এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১১168480
  • বলে রাখা ভালো আব্দুল কাদিরের টেকনিকও আমার খুবই পছন্দ ছিল। কিন্তু ওতে বড়ো লাফঝাঁপ করতে হয় বলে কাটিয়ে দিয়েছিলাম।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১০168479
  • হ্যাঁ হ্যাঁ, স্পিন বোলিং মানে হল খুব কায়দা করে মুখ চোখ বাঁকিয়ে আস্তে করে, খুবই আস্তে করে বলটা ছাড়াঅ। কোথায় পড়ল বা আদৌ ঘুরল কিনা সে বলের ব্যক্তিগত ব্যাপার। মুখ চোখের ভঙ্গীটাই আসল। ওটাকেই আমি টেকনিক বলি। এবং ওই ব্যাপারে মুরলীর সঙ্গে আমার খুবই মিল। পাড়ার সকলে বলেছে।
  • siki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০০168478
  • রিদ্ধি, হৃতিক রোশন শুনেছি, ছোটবেলায় করিশ্মা কাপুর শুনেছি, এমনকি রিচার্ড গেয়ারের আপন ভাইপো অবধি আমাকে মেপে গেছেন, কিন্তু রে লিওত্তা কেউ কোনওদিন কয় নাই।

    নাম শুনি নি, ছবি দেখলাম, মিল বোধ হয় আছে কিছুটা। বলিউড না হোক, হলিউডে চান্স পাবার আশা তাইলে এখনও যায় নি বলো।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৬168477
  • ঈশানকে স্পিন বোলিং বলতে কী বোঝে সেটা বুঝিয়ে লিখতে বললে কি খুব অকমানিত হইবে?
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৭168476
  • ধুর, অত সিরিয়াস কিছু না। স্বর্ণেন্দু, নিজের ইচ্ছে মত লিখতে থাকুন
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৫168474
  • অনেক টাই বৌ করেছে। কালকে বাবা মা, শাশু মা, শ্বশুর মশাই আর আমার ২ পিস ভাগ্নী এদের জন্যে।
  • swarnendu | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৫168475
  • কোথায় ঠিক এটা দেওয়া উচিৎ বুঝতে পারছি না, যাদবপুরের টই টায় লিখেছিলুম, তারপর ভাবলুম লেখার একটা বড় অংশ এখানের আলোচনাকে কেন্দ্র করে, তাই এখানে কপি-পেস্ট করলুম।

    "রোবু,
    বেশ তবে তাই হোক :)
    কিন্তু সুবীর বাবু যে আমায় সরাসরি কিছু বললেন, তাই সেটুকুর উত্তর...
    সুবীরবাবু,
    করছিই দাদা রোজই, শেষেরটা বাদে বাকিগুলো তো আমার তথ্য ও তাই বলেছিল, আমিও তাই বলে ছিলাম। শেষেরটা ঘটেছে না ঘটেনি তাই নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মধ্যেই ঐক্যমত নেই এইটে বুঝতে পারিনি......। দেখলুম, তবে শুভম-এর ভারশান অবিশ্বাস করার কোন কারণ তো দেখছিনা, so I concede.
    "নীল মণ্ডলের ভার্শন মানলে" - এইটা নিয়ে শুধু একটাই কথা, নীল ইঞ্জিনিয়ারিং ছেড়েছে ২০০৭ এ, তারপর কয়েক বছর চাকরি করে এখন আর্টসে ভরতি হয়েছে, কম্পারেটিভ লিটারেচার না ফিল্ম স্টাডিস, কোন একটায়, কোনটা মনে নেই... ফলত আমার শোনা একটা ভারশান, a x এর শোনা একটা ভারশান এর মত নীলের ও তো তাইই। বরং শুভম এখন ইঞ্জিনীয়ারিং এরই ছাত্র, ঘোড়া যখন আছেই ঘোড়ার মুখেরটাকেই আপাতত ছাত্রদের ভারশান বলে ধরে নেওয়া যাক না, অন্তত যতক্ষণ অবধি উন্নততর ঘোড়া না জুটছে।

    আর হ্যাঁ,
    আমার কথায় জনতা ক্ষুব্ধ ও আহত হয়েছে বুঝতে পারলাম, সে নিয়ে ডিফেন্ড করার কিছু নেই, আমি এজন্য একান্তভাবেই দুঃখিত... কাউকে আঘাত করার ইচ্ছা আমার আদপেই ছিল না। নিজগুণে ক্ষমা করে দিলে আন্তরিকভাবে খুশি হব।
    তবে এলিটিজম এর যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে, তাই নিয়ে আমার আত্মপক্ষ সমর্থনে কিছু বলার রইল... সে পরে বলব।

    আর হ্যাঁ, আমি কাউকেই বোকা বলতে চাইনি, বলিওনি। Institution এ অচলা ভক্তির সমালোচনা করছিলাম, আর সেটা বুদ্ধিমান লোকের ক্ষেত্রেই প্রযোজ্য। বোকা লোকে তুকতাকেও বিশ্বাস করে, খবরের কাগজ এ তো তার নিঃসংশয় বিশ্বাস থাকাই স্বাভাবিক।
    আমার পাড়ায় যে রিকশাওয়ালা রোজ সকালে রিকশা নিয়ে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভেন্যু পার হওয়ার পথে লাল মন্দিরটার গায়ে মাথা ঠুকে যায়, তাকে সমালোচনা করার আমার অধিকারই নেই, কিন্তু যে কোয়ান্টাম ফিল্ড থিয়োরির পি.এইচ.ডি রাস্তাটা পার হওয়ার সময় তর্জনীটা একবার নাকের গোড়ায় আর ঠোঁটে ঠেকিয়ে যায় তাকেই করি। সিপিয়েম যখন লেখে "মার্ক্সবাদ সত্য কারণ ইহা বিজ্ঞান" তাতে সমালোচনা করব কেন? কোন বামপন্থী এ জাতীয় কথা বলছে দেখলে তখনি কিছু বলার প্রশ্ন।
    আর না, এর পর থেকে http দিয়ে শুরু নয় এমন কিচ্ছুটি লিখব না কো, রোবুবাবু প্রমিস ( মাজন নয়)। :)
    "
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৩168473
  • ব, আউটসোর্স করে দাও
  • h | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪২168472
  • দমু, হ্যাঁ নিজস্বতা ওয়ালা লোক বরাবরি কম পাবে। তবে মনে রেখো, শাহরুখ ও কিন্তু আমার মত দেখতে, বাই কনভার্স অ্যান্ড পারভার্স নেচার অফ ট্রুথ ;-)
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪১168470
  • কালকে আমাকে পুজোর বাজার করতে যেতে হবে। ঃ((
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪১168471
  • কামদুনিতে তৃণমুল পাল্টা কমিটি গড়ল :-(
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪০168469
  • বোঝো!!
  • riddhi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২০168468
  • রোবু, হ্যাঁ ডি নিরো, জো পেসি। তারপর "ফারেব" (পুরনোটা,৯৬-৯৭)এর ইংরেজি ওরিজিনালটাতেও ছিল।

    ঐ লেট এইটিস এ ওনার ছবি দেখে হুবহু মিল পাবে।
  • cm | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৯168467
  • মনে করার কি আছে ক্রিকেটের খবর কেউ রাখতেই পারে।
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৭168466
  • আর এতই যখন আত্মপ্রচার কল্লাম, আমার অফ স্পিন বোলিং এর টেকনিকটা অনেকটা মুরলীধরনের মতো, বললে কেউ কি নতুন কিছু মনে করবে?
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬168465
  • মেয়েদের কালেজের অধ্যাপক হওয়া আর মেয়েদের ডাক্তার হওয়া একইরকম দুঃখজন ব্যাপার। চাদ্দিকে জল, কিন্তু সবই অপেয় (ওয়াটার ওয়াটার ইত্যাদি)। কৌশিকের জন্য সহানুভূতি রইল।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৪168464
  • তোর কি অবস্থা রে! এইতো অত কষ্ট পাওয়া একটা চিঠি লিখে এলি। আর এরমধ্যেই............... না, তোদের নিয়ে আর পারা গ্যালো না।
  • রোবু | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২168463
  • গুডফেলাজ মানে সেই গ্যাংস্টার ওলা সিনেমাটা?
  • রোবু | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১168462
  • সিভি পাঠাবো কৌশিক দা(?) কে? পোরট্রেট, ল্যান্ডস্কেপ, স্ট্রীট সব তোলারই সুযোগ থাকছে মনে হয়।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৭168461
  • কৌশিকের সম্বন্ধে আরেকটু কয়ে যাই।ও একটি মেয়েদের কালেজের অধ্যাপক। মেয়েরা ওকে ঘিরে থাকে সবসময়।:P
  • cm | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৭168460
  • সন্ধ্যে থেকে আপনারা এক অপূর্ব পোর্ট্রেট নিয়ে আলোচনা কচ্ছেন তার একটা লিঙ্ক দিতে পারতেন।
  • riddhi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৩168458
  • যে গুডফেলাসে ছিল। অল্প বয়সের ছবি দেখলে বোঝা যাবে।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৩168459
  • এদিকে আমাকে একদম আমার মতই দেখতে। কারো সাথে কুনো মিল নাই। কিন্তু অবস্থা যা দেখছি, নিজের মত দেখতে হওয়াটা বোধহয় আজকাল আউট অব ফ্যাশান হয়ে গেছে।
  • riddhi | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫২168457
  • :D :D
    বাই দ্য ওয়ে, সিকির (ছবিতে যা দেখেছি) সাথে হলিউড একটর ray liotta র অসম্ভব মিল আছে। নিশ্চয় এটা আগে কেউ বলেছে।
  • h | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩১168455
  • ;-)
  • h | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩১168456
  • বাই দ্য ওয়ে, আমাকে আমার মেয়ে মাঝে মাঝে অতি আহ্লাদী মুহুর্তে শাহরুখ বাবা বলে ডাকে। ইয়ার্কি না। এটা জে তার মায়ের পক্ষে সম্মান জনক না, সেটা বোঝে না।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪168454
  • বাহ এইবারে কেউ চন্দ্রবাবু নাইডু বললেই স্পেক্ট্রামটা পূর্ণ হয়। ;-)
  • h | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৩168452
  • অজয় জাদেজা বীরাপ্পান এই দুটো মত ও আছে।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৩168453
  • ৮০০ উইকেট পাওয়া বেশি কঠিন না ২০ কিলো কমানো সেটা তর্কসাপেক্ষ।
  • h | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:১০168451
  • না না আমি আরো কুড়ি কিলো কমলে মুরলীথরণ হতাম, দেখতে অনলি। বল করা আর ৮০০ টেস্ট উইকেট এর ব্যাপারে কিছু বলি নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত