এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১২169139
  • *মেন দার্শনিক মোটিভেশন
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১২169140
  • কিন্তু ইপসিতা কে প্রশ্ন হল, তুই তো এখন বড় হয়ে গেছিশ, এতো ভালো বৈজ্ঞানিক হয়েছিশ, তোর এখন কেই এস এফ আই ফেট সু তে ইন্টারেস্ট এর কারণ কি? এটা কি শুধু ছাত্র রাজনীতির ট্রেন্ড গুলো ফলো করিশ বলে, নাকি জেনেরালি অপিনিয়ন মেকার হিসেবে তরুন প্রজন্মের কথা মন দিয়ে ফলো করতে চাস বলে, নাকি যাদব্পুর বা প্রেসিডেন্সী বা ইউনি মিস করিশ বলে। নাকি আকাডেমিয়ায় কি হচ্চে ফলো করতে ইচ্ছে করে বলে, তার কোনো ইন্স্টিটিউশন বেস নাই, আমি জানতে চাইছি তোর ইন্টারেস্ট এর মেন মোটিভেশন টা কি?

    এই গুলা অনেক সময়েই ইন্সুলার একটা রাজনীতি, এইটায় তুই, যে কিনা ক্যাম্পাসের বাইরের রাজনৈতিক বিষয়েও যথেষ্ট ওকিব হাল, তার ক্যাম্পাস রাজনীতি ফলো করার দর্শন টা কি? অবশ্য হতেই পারে আদৌ করিশ না, জাস্ট যা ঘটছে গুরুর জন্য একটা রাডারে তুলে দিশ, তার পরে পাঠকেরা ঝগড়া করে মরুক ;-)
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪১169138
  • * চার পাঁচ বছরের ছোট
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩৩169137
  • স্যান্দি ওই গানটা শুনোচো ?-

    না না না সিচরণোকমোলেষু নয়
    গুরুজন বয়েই গেছে ভাবতে
    তবে কি কোল্ল্যানিয়ো?
    না না না পারব না তো অতোখানি নাবদে

    তোমার কথাটা সেইরকম লাগল।
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২১169136
  • এই না না অন্তত অর্ধেক বাকি, এর বেশি নামতে পারবনা :-(
  • Felix Felicis | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৯169135
  • CLI তো সিস্টেম স্পেসিফিক। *NIX-এর এক রকম, ডস-এর আরেকরকম, উইন্ডোজেরটা অনেকটা ডস-মার্কা।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৬169134
  • জানিনা স্যান। ভাবলাম এখানে রাইসে একটু একটু করে ফিলিম স্টাডিসের কেলাস করলে কেমন হয়, কিন্তু কোর্সের অনেক দাম, আর ১০১ লেভেলের পর থেকেই প্রি-রিকুইসিট আরো কিছু লাগবে, প্লাস চাকরি ছাড়লে কে খাওয়াবে? এই করেই চালিয়ে দিতে হবে। আশা করি ৩/৪থ মেরে এনেছি, আর ১/৪থ বাকি।
  • সে | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৫169133
  • Command Line interface এই নিয়ে কোনো বই?
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৩169132
  • এদিকে কোন কোন অ্যালুমনি সলিডারিটি কর্তৃপক্ষের সাথে কখনো আবেগ গদগদ হইলোনা ঃ)
  • siki | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫২169131
  • আজ বিদ্যাসাগরের জন্মদিন; কোথাওই কিছু উদ্‌যাপন নেই তার। কেবল আকাশ বাংলা দেখলাম "আজকের দিনে" প্রোগ্রামে একটুখানি সময় দিল বিদ্যাসাগরের জন্য।

    হ্যাঁ, স্কুলের নস্টালজিয়া নিয়ে কথা হচ্ছিল? আম্মো বলব। আমার কোনও নষ্ট লজি নেই। কারণ আমার স্কুল বলে তেমন কোনও স্কুলই নেই। কেন? আর বলব না, এবার অজ্জিত ক্যালাবে, এত বেশিবার বলা হয়ে গেছে :)
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৭169130
  • আর আমার চেয়ে চার পাঁচ বছরের একটা ব্যাচ, এরাই আমার ম্যাক্সিমাম বন্ধু লাস্ত বছর বিশেক ধরে, চায়ের দোকান গত ঐক্য। চায়ের দোকানটাও আছে, বিশেশ বদলায় নি, শুধু অরিজিনাল মালিকের ছেলেরা আমাদের দেখলে একটু ফ্রেন্ডলি খিস্তি করে ;-)
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৬169129
  • SFI এর ব্যাপারটা কেই কনফার্ম করতে পারলো না ?
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৩169128
  • *যায়।
  • h | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪২169127
  • তবে একটা জিনিস স্বীকার করতে হবে, শান্তিনিকেতনে একটা পাড়া কাম ক্যাম্পাস ব্যাপার থাকায়, কলেজের সংগে আদৌ যোগাযোগ না রাখতে চাইলেও পৌষ মেলা আর বসন্ত উৎসবে অনেকের সংগেই এমনি ই দেখা হয়ে যাবে।
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৯169126
  • ওহো অক্ষদি লেখাপড়া বাদ দিয়ে আর কি চাকরি করবে বললনা তো ?
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৭169125
  • আমাদের এক কলিগের স্ত্রী নানান কুকিং ক্লাস করতেন। লাস্ট শুনেছি বেকিং ক্লাস করছেন। এখন নিজে একার হোম বেকারি খুলেছেন। আপিসের নানা উপলক্ষ্যে তাঁর বানানো কেক ইত্যাদি আসছে। খেতে বেশ ভাল। মে বি এক্সপ্যান্ড করবেন কিছুদিন পরে।

    যারা মাঝে মাঝেই নানান ব্যবসা করার কথা ভাবেন তাদের জন্য লিখলাম ঃ-)
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৫169124
  • আর কলেজ তো পুরো ঝাঁটের ছিল, মার্কশিট আটকে রেখেছিল বলে একদিন এক্স্ট্রা যেতে হয়েছিল, রেজাল্ট বেরোনোর পরে। দ্যাটস ইট। অথচ ঐ কলেজের বন্ধুরাই বোধহয় সবচেয়ে আনন্দ দিয়েছে জীবনে।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫১169123
  • আমারও হনুর মতই মনে হয়। এই অ্যালুম্নি সলিডারিটি বোধটা কোনোদিনও তৈরি হলনা।
  • Lama | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৪169122
  • এদিকে ক্লাস সিক্স থেকে শেষ পর্যন্ত যে স্কুলে পড়েছি তার প্রতি তেমন টান অনুভব করি না। সে ছিল এক কয়েদখানা। দিকে দিকে নেতাজীর ছবি টাঙানো ছিল। সেই ছবির সামনে দিয়ে যাবার সময় মাথায় হাত ঠেকিয়ে 'জয় হিন্দ' বলতে হত। যখন তখন যে কোনো স্যর যে কোনো কারণে কেলিয়ে দিতে পারতেন, ছাত্র বেচারা জানতেও পারত না কেন মার খেল। কোনো শিক্ষকের সঙ্গে গলা তুলে কথা বলা অমার্জনীয় অপরাধ তো বটেই, কিন্তু কোনো সহপাঠিনীর সঙ্গে গলা তুলে বা না তুলে আদৌ কোনো কথা বলা তার চেয়ে ওগুরুতর অপরাধ বলে গন্য হত।

    তার আগের স্কুলগুলো সম্পর্কে অবশ্য নস্টালজিয়া আছে। কিন্তু কখনো ফিরে যাবার সুযোগ হয়নি।

    তবে কলেজের ব্যাপার আলাদা। চিবিয়ে ফেলে দেওয়া চ্যুইংগামের মত আত্মার একটা টুকরো বিক্কলেজের গায়ে সেঁটে আছে। এখনো সুযোগ পেলেই ঘুরে ফিরে যাই। এখন যারা পড়ছে তাদের অন্ততঃ পঞ্চাশ শতাংশের নাম ধামও জানি, তারাও যোগাযোগ রাখে।
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৬169121
  • তবে কি ফিজিওথেরাপিস্টের সাথে প্রেম কচ্ছো বলে ধরে নেব? ;-)
  • Lama | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৪169120
  • কাজুর মতো কেস আমারো। নিয়মিত ব্যায়াম করলে বন্ধ থাকে, কিন্তু মাঝেমাঝে ল্যাদ খেয়ে ব্যায়াম বন্ধ করে দিলেই পেয়ে বসে। তখন ওষুধ, সেঁক, ফিজিওথেরাপিস্টের মালিশ এসব করে সরাতে হয়। এগুলো করলেও সারতে তিনদিন লাগে। না করলেও তিনদিনই লাগে।
  • kumu | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৮169119
  • টিম দ্বিতীয় অংশে ইয়েস।
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৪169118
  • এমনি দু চারটে এক্সারসাইজ রোজ করি, কিন্তু এটায় স্ট্রেস লেগে আবার বেড়ে যাবার ভয়ে বন্ধ রাখতে হচ্ছে।
  • Kaju | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১২169117
  • ডাক্তারই যদি দেখাবো, তবে আর এখেনে জিগেস করব কেন? কিছু উপায় তো বলুন। একুবাউ যেটা বলল ও জিনিস নয় বোধায়। একটানা বসি না তো চেয়ারে। তবে এগুলো ট্রাই করব। কিছু এক্সারসাইজ নেই সহজ আর ফলদায়ক? নেটে দু চারটে দেখলাম। আমি ভাবছি মা-র যেরকম হয়েছিল ওরম নয় তো? তবে সে তো সোজা হতেই পারছিল না। আর আমার স্রেফ ঝুঁকতেই অসুবিধে আর একটু আটকে থাকার মত লাগছে কোমরের কাছে। ডাক্তার তো দেখলেই বলবে এক্স রে করো, এটা ওটা ইনজেকশন দিতে হবে, ভর্তি হয়ে যাও, বাপরে খুব ভয় লাগে !
  • kumu | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১১169115
  • ইকি ডাঃ দেখানোর কথা কি আমি বলেচি?
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১১169116
  • কাজুর পরশপাথরের তুলসীবাউর যেমন ছিলো সেরম একটা বউ চাই, এবং সেটা চিকিৎসা সঙ্কটের মত করে খুঁজে নিতে হবে, এইটাই কি কুমুদি বললো?
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৯169113
  • কুমুদির এক্কেবারে ওয়ান-ট্র্যাক মাইন্ড ঃ-)
  • Felix Felicis | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৯169114
  • হুঁ, সায়টিকা। রেগুলার ভোগাবে। ওষুধ নাই, গরম সেঁক দাও, কনস্ট্যান্ট চেয়ারে বসে থেকো না, পারলে যোগাসন করো।
  • kumu | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৩169111
  • আর কাজুর ডাঃ দেখানো শুনে আমার কেবলি চিকিৎসা সংকটের শেষ অংশ মনে আসচে।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৩169112
  • খুড়াতুতো??
    :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত