এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৩170040
  • কে জানে বাবা। থ্যাংকফুলি আমরা অনেকেই সিনিয়ারদের বিন্দুমাত্র শুভপ্রচেষ্টা ছাড়াও লেখাপড়া শেখা বা চাকরিবাকরি করার মতো 'স্মার্ট' হয়ে যেতে পেরেছি ঃ-)
  • kaushik | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩২170039
  • সবাই র‌্যাগিঙ নিয়ে যখন বলছে তখন আমিও বলি -

    সিকির মতন আমিও দেখেছি - র‌্যাগিঙ পিরিয়ডের টেরর ছিল যে সিনিয়ররা তাদের সাথে কিন্তু আমরা পরে ভালই জেল আপ করে গেছিলাম। বোধয় সেই সব সিনিয়রদের সাথেই সব থেকে ভালো বন্ধুত্ব হয়েছিল যারা আমার র‌্যাগিং নিয়েছিল। কোন রাগ পুশে রাখার মতন ঘটনা ঘটেনি। হয়ত এই কারনে যে আমাকে কখনও মারধোর খেতে হয়নি।

    কিন্তু তা সত্ত্বেও বলি - কাউকে স্মার্ট করবার দ্বায়িত্ব তো আমাকে কেউ দেয়নি, তাই র‌্যাগিঙের বিরোধিতায় আমার ভোট রইল। সেকেন্ড ইয়ারে ওঠার পর র‌্যাগিং-এর দলের সাথে আমিও যেতাম - যদি দু-একটা জুনিয়রকে মারধোরের হাত থেকে বাঁচাতে পারি।

    আর খোলাখুলি র‌্যাগিং নাম নিয়ে তো আর র‌্যাগিঙ হয়না - বলা হয় ইন্টার‌্যাকশন। অমন ইন্টার‌্যাকশন যদি নাও হয় তাতে সিনিয়র বা জুনিয়র - কারুরই কোন ক্ষতি বৃদ্ধি হয়না।
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩০170038
  • হুঁ, পাঙ্গা।

    শেষ জানতাম পাঙ্গা দিল্লিতে ছিল। আমি কোনওদিন ওর সাথে আর যোগাযোগ রাখি নি।
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৮170037
  • বোধ্হয় বোঝাতে পারছিনা, যে দাবা খেলতে ভালোবাসে তাকেই দাবার পাজল দেওয়া হত। আগেই বলেছি আহত করা কোন মতেই উদ্দেশ্য ছিল না।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৭170036
  • আমাদের বছরে র‌্যাগিং এর জন্য তিন জন কলেজ ছেড়ে গেছিলো সিকিদা।
    দুজন কলেজে অভিযোগ জানিয়েছিলো আলাদাকরে। একজনের খবর পাওয়া যায় পরের বছর ভালো র‌্যাংক করে যাদবপুরে ভর্ত্তি হয়। বাকি দুজনের খবর জানিনা। তাদের একজন আবার মনিপুর না নাগাল্যান্ড থেকে এসেছিলো।

    কলেজ কতৃপক্ষ ব্যবস্থা নেয়। তিন জন একবছরের জন্য সাসপেন্ড হয়। ১২ জনের ৩ হাজার করে জরিমানা। অভিযোগকারীরা ওদের নাম ই হয়তো মনে রাখতে পেরেছিলো। জরিমানার অংশিদার আমাদেরও হতে হয়েছিলো। ঐ মাসের মেসবিলে ৩৬ হাজার জুড়ে হিসেব করা হয়েছিলো সকলের জন্যে।

    সিকিদার ইয়ারের পাঙ্গাদাও ঐ সময় কলেজে এসেছিলো। র‌্যাগিংও করে নিয়েছিলো চুটিয়ে। ফু বল খেলিয়েছিলো। যেখানে পরাজিত চুমু খাবে বিজিতের ঘেমে থাকা বগল। সেই ফু বল খেলার হেরে যাওয়া পাবলিক পরের দিন ই কলেজ ছেড়ে যায়।

    একটা ঘটনা। যাস্ট শেয়ার করলাম।
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৪170035
  • র‌্যাগিং আর বুলিং দুটোই বাজে, ফালতু, অপ্রয়োজনীয়। এসবকে গ্লোরিফাই করলে, তাহলে মাস্টারমশাইরা যখন ফিজিক্যাল/মেন্টাল টর্চার করেন সেগুলোও সাপোর্ট করতে হয়।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:২২170034
  • এমনকি একটা ছেলে বা মেয়ে সদ্য হোস্টেলে এসেছে, অধিকাংশ ক্ষেত্রে ভয়ে কাঁটা (নানারকম কথা শুনে বা পড়ে) - সেখানে সাদামাটা কথাবার্তার মাধ্যমে ভয় ভাঙানো যায় নাকি রঘুপতি রাঘব রাজারামের সুরে উই শ্যাল ওভারকাম গাইয়ে বেশি ভয় ভাঙানো যায়? পেন্টুল খুলিয়ে নাচানো র‌্যাগিং আর ভয়ে কাঁটা একজনকে জোর করে গান গাওয়ানো মানে আইস ব্রেকিং?
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৮170033
  • আমি (ও আমরা) চড় খেয়েছি এন্তার। সামান্য কিছু উদা দি-
    কিরে ছানা কী নাম? পোনা কে?
    (পোনা ওর বন্ধু হলে ছাড়)
    কটা চড় খাবি?
    (দয়ালু হলে ওপশান ও পাওয়া যেত)
    আমি যখন ঐ ঘরে যাচ্ছিলাম তখন আমাকে দেখেও দাঁড়াসনি কেন? গাল পাত।
    (কত বড় অপরাধ, এর পরেও চড় খাবোনা?)
    আমার নাম কী বল দেখি? না বলতে পারলে চড়।
    (কি সমস্যা, আমি কি ভগবান না আইনস্টাইন?
    নে, লকারের মাথায় ওঠ। নইলে ক্যাল খা।
    (৬ ফুট উঁচু লকার। তবে এইটা আমি পারতাম)
    আচ্ছা, তোকে আমি ক্যালাবো নাকি ক্যলাবো না?
    (হ্যা বললে এমনি এমনি ক্যাল, না বললে 'তুই কোথাকার হনু যে ক্যালাবো না' বলে ক্যাল
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৭170031
  • এই পাজল সল্‌ভ করতে দেওয়া বা বাধ্যতামূলক খেলাধুলা - এইগুলো শুনতে বেশ সিধাসাধা, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এগুলোও ব্যক্তিগত স্পেসে হস্তক্ষেপ। কাউকে "স্মার্ট" বানানোর নৈতিক দায়িত্ব সিনিয়রদের কে দিলো?
  • sosen | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৭170032
  • এর থেকে আমি যা বুঝ্লাম তা হল র‌্যাগিঙ্গ সুখী পরিবার গঠনের পূর্ব্শর্ত, দু একটা বিক্ষিপ্ত দুর্ঘটনা ঘটে, তবে সে হল ফর গ্রেটার গুড।
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:১২170029
  • পেড্রোকে প্রথম দেখলাম একদিন কলেজ মোড় যেতে গিয়ে। মোটার সাথে যাচ্ছিলাম, পেড্রো একটা সাইকেলে করে ফিরছিল, মোটা হাসতে হাসতে পেড্রোর সাথে কথা বলতে বলতে পেড্রোর সাইকেলের সামনের চাকায় পা রেখেছিল, পেড্রো কী নরম করে বারণ করল, এই প্লিজ, সামনের চাকায় পা দিস না (অনেকের সুপারস্টিশন থাকে, সাইকেল বা বাইকের সামনের চাকায় পা ঠেকায় না)।

    পরে জানলাম মোটাকেও পেড্রো অল্পবিস্তর মেরেছিল র‌্যাগিংয়ের সময়ে। তখন ভেবেছিলাম এই রকমই হয় তো হয়, তাই আর ঘুরে প্রশ্ন ওঠে নি মনে।
  • achintyarup | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:১২170030
  • আচ্ছা, র‌্যাগিং আর বুলিইং-এর তফাৎ কী? কোনটা বেশি ভাল?
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৮170028
  • ঠিক বলেছে নেতাই। উষ্ণ অভ্যর্থনা হত। খুব কমজনের ভাগ্যেই এই রকম জমিয়ে রাখা রাগ মিলত জুনিয়রদের কাছ থেকে। আমি চার বছরে এই জিনিস দেখি নি। আসল র‌্যাগিং পিরিয়ডে যারা মেরেছিল তাদের আমি চিনতাম, কিন্তু আমাকে মার খেতে হয় নি বলে আমার আলাদা কোনও রাগ ছিল না। কিন্তু যারা মার খেয়েছিল, তারা কেউই রাগ পুষে রাখে নি। লাইব্রেরি থেকে টিমোশেঙ্কোর বই তুলে রাখা, ফিরতে দেরি হলে খাবার তুলে রাখা, উইকেন্ডে মালের আসরে বসা, একসাথে রাত জেগে সোশ্যালের জন্য খাটা, সব করেছে তারা একসাথে। আমিও করেছি।

    ৯৭ পাস আউট ব্যাচের পেড্রো, অমলেট, পোদু, এরা নাকি র‌্যাগিং পিরিয়ডে টেরর ছিল। অনেককে মেরেছে তারা। কিন্তু কেন জানি না কেউ তাদের ওপর রাগ করে থাকে নি তার পরে। কেউ কখনও প্রতিশোধ নেবার কথাও ভাবে নি।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৭170027
  • সিনিয়র বছর গুলোতে, র‌্যাগিং পিরিয়ডে ফ্রেশার-দের বাঁচানো -ই কাজ ছিল, নিজের বা সমমনস্ক অন্যদের ঘরে রেখে, কয়েকজন সিনিয়র মারধর করত, তাদের হাত থেকে।
    তবে কিছু ইন্টার অ্যাকশন - যেমন পাজল/প্রবলেম সলভ করতে দেওয়া, বিকেলে/সন্ধ্যায় পড়াশুনো-র বদলে বাধ্যতামূলক খেলাধূলো, কালচারাল অ্যাকটিভিটিতে যোগদান, ঘুমোতে না দিয়ে রাত জেগে আড্ডা - এগুলো-কে আমি র‌্যাগিং এর বদলে মেলামেশা বলেই ধরব, যদিও এগুলোর মধ্যেও চাপ দেওয়ার ব্যাপার আছে।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৪170026
  • সাধারনত পাস করে বেরিয়ে যাওয়া কোনো সিনিয়ার হোস্টেলে এলে উষ্ণ অভ্যর্থনাই জুটতো। ছেলেপিলো হইহই করে অসেপাশে জড়ো হয়ে যেত। অনেক গল্প গুজব হত।
  • π | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৩170025
  • না, আমি জানতে চাইলুম। এখানে অনেকের লেখা পড়ে মনে হয়েছে, ঐ হ্যাজানো ও তার মাধ্যমে ব্রেকিং দ্য আইসকেও র‌্যাগিং বলে মনে করেন।
  • π | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০২170023
  • আমাকে সত্যি সত্যি ক্যাডবেরি নেত্যটা করতে হলে র‌্যাগিং বলে মনে রেখে দিতুম। প্রতিদিন আমি র সুরে ঊর্বশী ঊর্বশী গাইতে গেয়ে নিজেই হেসে ফেলেছিলুম। কিম্বা একটা চককে গোলাপ ফুল ভেবে নিয়ে প্রোপোজাল অ্যাক্সেপ্ট করতে গিয়ে।
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০২170024
  • হস্টেলের পরিবেশে কেউ ফুটোস্কোপ দিয়ে কারুর মুণ্ডু দেখতে চাইলে সেটা মেন্টাল র‌্যাগিং নয় বলেই আমি মনে করি। হস্টেলের পরিবেশ বা সেখানকার ছেলেপুলেরা কেউই পলিশড থাকে না, সেখানে "ব্রেকিং দা আইস" এই হ্যাজানোর মাধ্যমেই করা হত। এইসব পলিশ টলিশ লাগতে শুরু করে মোটামুটি ফোর্থ ইয়ারে গেলে। তা, ফোর্থ ইয়ার র‌্যাগিংয়ে অংশ নিত না। আমাদের সময়ে।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০০170022
  • তারপর হয়েছে কি, আমরা যখন ফাইনাল ইয়ারে, তখন ঐ মালটা কলেজে এসেছে সার্টিফিকেট নিতে। আর আমাদের হোস্টেলেই উঠেছে। খবরটা শুনেই আমাদের যাদের যাদের প্রবল খার ছিলো, সবাই মিলে গেছি মালটার রুমে। ঘুমোচ্ছিলো মালটা। ধাক্কা মেরে দরজা খোলানো হল। প্রায় জনা পনেরো ছিলাম। মশারি খুলে নেওয়া হল। মালটা ভয়ে এককোনে সিঁটিয়ে ছিলো। কাঁপছিলো। প্রচুর খিস্তি মারা হল। ক্যাল পড়তেও দেরি হতনা হোস্টেলে বাকি জনতা এসে না ঠেকালে।
  • ঐশিক | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৯170020
  • *পরিবত্তন
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৯170021
  • "কেউ একটা" নয়। আলাদা করে প্রোটেক্টও করে নি। গান গাইতে পারতাম বলে প্রথম দিন থেকেই গানের ওপর দিয়ে গেছিল। আর কেউ কখনও কিছু করে নি। এক্সটেম্পোর দিতে বলেছিল, পারি নি। বাকি যা যা হয়, সার্কিট, ইনভার্স, পুণ্ডীপাঠ, কোনওটাই আমাকে করতে হয় নি।
  • Aishik paul | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৮170019
  • এখানেও porobotton
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৭170018
  • সিএমের সাথে একমত। গায়ে হাত তোলাকে আমি র‌্যাগিং বলে মনে করি নি কোনওদিন। সেটা ফিজিকাল ভায়োলেন্স। যারা করত বা আজও করে, তাদের ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু ঐ "আয় তোর মুণ্ডুটা দেখি আয় দেখি ফুটোস্কোপ দিয়ে" টাইপের ইন্টার‌্যাকশন গুচ্ছ মস্তির ছিল। প্রথমে পাতি হ্যাজানো হত, সেইভাবেই বেরিয়ে যেত এই ছেলেটা এক্সটেম্পোর ভালো দিতে পারে, এ ভালো গান গায়, এ ভালো ডিবেট করতে পারে, এ কুইজে দড়, তারপরে তাই নিয়ে রাতের পর রাত জাগা।
  • π | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৫170017
  • আয় তোর মুণ্ডুটা দেখি টা মেন্টাল র‌্যাগিং নয় ?
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৪170013
  • সিকি লিখেছিল না ওকে কেউ একটা প্রোটেক্ট করেছিল। এছাড়াও ও মনে হয় র‌্যাগিং প্রবর্তী পিরিয়ডে ঢুকেছিল। কাজেই সিকিরটা ঠিক সাধারণ ছাত্রদের যেরকম র‌্যাগিঙের মুখোমুখি হতে হয় সেরকম নয়।
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৪170014
  • মেলার কথাও নয়। আমি র‌্যাগিং পিরিয়ডের পর হস্টেলে এসেছিলাম। র‌্যাগিং বলতে আমি যা বা যতটুকু দেখেছি, পুরোটাই পরস্মৈপদী।

    আর মারধোরের কথা যদি হয়, আমার পরে আসা আমার ইয়ারেরই ছেলের ওপর র‌্যাগিং হয়েছে, কিন্তু সামহাউ আমার ওপর হয় নি।
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৪170015
  • নেতাইবাবুর গপ্পোটি দেখুন এতো অসুস্থতা একে কি র‌্যাগিং বলে। ও ছেলেকে ডাক্তার দেখানো উচিত। র‌্যাগিংএর আইডিয়া হলো আয় তোর মুন্ডুটা দেখি, নির্ভেজাল ইন্ট্যার‌্যাকশন।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৪170016
  • *সিনিয়ারদের সাথে এক হোস্টেলে
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২170010
  • সিকিদার সাথে আমার র‌্যাগিং এর এক্ষপেরিয়েন্স ঠিক মেলে না। র‌্যাগিং এর সময় বাদ দিলে এক হলে সিনিয়ারদের কাটানোটা ছিলো দারুন। উপভোগ্য।
  • a x | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২170011
  • কি পিকিউলিয়ার। আমি সিরিয়াসলি ভাবি যারা এত সহজে ফিজিকাল স্পেস ভায়োলেট করতে পারে, তারা কি ডোমেস্টিক অ্যাবিউসও অনেক সহজে করতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত