এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৬168750
  • স্যানকে এক বাটি পায়েস দিয়ে গেলুম। বড় হোস না কক্ষনো।

  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৪168749
  • অ, তালে ঠিক আছে। যতখুশি আয়না দেখ।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৩168748
  • চালাই নে, পিছনে বসে দেখি।
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫২168747
  • হোসেন কোন রাস্তায় গাড়ি চালায়? (জেনে রাখা ভালো, সাবধানে চালাতে হবে।)
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫১168745
  • স্যানের জন্মদিন নাকি? হ্যাবাডে। করিমস আজও সেরা। গেলে মটন কোর্মা আমার নাম করে।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫১168746
  • কোলকাতাতেও ! একি কোম্পানীর ?
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৮168743
  • :) এরম পোস্টার বাংলায়-ও দেখিচি। রোজ আপিস যাওয়ার পথেই একটা দেখি। দেখলেই একবার নিজের দিকে তাকিয়ে ফেলি গাড়ির আয়নায় :)
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৮168744
  • এইটা ব্যাপক! ;-)

    স্যানকে হ্যাপি জন্মডে। বড় হ, মাধ্যমিক দিয়ে আর কি হবে বরং ইশকুল প্রথার বিলোপসাধনে আন্দোলন কর। ঃ-)
  • a x | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৪168742
  • কি অবোস্তা!
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪১168741
  • ফেবু।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৯168740
  • হা হা ! পাই! কোত্থেকে পেলে?
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২১168739
  • এই অ্যাডটা দেখে পুরো জ্বলে গেল !
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৫168738
  • হ্যাঁ। ও টা ভি আই পি পাস। নামী পুজো গুলো প্রতি টার জন্যে ২ টো করে পাস দিয়েছে ওরা।
  • indranil | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৫168737
  • Save Sunderbans - Stop Rampal
    =============================

    We have crossed 1000 signatures. Thanks to all of you for all your support and guidance.
    Let us now meet on 27th at 2 P.M. at NTPC, Kolkata office to submit it.
    Contact @9674242004 for details.
  • kk | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৩৬168736
  • স্যানের জন্মদিন বুঝি? স্যানকে একটা মস্ত পেয়ার আপসাইড ডাউন কেক দিলাম।
  • Bhagidaar | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৬:১৭168735
  • পূজাবার্ষিকী উনিশ-কুড়ি তে দেখলাম কিছু কিছু পুজোয় ঢোকার কুপন রয়েছে। কলকাতায় পুজো প্যান্ডেলে ঢুকতে কুপন/টিকিট লাগে নাকি আজকাল? নাকি ওটা থাকলে লাইন দিতে হবেনা?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪৬168734
  • বাই অরন্য দা।

    গুড নাইট আর কোথায়? ৫ঃ৪৪ বাজে ঃ((
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪৩168733
  • গুড বাই আপিস।
    বোতিন, গুন্নাইট, পরে কথা হবে। চেষ্টা কর ঘুমিয়ে পড়ার।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪০168732
  • সেটা ঠিক।

    তবে LA র পুজো তে গিয়ে রান টাইমে TCS একজন পার্টনার করে আমরা রানার্স হয়েছিলাম ব্রিজ এ। খুব আনন্দ হয়েছিল ঃ))
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:২৬168731
  • পুজো হয় - বোরিং। লাইফ-টাই বোরিং লাগে - সংসার, চাকরী সব। ব্যাপক মিড লাইফ ক্রাইসিস
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:১৭168730
  • /গুছিয়ে
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:১৬168729
  • এমনি তে ঘুছিয়ে ঘুম হয় ক দিন কী হচ্ছে
    জানি না!! ঃ(

    তোমার খবর কী? আশে পাশে পুজো হচ্ছে তো?
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:১৪168728
  • ভাল কথা না। তোমার বয়সে ইঃ
    পোচুর টিটি খেলে শরীর-কে ক্লান্ত করে ফেল, যাতে রাত্তিরে সুনিদ্রা হয়
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:০৮168727
  • অরন্য দা, আমার কিঞ্চিত অনিদ্রা রোগ দেখা দিচ্ছে গত কয়েক দিন।ঃ((
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৫:০৬168726
  • স্যান জন্মাল আজ - বেশ বেশ, শুভ জন্মদিন স্যান। অনেক গপ্পের বই, কবিতার বই ইঃ দিলাম ভার্চুয়ালি
    বোতিন, ঘুমাও না?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৪০168725
  • স্যান র জন্মাদিন নাকি? FB দেখাচ্ছে না তো।

    অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর সতেরো রকম আচার।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৩৮168724
  • মার্কেটে কেউ নেই?
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১১168723
  • সুদূর ঝর্নার জলে - হুতোর নীললোহিত পড়ার কথা শুনে মনে পড়ল।
  • swarnendu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৬168722
  • Ishan,
    বাখ প্রচুর শুনলে ভাল লাগবে কি খারাপ লাগবে জানি না, কিন্তু গোডেল-এসার-বাখ টা দারুণ বই...
  • indranil | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০২:০০168721
  • দুই বাংলার সুন্দরবন, দুই রাষ্ট্রের মুনাফা
    ==========================

    সুন্দরবন দুই বাংলা জুড়ে বিস্তৃত। প্রায় ৬০% বাংলাদেশে আর ৪০% পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবেই এপারে যেসব মাছ আসে তার অনেকাংশেরই জন্ম হয় বাংলাদেশের সুন্দরবনে। এভাবেই চলছে। গত ২০০ বছরে সভ্যতার অগ্রগতির কোপ গিয়ে পড়েছে সুন্দরবনের উপরে। প্রায় ৬৬% বনভূমি আজ লুপ্ত। এই আক্রান্ত বনভূমির উপর আজ নতুন আক্রমণ বাংলাদেশ সুন্দরবন ঘোষিত বনভূমির মাত্র ১৪ কিমি দূরে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। পুরো পরিকল্পনা অনুসারে অধিগৃহীত ১৮৩৭ একর জমিতে দুই ধাপে তৈরি হবে মোট ২৬৪০মেগাওয়াট উৎপন্ন কারি তাপবিদ্যুৎ-কেন্দ্র। প্রথম ধাপে তৈরি হবে দুটি ইউনিট ৬৬০ মেঃওঃ ক্ষমতার। সময় ধার্য করা হয়েছে সাড়ে চার বছর। পুরো কাজটি হবে ভারতের NTPC এবং বাংলাদেশের BPDB র যৌথ উদ্যোগে। ২০শে এপ্রিল, ২০১৩ সালে এই মর্মে চুক্তি স্বাক্ষর করা হয়েছে ঢাকাতে। সরকারি আইন অনুযায়ী, এই ধরনের প্রকল্পের জন্য যে কোনও রকম কাজ শুরু হবার আগেই পরিবেশগত সমীক্ষা (ইআইএ) ও তার ছাড়পত্র পাওয়া আবশ্যিক। এক্ষেত্রে কিন্তু প্রকল্পের স্থান চূড়ান্ত করণ ও জমি অধিগ্রহণ থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর ইত্যাদি যাবতীয় কাজ শেষ হওয়ার পর কয়লা বিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট(ইআইএ) করা ও তার জন্য জনসাধারণের কাছে মতামত চাওয়া হয়! এই তামাশার অবশ্যম্ভাবী ফলাফল যা হবার তাই হয়েছে। অর্থাৎ, অনেক অস্বস্তিকর প্রশ্নগুলিকে হয় সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে নয়তো বিভ্রান্তিকর উত্তর দেয়া হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ আজ পথে নেমেছেন। জাতীয় কমিটি (NCBD) র নেতৃত্বে ঢাকা থেকে সুন্দরবন এক বিশাল লং মার্চে যোগ দিতে চলেছেন ১০হাজারেরও বেশি মানুষ। এই মিছিল মনে করিয়ে দিচ্ছে ফুলবাড়ির কথা। সেদিনের সেই লং মার্চ আটকে দিয়েছিল ফুলবাড়ি প্রকল্পকে। এই মিছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে কিনা ইতিহাস তার জবাব দেবে। ৫লাখ মানুষের রুটি রুজি, ১০ থেকে ১৫ বছরের মধ্যে নেড়া বনভূমি, ৬৩,৬৩৮টন ধান, ৫৭৮৭ মেট্রিক টন মাছ এবং নগদ বার্ষিক ৫০০০ কোটি টাকার সম্পদের বিনময়ে পাওয়া যাবে বিদ্যুৎ।

    এদিকে এপার বাংলাতেও গড়ে উঠছে প্রতিরোধ। এপার বাংলার উদ্যোগে, ইন্টারনেটে একটি অনলাইন পিটিশন করা হয়েছে। সই সংগ্রহ করা হচ্ছে ইন্টারনেটের বাইরেও। অনলাইন ও সংগৃহীত সই সহ সম্পূর্ণ পিটিশনটি দেওয়া হবে NTPC র কলকাতা অফিসে ২৭শে সেপ্টেম্বর। বড় মিডিয়ার চুপ করে থাকার কারনে বেশিরভাগ মানুষই এই প্রকল্পের কথা জানেনই না। আশার কথা, এগিয়ে এসেছেন বিভিন্ন লিটল ম্যাগাজিন ও পত্র পত্রিকা যেমন গুরু। রামপালের খবর পৌঁছে যাচ্ছে দুই বাংলার ঘরে ঘরে। মানুষ এগিয়ে আসছেন এর বিরুদ্ধে মুখ খুলছেন। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত প্রায় ১২০০ মানুষের সই করেছেন অনলাইন পিটিশনটিতে। এই প্রতিবাদপত্র পৌঁছে যাবে পশ্চিমবঙ্গে NTPC র দপ্তরে আর একই সময় ঢাকা থেকে সুন্দরবণে গিয়ে পৌছাবে লং মার্চ। একটাই কথা দুই দেশের সরকারকে সবাই বলতে চাইছেন “বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প আছে, সুন্দরবণের কোনো বিকল্প নাই”।

    https://secure.avaaz.org/en/petition/Save_Sundarbans_Stop_Rampal/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত