এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫১168090
  • বেশ করেছে সোসাল নেটওয়ার্ক করেছে। সোশাল নেটওয়ার্ক তো ওইজন্যই। তাতে খবরের কাগজের আপত্তির কি আছে বুঝলাম না।
  • কল্কে মেলেনি ক্যাম্পাসেই , বাই | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৮168088
  • কল্কে মেলেনি ক্যাম্পাসেই, বাইরের সমর্থন চায় ফেটসু
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=6571&boxid=151823718
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৮168089
  • জেতে, জেতে।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৭168087
  • আর জে এন ইউতে আইসার রমরমা কি এবার শুরু হয়েছে নাকি? আইসা প্রথমবার যেতে নব্বইয়ের শুরুর দিকে। প্রণয় আর প্রথমা দুটো পোস্ট হোল্ড করে, কি কি ভুলে গেছি, এক্স্যাক্ট সালটা ভুলে গেছি। সেবার লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়েও আইসা যেতে। সভাপতি লালবাহাদুর। হ্যাঁ যদ্দুর মনে পড়ছে বিএইচিউ তেও।

    ভাবা হয়েছিল ভারতের আকাশে নতুন লাল তারা উঠছে। সে অবশ্য আর হয়নি। কিন্তু সে অন্য কথা।
  • riddhi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৫168086
  • হ্যাঁ! ওটা দেখেও শক খেলাম। মাওবাদী সংগঠন হলে বেআইনী না?
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৯168085
  • শুধু কি তাই?

    "প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরিদের আঁতুড়ঘরে এ বার মাওবাদী ছাত্র সংগঠন আইসা-র (অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন) রমরমা।" -- আইসা কবে থেকে মাওবাদী হল?

    কোনো খবর না রাখলে লিখতে যাওয়া কেন বাপ?
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৭168084
  • মিডিয়া সর্বক্ষেত্রে একেবারেই বিশ্বাসযোগ্য না।

    যদি শাস্তির প্রসিডিওর মানা না হয়ে থাকে, যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া হয়ে শাস্তি দেওয়া হয়ে থাকে, তাহলে বলতে হবে আন্দোলনটা প্রয়োজনের তুলনায় কমই হচ্ছে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে ভিসির শাস্তি হওয়া উচিত। অবশ্যই আত্মপক্ষ সমর্থনের সুযোগ সহ। খুনীরও আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকে। আর একটা ছেলেকে স্রেফ আমলাতান্ত্রিক কায়দায় শাস্তি দিয়ে দিলাম হয় নাকি? যদি স্বর্ণেন্দুর দাবী ঠিক হয়, তাহলে সেই দাবীটা ছাত্ররা কেন তুলছেনা বুঝছিনা।

    এইটা নিয়ে আমি আন্দোলনকারীদের অফিশিয়াল স্টেটমেন্ট চাইব। কে ঢপ মরছে, মিডিয়া না ছাত্রনেতাগণ, অতি অবশ্যই জানা দরকার।
  • riddhi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩২168083
  • কিন্তু ১৯১৭ সালে বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়নে সমকামিতা ডিক্রিমিনিলাইজ হয় বলে জানতাম তো! স্তালিন আমলে আবার অপরাধ হয়।
    এবিপির লেখাতে বলছে জারের আমলে অপরাধ ছিল *না* আর স্তালিন আমলে ফিরে আসে।১৯১৭ এর নতুন আইন গুলো তো সেই যুগের ঐতিহাসিক পদক্ষেপ। এটা স্কিপ করা যায় না।
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৬168082
  • সেদিন এই সময়ে এই মর্মে রিপোর্টিং নিয়ে কারুর কারুর আপত্তি দেখেছিলাম। lgbt বলেই বেশি ভোট পেয়েছেন সেই টোন প্রসঙ্গে। আমার আপত্তিকর লাগেনি। এটা ইটসেল্ফ একটা আলাদা পলিটিক্যাল স্টেটমেন্ট মনে হয়েছিল।
    আজ সর্বভারতীয় সম্পাদকের 'ও তো আর এলজিবিটি বলে ভোট পায়নি। ভাল কর্মী, তাই' এই বক্তব্য নিয়ে সমালোচনা করেই লেখা বেরোলো।
    http://www.anandabazar.com/22edit2.html
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৩168081
  • ও মিডিয়া যা বলেছে ভুল কিন্তু স্ব্ন্দুর ফোনে ফোনে চুপিচুপি যারা বলেছে তারা ঠিক। বুঝলাম, কিন্তু তারা কার পিসোমশাই?
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৫৭168080
  • পিসিমাটা হেবি দিয়েছে ঃ)

    তবে পাগল টাগল না বলাই ভালো।
  • swarnendu | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৫:২৫168079
  • T,
    মশাই আপনারা কি পাগল? মিডিয়া লিখেছে মানেই সত্যি, আর মাথা ঘামানর কি আছে?
    UGC কি ছেলেটির পিসিমা যে কানে কানে বলে এসেছিল? কিভাবে জানিয়েছিল UGC কে ? যদি না জানেন তাহলে পরের বার থেকে
    জেনে তারপর কথা বলুন। বালখিল্য কথা বলার বয়স নেই আর আপনার। ছেলেটি UGC helpline এ ফোন করে। UGC helpline এর নাম Anti-Ragging Helpline. UGC র আর কোন Helpline নেই। নিচে UGC র site এর লিঙ্ক দিলাম, দেখে নিন।
    "ছেলেটি কখনোই সুনির্দিষ্ট ভাবে র‍্যাগিং এর অভিযোগ জানায়নি।"???????!!!! কথাটার মানে কি? UGC Anti-Ragging Helpline এ ফোন করে র‍্যাগিং এর অভিযোগ জানায় নি তো কি করছিল ? ...................... এইসব পাবলিক আছে বলেই মিডিয়াও এইসব বটকেরা ছাপায়, জানে এসব গেলারও লোক আছে।

    http://www.ugc.ac.in
  • pinaki | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৯168078
  • আর এই স্মার্ট ফোন থেকে লেখা পুরো বিভীষিকা। আমি রণে ভঙ্গ দিলাম।
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৮168077
  • স্বর্ণেন্দু, ax এর দেওয়া এবেলার লিংকে ছেলেটির বয়ান দেখুন। ছেলেটি কখনোই সুনির্দিষ্ট ভাবে র‍্যাগিং এর অভিযোগ জানায়নি। নানান দৈহিক মানসিক অত্যাচারের কথা ইউ জি সি কে জানিয়েছিল। এরপর ইউ জি সি থেকে নির্দেশ আসে ঘটনার তদন্তের জন্য। এ তদন্তের ভার অ্যান্টি র‍্যাগিং কমিটির উপর বর্তায় নি কারণ, ইউনির পক্ষ থেকেও এটিকে প্রথমেই র‍্যাগিং এর ঘটনা বলে ধরে নেওয়া সম্ভব ছিল না। সেই মত ইউনিভার্সিটি একটা তদন্ত কমিশন বসায়। যারা বিচার করে এটিকে র‍্যাগিং এর ঘটনা বলে মনে করে ও তাদের ডিসিপ্লিনারি রেকমেন্ডেশন জানিয়ে দেয়।
  • pinaki | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৬168076
  • মানে সব বুলি তো র‌্যাগি'ম নয়। বুলির বিচার কেস বাই কেস হবে। র‌্যাগি'ম এর বিচারের কিছু সাধারণ গাইডলাইন থাকে। শাস্তিও সাধারণভাবে অনেক বেশী হয়।
  • pinaki | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০২168075
  • হ্যা, বুলি চলছিল এটা ধরে নিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বুলির বিচার আর শাস্তি র‌্যাগি'ম এর খোপে ঢুকবে কেন?
  • swarnendu | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৮168073
  • a x,
    দোষ অস্বীকার অ্যান্টির‍্যাগিং কমিটির এর প্রতিনিধিরা কেন করবে? তারা অভিযুক্ত নয়। :) তারা পদ্ধতিটা নিয়ে আপত্তি জানিয়েছে, কারণ র‍্যাগিং এর অভিযোগ এর তদন্ত অ্যান্টির‍্যাগিং কমিটির ই করার কথা... তা না করে ইউনিভারসিটি একটা আলাদা তদন্ত কমিশন বসিয়ে তদন্ত করে অ্যান্টি র‍্যাগিং কমিটিকে শুধু সিদ্ধান্ত জানিয়েছে ( আর তার পরেই প্রেস এ বলেছে, তখন অভিযুক্তরা শো-কজ এর উত্তর দিয়ে উঠতে পারেনি, আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ ও পায়নি।
    আর আগে কে একটা বলছিলেন অ্যান্টি র‍্যাগিং কমিটিতে অন্য ছাত্রদের কথা, তাই এখানে জানিয়ে রাখি অ্যান্টি র‍্যাগিং কমিটিতে ১০জন ছাত্র থাকলেও ২ জন ছাত্রদের দ্বারা নির্বাচিত, বাকিরা সিলেক্টেড বাই অথরিটি।
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৮168074
  • স্বর্ণেন্দু মিডিয়া কেন ছেলেটি নিজ্বি তো এই কথা বলছে যদিও সেইসব কথা খবরেই বেড়িয়েছে। আর সত্যি বলতে কি কিছু প্রাইভেট ফোন কলের থেকে মিডিয়া বিশ্বাআযোগ্য যা হয় হাজার লোকের সামনে।

    পিনাকি র‌্যাগিং এক ধরণের বুলিয়িং। গু রাখাটা ইম্পর্ট্যান্ট কারণ সেটা ্স্টাবলিশ করে যে বুলিয়িং চলছিল। আর থার্ডলি ওয়েলকাম টি স্মার্ট ওয়ার্ল্ড।
  • pinaki | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৪168072
  • ragging মোবাইল থেকে বান্গ্লায় কিভাবে লিখবো?
  • pinaki | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫২168071
  • কিন্তু গু রাখা না রাখাটা এত ইম্পর্ট্যান্ট কেন? সেটা কি র‌্যাগি'ম বা র‌্যাগি'ম নয়ের নির্ধারক কিছু?
    এখনো অব্দি সব শুনে আমারও ব্যাপারটা র‌্যাগি'ম নয় বুলি'ম মনে হচ্ছে। সঙ্গঠিত বুলিও খুব বাজে। কিন্তু র‌্যাগি'ম এর তো এক্টা অন্য ডায়মেন্শন আছে। যেকোনো বুলি আর র‌্যাগি'ম তো এক নয় বলেই জানি।
  • swarnendu | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৫168070
  • aka,
    আমি নিজে যেহেতু দেখিনি তাই খবর নিয়ে জানতে পারা কথাই লিখেছি, আর তাই 'আমার তথ্য' বলেই লিখেছি। মিডিয়া গলা ছেড়ে বলছে বলে তারা ঠিক জানে, আর আমি সত্যিটা বললাম তাই মনে হল যে আমি ঠিক জানি না? আমার কোন কথায় এটা মনে হল? মিডিয়ার থেকে এবং এখানে লিখছেন এরকম অনেকের থেকে ইঞ্জিনিয়ারিং এ খবর নেওয়ার উৎসাহ, সুযোগ এবং তথ্যের সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা --সবগুলোই আমার বেশি বলেই আমি মনে করি। ( এই শেষের আমি মনে করি তে আবার ইতস্তত দেখবেন না যেন, এটা আমার কথা বলার ধরণ।)
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪০168069
  • name: pi mail: country:

    IP Address : 118.22.231.245 (*) Date:21 Sep 2013 -- 08:41 PM

    একটা তথ্য পেলাম। দিয়ে যাই। যাদবপুরে ২০০৮-এ ২৪জনকে সাসপেন্ড ও ২০০৯-এ ৪জনকে এক্সপেল করা হয়েছিল র‍্যাগিং-এর অভিযোগে, তখন কিন্তু কোন ঘেরাও করা হয়নি। যাঁরা বলছেন, ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ আনলেই, তা সে যাই অভিযোগ হোক না কেন, তাই নিয়ে ঘেরাও আন্দোলনে নেমে পড়ে ছাত্ররা, তাঁদের জন্য তথ্যটা রইলো। যাঁরা বলছেন, এই আন্দোলনকারীরা আদতে র‌্যাগিং এর সমর্থক, তাঁদের জন্যেও রইলো।
    --------------------------------------------------------------------------------

    এই গুলো মাথায় রাখলে এবারের আন্দোলনে কেন এত ছেলেপুলে নেমে পড়ল, সেটা ভাবার নিশ্চয় দরকার আছে। ইউনিয়নের দাদাদের ভয়ে এই তত্ত্ব খাটবে না।
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩৬168068
  • ইন ফ্যাক্ট র‌্যাগিং হয় এবং কেন এটা র‌্যাগিং নয় সেই নিয়ে বহু পোস্ট পরেছে।
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩৫168067
  • র‌্যাগিং নিয়ে স্ট্যান্ড খুব স্ট্রিক্ট অথ্চ কাল থেকে পড়লাম যে ইদানিং কালেও ভালোই র‌্যাগিং হয়। বুঝি না বাপু।
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩৩168066
  • স্বর্ণেন্দু আমি তো জানি না। ঐ যে আপনি গুয়ের কেসটা ঠিক জানেন না বলে মনে হয়েছে। এবারে কি করলে সেটা জানবেন তা আমি কি করে বলব।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩২168065
  • আমার আবার দুজনের সঙ্গে কথা হল, তারা হলপ করে বলল, যে এখন র‌্যাগিং নিয়ে স্ট্যান্ড খুবই স্ট্রিক্ট। এর আগে একটি ছেলেকে চার বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, এবং কোনো গোলযোগ ছাড়াই। এক্ষেত্রে পুরোটাই অন্ধকার, কি হয়েছে ঠিকঠাক জানা যাচ্ছেনা, ওদিকে দুম করে শাস্তিঘোষণা ...

    সেইজন্যই আমি আরো দিন দুচ্চার অপেক্ষা করে দেখার পক্ষপাতী। আন্দোলনকারীদের কথা শোনারও। আসলে যদুপুর টা ঠিক আমার ডোমেন নয়, সবই উপর উপর জানা, তাও আর্টস হলে খানিক কথা ছিল। :)
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৯168064
  • অ্যান্টি র‌্যাগিং সেলে যারা ছাত্রপ্রতিনিধি ছিল, তাদের নোট অফ ডিসেন্টে কী আছে সেটাও একটু আন্দোলনকারীরা জানাক। সেটা কী দোষ অস্বীকার করে না শাস্তির পরিমাপ নিয়ে ডিসেন্ট? সেটা থেকেও অনেক কিছু বোঝা যাবে।
  • aranya | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৫168063
  • মিডিয়ায় যেটুকু পড়েছি, আন্দোলনকারীদের বক্তব্য নেই - ঠিক।
    কোথায় যেন দেখলাম ব্রাত্য আবার ঘোলা জলে মাছ ধরার জন্য কিসব বিবৃতি-ও দিয়েছে..
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৩168062
  • ঈশান, হ্যাঁ, এবং সেটা চিরকালই হয়। ছাত্র-আন্দোলনের ক্ষেত্রে, প্রান্তিক মানুষের ক্ষেত্রে, উচ্ছেদের ক্ষেত্রে। আমি যদুপুরের কর্তৃপক্ষের হাই হ্যান্ডেডনেসের কথাও বলেছি। কিন্তু এখানে এসে এই আন্দোলনকারী বা তার সমর্থকরাও কম হাই হ্যান্ডেডনেস দেখালেন না, এটাই মজার। আর নেতাস্থানীয় ছাত্রদের প্রোটেক্ট করতে বা লয়ালটির দায়ে অনেক কিছু নিয়ে মুখ বুজে থাকতেও তো কম দেখলাম না। এগুলো কোনোটাতেই আখেরে কোনো লাভ হয়না। এই লোকেদের বোকা প্রমাণিত করার চেষ্টা বা ক্রিটিসিজম গুলো চেপে যাওয়া, এগুলোর কথা বলছি।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০২:২২168060
  • হ্যাঁ, ছানা শব্দটা টা সেন্টিমেন্ট টা বোঝানোর জন্য বললাম। সেন্টিমেন্ট ওটাই। এক ও অবিকল। তবে এখানে কেউ নিশ্চয়ই ছানা বলে কান মলে দেয়না। অন্ততঃ ওইটুকু না করলে ঠিক অত্যাচার হবেনা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত