এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৬168540
  • পিনাকী লিঙ্ক দিয়েছিল ভিডিওটার, ভাল আন্দোলন
  • swarnendu | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৪168539
  • হ্যাঁ
  • swarnendu | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৩168538
  • হ্যাঁ, কিন্তু সেটা ২০০৫ এর স্পেশাল কেস... খুব সাধারণ ফিচার না।
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫২168537
  • ২০০৫-এই কি সেই 'লাঠির মুখে গানের সুর, দেখিয়ে দিল যাদবপুর' ?
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫১168535
  • এটা আমরাও দেখেছি। র‌্যাগিং পিরিয়ডে আরকে হলে ডি ব্লক 3rd ফ্লোর ইস্ট উইং-এ ফ্রেশার দের ভিড় থাকত, ওটা ছিল আমাদের কমি উইং, ঘরের দেয়ালে লেনিন, চে-র বিশাল কাট আউট, গণসঙ্গীত বাজত, র‌্যাগিং-ফ্রি মুক্তাঞ্চল - প্রথম এক মাস বহু ফ্রেশার সেখানে আশ্রয় নিত। পরের বছর তাদের অনেকেই র‌্যাগিং-এ যোগ দিত।
  • swarnendu | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫১168536
  • আর যাদবপুর এ অনেক কিউরিয়াস দিক আছে... হস্টেলে থাকা লোকজন আর ডে স্কলার অংশের মধ্যে নানান ধরণের ডিফারেন্স একটা অদ্ভুত রোল প্লে করে।
  • মতি | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৫168532
  • ক্যাম্পাসে কত্তিপক্ষ ragging শাস্তির হোর্ডিং ঘোষণা দেয়ার অনেক আগে ২০০৫সালে নাগাড়ে ৫ মাস চলা ছাত্র আন্দোলনের উপরি পাওনা হিসাবে হস্টেল গুলোতে প্রথাগত ragging, অর্থাত ইন্ট্রো র বাহানায় হেনস্থা, প্রায় বন্ধ হয়ে যায়, কেননা সেবার ফার্স্ট ইয়ার এসে ঢুকেছিল চুড়ান্ত ঐক্যবদ্ধ এক আন্দোলনের ভেতর।
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৫168533
  • ঋদ্ধি, সুনীল আমারও অত্যন্ত প্রিয় লেখক, খুবই ক্ষমতাবান imho। হুতোকে নিছ্ক ঠাট্টা করছিলাম, বুঝেছ নিশ্চয়ই
  • swarnendu | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৫168534
  • ব্যক্তিগত স্তরে ইন্টারভিন করে খানিকটা আটকানো, এর বেশি কিছু করা মুশকিল বেশ... বিশালভাবে আউটনাম্বারড... এমনকি ফার্স্ট ইয়ার এ যাকে বাঁচালেন অনেক ঝামেলা করে সেও পরের বছর র‍্যাগিং করতেই পারে ও করেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে :)
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩৪168531
  • কেজিপি-তে ১৯৮৩-৮৭, র‌্যাগিং-এর স্বর্ণযুগ-ই বলা যেতে পারে, একমাত্র বাম মনোভাবাপন্ন গুটিকয় ছেলেকে র‌্যাগিং-এর বিরুদ্ধে লড়ে যেতে দেখেছি। তাতিন-ও লিখল যাদবপুরের কথা - যত বেশি নকশাল, তত বড় র‌্যাগিং-বিরোধী।
    এই লেফটিস্ট-রা হয়ত আইনী পরিবর্তন আনতে পারে নি, তবে ব্যক্তি লেভেলে অনেককে বাঁচিয়েছে র‌্যাগিং-এর হাত থেকে।
    আইনের পিছনেও হয়ত এদের কিছু পরোক্ষ ভূমিকা থাকবে - বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়, অনেক জায়গায় চেষ্টা, জনমত গঠন - সবই হয়্ত কোনভাবে কনট্রিবিউট করে
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:১২168530
  • "বোধহয় আমি এইবার ভাত খাইবার চেষ্টা করিব।" এটা কে বলতেন? কেশব্চন্দ্র সেন? সেই যে ব্রাহ্মসমাজের গল্পে ছিল? যাতে মিথ্যে বলতে না হয় তাই? ঃ-)
    প্লীজ কেউ কনফার্ম করুন। "সেই সময়" এ ছিলো কি?
  • kc | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৩168529
  • হ্যাঁ। আর মজা আরও বেশী লাগে যখন শুধু এই সানির উপরেই দাঁড়িয়ে লোকে তক্কে নেমে যায়।
  • Blank | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৩168528
  • র‌্যাগিং এর কোনো জায়গাতেই সিনিয়ার জুনিয়ার বলা থাকে না। ওটা একটা সা নি মাত্র।
  • kc | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৯168527
  • এই লিঙ্কে র‌্যাগিং এর ডেফিনেশনটা কিন্তু ইন্টারেস্টিং।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৬168526
  • আর কোনোকিছুতে মিডিয়ার কোন ভূমিকা নেই একথা কেউ বলবে বলে মনে হয় না। ভূমিকা আছে বলেই কোন কিছুতে সেটা না নিলে এত বেশি সমালোচনা হয় হয়তো ঃ)
  • subham rath | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৫168525
  • Central orientation program, tarpor football freshers, carom freshers, tt freshers. Egulo shob i interdepartmental. CIIPPUS, and TARPOR UTURN.. Erpor Arena (Interdepartmental Football, cricket, carom, badminton, bridge), tachara..Roeche SRIJAN, SANSKRITI :) erokom nanan FETSU program niyeche.. inter dept interaction barano r jnne. junior-junior as well as senior-junior. :)
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪২168524
  • র‌্যাগিং বন্ধ কারার ক্ষমতা, একাই কি তার ছিলনা, এর উত্তর তাতিন কিছুটা দিয়েছে। কারণ, ঐ সর্ষের মধ্যে ভূত ইঃ। প্রচুর ছাত্র র‌্যাগিং এর সমর্থক। অ্যান্টি র‌্যাগিং কথা বলা ছাত্র বা ছাত্রনেতারা ক্যাল খেয়ে গেছে, এমনও হয়েছে।
  • rabaahuta | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪১168523
  • থ্যাঙ্কিউঃ)

    একটু ওয়েষ্ট বেঙ্গল অ্যান্টি র‌্যাগিং ল দিয়ে গুগল করে দেখি তবে।
  • test2 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩২168521
  • বাংলাফন্টনরমাল থেকে করতে হবে তো এটাতেও হয়? এর লিংক সাইটে নাই কেন?
  • rabaahuta | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩১168520
  • হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক অনেকগুলি ফ্যাক্টর কাজ করে।

    আমার মাথাব্যথার মূল কারন দুটি।

    ছাত্ররাজনীতি একটি অত্যন্ত শক্তিশালী জায়গা, র‌্যাগিং বন্ধ কারার ক্ষমতা, একাই কি তার ছিলনা? এখানে একটা বক্তব্য থাকতে পারে যে অমুক দল চেয়েছে, তমুক দল চায়নি। তো ছাত্ররাজনীতি কোন সমস্বত্ত্ব ব্যাপার নয়, ভালো খারাপ সবই তার মধ্যে আছে।

    আর ঐ টিআরপি বাড়ানো বহুনিন্দিত বাজারী মিডিয়াকে পুরোপুরি বর্জন করা সম্ভব নয়, উচিতও নয়, মাঝে মাঝে তারা কাজে আসে, কারন র‌্যাগিং বন্ধের পেছনে তাদের অবদান আছে। তো, কম্বলে মুড়ে গাল দিয়ে দিলে চাপ হতে পারে, কারন ছাত্ররাজনীতির মতই, মুনাফাখোর মিডিয়ারও ভালো খারাপ দুইই আছে।

    তো ছাত্ররাজনীতি আর বাজারী মিডিয়া কেউই অ্যাবসোলিউট কিছু নয়। ইস, কতদিন ভদকা খাইনা, এমন সুন্দর রৌদ্রকরোজ্জ্বল দুপুরবেলা। ন্যালাক্ষ্যাপা একা আমি গাল দিয়ে দিলে তাও চলে, কিন্তু রীতিমত রাজনীতির ভেতরের লোক, সে যত শিশুই হোক, সে যদি বাজারী মিডিয়া ক্লিভেজ দেখিয়ে টিআরপি বাড়ায় আর আমার দল পবিত্র সামাজিক মসীহা বলে দাবী করে, তবে পিত্তি জ্বলে। আর বৃহত্তর স্বার্থ নামক ঢপটির যূপকাষ্ঠে ব্যাক্তিস্বাতন্ত্রের পাঁঠাখান বেঘোরে র‌্যাগ্ড হয়।

    কিন্তু ইসে, শেসে কিনা বিশ্ব জাগৃতি মিশন, আ ছি ছি।
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৫168519
  • অক্ষ, কিন্তু এতকাল পরে সেই হটমেলের কথা মনে পড়ে গিয়ে খুঁজতে গিয়ে দেখি বলছে নাই নাই নাই!
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৪168517
  • আছে আতস।

    আম্রিকানরা ব্যবহার করে ;-)
  • Blank | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৪168518
  • এগুলো কি !!!!
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৩168515
  • কোনো সহৃদয় ব্যক্তি একটু জানাবেন সেই হটমেল ডট কমের কী হোলো? ওটা কি লোপ পেয়েছে নাকি ওদের ইমেল সারভিস আজও আছে?
    আগাম থ্যাংকু।
  • siki | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৩168516
  • এত চাপ নেবার কী ছিল? আমাকে জিজ্ঞেস করলেই তো হত।

    এই নাও, এইখানে ইউনিকোডায়িত করো।

    http://www.guruchandali.com/GCTransliterate/

    কোনও মানে হয়!
  • Atoz | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২১168513
  • গোটামা বুঢডা!!!!
  • test | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২১168514
  • ইউনিকোডায়িত কল্লুম।
  • Blank | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২০168509
  • ২০০৩ এ যখন অল্প কিছুদিনের জন্য যাদবপুরে ক্লাশ করেছিলাম, তখন দেখেছিলাম র‌্যাগিং। সেসব নেহাত বালের মতন র‌্যাগিং আর তার ওপর ডি স ছিলাম বলে বিশেষ ঝামেলা হয়নি। তার অল্প কদিন পরে সব ছেরে ছুরেই দিলাম।
    তখনো কোনো ইউনিয়ন কে দেখিনি অ্যান্টি র‌্যাগিং কোনো এফর্ট দিতে।
  • kc | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২০168510
  • জিসাস খ্রাইস্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত