এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮169078
  • গুলি বলতে কি আফিং র ? ঃ)
  • Felix Felicis | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮169079
  • শংকরের অনেক আগে আরেকজন লিখেছেন - "অনিরুদ্ধ মাতাল, যতীন চাতাল, উচ্চিংড়ে আসিল - সে হইল দাঁতাল"। দেখি বোতীন বলতে পারে কিনা কার লেখা, কোন বই।

    ফোরটার্ন আবার কী? ফরট্র্যান বলো।
  • Lama | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮169080
  • বেসিকের আবার নানারকম ছিল। জি ডব্লিউ বেসিক, কিউবেসিক, বি বি সি মাইক্রোকম্পিউটার দেসিক ইত্যাদি।

    আমাদের কলেজ জীবনে কিছু জনতা (আমি সহ) একটা সোয়া পাঁচ ইঞ্চি ব্যাসের ফ্লপি ডিস্ক হাতে ঘোরাঘুরি করত আর ডিপার্টমেন্টের একমাত্র সাদাকালো মনিটারওয়ালা ডসচালিত কম্পিউটারে "del *.*" গোছের কম্যান্ড মকশো করত। আমজনতার কাছে তারা একটু আধটু কলকে পেত। মাউস মলে কোনোকিছুর নাম তখনো শুনিনিকো
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৫169077
  • হমম। আমাদের যৌবন কালে পাসকেল আর ফোরটার্ন শেখানো হতো।
  • Lama | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৩169076
  • ওহ বেসিক?

    এককালে খেয়েছিনু গুলি
    এখন গিয়াছি সবই ভুলি
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪১169075
  • হল না। আকন্ঠ চা গিলে "চাতাল"। আমি নয় শংকর বলেছেন।
  • Felix Felicis | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৮169073
  • অন্য দুটো পুরোপুরি natural language processing রিলেটেড। সেরকম কাউকে জিগ্গেস করতে হবে। ISI-এর লোক হলে ভালোঃ-)
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৮169074
  • ইন্স্টির সাথে একাত্মতার থেকে সেই সময়ের টীচার স্টুডেন্টদের সাথে একাত্মতা। এ ছাড়া তো ইন্স্টি বলতে পড়ে থাকে খেলার মাঠ, বা আঁকিবুকি কাটা বেঞ্চগুলো। তার তো একটা নস্টলজিক আছেই।
  • নেতাই | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৭169071
  • আমি আর আমার সাথী
    একদিন বনের ধারে
    দেখতে গেলাম হাতি

    হাতি বললো কে তুই
    সাথী বললো পুঁই পুঁই
    লেজ গুটিয়ে পালায় হাতি
    কুঁই কুঁই কুঁই কুঁই
    -------------------------কবি নেতাই
  • Felix Felicis | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৭169072
  • যার সাবজেক্ট তার কাছে শক্ত নাঃ-)

    অন্যটা একটু জেনে নিন। বেসিক ল্যাঙ্গুয়েজ হলে নেট-এ অনেক রিসোর্স পাবেন, হার্ড কপি বই জানি না এখন আর পাওয়া যায় কিনা।
  • সে | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৩169069
  • বেসিক ল্যাঙ্গুয়েজটা বোধহয় না। ওটা আবারো মেয়েকে জিগিয়ে বলতে হবে। বাকিগুলো কি খুব শক্ত? এত অদ্ভুত অদ্ভুত সব সাবজেক্ট বেরিয়েছে বাজারে...
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৩169070
  • ;-)
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩২169068
  • ইন্স্টিটিউশনের সংগে একাত্মতা টাকে আমার একটু প্রবলেমেটিক লাগে। এতো পরিবার ইন্স্টিটিউশন না, যে দর্শন চর্চা করলে মা ক্যালাবে।

    বাকিটা তো ব্যক্তিগত।
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৯169067
  • মহাকবি এই কবিতাটি লিখেছিলেন, মালের ঘোরে হারাইয়া ফেলেন। সেটি পরে উদ্ধার করা হয় -

    আকন্ঠ মদ গিলে পাঁড় সে মাতাল
    চিৎপটাং পড়ে আছে ভাসিয়ে চাতাল
    হুঁশ নাই ছিটেফোঁটা
    নাল ঝোল ঝরে পোঁটা
    জাগালো লাথির ঘায়ে ক্রুদ্ধ দাঁতাল
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৮169066
  • সিটি মারতে গেলে তো বায়ুত্যাগই করতে হয়।
  • নেতাই | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৭169065
  • সিটি মারার কথা লিখে না দিলে লোকে ভাবতো বায়ূত্যাগ
  • নেতাই | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৬169064
  • আকন্ঠ করে পান
    কবি গড়াগড়ি খান
    কবিতারা কেঁদে মরে
    কবি সব ভুলে যান
    -----------------------কবি নেতাই
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৪169063
  • পুঁই পুঁই পুঁই।

    সিটি মারলাম।
  • বলরাম হাড়ি | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২১169062
  • সবই কি আর ভাবনাচিন্তা? গপ্পের কাছেও তো মানুষকে ফিরতে হয়। স্কুলে, কলেজে বা অন্য কোথাও। যার যেখানে। শেখার জন্য বা তত্ত্বচর্চার জন্য নয়। নিজের গপ্পোগুলো আর এক বার পড়ার জন্য। যে ভাবে লোকে ছোটোবেলায় পড়া বই বার বার পড়ে।
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২০169061
  • আকন্ঠ পান করে কবি কোন কবিতা লেখেন নাই?
  • নেতাই | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৭169060
  • আমি একবার কলেজের রিইউনিয়ানে গেছিলাম। ভালোই লেগেছিলো। ভালোই কেটেছিলো। আকন্ঠ মদ্যপানের সুযোগ হয়েছিলো টানা তিনদিন।
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৪169059
  • ঠিক ই বলেছিস বোধায়, তবে আমার খোঁজ কেউ নেয় নাই, আমিও কারো নি-ই নাই ঃ-), পাশ করার পর এক দিন ও স্কুল বা কলেজ বা ইউনি যাই নি। পার্সোনাল ব্যাপার অবশ্যই, আমার জাস্ট পোসায় না।
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৬169057
  • স্কুল ভালো লাগার সাথে, বা ফিরে ফিরে যেতে ইচ্ছে করার সাথে ইন্টেলেকচুয়াল বা চির শৈশবের কী সম্পর্ক?

    আমার স্কুলের সাথে কোনদিন এমন ভালো লাগার সম্পর্ক ছিলনা, পড়ার সময়েই ছিল না। কিন্তু বউয়ের স্কুলের সাথে ওর এবং ওর প্রচুর বন্ধুদের আছে দেখেছি। আর থাকার কারনও আছে, এখনও যে স্কুলের টীচার পড়াশোনা করছে কিনা, গান/নাচ চালু রেখেছে কিনা, শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা এসব খোঁজখবর নিয়ে ফোন করেন, অনুষ্ঠান হলে ডাকেন, সেখানে এমন বন্ডিং থাকাই স্বাভাবিক। বাড়ি তে ফিরতে লোকের ভালো লাগলে, এমন স্কুলে ফিরতে ভালো লাগবে না কেন?
  • Felix Felicis | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৬169058
  • "বেসিক প্রোগ্রামিং" বলতে কি বেসিক বলে ল্যাঙ্গুয়েজটা? ওর বই এখন পাওয়া কিন্তু বেশ কঠিন হতে পারে। বাদবাকিগুলো একটু জিগ্গেস করে বলতে হবে, অন্য এরিয়া হয়ে যাচ্ছে।
  • মতি | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৫169056
  • আমরন অনশন ঘোষণা করা হয়েছে ফেটসুর তরফ থেকে। বিষয়টা এমন জীবন-মরণ সংঘাতের দিকে নিয়ে যাওয়া হবে ভাবিনি। কর্তৃপক্ষের ভূমিকা অস্বীকার করতে পারছিনা, কিন্তু ফেটসুর এই সিদ্ধান্তে প্রশ্ন জাগছে। আগেও একবার ভাটেই বলেছি বোধ হয় যে ফেটসু নেতারা যদি ২০০৫-এর পুনরাবৃত্তির প্রত্যাশা করে থাকেন তাহলে ভুল করছেন, ইস্যু ও পরিস্থতিতে বিস্তর ফারাক। তাছাড়া বর্তমান আন্দোলনের মূল দাবিকে যৌক্তিক ভাবে জনসমক্ষে তুলে ধরতেও ফেটসু নেতারা শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছেন, শুধু বহির্জগতের গণতান্ত্রিক মহল নয়, ক্যাম্পাস ও হস্টেলেও বহু প্রশ্ন উঠেছে শুনছি। এই নড়বড়ে অবস্থায় আমরণ অনশনের মত চুড়ান্ত জঙ্গী কর্মসূচীকে হঠকারী সিদ্ধান্ত বলে মনে হচ্ছে।

    দেখা যাক।
  • সে | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৮169055
  • ফেলিক্স,
    সাবজেক্টগুলোর নাম লিখে দিয়েছি। মেয়ে এরচেয়ে ডিটেলে বলতে পারছে না - মনে হয় ক্লাস ফাঁকি/কামাই দিচ্ছে।
  • Felix Felicis | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৭169054
  • বিক্কলেজে একবার রি-ইউনিয়নে গেছিলাম - ২০০৯-এ, ব্যাস্‌, আর যাবো না। যাদপ্পুর নিয়ে কোনোদিনই কোনো টান ছিলো না, এখনো নেই। এখন দুটো কলেজেই যাই প্রফেশনাল কারণে।

    আর স্কুলের সাথে যোগাযোগ তো কবেই শেষ। SLOBA-র চিঠিপত্র আসে, সে না-খোলা অবস্থায় কাগজের ঝুড়িতে যায়। স্কুলের কিছু বন্ধুর সাথে আচমকা ফেবু-তে যোগাযোগ হয়ে গেলো যেদিন সেদিন অবশ্য বেশ ভালো লেগেছিলো। দু একজনের সাথে দেখাও হল - ব্যাস, ওই অবধি।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৫169053
  • হনুদা স্যান আর একককে ক দিলাম। ইশকুল সম্পর্কিত যাবতীয় স্মৃতি ইত্যাদি কম নাই কিন্তু যেতে ইচ্ছে করেনা আর। কোন রি-ইউনিয়নেই যাইনি, অ্যালামনাইতেও নাম লেখানো নেই।
  • সে | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৮169051
  • "Computational Linguistics", "Multilingual Text Analysis", "Basic Programming" এই বিষয়গুলোর ওপরে ইংরেজিতে ভালো বই কী আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত