এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৮169290
  • মামুদের কলেজে ছবি তোলার ওয়ার্কশপ করাতে যাওয়ার কথা
  • kc | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৩169289
  • ওসব ধাক্কাধাক্কি ছোটবেলায় হয়েই থাকে। কয়েক বছর আগে ভাটের চোটে পোকাশ হয়ে গেছিল আমিও বহিরাগত হয়ে বোধ হয় আজ্জোর সঙ্গে ধাক্কাধাক্কি করে ফেলেছিলাম। তাতে ক্ষি হয়েছে? আজকে আজ্জো রেসিপি না দিলে আমার বিরিয়ানি খাওয়া হত? হতনা।
  • sosen | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৯169288
  • Naked and Afraid? Discovery te?
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৮169287
  • তবে সাউথ সিটির গপ্পোটা হেবি। আমাদের তিন-চারজনকে হেবি ক্যালাতে এল। দু-ঘা দিতেই আমি দৌড়। গোলপার্কের দিকে। নেতারা তখন ক্যালানি খাচ্ছেন আর স্লোগান দিচ্ছেন বলে হেবি সুবিধে হয়েছিল (আমাকে তুচ্ছ ভাববেন না, চৌ-এন-লাইও এভাবে পালিয়েছিলেন)। লাফ মেরে একটা বাসে উঠলাম। পিছনে একজন ছিল, সে উঠলনা, কেন কে জানে। কন্ডাক্টর টিকিট নিলনা। বাস খানিকদূর যাবার পর আমার চৈতন্য হল, যে, কজনকে যে ফেলে এলাম, কী করা উচিত? একটি মেয়ে ছিল আশুতেষে তখন। না দুটি মেয়ে আরেকটি ছেলে। তাদের কাছে গেলাম, মোবাইল তো তখনও হয়নি। যাবার আগে একটু চোখেমুখে জল দিয়ে গেলাম, লুকের ব্যাপারে আমি চিরকালই খুব সচেতন, বিশেষ করে মহিলাদের সামনে গেলে। এবার কেসটা হল পৌঁছনোর পর। নিম্নলিখিত কথোপকথন হল আমাদের মধ্যে।

    আমি (গম্ভীর ও শান্ত ভাবে)ঃ শোন, একটা কথা আছে।
    মেয়েটিঃ দাঁড়া এক মিনিট।

    আমি অপেক্ষা করলাম, কী একটা ব্যাগ গোছানো না কী করল। তারপর বললঃ বল।
    আমিঃ একটা ব্যাপার হয়েছে।
    মেয়েটিঃ কী?
    আমিঃ আমরা সাউথ সিটিতে ছিলাম। আমাদের হেবি কেলিয়েছে।

    মেয়েটি আমাকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, "ঢপ মারিসনা"।
  • kumu | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৭169286
  • রাত এগারোটা বাজুক আর যাই হোক, কী নিয়ে আলোচনা হচ্চে তাও জানি না, শুধু বুঝলাম কার যেন চাকা দেবে গিয়েচে।তবে আমি একথা আজ রক্ত দিয়ে লিখেই যাব, তিন বচ্ছর ধরে গুরুতে আসচি কিন্তু কেউ আমাকে নকু মাকু পাকু কিছুই বলে নি।ইন্দো অক্ষরে অ্যানার্কিস্ট বল্লো কুমুকে কিছু কইল না।
    তোমার ভুবনে মামু এত পাপ ঈঃ
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৫169285
  • এখানে একটা রিয়ালিটি শো হয় এখন কেউ দেখেছ? একজন মহিলা ও একজন পুরুষকে পুরো উলঙ্গ করে দ্বীপ/জঙ্গল/মরুভূমি ইত্যাদি জায়গায় কিচ্ছু না দিয়ে ছেড়ে দেবে, ২১ দিন সার্ভাইভ করতে হবে।

    কিন্তু এটা এখন কেন আমার মনে পড়ল তা মনে পড়ছেনা।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৪169284
  • খামরুই পদবী
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১১169280
  • খামরুই? এটা কি নিক না নাম না পদবী?
  • sosen | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১১169281
  • বতিন্দা লিস্টি করে দ্যাননা বলে ঠিক পরপর পরম্পরা মেনে সব হচ্ছে না। ধৈর্য্য রাখুন।
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১১169282
  • আকাদা কাছাকাছি গেছে কিছুটা। কিন্তু তা নয়।
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১০169279
  • রিষড়া বিধান কলেজে কম্পু শেখাতে যেতাম সপ্তাহে একদিন। সত্যম রায়চৌধুরীদের চিটিং ইন্স্টির হয়ে। ছাপুর খামরুই এসে আমাকে খুব ভরসা দিয়েছিল যে ক্লাসে ছেলেরা মন দিয়ে কম্পু না শিখলে বা বেড়াল কুকুর ডাকলে যেন তেনারে বলি। তিনি সব ঠিক করে দেবেন।
    বাপস! তেনার চ্যায়রা ছবি ভাব ভঙ্গী দেখেই পাঁচ ফুটিয়া আমি একেবারে কাহিল। খামরুই তাকিয়ে কথা বললেই লোকের মোটামুটি হালত খারাপ হয়ে যেত।
  • anirban | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৯169277
  • নাকি সেই র‌্যাগিং -এর "রাজনৈতিক মোকাবিলা" হয়?
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৯169278
  • ন্না না আকাদের আবার মলোটোভ।
  • anirban | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৮169276
  • হুম। সেই ফ্রেশার বা অন্য যে কোন স্টুডেন্টের ডেফিনেশন। তাইলে সেই র‌্যাগিং নিয়ে এত কথা বলা হয় না কেন?
  • aka | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৬169275
  • সোডার বোতলও ছিল।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৫169273
  • অমাদের গুরু এস্সব বড় বড় বেপার ছিলোনা, আমাদের ওকানে গুরু পেটো পড়ত। কবে ছাপু গিয়ে এসেফাই আর কবে আবার বদল কেউ খেয়ালও করতনা।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৫169274
  • হ্যাঁ, আইন অনুযায়ী র‌্যাগিং তো। :)
  • sosen | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৩169271
  • আমিও গল্প বলব। আমার বস এর ছিল টাকমাথা। তা সেই নিয়ে তাঁর খুউব কমপ্লেক্স। তাই আমরা তাঁর সামনে টাক শব্দটি বলতাম না। তো এক দিদি ছিল, তার সব গুবলেট করার পারদর্শিতা ছিল অনবদ্য। একদিন মিনি কোল্ড স্টোরেজ সারাতে একজন এসেছিলেন, তাঁর নাম ঘোষবাবু। তাঁর ও মাথায় টাক। বস এসে জিগায় এইটা সারাতে কে এসেছিল ? তা আমরা বললাম ঘোষবাবু। "ঘোষবাবু কে?" সেই দিদি টি আনমনে কাজ করতে করতে মুখ না তুলেই বলল-ওই যে, যাঁর মাথায় টাক। সেই শুনে বস নিজের টাকে হাত বোলাতে শুরু করলেন। আমরা হাসি চাপছি, তখন দিদিটি মুখ তুলে দেখে বুঝলো গন্ডগোল করেছে-তাড়াতাড়ি বলে উঠলো, না না,টাক না, ওই যে যাঁর মাথায় চুল কম---উনি।
    এর পর আর হাসি চেপে রাখা গ্যালো না।

    ডি: কোনো মরাল নাই।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৩169272
  • এনারেসে আমি কয়েকদিন গেছি। দুদিন মনে হয়। উফ সে কি ভয়াবহ পরিস্থিতিরে ভাই। পুরো নীরব ভায়োলেন্স। কিন্তু ডাক্তারের ঘোড়ার মুখ থাকতে আমার সেসব বলার মানে হয়না।
  • anirban | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০২169269
  • এসেফাই-এর (বা, টি এম সি পি-র, সিপির) ক্যালানো র‌্যাগিং নয়?
  • aka | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০২169270
  • কন্ডোম।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০১169267
  • ইন্দো এখনও ধর্ষণের টইতে ঢোকে নি তাইলে?
  • pi | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০১169268
  • আমি তাহলে এই বাজারে একখান ক্যুইজ দি। জর্ডনের সিরিয়ার ক্যাম্প থেকে ঘুরে আসা একজনের কাছে এইমাত্র শুনলাম। সেই ক্যাম্পে কোন জিনিসের চাহিদা সবচেয়ে বেশি ? এনি গেস ?
  • aka | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০০169266
  • হ্যালোজেন আলোর আবছায়া নির্জনতা খান খান করে সোচ্চারিত - জাগতে রহো জাগতে রহো।

    পরের লাইন।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৯169264
  • ফেটসু বনাম সিপিএম আমি যদিও কোথাও দেখিনি, এটা জানিয়ে দেওয়া পরম কর্তব্য বোধ করছি। নন-সিপিএম বাম বহু লোকই ক্রিটিসাইজ করছে আবার নন সিপিএম ডান বহু লোকও করছে। ডিফারেন্ট অ্যাঙ্গল থেকে কমপ্লিটলি।
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৯169265
  • সইত্যের খাতিরে তাহলে এও থাক, যে, সাউথ সিটিতে আর আশুতোষে আমাকে এসেফাই কেলিয়েছিল। তাপ্পরেও বিক্কলেজে উহাদের সাথে একটা অ্যালায়েন্স করেছিলাম, তাতে অজ্জিতরা দুনম্বরী করেছিল। এটা একদম পার্সোনালি অজ্জিতকেও বলা, কারণ অজ্জিত সেই ইউনিটের অংশই ছিল। বেশ গুরুত্বপূর্ণ।

    এখন বাম ঐক্য, বৃহৎ আদর্শ, প্যারানইয়া, এসব শুনলে স্লাইট জ্বলে তো বটেই। তবে স্লাইটই। অনেকটা ফিকশন পড়ে জ্বলার মতো। :)
  • I | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৮169263
  • বাঃ, বেশ অ্যাবসার্ড নাটকের মতন লাগছে। যে যা পারছে মামাগাগা বকে যাচ্ছে। মাঝে মাঝে ফোজ্জি এসে বিবেকের মত ঢং করে বাজনা বাজিয়ে জানিয়ে যাচ্ছে- অজ্জিতদা অটো কারেক্ট অফ করো।

    বেশ কাব্যি হয়। ধরুন শীতের হাওয়ায় সির্সির করে কাঁপতে কাঁপতে গাচেরা ফিসফিস করছে-অটো কারেক্ট অফ করুন! অটো কারেক্ট অফ করুন!
  • Ishan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৫169261
  • ওমা আন্দোলনকারীরা আবার কবে বলল, ফেটসু বনাম সিপিএম হয়ে যাচ্ছে। ও তো আমি বললাম। একদম ব্যক্তি আমি। দুপক্ষকেই সমমর্যাদা দিয়ে। এখন "আমি সিপিএম, অতএব আমাকেই নিশ্চয়ই গাল দিচ্ছে", সেইজন্য দরকার হলে "ফেটসু তথা ঈশান" বানিয়ে দেওয়া -- এসব কোন জাতীয় ডিলুশনের লক্ষণ সে আপনারাই ভেবে দেখুন।

    তবে, এইসব শাক দিয়ে মাছ ঢাকার দরকার টা কি বুঝিনা। :)
  • Blank | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৫169262
  • ঠিক জানতুম যে ইন্দোদা বিপ্লবের পথে বাধা বিশেষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত