এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৩168810
  • ইকমিক কুকার তো কেডি দার বন্ধুদের ফ্যামিলির জিনিস ঃ)
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৭168809
  • কেডিদা এতো ইকমিক কুকার।কোম্পানীর নাম কী?
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৪168808
  • বাঃ লক্ষ্মী মেয়ে সোসেন।আর এই কেসিকে দেখো কোন বই দেয় না আর সেই কির্বাসনের্ভ্ল ভূতের গল্পটাও শেষ কর্ল না।
  • kd | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৩168807
  • ভাইফোঁটা গিফট দিদিকে কয়েকদিন আগেই দিয়ে ফেলেছি ৷ আসলে এক বন্ধুর পাল্লায় পড়ে স্কেটিং রিঙ্কে গিয়েছিলুম - কিছু কেনার প্ল্যান ছিলোনা কিন্তু একটা যন্তর হেব্বি পসন্দ হয়ে গ্যালো ৷ সেদিন দিদির বাড়ি গিয়ে ওটা ইন-অ্যাকশন দেখলুম - একসঙ্গে চারটে ডিশ (ভাত, ডাল, ঝিঙেপোস্ত আর চিকেনের ঝোল) রান্না করে ফেললো ৪৫ মিনিটে (কোম্পানি বলেছে ওই টাইমে কলকাতার রেটে ১.২০ টাকা কারেন্ট পোড়ে) ৷ ফ্রাই (ভাজা) ছাড়া সব হয় ওটাতে ৷ কোন প্রি-কুকিং নেই - তবে ম্যারিনেট যতক্ষণ করা হবে তত ভালো হবে ৷
    নাম izzicook, সল্ট লেকের কোম্পানি - আসলে ইকমিক কুকারের ছেলে, বা পুরীর বলরামের উনুনের নাতি ৷ DINK ফ্যামিলির জন্যে হাইলি রেকমেন্ডেড - সিঙ্গলদের জন্যেও ৷
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২২168805
  • আচ্ছা, আগের হপ্তারটা আজ পড়ব তবে।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৯168804
  • কুমুদি, থ্যাঙ্ক ইউ। এটা সিরিজ করে বেরোবে। আগের সপ্তাহেও বেরিয়েছিল।
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১২168803
  • b এর লিংটা পচা বললে কম বলা হয়। ও মশাই এ লিংটা পচে শুকিয়ে গেছে।

    ডিঃমঃ
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১০168802
  • নেতাই আমি ক দিন একটু অনিয়মিত ছিলুম।কিন্তু বাপু তুমি ও তো খুব রেগুলার নও।

    কিছু সিনেমা দেখলে? তাহলে সমালোচনা কই? ঃ)
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৯168801
  • ইয়ে মানে লাল লাল পায়েস দিয়ে ঝাল মাংস খাওয়া কি ঠিক? মানে খেলে কি কেউ মামলা করবে? ঃ)
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৬168799
  • সোসেন সোম্বারের লেখার জন্য ল্যাবারু অভিনন্দন।চমৎকার যুক্তিবিন্যাস।
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৫168798
  • ইয়েস এট্টু ব্যাড টাইমিং হয়ে গেল।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫১168797
  • ব্যাড টাইমিং, কাজু।
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪১168796
  • আর এ শ্লা বাড্ডে আর বিদেয় হবার ট্যাকা দিতে দিতে পকেট ফস্‌সা হয়ে গেল ! এক দিন অন্তর চলছেই। বাড্ডের গিফট এসব এইচারের করার কথা। ট্যাক্সোর সাথে এগুলো-ও কেটে মাইনে দে এবার শ্লা। এই কটা ট্যাকা তো মাইনে, বাড়াবার সময় তো আতসকাচ দিয়ে দেখতে হয়।

    কেউ কিছু মনে করবেন না। জ্বলুনিগুলো আশেপাশে মুখ ফুটে কাউরে কইতে পারছি নে, তাই এখেনে স্টিম বার করতে এলুম।

    কত কী যে সয়ে যেতে হয় পি-আর রাখতে
    যেন কিছু মনে কোরো না
    যদি আমি এসব বলি ইত্যাদি...
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৮168795
  • স্যানকে শুভ জন্মদিন -- অনেক আনন্দে ভরে থাকো সারা জীবন!
  • sinfaut | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৭168794
  • না না এতো শিওর হোসনা। আমার দেখাগুলোর মধ্যে কোন প্যাটার্ন নেই।
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৬168793
  • তুমি এটা দেখবেই জানতাম :-)
  • sinfaut | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৪168792
  • আচ্ছা। দেখিচি।
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৪168791
  • দা সিক্রেট ইন দেয়ার আইজ।
  • sinfaut | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:১২168790
  • কী ফিল্ম? imdb আপিসে খোলেনা।
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:১১168789
  • হ্যা, হেব্বি সিনেমা। সব কিছু ভালো। একদম শেষটা বাদে, মানে যেখানে বন্দী লোকটাকে দেখানো হচ্ছে। লোকটাকে সরাসরি দেখতে না পেলেই ভালো হত।
    বাকি পাওয়ার পলিটিক্স, সাইকোলজি, প্রতিশোধস্পৃহা, কলিগদের মধ্যে একটা ম্যাচিঅর্ড সম্পর্ক, ভয়, অভিনয় - সবই খুব সুন্দর। মন ভরে যাওয়া সিনেমা।
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:০২168788
  • শুভ জন্মদিন স্যান। ভালো থাকিস। আজ তোরা এইখানে থাকলে শিয়োর পার্টি আদায় করতাম ;-)
  • siki | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৮168787
  • গুগাঁতে বিষ্টি হচ্ছে বুঝি?
  • + | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৫168786
  • হেব্বি সিনেমা
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫168784
  • অজ্জিদ্দার দেওয়া লিংক এ ক্লিক করে এইটা দেখলাম।
    A group of former collegians are confined by a victim they had ragged 15 years ago.

    দেখে আমার এই সিনেমাটা মনে এলো:
    http://www.imdb.com/title/tt1305806/
  • phutki | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫168785
  • হ্যাপ্পি বাড্ডে স্যান। ঝকঝকে দিন আর চকচকে খুশী হোক।
  • achintyarup | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৩168783
  • উফ্ফ... খুব ভাল থাকিস
  • achintyarup | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১১:১২168782
  • শুভ জন্মদিন স্যান। Kহুব ভল থকিস :-)
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১১:০১168781
  • স্যান শুভ জন্মদিন।একবাটি লাল লাল পায়েস আর আরো বড়ো একবাটি কষা মংস দিলাম।
    আর গুরগাঁওএর আকাশ থেকে সব মেঘ সরিয়ে ঝকঝকে রোদ দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত