছে। ইট'স টু ব্ল্যাটান্ট।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৬168048
  • আহা স্বর্ণেন্দু (স্বর্ণেন্দুই নাম তো? অন্য কিছু হলে সরি) নিশ্চিত জানেননা বলেই হয়তো ইতস্ততঃ করছিলেন। অনেকবার চাপাচাপির পর লিখেছেন, তাও "আমার তথ্য অনুযায়ী" লিখেছেন। অবস্থানে গোলমাল থাকতে পারে, বলার ভঙ্গী পছন্দ না হতে পারে, কিন্তু অসততা কিছু করেছেন বলে তো মনে হয়নি। মানে, মনে হবার কথাই হচ্চে যখন।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৬168049
  • অন্য প্রশ্ন করি। মারামারি আর র‌্যাগিং এর তফাত কী ? নাকি নেই? সিনিয়র জুনিয়র মারামারি হলে তা অবধারিতভাবে র‌্যাগিং ?
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:০২168046
  • Ragging is a practice similar to hazing in educational institutions. The word is mainly used in India, Pakistan, Bangladesh and Sri Lanka. Ragging involves existing students baiting or bullying new students. This phenomenon is similar to Fraternities and sororities in North America. It often takes a malignant form wherein the newcomers may be subjected to psychological or physical torture.[1][2] Currently, Sri Lanka is said to be the worst affected country in the world.

    http://en.wikipedia.org/wiki/Ragging
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:০২168047
  • যাঁরা সত্যি বলেছেন, আনে যাঁদের কাছে তুমি শুনেছ, তাঁরা কি নিজেরা দেখে বলেছেন ? তাঁদের কথার বিশ্বাসযোগ্যতা কতটা ?
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৮168044
  • শুধু এইটুকু বলব এখানে যারা যারা লিখে গেছে এরমধ্যে মতিরই কিছুটা বিশ্বাসযোগ্যতা আছে। স্রেফ এখানে কীভাবে কি কি বলেছেন তার ভিত্তিতে। যারা "মিথ্যে" বলছে, তারা বুঝি নিজে দেখে বলছে, না তারাও শোনা কথাই বলছে? "সামান্য হাতাহাতি" না দেখেই যারা এত জোর গলায় বার বার বলেছে, তারা এইটাও তেমনই জোর গলায় বলেনি কেন প্রথম থেকেই? গু'র অভিযোগ তো প্রথম থেকেই ছিল, ঠিক যেমন মারামারি অভিযোগও ছিল।
  • Bhagidaar | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৮168045
  • ডিকশনারী দেফিনিশানেও নবাগত'র উল্লেখ নেই কোথাও, অন্তত আমার দেখা দিক্শানারিগুলোতে
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৪168043
  • অক্ষ-কে ক। আমি সাক্ষী আছি, গতকাল ওর মুখে সিম্পলি ফেনা উঠে গেছিল, এই কথা জিজ্ঞেস করে করে :-)
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৩168042
  • কেউ উত্তর দেয়নি কথাটাতেই আমার আপত্তি। কেউ যখন দিয়েছে। যারা দেয়নি, তার মানে সেটাও হতে পারে তাদের জানা নেই বা নিশ্চিত না হয়ে বা শোনা কথা বলতে চাইছে না। এর মানেই অন্য কথাটা মিথ্যে হয়ে যায় না। আবারো বলছি, আমরা সবাই শোনা কথা বলছি। তুমি 'শুনেছ' সত্যি, আমি বা আরো কেউ কেউ 'শুনেছে' মিথ্যে। তো ? সত্যি মিথ্যের নিদান হাঁকার মত জায়গায় আপাতত আমরা কেউই নেই। অন্তত ঃ কে কতবার প্রশ্নের পর উত্তর দিল না বা কে কতক্ষণ বাদে উত্তর দিল, এগুলোর ভিত্তিতে বিচার করে সত্যি মিথ্যে বিচার করা একটু হঠকারিতাই হয়ে যাবে বলে মনে হয়।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৭168041
  • হ্যাঁ, ভারতবর্ষে র‌্যাগিং এর ডেফিনেশনে নবাগত কথাটা কোত্থাও নেই। সেটাও অনুচিত। কিন্তু নেই।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৫168040
  • ধুর। ভূস্বর্গ রাইটার্স আর প্যারাডাইস আমেদাবাদ। প্যারাডাইস লস্ট হলে দিল্লীতে প্রোমোশন হয়।
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৪168039
  • ভারতবর্ষের র‌্যাগিংএর আইনি ডেফিনিশনে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার নেই। ওটা বললে কোথাও টিঁকবে না।

    আর গু'র প্রসঙ্গে? কে কখন বলবের ব্যাপার আদৌ না। ঐ প্রশ্ন আমি বাদে আরো কিছুজন এখানে করেছে - যখন করা হয়েছে তার আগে ও পরে অনেকক্ষণ ধরেই যাদের করা হচ্ছে তারা লিখে গেছে, তার মধ্যেই বার বার, বহুবার করা হয়েছে, কেউ উত্তর দেয় নি। এখানে এবং ফেবুতে। কাজেই কার কখন সময় এসব কথার কোনো মানে নেই। এক্ষেত্রে।
  • দলদাস | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪১168038
  • জানা তো সবই

    ভূস্বর্গ কাশ্মীরকেই এখনও বলা হয় যাদবপুরকে নয়
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৯168037
  • যদুপুরের সবাই তার মানে একজোট হয়ে আন্দোলন করে !! যাক পশ্চিম বঙ্গে অন্তত একটা এমন জায়গা আছে।
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৮168036
  • আশা কুহকিনী। ভারতে বিচার ব্যবস্থা দেরীতে হলেও, অনেক সময় কাজ করে। মোদীরও কখনো বিচার হবে, জেলে যাবে - এ আশা এখনও আছে।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৪168034
  • যাই হোক, এই ভয় দেখানো, পাইয়ে দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের পাশে পাওয়া যাদবপুর সম্বন্ধে না বলা হলে আলাদা কথা। কিন্তু যাদবপুর নিয়ে বলা হলে এগুলো প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলা কিনা জানতে চাইবো।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৪168035
  • আহা প্রথমে তো ক্ষমা চাইতে হবে। তারপর একবার জেল খেটে এলেই ক্ষমা করে দেব।

    স্মাইলি দিলাম না। কারণ সিরিয়াসলিই বললাম। সব লোককেই সেকেন্ড চান্স দেওয়া উচিত। কিন্তু তার আগে তো সংশোধিত হতে হবে।
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৬168032
  • নকু বললে মাকু-ও মেনে নিতে হবে :-)

    btw, এনারাই বাঙালীদের সব পাট্টিতেই শুনচি, মোদীর একটা অপরাধ ক্ষমা করে দেওয়া ইচিত, এভরিওয়ান ডেজার্ভস অ 2nd চান্স ইঃ। মোদী পিএম হলে নাকি আর খুনখারাপি করাবে না।

    বাঙালী-দের বোধহয় এখনও বুক ফুলিয়ে - মোদী মুসলিমদের মেরে সবক শিখিয়েছে, বেশ করেছে - বলতে খারাপ লাগে
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৬168033
  • আরে কি জ্বালা। শাস্তিঘোষণা হয়ে গেলে আবার শোকজের দাবীও তো পুনর্তদন্তই হল।

    তবে সেইটাই এদের দাবী কিনা আমি জানিনা।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৪168031
  • ঐ তো শো কজ। তো শো কজের জন্য আন্দোলন করলেই তো হয়। তদন্তের সময় কেনই বা জানাতে হবে !!! আর পুনর্তদন্তই বা কেন!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত