এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৯ জুন ২০১২ ১৯:৩৬16890
  • ক্ষুদ্র ব্যবসায়ী দের সংগঠিত করলে লাভ কী ?
    কুনো লাভ নাই.
    বরং বড় ব্যবসায়ী এলে পয়সা খাওয়া যাবে হাজার রকম ফর্ম -এ .
  • Lama | ১৯ জুন ২০১২ ১৯:৩৫16888
  • *বোটানিক্যাল গার্ডেন, যাদুঘর
  • Lama | ১৯ জুন ২০১২ ১৯:৩৫16889
  • কেসিদা, ক্কি? ক্কি? কূতুহল হয়

    মামি, শুধু চিড়িয়াখানা না, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা এসবও আছে। তবে কিনা ভুঁড়ির জন্য আজকাল আমাকে বড়ই নয়নদুখকর দেখায়। তাই নামটাকেই একটু ঘষেমেজে...
  • aka | ১৯ জুন ২০১২ ১৯:৩১16887
  • পাই, এগুলো বৃহত্তর পলিট্টিক্সের অংগ। অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। আর জেলিফিসদের ফুড কোয়ালিটি লাগে না। ঃ)
  • aka | ১৯ জুন ২০১২ ১৯:৩০16885
  • সিসিডিতে মামু আমাকে কফি খাইয়েছিল। মামুর মতন সিইওদের পক্ষেই সম্ভব।
  • pi | ১৯ জুন ২০১২ ১৯:৩০16886
  • রাস্তার ধারের দোকানগুলোর কথা মনে হলে মনে হয়, খেতে বেশ, এখনো গেলে খাই, নস্টালজিয়া, আলাদা চার্ম, সব ই ঠিক আছে।
    কিন্তু এসব রেখেও এগুলোকে ফুড কোয়ালিটি, সেফটি কন্ট্রোলের আওতায় আন যেত না ? সব রেস্তোরাগুলোতেও এটা তেমন কার্যকরভাবে হয় না, তবু কানা মামা তো আছে। রাস্তার দোকানগুলোর জন্য আদৌ আছে কিনা জানিনা।
    অবশ্য শুধু তাই কেন, জাস্ট এমনি সব খাবার দাবার, সবজি পাতি, তার রং, অ্যাডিটিভ এগুলো নিয়ে যদি ঠিকঠাক নিয়ন্ত্রণ থাকতো, ক্যান্সার ফ্যান্সার এমনি বাড়তো না।
    কুমুদি, তুমি আরো ভালো বলতে পারবে, কেমন, কী হয় বা হয়না। আমি পাবলিক হেল্থ ডিপের কিছু লোকজনের সাথে কথা বলেছিলুম, তাঁরা বলেন বিস্তর গোল আছে। আর সর্ষের মধ্যে ভূত।
  • কোয়ার্ক | ১৯ জুন ২০১২ ১৯:২৯16884
  • কলকাতায় ফের আগুন, লেনিন সরণীতে
  • kc | ১৯ জুন ২০১২ ১৯:২৮16883
  • হালিম তো ঘরেই বানানো যায়। স্লো কুকারের বেস্ট রান্না হল হালিম। হালিম আর রুটি।
  • কোয়ার্ক | ১৯ জুন ২০১২ ১৯:২৭16881
  • কেবাব, বিরিয়ানি, কফি তারপর ছানাবড়া! আজ বুঝি খাবারের স্লট এইখানেই শেষ।
  • | ১৯ জুন ২০১২ ১৯:২৭16882
  • নয়নসুখকর সব কিছু চিড়িয়াখানায় পাওয়া যায়,তাই এমনই নিজের নামেও এহেন রদবদল!
    এইবার বুঝলাম।
  • kc | ১৯ জুন ২০১২ ১৯:২৬16879
  • লামাকে একটা কথা বলতে বলতে আটকে নিলাম।
  • Lama | ১৯ জুন ২০১২ ১৯:২৬16880
  • আমাদের ছোটবেলায় অনাদি খাসা ছিল। এখন কি হয়েছে জানি না।

    হালিম তো হালুম হুলুম করে খাই। প্রতি বছর ইদের সময় শাবানা দিদি (গিন্নির বন্ধু) ডাব্বায় করে পাঠাতেন। এখন যোগযোগটা কমে গেছে বলে সব বছর আসে না।
  • একক | ১৯ জুন ২০১২ ১৯:২৫16877
  • আহা বহরমপুর ! ছানার বড়া :( সেই কুচকুচে কৃষ্ণ বন্ন অমৃত :( :(
  • kumu | ১৯ জুন ২০১২ ১৯:২৫16878
  • পাই,মেল পেয়েছি,উত্তর দেব।
  • Lama | ১৯ জুন ২০১২ ১৯:২৩16876
  • মালাইকা অরোরা কি চিড়িয়াখানা, যে লোকে দেখতে যায়? বরং মালাই দেওয়া লস্যি হলে তাও কথা ছিল।
  • kc | ১৯ জুন ২০১২ ১৯:২২16874
  • বহরমপুর।
  • একক | ১৯ জুন ২০১২ ১৯:২২16875
  • মোরগ্রাম, ওই সাগরদীঘির কাছে . একচুয়ালি মামাবাড়ি. আমার ছোটবেলা ওখানেই কেটেছে অনেক টা.

    তা কেসির বাড়ি কোতি ?
  • pi | ১৯ জুন ২০১২ ১৯:২১16873
  • একক, আছি। হালিম ভক্ত।
  • kc | ১৯ জুন ২০১২ ১৯:১৮16872
  • হ্যাঁ সিসিডি বেশ ভাল জায়গা।

    এককের বাড়ি মুর্শিদাবাদের কোথায়? আম্মো ফেলো মুর্শিদাবাদী কিনা!!
  • | ১৯ জুন ২০১২ ১৯:১০16871
  • সিসিডি আমাদের বাপু বেশ লাগে। বিড়ির ধোয়া নেই, কিডস ফ্রেন্ডলি,ছুটির দিনে বন্ধুদের সাথে ছানাপোনা সমেত বসে গজল্লা করা যায়, আর সদসর্বদা মালাইকা অরোরাকে দেখা যায়ঃ)
  • lcm | ১৯ জুন ২০১২ ১৮:৫৯16870
  • আমিও অনেক দিন আগে, লাস্ট কবে অনাদি-র মোগলাই পরোটা খেয়েছি - ১৯৯১ - ঐ সময়ে হবে।
  • lcm | ১৯ জুন ২০১২ ১৮:৫৩16868
  • গোলবাড়ি আছে। নতুন নাম, নিউ পাঞ্জাব হোটেল - না এরকম কিছু। কষা মাংস উইথ কুচকুচে কালো গ্রেভি, আর, রুমালি রুটি - এখনও আছে। মানে ২০১০ অবধি ছিল দেখে এসেছি।
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৮:৫৩16869
  • এয়ার-কন্ডিশন্ড দোকান সব সময় হয় না, ওপেন এয়ারই হয় বেশি। ;-)
  • Blank | ১৯ জুন ২০১২ ১৮:৫২16865
  • হানিদা ধাবার স্পেশালিটি হলো পাহাড়ি কাবাব
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৮:৫২16866
  • হ্যাঁ, এই অ্যালেনের খুব প্রশংসা শুনেছি। যদিও যাওয়া হয়নি।
  • lcm | ১৯ জুন ২০১২ ১৮:৫২16867
  • অপ্পোন, ২০১০ এ দিল্লীতে দুদিন কাটিয়েছিলাম। ওহ্‌, কি গলাকাটা দাম, যে যেখান থেকে পারছে ছুরি চালিয়ে দিচ্ছে - ক্ষতবিক্ষত অবস্থা। সে তুলনায় এক কাপ কফি এয়ার কন্ডিশন্‌ড দোকানে ৬০...
  • Blank | ১৯ জুন ২০১২ ১৮:৫১16862
  • গোলবাড়ি অনেকদিন হলো ডুবে গেছে। পুরনো দোকান বলতে এখনো অ্যালেনের কোয়ালিটি দারুন। মিত্র কাফে টাও যাস্ট চলেবেল।
  • কোয়ার্ক | ১৯ জুন ২০১২ ১৮:৫১16863
  • ইয়ে, আমি অনে এ এ এ ক দিন আগের অনাদির কথা বলছি
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৮:৫১16864
  • একক, কোথায় খেলে? কোরমঙ্গলার দোকানটায়?
  • কোয়ার্ক | ১৯ জুন ২০১২ ১৮:৫০16860
  • রাইট! ঠিক কোণটাতে। মেট্রোর নীচে একটা দোকান ছিল যদ্দুর মনে পড়ছে "ইন্দ্রমহল", ভুল হ'তে পারে। দারুণ কুলফি খেয়েছিলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত