এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২০ জুন ২০১২ ০০:৫৮17041
  • বোঝো ! টিম কিনা ওকেই জিগ্গেস করেছে বিপদে পড়েছে কি naa...
  • Tim | ২০ জুন ২০১২ ০০:৫৫17039
  • আমি জিগ্যেস করেছিলাম কোনদিন বিপদে পড়েছে কিনা। বললো, পড়েনি।
  • aka | ২০ জুন ২০১২ ০০:৫৪17038
  • অমন জায়গায় সিরিয়াল কিলাররা ভিকটিম খোঁজে।
  • Tim | ২০ জুন ২০১২ ০০:৫৩17037
  • অক্ষ, মনে হয়না। বললাম তো, সব দিকেই এক মাইলের মধ্যে অন্য কোন বাড়ি নেই, বিকেল পাঁচটার সময় গেলাম, একটা লোকও দেখিনি।
  • Tim | ২০ জুন ২০১২ ০০:৫২17036
  • সাদা ফুল গুলো রডোডেনড্রন। পাশের পুরো জঙ্গলটাই ফুটফুট করছে ফুলে। ১৫ নং ছবিতে সেটা কিছুটা বোঝা যাবে। পরে অন্য ছবি দিচ্ছি।
    ক্রিসের বাড়ির সামনে দুটো ছোট গাছ লাগিয়েছে। সেগুলোতে পেপার স্প্রে করে টরে হরিং দের থেকে বাঁচানো হয়েছে বললো। নইলে নাকি ছফুটের নিচে কোন ফুল ইত্যাদি বাঁচে না। হরিং নাকি রঃ ফুলের কুঁড়ি দেখলে অ্যাসপারাগাস ভেবে খেয়ে নেয়। এমনিতেও, সবই খায়।

    কচ্ছপদুটো বুনো। চলে আসবো বলে গাড়িতে স্টার্ট দিয়েছি, দেখি বুড়ি উত্তেজিতভাবে হাত নেড়ে বেরোতে বলছে। তখন দেখলাম পাহাড়ের ঢালে দুটো কচ্ছপ। একটা হড়বড় করে উঠছে। আরেকটা স্থির। বেশ পোজটোজ দিলো। ভালো কচ্ছপ।
  • aka | ২০ জুন ২০১২ ০০:৫১17035
  • কাল একটা কচ্ছপ রাস্তা পার হচ্ছিল আমি তাকে চাপা না দিয়ে সুন্দর করে পাশ কাটালাম সেই দেখে পেছনের গাড়িগুলোও বুঝল যে কচ্ছপ রাস্তা পার হচ্ছে, তাই সে গাড়ি চাপা না পড়ে রাস্তা পেরতে পারল।
  • a x | ২০ জুন ২০১২ ০০:৫০17034
  • ক্রিস চিৎকার করে ডাকলে সাড়া দেবার মত কেউ আছে আশে পাশে?
  • pi | ২০ জুন ২০১২ ০০:৪৯17033
  • হ্যাঁ, এবার মনে হচ্ছে নিরুদ্দেশের সংবাদ ঘোষণা করে লুটিশ লাগাতে হবে। কিন্তু মুশকিল। তাতে নিরুদ্দিষ্টের ছবি কীকরে দেওয়া হবে ?
  • Blank | ২০ জুন ২০১২ ০০:৪৮17032
  • আমার খুব শখ স্টেলেরিয়ামের মতন করে আকাশ দেখবো। দিগন্ত থেকে দিগন্ত।
  • Tim | ২০ জুন ২০১২ ০০:৪৭17030
  • লিখছিই যখন আরেকটু লিখি। সেদিন ক্রিস (যাঁর বাড়ির ছবি) নিজেই ফোন করে বললেন, তুমি সেদিন রডোডেনড্র্নএর ছবি দেখে উৎসাহ দেখালে, তাই ফোন করলাম। এখানে অনেক ফুল ফুটেছে। সচরাচর এমন হয়না, হরিণে খেয়ে নেয়। বেশিদিন থাকবেনা, চাইলে ছবি তুলে নিয়ে যাও।

    তো গেলাম। ফ্রি ওয়ে থেকে একটা সরু এক্সিট, তার পর আরো সরু প্রেস্টন ফরেস্টের রাস্তা, জেফার্সন ফরেস্টের মধ্যেই সেটা একটা রেসিডেন্শিয়াল জোন মনে হলো। শেষমেষ লেটার বক্স দেখতে পেলাম। পাশ দিয়ে ঢালু রাস্তা নেমে গেছে নিচে। বাঁক খেয়ে নামছি তো নামছি, মাটি আর কাঁকরের পথ, ঠিক একটা গাড়িই যেতে পারে। তারপর শুরু হলো চড়াই। সে ক্ষি স্টিপ রে ভাই। এইসব করে একটা বাঁক পেরিয়েই দেখি ঐ বাড়ি। দেখেই মনটা ভালো হয়ে গেল। একটা খোলা বারান্দা মতন আছে বাড়ির পেছনে, সেটা একেবারেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। ক্রিস বললো একদম আলকাতরার মত ঘন থকথকে অন্ধকার হয় সন্ধের পরেই। ঝুপসি হয়ে থাকা গাছ, গা ছমছমে পরিবেশে বন্য জন্তুর চলাফেরার শব্দ ছাড়া আর কিছু নেই। আকাশ পরিষ্কার থাকলে অগুন্তি তারা দেখা যায়। ক্রিসের একটা বাইনোকুলার আছে, যা দিয়ে ও পাখি দেখে। চলে যাওয়ার আগে একদিন নেমন্ত খেয়ে আসতে বলেছে। মনে মনে ঠিক করে রেখেছি একটা মেঘমুক্ত দিনে যাবো, যাতে সন্ধ্যের পরে আকাশটা দেখতে পাই।
  • lcm | ২০ জুন ২০১২ ০০:৪৭17031
  • পারমিতার কচ্ছপ কিন্তু খরগোশকে হারিয়ে দেবে, খুব জোরে ছুটছে। আর দেখাই যাচ্ছে না, কচ্ছপ নট ফাউন্ড।
  • Blank | ২০ জুন ২০১২ ০০:৪৫17027
  • পেজ নট ফাউন্ড
  • pi | ২০ জুন ২০১২ ০০:৪৫17028
  • নাঃ ! এখনো নো এন্ট্রি।
  • Blank | ২০ জুন ২০১২ ০০:৪৫17029
  • মেজবান বহু পুরনো দোকান। আতিথেয়তা মোটেই নেই। কিন্তু খুব ভাল খাবার।
  • Blank | ২০ জুন ২০১২ ০০:৪২17026
  • টিম এই কচছপ টা কি তোর পোষা? আমার জন্য একটা নে আসবি?
    রোডোড্রেনড্রন পেলি কোথায় সাদা? কি সুন্দর
  • Paramita | ২০ জুন ২০১২ ০০:৪১17025
  • এইবার?
  • pi | ২০ জুন ২০১২ ০০:৩৮17024
  • পামিতাদি,Sorry, that page was not found.
  • Paramita | ২০ জুন ২০১২ ০০:৩৭17023
  • আমারটা কিন্তুক সত্যিকারের।
  • a x | ২০ জুন ২০১২ ০০:৩৬17022
  • আমার তিনটে কচ্ছপ আছে। ছিল। দুটো ঢোকরার - মা কচ্ছপ আর ছানা কচ্ছপ। আর একটা ছিল জেড পাথরের, তিনি বুঁচিদেবীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
  • a x | ২০ জুন ২০১২ ০০:৩৪17021
  • সাদা ফুল গাছটা কি গাছ? এত বড় বাড়ি, জায়গা নিয়ে একদম একলা থাকেন?
  • a x | ২০ জুন ২০১২ ০০:৩২17019
  • among hanafi muslims, on the fourth day of one's death, kulkhani is observed with milad (prayer)
  • Tim | ২০ জুন ২০১২ ০০:৩১17018
  • এইত্তো অক্ষ বুঝেছে।
    ঐটা হলো আমাদের ডিপের একজন স্টাফের। বয়স্ক মানুষ, মাতৃস্থানীয়া। ভিটির একেবারে গোড়ার দিকের লোক। ইস্ট জার্মানী থেকে এসে এদেশেই রয়ে গেছেন। যাই হোক, ঐটা ওনার বাড়ি, একলা থাকেন। আমার হেব্বি হিংসে হলো। অবশ্য ওরকম থাকার চাপটাও বুঝলাম। বিশাল একটা এলাকা ওঁকে একলাই এই বয়সে মো করতে হয়। পেরে ওঠেন না সময় সময়। শীতে আইস হয়ে যায় প্রায় সোয়া মাইলটাক অফরোড, তাও কার্ভি ও সরু। সেই পথে হেঁটেই ফেরেন রোজ। গাড়ি বড়ো রাস্তার ধারে পার্ক করা। বড়ো রাস্তা মানে নিকটবর্তী পিচের রাস্তা, সেটাও আসলে জেফারসন ফরেস্টের অংশ বিশেষ, এবং আদতে শুনশান বনপথ।
  • a x | ২০ জুন ২০১২ ০০:৩০17017
  • আরে ধুর, ইগ্নোর আগের লিংক।
  • a x | ২০ জুন ২০১২ ০০:২৯17016
  • আরে জাই, গুগল বলছে তো কুলখানি মানে নামকরণ, (http://
    আকিকা মানে মৃত্যুর পর যে অনুষ্ঠান - http://
    .
  • Tim | ২০ জুন ২০১২ ০০:২৭17015
  • ঐ অ্যালবামের শেষে একখান বাড়ির ছবি আছে। আহা, অমন একটা বাড়ি যদি আমার হত। পাহাড়ের চূড়োয়, জঙ্গলের মধ্যে একটা একলা বাড়ি। ভাল্লুক, সাপ, কয়োটি, হরিং কচ্ছপ, রাজ্যের ফুলটুল মিলিয়ে একঘর।
  • a x | ২০ জুন ২০১২ ০০:২৬17014
  • ১৬ নং ছবিটা কি সুন্দর। এটা কোথায়?
  • a x | ২০ জুন ২০১২ ০০:২৫17013
  • মেজবান মানে ভালো আথিতেয়তা করে যে (এটা আমি জানি ঐ লুচি সার্ভিং পাক দোকানের এই নাম তাই), মেজবানি মানে তাহলে হয়তা আথিতেয়তা।
  • achintyarup | ২০ জুন ২০১২ ০০:২৩17011
  • আচ্ছা... কচ্ছপ লিখতে গিয়ে অন্য একটা কথা মনে পড়ে গেল। আমার এক বন্ধু বলত টোম্যাটোর কেচ্ছাপ
  • Ishan | ২০ জুন ২০১২ ০০:২৩17012
  • লামা। অনিন্দ্য বিই কলেজে এমই করেছে। তার আগে যদুপুরে। তুই তাকেই মিন করছিস কিনা জানিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত