এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৩170130
  • ইরফান খানের অ্যাকটিং দেখতে চাইলে রোড টু লাদাখ।
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩২170128
  • ফাটা পোস্টার নিকলা হিরো - বাজে হয়েছে।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩২170129
  • ইরফান খানের অ্যাকটিং দেখতে চাইলে হাসিল দেখো, মকবুল দেখো, সাড়ে সাত ফেরে দেখো, চকলেট দেখো।
    সিদ্দিকির অ্যাকটিং গ্যাংস অফ ওয়াসিপুর দেখো।
    লাঞ্চবক্স এ এদের জন্য কিছুই ছিলোনা। নো স্পেস।
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩১170127
  • "ডিরেকশান জঘন্য"?
    এত ভালো ডিরেকশান ও এডিটিং (নির্মেদ এডিটিং) বহু বহু দিন দেখিনি। হিন্দি সিনেমায় এত ভালো এডিটিং কল্পনা করা যায় না।

    টমেটো কাটে নি, গাজর।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৯170126
  • ফাটা পোস্টার নিকলা হিরো দেখেছি। এটা ঝুল হবে জানতাম। তাই হতাশ হইনি। বলতে কি ফার্স্ট হাফ টা ভালোই লেগেছে।
  • sinfaut | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৮170124
  • লাঞ্চবক্স খুবই ভালো ফিল্ম। বহুদিন এমন ফিল্ম মেন্সট্রিম হিন্দিতে হয় নাই। বহুদিন বাদে মধ্যবিত্ত ও তাদের যাতায়াত, আপিস দেখে স্বস্তি হবে।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৮170125
  • হ্যাঁ বাসে বসে বসে অফিসিয়াল পেপারের উপর পিঁয়াজ টমেটো কাটতে প্রতিভা মাস্ট।

    অভিনয় সবার ই ঠিক ঠাক লেগেছে। ডিরেকশান জঘন্য। দেখার পদবাচ্য নয়।
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৭170123
  • ফাটা পোস্টার নিকলা হিরো দেখেছেন?
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৫170121
  • আর নওয়াজুদ্দিন সিদ্দিকি? আরেকবার প্রমাণ করল কি অসাধারণ তার প্রতিভা।
  • san | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৫170122
  • এই এদের জন্যেই আমার আর রোগা হওয়া হল নি।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৩170120
  • আমি তাইলে বেশ কঠিন বোদ্ধা। শুনেও ভালো লাগে। স্যানের মুখে ঘি সক্কর।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২১170117
  • একটা পথভোলা লাঞ্চবক্স। এক বুড়োভামের ব্যালকনিতে দাঁড়িয়ে ধোঁয়া ওড়ানো। এক কর্মব্যাস্ত গৃহবধুর একাকীত্ব। আর আধখ্যাঁচড়া পরকীয়া।
    সিনেমা শেষ।
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২১170118
  • যাক। আমি তো আঁতেল। অসুবিধে হবে না।
  • san | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২১170119
  • অবশ্য কঠিন বোদ্ধারা কি বলবেন জানিনা, আমি এক্কেবারে ম্যাংগো জনতার প্রতিনিধি। যে সিনেমা দেখতে সাবটাইটেল লাগে তা দেখতে সাহস পাই না।
  • san | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৮170116
  • দুর্জনের কথায় কান দেবেন না লাঞ্চবক্স ভালো হয়েছে।
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৭170114
  • লাঞ্চব্ক্স খাজা সিনেমা? আমার তো অসম্ভব ভালো লেগেছে।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৭170115
  • টিপিকাল আঁতেল সিনেমা।
    না আছে মাথা না আছে মুন্ডু।
  • kiki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৫170113
  • জ্বর আছে এখন ও। তবে অ্যান্টিবায়োটিকের প্রথম ওষুধ পরে গেছে দুপুরে। আশা করছি রাতের থেকে কমে যাবে। তবে কিছু খাচ্ছে না। আমার এত খেতে ভালোবাসা ছেলে।ঃ(

    আর ডাক্তার বললেন, দুধ না খেতে পেরেও তো বেশ গনেশের মতন ভুঁড়ি বাগিয়েছিস। আমার মা থাকলে নির্ঘাত আজ ডাক্তারের দিন দেখিয়ে দিতো। :P
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৪170112
  • সেরেছে। দেখব ভাবছিলাম যে!!
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১২170110
  • আর হ্যাঁ
    এর মধ্যে লাঞ্চব্ক্স দেখলাম।
    নিতান্তই খাজা সিনেমা।
  • kiki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১২170111
  • কুমু,
    পেটের থেকে গন্ডোগোল। পেটে ইনফেকশন মনে হয়।ওষুধ ও সেইরকম ই। কোন র‌্যাশ নেই। জানিনা ডাক্তারদের এত মানসিক দৈন্য কেন! এ ডাক্তারকে তিন বছর আগে দেখিয়েছিলাম। কোন ওষুধ পর্যন্ত্য দেননি। যেখানে সেই একই কারনে অন্যরা এক্সরে থেকে কত কিছুই করিয়ে নিতে চেয়েছিলো। এনার আজকাল খুব নামডাক হয়েছে। তাই সব পাল্টে গেছে দেখলাম। এখানকার ডাক্তাররা বড় হয়ে গেলেই নিজেকে কেমন ভগবান জ্ঞান করতে থাকেন। যাগ্গে। আমার ছেলেটা সুস্থ হলেই হলো। কেউ ই তো ছাড়ে না। ডাক্তার ও নাহয় চাট্টি মেজাজ নিলো।ঃ(
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১০170109
  • হ্যাঁ ডাহা গুল। খুব ভালো করে মনে আছে।
    মা কোথা থেকে যেন শুনে এসে রাত্রে খেতে বসবার আগে গল্প করছে। সেদিন নির্ঘাৎ শনিবার ছিলো। সেদিন বিকেলে বাবার সঙ্গে ধর্মতলার একটা বন্দুকের দোকানে গেছলাম। বন্দুক দেখে কাছেই সেই বিখ্যাত গ্রামোফোন রেকর্ডের দোকানে যাই। সেই দোকানেই বাবার কিছু চেনা লোকের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে বটুক নন্দী। আমি পুঁচকে বলে সবাই আমাকে মাথায় হাত দিয়ে আদর করল। খুব ছোটাছুটি করছিলাম মনে আছে। তারপরে রেকর্ড কিনে, ওরিয়েন্ট লংম্যান্‌সের দোকান ঘুরেটুরে, লিন্ড্‌সে স্ট্রীটের বাদশায় জীবনে সেই প্রথম "রোল" খাই। অনেক ধুলো মেখে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। ঘুম পাচ্ছিলো, খেয়ে এসেছিলাম বলে খেতে চাচ্ছিলাম না। তখন মা ভুলিয়ে ভালিয়ে খাওয়াবে বলে, "জানিস আজ কী শুনেছি? বটুক নন্দীর বাচ্চা ছেলেকে ছেলেধরারা চুরি করে নিয়ে গেছল। দুষ্টু ছেলে মায়ের কথা শুনত না.."; বাবা চুপচাপ শুনে যাচ্ছে আমিও গল্পের ঝোঁকে ভুলে গিয়ে হাঁ করে মায়ের হাত থেকে ভাতের গেরাস মুখে পুরে নিচ্ছি। তারপরে মা যখন "ওর শরীর সব রক্ত ইঞ্জেকশান দিয়ে দিয়ে বের করে, ভোরবেলা ছেলেধরারা ওকে ওর বাড়ীর সামনে ফেলে রেখে গেছল.." এই অবধি বলেছে, তখন বাবা বাধ্য হয়ে থামিয়ে দিয়ে বলল, আজ সন্ধেবেলাতেই তো বটুকনন্দীর সঙ্গে দেখা হলো সি সি সাহার কাছে। কই উনি তো দিব্যি হাসিখুশি ছিলেন, কিছুতো বুঝলাম না।
    এই ঢপের গল্পটা পরে আরো কিছুদিন চলেছিলো ক্রমশঃ মিলিয়ে যায়। এ খবর কোনো খবরের কাগজেও ছাপে নি।
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০২170108
  • " কি হয়েছে বোঝার চেষ্টা করছি " তো গবেষক ডাক্তারের বাঁধা বুলি। অন্যরাও এটা নিয়ে নিলো কী কেলো।
  • kumu | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০১170107
  • কিকি খুব খেয়াল রেখো কোন রকম র‌্যাশ বেরোচ্ছে কিনা।ডাক্তারকে জিগিয়ে নাও ডায়েট কী দেবে।এখন জ্বর কমেছে??
  • kiki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৫170106
  • তখন জম্মেছিলে?(এটা অজ্জিতকে)

    এদিকে ঋভুকে যে ডাকতার দেখালাম সে দেঙ্গু থেকে সব রকম টেস্ট করতে দিয়ে দিলো। আর আমি যখন বলছিলাম তখন বললেন আমার মাথাটা গুলিয়ে দেবেন্না আমি কি হয়েছে বোঝার চেষ্টা করছি। তারপর একটা নাতিদীর্ঘ জ্ঞান দিলেন। এমনকি মানিকের সাথে যখন কথা বললাম, আর্দ্ধেক শুনেই খিঁচিয়ে থামিয়ে দিলো এই বলে, এবার থাম, আমার কথা শোন। ব্যপক রাগ করেছি আর বড্ড বেশী কথা বলছি( এ আর নতুন কি, তাবলে লোকজন এত অধৈর্য্য হয়ে পরবে) বলে এবার কথা বন্ধ করে দেব মনে কচ্ছি। সেটাও সত্যের খাতিরে জানিয়েই গেলাম।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫০170105
  • বটুক নন্দী আর তার ছেলেকে তো একসাথে বাজাতে শুনেছি। অবিশ্যি এই ছেলেই সেই ছেলে কিনা জানি না। আর আমি এই গপ্পোটাও শুনিনি।
  • kaushik | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৯170104
  • হিন্দু হস্টেল মানে, প্রেসিডেন্সির?
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৭170103
  • ভুয়ো নাকি?
    বাঃ তাহলে তো খুবই ভাল।
  • সে | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৯170102
  • বটুক নন্দীর ছেলের গল্পটা অন্য ভার্শানেও শোনা গেছল। কে বা কারা নাকি তার শরীর থেকে রক্ত বের করে নিয়ে ফেলে গেছল রাস্তায়। রক্ত নিয়েছিলো বেচবে বলে। কিন্তু বটুক নন্দীর ছেলের ব্যাপারে এইসব কটা গল্পই ভুয়ো।
  • kumu | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৪170101
  • তাও এখনো হিন্দু হোস্টেলে প্রতি বছর নবমীর রাত্রে একটি মেয়েকে দেখা যায় ছাদ থেকে লাফিয়ে পড়তে সে গল্পটা বলিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত