এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৪168300
  • আচ্ছা পিএম রিপোর্ট পেতে কতদিন লাগে অন অ্যান অ্যাভারেজ? ঐন্দ্রিলার পিএম রিপোর্ট পাওয়ার সময় হয় নি এখনও?
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১২168299
  • আঃ বুঁচুরানীকে একেবারে চটকাই মটকাই। এইটে হেব্বি দিয়েছে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১১168298
  • ওই জন্যই তো না জানলে প্রশ্ন করতে হয়। :)
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৮168296
  • কমরেড বুঁচিকে লাল সেলাম জানানো দরকার।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৮168297
  • ও তাই? জানতাম নাতো।ঃ)
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৬168295
  • এরাও তো উপরতলার কেউ না রে বাবা।

    আর যদুপুরে ঠিক ইউনিয়নের দাদাগিরি চলেনা। মানে যেই থাকুক। পরিবেশটা স্লাইট অন্য। যদিও যদুপুরের নিন্দে করা আমার ধর্ম হওয়া উচিত, কিন্তু ধর্ম ভেঙে এইটা করে ফেললাম। :)
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৩168294
  • তারা কি ইউনিয়নের উপরতলার কেউ? অরন্যদা? নাহলে সুখের কথা।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০২168293
  • হ্যাঁ, ওরকম মিডিয়া বলে। বিই কলেজে হস্টেল সেপারেশন নিয়ে যখন আন্দোলন হল, তখনও বলেছিল এরা র‌্যাগিং এর পক্ষে।
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৫168291
  • কিকি-কে বললাম।
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৫168292
  • ভাটেই কিছু পোস্ট দেখেছিলাম, ২০০৮/২০০৯--এ র‌্যাগিং-এর জন্য কোন ছাত্রকে এক্সপেল করা হয়েছিল, ইউনিয়ন তাদের পাশে দাঁড়ায় নি।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৪168289
  • চিন্তা নেই। যাদবপুর কেসে মিডিয়া কিছুই করতে পারবে না। দাদাগিরির কালচার চলতেই থাকবে। কারোর শাস্তি হবে না। এরপরে কলেজে কিছু হলে আবার বুক ফুলিয়ে কতৃপক্ষ কিছু করতে পারবে না। ইউনিয়নের পিছনে লেগো না এই গল্প চলতেই থাকবে। এক্ষুনি এই নিয়ে ডেটা চাওয়া হবে। যদিও লোকে জানে এটা সত্যি। এরপরে কেউ কিছু বলতে সাহস পাবে না। ইত্যাদি।

    কিন্তু পাবলিক কি রেটে খেপে আছে। সুযোগ পেলেই ভাঙচুর করে দিচ্ছে। ভালো। পুরো ভেঙে গুঁড়িয়ে দিক সবকিছু। আবার নতুন ভাবে শুরু হোক। নইলে আশা করার মতো আর কিছু পাওয়া যাবে না।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৩168288
  • কী আবার হবে। মমতা দশ লক্ষ টাকার চেক দিয়েছেন। নিরাপত্তা সুনিশ্চিত করেছেন। অরো কজন অভিভাবক গ্রেপ্তার হয়েছেন। ঐন্দ্রিলার কী হয়েছিল জানা যায়নি। যাবেও না। মিডিয়া এখন ওসব কাটিয়ে দিয়েছে।

    ওদিকে যাদবপুরে "র‌্যাগিং" হয়েছে বলে চটজলদি সিদ্ধান্ত ও মিডিয়ার সহযোগিতায় ঝপাঝপ বিচার। এরে কয় মব মিডিয়া।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৯168287
  • ক্রাইস্ট চার্চের কেসটা কি হল?
  • swarnendu | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৫:০২168285
  • আমার "এলিটিজম" এ জনতার তীব্র আপত্তি থাকায় এখন থেকে " তথ্য দিই, তথ্যের বিশ্লেষণ করি না " স্টাইলে শুধু লিঙ্ক দেব ভাবছি...
    এখন এই একটা, ঘটনাবলির ঘনঘটার বাইরে একটু ভিন্ন স্বাদের ...

    https://www.facebook.com/notes/dinu-danu/ju-vcs-ebela-article-first-reaction/1376979139205507
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৩৫168284
  • টোটাল নিক নেম তো!! ঃ)
  • Anirban | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৩৩168283
  • ফুটো কেস করবে।
  • Anirban | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১৫168282
  • তাহলে পিনাকীদার কপালে দুঃখ আছে। ;-)
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৪168281
  • হ্যাঁ।
  • pinaki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১৭168280
  • আচ্ছা নিজের ব্যাচমেটরা বুলি করলেও সেটা র‌্যাগিঙ্গ বলে ধরা হবে? আইনের দিক থেকে?
  • pinaki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১৪168279
  • তাই কি? জানি না অবশ্য। আমার কাছে র‌্যাগিঙ্গ এর অর্থ আলাদা। সেক্ষেত্রে এক্পক্ষ অনেক বেশী ভালনারেবল। যেকোনো বুলির ক্ষেত্রে ব্যাপারটা তা নয়।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৮168278
  • যাক অন্তত এই বিষয়টা এতক্ষণে ক্লিয়ার যে ছেলেটির পেছনে লাগা হয়েছিল।

    কম্রেড পিনাকি, র‌্যাগিং আর বুলিয়িং এর মধ্যে আইনগত ডেফিনিশন ডিফারেন্স নেই।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫০168277
  • তবে এনিয়ে পাহাড় সমতম কোন ফাটল দেখা দিলে ( বা সেই কারণে হয়ে থাকলে) সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। এই ক'দিন আগেই সবাই একসাথে গোর্খাল্যান্ডের পক্ষে অনুষ্ঠান করলেন। ওদের ঐ পেজের কভারে সেটারই ছবি।
    তবে এনিয়ে বোধ্হয় কিছু লোকজন কনসারনড, ব্যাপারটা দেখছেনও।
    ফার্মাসির কেসটা নিয়েও কিছু হওয়া উচিত।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৬168276
  • ঠিকঠাক পুনর্তদন্ত হোক। ছাত্ররা তো কোনো শাস্তি না হোক, এটা বলছেনা দেখলা। বরং বলছে, তারা মনে করছে এটা হোস্টেল মিসকন্ডাকশানের অভিযোগ,সেই অনুযায়ী শাস্তি হোক। এবং এক্ষেত্রে সেটা প্রমাণ করা তদন্ত সাপেক্ষ।
  • pinaki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৪168275
  • অভিযুক্ত ছেলেদুটির কোর্টে যাওয়া উচিত। এটা র‌্যাগিঙ্গ বলে কোর্টে দাড়াবে না।
  • pinaki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩৯168274
  • কলেজ লেভেলে বুলি র ব্যাপারটা শাস্তি ছাড়া মেটাতে পারা কাম্য। এক্ষেত্রে অনেকে ভার্সাস ওয়ান হয়ে গেছে। তাই ছেলেটার প্রোটেকশন টা এনশিওর করতে ওদেরকে সিরিয়াস ওয়ার্নিঙ্গ দিয়ে দেখা যেতে পারত। তাতেও না কাজ হলে শাস্তি দেওয়া যেত। র‌্যাগিঙ্গ এর মত নো টলারেন্স নীতি কলেজ লেভেলে বুলির জন্য নেওয়া যায় না। স্কুল লেভেলে ঠিক আছে।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৯168273
  • অরণ্যদা বুলিয়িং বন্ধ হওয়া দরকার। কড়া স্টেপই ভালো হয়েছে। বেশ পরিষ্কার একগাদা ছেলেপিলে মিলে জ্বালাচ্ছিল। দুইজন কেস খেল। কিন্তু জড়িত আরও অনেকে হয়ত।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৩168272
  • সেই।
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪২168271
  • ছাত্রদের এই ব্যাপারগুলো দু পক্ষ নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে হাত মেলাতে পারলেই ভাল, অথরিটিকে ইনভলভ না করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত