এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৯170069
  • র‌্যাগিং-এর নামে অত্যাচার নয়, র‌্যাগিং জিনিসটাই অত্যাচার - মানসিক এবং অধিকাংশ ক্ষেত্রে শারীরিক। বরং বলুন ইন্টার‌্যাকশনের নামে র‌্যাগিং...
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৯170070
  • নেতাই-কে ক। যার প্রায় কোন র‌্যাগিং-ই হয় নি, পরের বছর সেই টেরর র‌্যাগার - এমন বেশ কিছু দেখেছি
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৬170068
  • ভাল গান গায়, কিন্তু করতে চায় না, বাবা -মা জোরাজুরিতে চালিয়ে যেতে হচ্ছে, পরবর্তীকালে থ্যাংকফুল যে বাবা মা জোর করেছিলেন, এমন উদাহরণ-ও তো আছে। পাই-ই নিজের সম্বন্ধে এমন কিছু লিখেছিল না?
    যাই হোক, বটম লাইন হল - র‌্যাগিং-এর নামে অত্যাচার বন্ধ হওয়া দরকার - এ নিয়ে কোন দ্বিমত নেই। ফার্স্ট ইয়ার-কে আলাদা হস্টেলে রেখে, সিনিয়র-দের সাথে মিক্সিং মিনিমাইজ করাটাই যদি তার একমাত্র উপায় হয় -সো বি ইট।
  • j | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৩170067
  • যা দেখছি র‌্যাগিং বন্ধ করতে মুন্নাভাই এমবিবিএসের দাওয়াই ছাড়া কোনও রাস্তা নেই, বেসিকালি শক্তিপ্রদর্শন, সবাই করে, কেউ কেউ নাহয় একটু বিপ্লবের মোড়ক দিয়ে করে।
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:১২170066
  • জ্যাবারওয়াকি এতবড়ো নাম নেয় যে ডাকাই মুশকিল। কি কথা সে কথা বলে দিলে আর রহস্য কই?
    জেবন থেকে রহস্য কমে যেতে দিওনা ফেলু, যেতে দিওনা। ;-)
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৯170065
  • sch এর জন্য।
    আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন সবাই মিলে ডিসিশান নেওয়া হয়েছিলো আমরা র‌্যাগিং করবোনা। বেসিকালি আগের বছরেই তিনজনের সাসপেন্ড হয়ে যাওয়ার ক্থা মাথায় রেখে। আমরা থার্ড ইয়ারেও কোনো ছানাকে র‌্যাগিং করিনি। চোরাগোপ্তা র‌্যাগিং একদমই যে হয়নি তা নয়। কিন্তু খুব ই কম হয়েছিলো। আমরা যখন ফাইনাল ইয়ারে, তখন অবাক হয়ে দেখি, কলেজে আবার র‌্যাগিং শুরু হয়েছে। হ্যাঁ তারাই প্রবল উৎসাহেকরছে যারা কোনোদিন র‌্যাগড হয়নি। পরের পরের বছর তো খবরের পাতায় চলে এলো কলেজের র‌্যাগিং। র‌্যাগিং এর চোটে দুজন হসপিতালে ভর্ত্তি হয়েছিলো।
    একবছর র‌্যাগিং না করলেই তাহলে র‌্যাগিং খতম হয়না।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৬170064
  • র‌্যাগিং কোথায়? সে তো অ্যান্টি র‌্যাগিং কনভেনশনে বক্তৃতা দিতে এসেছিলো বিক্কলেজের ছাত্র সংসদের আমন্ত্রনে। সেখানে ফাঁক পেয়ে রাতে একটু...ওই আর কী।

    একে এঁড়ে গরু, তায় পলিটিক্যালি চিহ্নিত...
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৪170063
  • @ অরণ্যদা - খাপে খাপ হল না। আমি গান শিখতে না চাইলেও যদি জোর করে গান শেখানো হত, তাহলে তাও মেনে নেওয়া যায়। কিন্তু একমাত্র রিয়েল বনেদী জমিদারবাড়িটাড়ি ছাড়া আজকের যুগে বাবা-মায়ের সাথে সম্পর্কটাও অনেক বেশি দ্বিপাক্ষিক।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৩170062
  • শিবপুরে অন্য কলেজের ছেলেও এসে র‌্যাগিং করত, ক্ষি ক্ষান্ড
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:০২170061
  • কবি নেতাই-এর উদাহরণ-টিকে মেন্টাল অ্যাসাল্ট, ফলোড বাই ফিজিকাল অ্যাসাল্ট বলব, হ্যাজানো নহে
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:০১170059
  • নেতাইকে ক। আমার ভাগে পড়েছিলো জনৈক সিনিয়র "কবি"-র লেখা একটি "পাতি কবিতা" পাঁচালীর মত করে পড়া। "পাতি কবিতা" তো দূর, তার আগে কোনোদিন শালা অবধি বলিনি। হয়তো আনস্মার্ট ছিলাম, কিন্তু ওই কবিতা পড়িয়ে আমাকে স্মার্ট বানানোর দায়িত্ব তো ওই সিনিয়রদের আমি দিইনি। এঁড়ে গরুর মত ঘাড় গুঁজে বসেছিলাম বলে রাতে অনেক ভুগতে হয়েছিলো। আর সেই দলের মধ্যে সেদিন সন্ধ্যেবেলা "অ্যান্টি র‌্যাগিং কনভেনশনে" অতিথি স্পিকার কোনো এক মেডিকেল কলেজের এক সিনিয়র ছাত্রও ছিলো।
  • sch | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:০১170060
  • র‍্যাগিং একটা সিকোয়েন্সিয়াল প্রসেস - পইটিক্যাল ভায়োলেন্সের মতো - বদলার ধারা চলতেই থাকবে - বন্ধ হবে না
  • Reshmi | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৭170058
  • বিক্কলেজের প্রথম পনেরোদিন কেন, আমার ফর্ম তুলতে গিয়েই যা অভিজ্ঞতা হয়েছিল, তখনই ঠিক করে ফেলেছিলাম, যে স্ট্রীমই পাই, জে ইউ তেই পড়ব! সেই ছেলেগুলো আবার চিনেও রেখেছিল, কাউন্সিলিং এর দিন এসে ধরেছে, কোথায় ভর্তি হচ্ছিস? তুই তো বিক্কলেজে এসেছিলি ফর্ম তুলতে। ভর্তি না হয়েও বিক্কলেজে র‌্যাগিং এর মাত্রা ঠিক কতটা বুঝতে একটুও অসুবিধা হয়নি।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৬170057
  • @ জবরখাকি, না ফেললাম না। দুপক্ষের ইকুয়াল অপরচুনিটি না থাকা অবস্থায় ইন্টার অ্যাকশনের একটা উদাহরণ দিলাম
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৫170054
  • আপাতত শেষ পোস্ট একটা হাড় জ্বালানো অঙ্ক দিয়েই দি, find all those real numbers x such that the sequence (((((x**x)**x)**x).....)**x) converges এর উত্তর যে জানেনা তার জন্য বেশ চাপ আছে।
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৫170055
  • তাই তো! বাবা মা র‌্যাগিং করেনা বলেই জেনারেশন গ্যাপ বলে জিনিসটা তৈরী হয়েছে। এইটা বিয়াপ্পক থিওরি হয়।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৫170056
  • যারা ফিজিকাল অ্যাসাল্টের বদলে হ্যাজানোর পক্ষে বলেন তাদের জন্য হ্যাজানোর একদুটো উদাহরন দি

    একজন সিনিয়ার দু তিন জনকে (আমি সমেত) উপরে তার রুমে নিয়ে গেলো। সংক্ষেপে জানালো তার হস্তমৈথুনের সময় হয়েছে। পুন্ডি পড়ে আর মনে ভরেনা। একটা রগরগে গল্প শোনা খুব ই প্রয়োজন। প্রথমে আমার দায়িত্ব পড়লো, 'একলা ছাদে বৌদির সাথে' এই বিষয়ক বানিয়ে বানিয়ে একটা রগরগে গল্প বলতে হবে। আমি মুখ বন্ধ করে ছিলাম। উত্তাল ক্যাল খেলাম। পরের জন দাইত্ব পেল। সে খুব ই মুখরোচক গল্প বললো। আমার পরিনতি দেখেই হয়তো। তারপর সে ও ক্যাল খেলো। পূজনীয় বৌদি নিয়ে কীকরে সে এমন গল্প বলতে পারলো সেই জন্য। ইহাকে কি বলিবেন জনগন?

    আর একটা খুব ই কমন প্রশ্ন ছিলো। কিরে ছানা কবার খিঁচিস? কার কথা মনে করে খিঁচিস?
    এখন হোস্টেলে ভর্ত্তি হল এসব হয়তো গায়েই লাগবেনা। তখন গ্রামের স্কুলের গুডি গুডি ছেলের পক্ষে এসব প্রশ্ন ছিলো প্রবল অস্বস্তিকর। এক দুটো চড় খেয়ে যাওয়াও এর থেকে বেটার। কিন্তু এতোটাই কমন প্রশ্ন ছিলো যে এড়ানো যেতনা।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৪170052
  • কী কথা?
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৪170053
  • আহা এখনও চলছে! সেদিন অক্ষদা একটা কথা বলেছিলো। আজ এইসব পড়তে পড়তে মনে পড়ে গেল।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫২170051
  • সিএম বিক্কলেজের প্রথম পনেরোদিন দ্যাখেননি। ফ্রেশাররা খাওয়াও খাওয়াও করে জ্বালালে তাদের হয়তো মেসের উনুনেই ফেলে দেওয়া হত।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫১170050
  • অরণ্যদা কি হোস্টেলের সিনিয়রদের বাবা-মায়ের সাথে এক ব্র্যাকেটে ফেললেন?
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৯170049
  • বললুম না জুনিয়রগুলো দিনরাত খাওয়াও খাওয়াও করে জ্বালিয়ে মারত আর খাওয়াতেও হত। আর হ্যাঁ পাজল অবশ্যই তারাও দিত। আমি তো আমার কলিগ ছাত্র নির্বিশেষে এখনো দি। কেউ কেউ আমারেও দেয়।
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৬170047
  • বোঝা গেছে, আমি নিজে কোন রকম ভীতিপ্রদ পরিবেশে কাটাইনি দেখে সে রকম ভাবছি। আমাদের পাড়ায় যারা ভয় পেত তাদের ঘাঁটাবার চল ছিল না আর কোন রকম অ্যাবিউসিভ কিছু হত না।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৬170048
  • বাবা মা অনেক সময় সন্তান-দের কিছুটা চাপ দেন - গান বাজনা শেখার জন্য, খেলাধূলো করার জন্যও। ছেলেমেয়ে-রা বাবা, মা-কে উল্টো চাপ দিতে পারে না।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৩170046
  • ইন্টার‌্যাকশনটা যদি বোথওয়েজ হত বা দুপক্ষের ইকুয়াল অপরচুনিটি থাকতো তাহলে আলাদা কথা। সেটা হয় না। যেখানে বস-সাবর্ডিনেটের সম্পর্ক এসে যায় সেইটাকে বন্ধুত্বের কর্নারস্টোন ইত্যাদি বিশেষণে ভূষিত করা সম্ভব নয়। সে আমি র‌্যাগিং পিরিয়ডে ভিক্টিম না হলেও পারতাম না।
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৯170044
  • এটাই বলতে যাচ্ছিলাম। আমি জুনিয়র হলে কি সিনিয়র কে দাবার পাজল দিতে পারব? বা অন্যকিছু?
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৯170045
  • আরে র‌্যাগিং জিনিসটাই তো আনডিফাইনড। কিন্তু তাহলে কি ধাঁধাটা দেব? মুখ খুলে উল্টো সঙ্কট হয়ে গেল। দিয়েই দেব সেতো সেকালেও তাই ছিল যার মিষ্টি খাওয়ার তাড়া সেই সে সব বুদ্ধির লড়াইয়ে নামত।
  • san | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৮170043
  • তাছাড়া অনেক জুনিয়রও অনেকেই গানবাজনা ইত্যাদি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিতেও স্বেচ্ছায়ই পার্টিসিপেটও করত। লুক্কায়িত প্রতিভা বার করার জন্য কেউ কাউকে সাধাসাধি করে নি। যার ইচ্ছে হয়েছে যোগ দিয়েছে। কেন যে টানাটানি করে প্রতিভা বার করতে হবে সেটাও আমি ঠিক বুঝিনা।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৬170042
  • কখনো জিগ্গেস করা হত যে সে তখন দাবার পাজল সল্‌ভ করতে চাইছে কিনা? নাকি বাড়ি থেকে হোস্টেলে এসে সে তখন অন্য কিছু ভাবছে বা ভয় পাচ্ছে বা মন খারাপ করছে?

    এই পাজল/গান ইত্যাদি সবই ওই সিনিয়র-জুনিয়র বস-সাবর্ডিনেট ছকে বাঁধা হত। অন্ততঃ ৯৯% ক্ষেত্রে।
  • cb | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৪170041
  • যাদভপুরের লেখাটা টই লিস্টে দুবার দেখাচ্ছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত