এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২168780
  • আমার সময় বোধ হয় নেটে আসবেনা। এখনো সেরকম করে বিখ্যাত হতে পারেনি তো। এবার আমি দুটো কিনব। আমার সময় আর অনুষ্টুপ।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৮168779
  • 'আমার সময়' এর লেখকতালিকা দেখে স্লাইট কৌতুহল হয়েছে। কিন্তু সেটা এখনো নেটে আসে নি।
  • Felix Felicis | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৬168778
  • আমি "দেশ"-এ একটা উপন্যাস পড়লুম - চার বন্ধুর কাছে অনেক পুরনো এক কলেজের বন্ধুর ইমেল এলো, তাই নিয়ে। পড়তে গিয়ে একটা হিন্দি ফিলিমের গপ্পো মাথায় এলো - ভাটের ফিলিম অবিশ্যি - http://www.imdb.com/title/tt1740092/
  • নেতাই | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৪168777
  • বোতীন্দাকে অনেকদিন পর মার্কেটে দেখছি।
    সব কুশল মঙ্গল নিশ্চয়
  • নেতাই | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৩168776
  • আমি পড়িনি।
    আমার শুধু আনন্দমেলা আছে।
    ওটাই এখনো শেষ করতে পারিনি।
  • নেতাই | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৮168775
  • ইন্টারভিউ তে আমি বেশী ভুলভাল বকতাম না।
    সব প্রশ্নই ইতি উতি তাকিয়ে কাটিয়ে দিতুম।
    ইন্টারভিউ যারা নেয় তাদের কি প্রবলেম কে জানে। জানা প্রশ্ন করতে লোককে দেখি ই নি।

    আমার ইন্টারভিউফোবিয়া আজও কাটলোনা। তাই একই কোং এ গ্যাঁট হয়ে বসে আছি সাত বছর হয়ে গেলো।
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৬168774
  • মল্লিকা ধরের গল্পটার নাম তো 'উপত্যকা পার হয়ে'। আমি পড়েছি।
  • নেতাই | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৫168772
  • স্যানকে হ্যাপ্পি বার্থডে।
  • Felix Felicis | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৫168773
  • পাওয়া গেলেও মনে হয় ওসব অ্যাফোর্ড করতে পারে বার্নস অ্যান্ড নোবলস টাইপ কোং।
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৪168771
  • এই দেখলাম, খুবই খুশি !
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৩168770
  • আচ্ছা এমন কোনও স্ক্যানার পাওয়া যায় যাতে বইয়ের বাইন্ডিং নষ্ট হয় না?

    আমার কিছু কিছু বই এখন পড়তে গিয়ে দেখছি খুদে খুদে ফন্টের পেপারব্যাক পড়তে খুব অসুবিধে হচ্ছে। অথচ সেসব বইয়ের ই-পাব বেরোয় নি, পিডিএফও পাওয়া যায় না। এদিকে স্ক্যানারে দিলে বইগুলোর সাড়ে তেরোটা বেজে যাবে যে!
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৩168769
  • স্যানকে হ্যাবাড্ডে। মেলবাক্সে গিফট আছে।
  • Felix Felicis | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৯168768
  • সে আইটি ডিপার্টমেন্টগুলোতে হয়তো চলে, ল্যাবে ওরকম করলে হবে না। বছরের শেষে পেপার/পেটেন্টের হিসেব দিতে হবে অ্যাপ্রেইজালের সময়।

    আমাদের বছর বছর কাট-অফ নিয়ে কড়াকড়ি বাড়ছে। পিজিতে ৮০% মিনিমাম, ইউজি-তে টপ থ্রী পার্সেন্টাইল - মানে ক্লাসের টপ দুই/তিনটে ছেলেমেয়ে ছাড়া শর্টলিস্টেই আসবে না।
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৬168767
  • আরে কালেজের ইন্টার্ভিউতে ওসব টেকনিক্যাল ফেকনিক্যাল কমই দেখতে হয়। মেইনলি দেখতে হয় কথাবার্তা,অ্যাটিচুড এসব। আমাদের সময় একজনকে জিজ্ঞেস করেছিল কনক্রিটে বেশী জল দিলে কী হবে? সে পাবলিক স্মার্টলি বলেছিল শুকোতে দেরী হবে। তা তিনি এখন বেখটেলে ইঞ্জিনিয়ারিং লিড। ডিজাইনার হিসেবে খুবই নামডাক। ওসব সময়ের সাথেই লোকে শিখে যায়। অ্যাটিটিউড থাকলেই হল।
  • Felix Felicis | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:১১168766
  • বিক্কলেজে একটা প্রাতঃস্মরণীয় ইন্টারভিউ কোশ্চেন আছে - ইলেক্ট্রিক্যালের ল্যাবে। জ্যাকি ইন্টারভিউ নিচ্ছে, জিগ্গেস করেছে "হীটার কী করে জ্বলে"। তার উত্তর দিয়েছে - "কারেন্ট একদিক দিয়ে ঢুকে আর বেরোতে পারে না, তাই গুমরে গুমরে জ্বলে"।

    এদ্দিন এইটা খোরাক ভাবতুম। পরশু থেকে আর ভাবছি না। মানে সকেটের উত্তর শোনার পর থেকে।
  • Felix Felicis | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৯168765
  • গত বছরও তো নিয়েছিলো, এই বছর বাদ। এই বছর পলিসি হল নিজের সাবজেক্টের মধ্যেই রাখা হবে। EIS কোর ইঞ্জিনিয়ারিং-এর ছেলেপুলে নেয় - মেক্যানিক্যাল, প্রোডাকশন ইঃ - ওই রিলেটেড কাজ হয় ওই ডিভিশনটায়। সেটাও খুব ছোট ডিভিশন। আর আমাদের তো আরোই ছোট। এখন এইটা লঙ টার্ম পলিসি নাকি শুধু এই বছরের জন্যে - সেইটা জানি না। আইটির জন্যে কিন্তু অন্য অনেক কলেজ থেকে লোক নেবে বলে যাচ্ছে - যেমন টেকনো।
  • শ্রী সদা | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৬168763
  • সকেট প্রোগ্রামিং টা যাতা ঃ)
    টিসিএস আইটি র জন্যে যাদবপুরে যাবে না - এটা কি নতুন কোনো পলিসি ? আমাদের ব্যাচে তো যাদবপুর বিটেক/এম টেক থেকে বেশ কিছু বন্ধুবান্ধব টিসিএসে গেছিল, স্টার্টিং স্যালারি বোধয় কিছুটা বেশী দিত যাদবপুর/শিবপুর হলে।
  • sch | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৪168762
  • secure socket কি জিগেস করলে পারতেন - ভালো আন্সার পেতেন
  • Felix Felicis | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৭168761
  • স্যানকে হ্যাবাড্ডি। একটা নতুন ডিনারসেট ভাঙার জন্যে;-)

    বোতীন - এবারে টিসিএস আইটি ইউনিটগুলোর জন্যে যাদপ্পুরে যায়নি, যাবেও না আর। শুধু ল্যাব আর EIS গেছিলো। আমরা চারজনকে সিলেক্ট করেছি, EIS মনে হয় জনাছয়েক। বেশ খারাপ ব্যাচ এবারে। আমরা তো কম্প সায়েন্স (পিজি/ইউজি) থেকে কাউকেই নিতে পারলাম না।

    একটা উদাহরণ দিই -

    ইউনি টপার, তাকে জিগ্গেস করা হল নেটওয়ার্ক প্রোগ্রামিং করেছে কিনা, বল্ল করেছে। তাইলে বলো সকেট কী? বল্ল ইলেক্ট্রিক্যাল লাইনের সাথে ডিভাইসকে প্লাগ-ইন করা হয়। আর কিছু জিগ্গেস করা যায়?

    আরো বেশ কয়েকটা উদা আছে, সব জুড়লে গপ্পের বই হয়ে যায়।
  • /\ | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৫168760
  • দেশ এ মল্লিকা ধর এর গল্প "পতাকা পার হয়ে" - পড়েছেন আপনারা?
  • siki | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৬168759
  • স্যানখুক্‌সকে হ্যাবাড্ডি।
  • sch | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৭168758
  • রামপালের Eia report টা পাওয়া সম্ভব কি কোনো ভাবে?
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৭168757
  • কিন্তু স্যানের জম্মদিনটা কি দু একদিন আগে ছিল? স্যান ক্যামন ভারগো মতম।
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১০168756
  • কি যে বলেন, জন্মদিনের পায়েস কেউ একা খায় ?
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৮168755
  • স্যান অ্যালাউ করলে দু-এক চামচ চেখে দেখব না হয়
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৪168754
  • আহা-অরণ্যদা :(
  • san | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৩168753
  • আরে থ্যাংকু থ্যাংকু।
    আর আমি নিজেকে একটি ছুটিদ্দিন উপহার দিলাম।
  • aranya | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০০168752
  • নলেন গুড়ের পায়স, আমার বারণ :-(
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৭168751
  • আজ তুলে আনব, দাঁড়াও।
    আর একটা আছে- টেকো, টাক পড়েছে? এই রকম বলে হেড লাইন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত