এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৫169411
  • ওমা কেন দেবেনা। আমাদেরও দেয় তো। বছরে দুইবার।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৪169408
  • বাহ কবি বেড়ে লিখেছেন তো
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৪169409
  • কেসি-র কম্পানি বাড়ি যাওয়ারও টাকা দেয়, ওয়াও !
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৩169407
  • ইউজিটর্লুজিট হলো আম্রিকার বাণী। আহা ভাবলেও আতঙ্ক হয় সেই সব দিন।
  • কবি | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২169405
  • আজি এ প্রভাতে কবির কর
    কেমন পড়িল ক্ষুরের পর
    কেমনে পশিল মনের খাতাতে
    ছুটির খতিয়ান
    না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ
    জমিয়া উঠেছে ছুটি
    সকলই যাবে ফুটি
    ওরে ক্যাজুয়াল লিভ পি এল বগলে এইবার আমি কাটি।
  • kc | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২169406
  • একি এতো রীতিমত শোষন। চান্দুবাউ আমাকে বাড়ি গেলেও ভিপিএন ধরে রাখতে হয়। তাই আর ছুটি কাটেনা। শুধু বাড়ি যাওয়ার টাকা নিতে গেলে বছরে দশ দিনের ছুটি নিতেই হয়।
  • aranya | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০০169402
  • আম্মো শ্রেণীহীন শ্রমিক - ইউজ ইট অর লুজ ইট
  • শ্রী সদা | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০০169403
  • আমার এখন অফিসিয়ালি কোনো ছুটি নাই। সেই জানুয়ারিতে ক্রেডিট হবে।
    অবশ্য ডুব মারতে চাইলে ছুটি না নিলেও চলে। আমার বস বলছিল ঠিকঠাক হিসেব করলে ওর ছুটির ব্যালেন্স নেগেটিভে চলে গেছে অগাস্টের মধ্যেই। কিছু না হলে মেডিক্যাল লীভ আছে, তার কোনো লিমিট নাই।
    বসের সঙ্গে চক্রান্ত করে ষষ্ঠী আর একাদশী মায়া করার ছক কষছি আপাতত।
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০০169404
  • আমাদের আবার ৯০টা হলেই দুম করে ৩০টার পয়সা দিয়ে লিস্টি থেকে কেটে বাদ দিয়ে দেয়েখন হুমকী দিচ্ছে ৬০টা হলেই ১৫টা কেটে পয়সা দিয়ে দেবে।
  • a x | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৯169401
  • আর অন্যদিকে বসের খাতা অনুযায়ী ইউজ ইট অ্যান্ড লুজ ইট মানে চাকরি।
  • a x | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৮169400
  • আজ্ঞে না কেসি, ইউজ ইট অর লুজ ইট।
  • cm | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৭169398
  • আপনারা কি ছুটি ছাড়াই বাড়ি কেটে পড়েন, নইলে এত জমে কি করে অ্যাঁ?
  • kc | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৭169399
  • খরচ না হলে ছুটির পয়সা লিচ্চয়ি দ্যায়। অমাদেরতো ১২০ র পরে খরচ না করলে সে ছুটির পয়সা দ্যায়।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৬169397
  • আমি, ভাবা যায়, মাত্র ৪ টে ছুটি জমাতে পেরেছি। আমারও কোন শ্রেণী নেই মনে হয়।
  • a x | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫২169395
  • আমরা এমনই শ্রেণীহীন শ্রমিক যে আমাদের ছুটি জমেও না। খরচ না হলেই পরের বছর সেসব ছুটি আর নাই। তাও আমাদের কেউ বিপ্লবে নেয় না। রেস্টুর কাঁচে নাক ঠেকিয়েই আমাদের দিন চলে যায়। ভেউ।
  • kc | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫২169396
  • আমার ১১৪ টা আছে। এদিকে আবার আমাদের ১২০ টার বেশী জমা রাখার নিয়ম নেই।
  • netai | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৯169394
  • আমার ৯৭ টা পিএল জমা আছেআছে ৩৮ টা মেডিক্যাল আর ৪ টা ক্যাজুয়াল।
    নওজোয়ানদের মধ্যে এতো সমৃদ্ধ হ্যায় অউর কোই?
  • | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৪169393
  • আমাকেও ৩০ তারিখের মধ্যে গোল ভরতে হবে। :-( যাগ্গে ৩০ এখনও দেরী আছে।

    কথা হল, আমি কালীপুজোর সময় ছুটি নেবো বলায় আমার বস কেবলই বলছে আরে ঐ সপ্তাহটা তো 'লাইট টাচ সাপোর্ট' চাই, খামোখা ছুটি নষ্ট করবে কেন? ও ফ্র হো কর না বাপু, লগিন করে রেখো আর ফোন এলে ধরবে ব্যাস! আমি যত বলি আরে আমার প্রচুর কাজ আছে, বাড়ী যাব ইত্যাদি। তাতে বলে 'ঠিক হ্যায় তুম ওয়ার্ক ফ্রম গাঁও কর না'। এমন রামবোকা নাকি সে তার জিন্দেগীতে দেখে নি।
    এদিকে ডিসেম্বারের মধ্যে আমার ১০টা ছুটি নিতেই হবে। সাড়ে ৫৪ খান ছুটি জমে আছে খাতায়

    কুমু শুনলে? :-)
  • kc | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪২169391
  • ওদিকে তিনোমুলকে তাড়ানোর উপায় জানতে ব্ল্যাঙ্কি আব্রামেলিনের বই পড়া ধরেছে। ঝাড়ফুঁক করে যদি কিছু হয়।
  • anirban | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪২169392
  • সেই। ব্যাপক অমৃতবাণী পড়ছে মাঝে মধ্যেই।
  • pi | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪০169390
  • বেশ কিছু ছাত্র ইউনিয়নকে জানি, যারা দল বেঁধেই ফাস্ট ইয়ারকে র‌্যাগিং এর হাত থেকে বাঁচিয়েছে। স্টেটমেন্টে কোথায় র‌্যাগিং কে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাও দেখতে পাইনি। যাগ্গে, এসব দেখে কী হবে, এখন সুইট ড্রিমস দেখার সময়। গুন্নাইট।
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৮169389
  • আপনেরা, আপনেরা কতো সমৃদ্ধ। ক্ষী কোটেশন টাইপের মানুষ। আমি অবাক হয়ে দেখি।

    নিজেকে নিয়ে বড়ো লজ্জায় পরি। অ্যাতো বয়স কিন্তু অভিজ্ঞতা নেই। জানেন, আমি "প্লেসহোল্ডার"এর মানেও, আজ অবদি জানি না। "তুই একটা প্লেসহোল্ডার" বা "প্লেসহোল্ডারের বাচ্চা কাঁহাক্কা" - এইসব কি পলিটিক্যালি অ্যাপ্রুভড খেউড় হিসেবে গন্য হতে পারে ?

    আর জেনেই বা কি হবে? যৌবনই যখন মায়ের ভোগে ভামেরা ক্ষি করবে?
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৩169387
  • পাইয়ের পোস্টে বললাম।
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৩169388
  • যাক টিম যে বিশুদ্ধ মাকু দের কাছ থেকে কেমন দিলাম শিখলো, এবং ভুল ভাল পোমো দের অবস্থান ত্যাগ করলো, এতে আমি খুশি ব্যক্ত করে আপিস গেলাম।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩১169384
  • একি ল্যাংচা নাকি!
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩১169385
  • অসংখ্য নকুরা যে মমতার মধ্যে বিপ্লবী সম্ভাবনা দেখতে পেয়েছিলেন, তাদের তো সিপিএম এর মধ্যে নতুন সচেতনতা র আগমন কে সাধুবাদ জানানো উচিত।

    তবে, নকুদের যেহেতু অনেকদিন ধরেই কোনো পার্টি নাই, সংগঠন বলতে কিছু ফুসু ফুসু ছাত্র সংগঠন, সুবিধে হল, যেকোনো পার্টি অ্যাফিলিয়েটেড লোককেই গাল দেওয়া যায়। অরিজিত এর ডিফেন্সিভ হওয়ার সত্যি ই কোন কারণ নেই, কারণ বিশুদ্ধতার চাপ ঐতিহাসিক দায়, নকুদের ই বেশি। সিপিএম এর মূল সমালোচনা তারা বিশুদ্ধ না।

    তবে এসব কিসুর সংগে র‌্যাগিং এর সম্পর্ক নাই, ইশান অরিজিত কে ডিফেন্সিভ দেখে চাট্টি চেটে দিল।

    তবে ইশানের ঐ মত টা খুব ই যুক্তি সংগত, যে কোনো ছাত্র ইউনিয়ন রা বড় পার্টি রা, মাঝে মাঝেই যারা ক্যাম্পাসে রিক্রুটমেন্ট থেকে শুরু করে ক্যান্টিনের খাবার অব্দি কন্ট্রোল করে থাকতো, তারা দল বেঁধে র‌্যাগিং এর সময়ে ফার্স্ট ইয়ার কে সংগে নিয়ে পাল্টা আন্দোলন বা ক্যালাকেলি বা প্রোটেকশন দেওয়ার কাজ করতো না কেন? তার কারণ কিছুই না জন সমর্থন, সম্পূর্ণ দু নম্বরী। এতে ইউনিয়ন পন্থী ও পার্টি পন্থী আমাদের সকলের ই লজ্জা ই পাওয়া উচিত। ইসুটা ব্যক্তিগত ইন্টিগ্রিটির না, ঐতিহাসিক ভুল, অনেকের ই ঃ-) ব্যক্তিগত ভাবে, ছ পর র‌্যাগিং আটকাতে গিয়ে ম্যাসিভ মারামারি হয়েছে দু বার আমার লাইফে, তবে এটা মেনে নিতে কোনো অসুবিধে নেই, ঐ খানে হোস্টেলে এস এফ আই শক্তিশালী হলে, তারাও জনপ্রিয়তার স্বার্থে এই রকম ফেটসুর মত আজে বাজে স্টেটমেন্ট দিত বা র‌্যাগিং কে প্রশ্রয় দিতো। বর্ধমান বিশ্ব বিদ্যালয়ে, একটা ছেলে ছা প করতে পারতো না মাইরি, কি চাপ, বোলপুরের বড় ছাত্র পরিষদ নেতারা সকলেই বর্ধমানে মাস্টার্স পড়তে এসে বড় এস এফ আই নেতা হয়ে যেত, আর গ্রামে বা শহরে ফিরে যে জেখানে স্ট্রং এই সব হত। যেহেতু গোটাটাই সুবিধের সংগে জড়িত, এবং বাগানো র সংগে জড়িত এতে কোনো অসুবিধে ছিল না। এই ব্যাপারটা অবশ্য আমার এখন খুব ই ভালো লাগে, কারণ সত্যি এই সব পার্টির সংগে এতো বিশুদ্ধতার কি ই বা আছে। আমরা মূর্খ ছিলাম, মেনে নিতে অসুবিধে নাই।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩১169386
  • আরে একটু বৈচিত্র্য আনতে অবস্থান না বলে বিশেষন বললাম। কবি বলেছেন নিয়ম জেনে বুঝে তারপর ফস করে ভেঙে ফেলতে হয়। কেমন দিলাম (এটা হনুদার থেকে ধার নিইচি)।
  • pi | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩০169383
  • মামু, মেইল দেখো। গোল আরো লম্বা হয়ে গেছে। মানে, গোলের লিস্টি আরকি।
  • Ishan | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৪169382
  • এইটা ভালো দিয়েছে। :)

    কিন্তু আর না। আপনারা গোল করুন, আমি গোল ভরি। গুডনাইট স্লিপ টাইট সুইট ড্রিমস।
  • kc | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩169380
  • এদিকে আবার আনন্দী মানে হল দুর্গা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত