এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৭168210
  • এবং যে ফর্মের এলিটিজম-ই হোক না কেন এটাও বলে যাই, এই সময়ের ঐ গল্পটা যদি আমার লেখা হত, তাহলে আমি অন্যের নামে ছাপা হলেই খুশি হতাম :-)
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১১168209
  • এগ্রীড এবং এই কথাটা এত দেরীতে এলো বলেই আমি আশ্চর্য হলাম!! ওই টইতে অনেক আগেই এটা কেউ জানাবেন এমনটাই ভেবেছিলাম :-)
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৫168208
  • স্বর্ণেন্দুর কথায় এলিটিস্ট টোন আছে, কিন্তু রোবু, কোন লেখা 'বাজে 'বলে তাকে তুলে এনে তাই নিয়ে সম্মিলিতভাবে ওপেনলি খোরাক করাও কিন্তু এক ফর্মের এলিটিস্টপনা ঃ)। করা উচিত নয় বলে কোন নিদান হাঁকছি না আমি। গুরুতে আরো নানা পোস্টেও দিব্বি এলিটিস্টপনা মিশে থাকে। হয়তো সব কিছু তেমন চড়া দাগে নয়, কিন্তু আছে। এই নিয়ে কোন জাজমেন্ট দেওয়া নয় বা কাউকে ডিফেন্ড করাও নয়, আমি কেবল বলতে চাইছি, আমরা সবাই এটা কম বেশি কোনো না কোনো ফর্মে করেই থাকি আর কি।
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪২168207
  • খেলা দেখছি। জ্বালাসনি :-)
  • + | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৪168206
  • কৃশানুদা নামিয়েছে???

    কন্গ্র্যা

    আর সেই উপলক্ষ্যে একা সদা নিমন্ত্রণ পেল? আমরা বাদ!!
  • | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৩168205
  • বোঝো!! ঃ))
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০২168204
  • না না, আমি আপাতত কুটোটি নাড়বার সুযোগ পাচ্ছি না :-)
  • | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৭168203
  • ওহো খেয়াল করি নি। ঃ(

    তুমি এই মার্কেটে কিছু নামালে নাকি? ঃ)
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৫168202
  • বাবা মা আছে, বোতিন্দা।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৩168201
  • ও সদা, কৃশানু কী কী রাঁধলো ?
  • সিদ্ধার্থ | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫০168200
  • এই স্বর্ণেন্দু তা তো হেবি খোরাক! একে ক্যালকমে ডাকলে হয়! বহুকাল বাঘ আসে না, বিপ-ও না!
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৬168199
  • কেউ এখান থেকে রেলিভ্যাণ্ট আলোচনা ওখানে কপি করে দিলে খুবই ভালো হয়।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৩168198
  • ঐ টই তো পড়েছি কিন্তু ভাটেও কিছু আলোচনা বা রিপোর্টিং ছিল সবটা এক জায়গায় পেলে ভালো হত।
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৪168197
  • এই এলিটিস্ট এটিচিউডটা জাস্ট ক্ষমাহীন।
  • swarnendu | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৫168194
  • 'এই সময়' এর বিশ্বাসযোগ্যতাটা একবার দেখে নিন একটু ছোট করে.........

    আমার পরিচিত যাদবপুরের এক প্রাক্তন ছাত্রের পাঠানো একটা গল্প এই সময় ছেপেছে, লেখকের নাম বেমালুম অন্য নাম করে দিয়ে...
    লেখকের নাম অনির্বাণ দত্তচৌধুরী ... তার ফেসবুক পোস্ট থেকে ...

    "মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে লেখাটা ছাপা হবে। পশ্চিমবঙ্গের দু ডজন অ্যামেচার গল্লকারের মধ্যে নিশ্চয়ই আসব। কিন্তু সারপ্রাইজ'টা হলো অন্য জায়গায়। এই প্রথম নিজের লেখার পাশে অন্যের নাম :-)
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=6590&boxid=16326343 "

    অনির্বাণদার গল্পটা ( পুরোটা, এই সময় গল্পটাও কেটে ছেপেছে... আর লেখকের নাম কি করেছে লিঙ্ক এই দেখতে পাবেন )
    এইখানে ...............
    http://chup-kotha.blogspot.in/2013/07/blog-post_24.html

    এইসব দেখে সুনে একটা কুচো গল্পও লেখার লভ সামলাতে পারলুম না............ গল্পটা তৃতীয় বন্ধনীর মধ্যে...
    [ বর্ণমালা বাবুদের গল্প
    এক বর্ণমালা বাবু অফিস থেকে ফেরার পথে তার স্ত্রী তার মোবাইল এ ফোন করে বললেন, " শোন না, আজ ফেরার পথে কটা ডিম এনো তো"। তো বর্ণমালা বাবু ডিম কিনে বাড়ি ঢোকার মুখে দেখলেন বাড়ির সামনের স্টলে এক সান্ধ্য দৈনিক পত্রিকায় তাদের অফিসে গত কয়েকদিন ধরে চলা ঝামেলার খবর বেরিয়েছে। বর্ণমালা বাবু খবরটা পড়তে গিয়ে দেখলেন এক জায়গায় তার নিজের নামও রয়েছে... "...এই ঝামেলায় অফিস কর্মীরা মানসিকভাবে এত বিপর্যস্ত যে 'অমুক' বাবুর স্ত্রী 'অমুক' বাবুকে চাল আনতে বলায় আসন্ন সম্ভাব্য কঠিন অর্থনৈতিক অবস্থার কথা ভেবে 'অমুক' বাবু তার স্ত্রী কে 'পয়সা নেই' বলতে বাধ্য হয়েছেন। " এই পড়ে বর্ণমালাবাবু ঝটপট ফ্ল্যাটে পৌঁছে তার স্ত্রী কে বললেন ... " এ হে, বড্ড ভুল হয়ে গেছে গো, চালের জায়গায় আমি ডিম এনে ফেলেছি। আমি নিয়ে আসছি এখুনি। আর পয়সা নেই এসব গল্প তোমার মাথায় কে ঢোকাচ্ছে? সেলস-এর 'তমুক' নিশ্চয়ই, যতসব।" এই শুনে তার স্ত্রী তার থেকে ডিমের ঠোঙ্গা কেড়ে নিয়ে বললেন..." মুখপোড়া মিন্সে আজ আবার গিলে এসেছে।" ]

    এই গল্পের সব চরিত্র .......................... না কাল্পনিক নয়, বিদ্বজনেরা ধৃষ্টতা ক্ষমা করবেন, লাঁকা থেকে জারগন ধার নিয়ে বলি, imaginary কিম্বা symbolic, real নয়।
    লেখক : স্বর্নেন্দু শীল

    ইপ্সিতাদি,
    এবার কাটলাম, আমার মস্তিষ্কের আবার একটু হাঁপানির ধাত, অনেকক্ষণ যুক্তির হাওয়া না পেলে তিতকুটে অবসাদের টান ওঠে। যাই একটা কড়া বই নিয়ে বসিগে। ( গুণীজনদের বলি, হ্যাঁ ঠিক ই ধরেছেন, এইটেই আমার মস্তিষ্কের ইনহেলার। )
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৮168192
  • পড়ে
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৮168193
  • কাব্লিদা ও আরো অনেককে প্রচণ্ড হতাশ করে, উত্তরটা হল, না।
  • kd | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৭168191
  • আচ্ছা, এই অভিযুক্ত ছাত্রদু'টি কি জাস্ট হ্যাপেন টু বি ফেটসু (না ফ্যাটসু, এখানে দু'টো বানানই দেখছি) ছাত্রনেতা?
    ("তাতে কি এসে যায়" উত্তরও ঠিক আছে - আসল উত্তর পেয়ে যাবো)
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৪168190
  • এই খবরগুলো টই এ রাখলে সব কটা মত পরে একটা সিদ্ধান্তে আসা যেত একেই ভারি দুর্গন্ধ ব্যাপার।
  • শ্রী সদা | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৩168189
  • কৃশানুদার বাড়িতে ভূরিভোজ খেয়ে এলাম। কাকু কাকীমার সঙ্গে আলাপ হল, কল্যাণীর বাড়িতে যাওয়ার নেমন্তন্ন আদায় করে এসেছি ঃ)
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৩168188
  • আর অ্যাকচুয়াল যাদবপুরে যে ক্ষি হচ্ছে সেটা আমাদের জানতে হচ্ছে ভায়া সুইজারল্যান্ড নয়তো দিল্লি নয়তো ব্যাঙ্গালোর নতুবা একদম স্যাম চাচার দেশ হইতে। বিভিন্ন ফোরাম হইতে এই সিদ্ধান্তে এলাম।
  • দলদাস | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৮168186
  • না অনশনে রিলে ব্যাটন কিছু নিয়েই আমাদের মুখ্যমন্ত্রীর রেকর্ড ভাঙা যাবে না
  • + | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৮168187
  • আমাদের পাড়ায় মানে হাউসিং-এ চলছে রিলে অনশন। শেষ ৩-৪ বছর ধরে।

    রোজ দুপুর ১২টা থেকে বিকেল ৩টে অব্দি।

    ৩টের সময় উল্টোদিকের মিষ্টির দোকানে সিঙারা ভাজা হলে অনশন শেষ হয়। (একদম সত্যি কথা, ইয়ার্কি নয়)
  • siki | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩২168185
  • রিলে অনশনটা কিন্তু ব্যাপ্পক জিনিস। সেই সঞ্জীব চট্টোর লেখায় কোথায় যেন পড়েছিলাম, এখন যাদপ্পুরে পড়ছি।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৭168183
  • রিলে অনশন তো, খেয়ে দেয়ে ফের রাতে অনশন করা যাবেখন
  • siki | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৭168184
  • তাইলে কী খাড়াইল? অনশনে বসব না খেতে বসব?
  • দলদাস | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৪168182
  • যাদবপুরে চান্স না পেয়ে ঝাল মেটাচ্ছে এই থিওরিটা এলিট বিপ্লবীরা চিরকালই ব্যবহার করেন যুগে যুগে পুর্বজদের কাছে শেখা

    ভাগ্যের কথা মেনস্ট্রীম ছাত্র রাজনীতি ছাত্র পরিষদ, টিএমসিপি, এস এফ আই এদের হাতেই আছে
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৫168181
  • আরে ১৮০ মিনিট মানে আবার পরের ফাইলটা ১৮০ পরে ডাউনলোডাতে দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত