এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০২ অক্টোবর ২০১৩ ২১:৩৮170490
  • ছাড়ে কোথায় দিচ্ছে?
  • Blank | ০২ অক্টোবর ২০১৩ ২১:৩৭170489
  • কিকি সিনিমা?
  • aranya | ০২ অক্টোবর ২০১৩ ২১:৩৫170487
  • পিনাকি-র ব্যাক টু ব্যাক সার্জারি! এই সব মেডিকাল প্রবলেম এত ঝামেলার আর কষ্টকর..
    গেট ওয়েল কমরেড
  • a x | ০২ অক্টোবর ২০১৩ ২১:৩৫170488
  • আহা কি আনন্দ! তিনটে criterion collection কিনলাম। 50% ছাড়ে!
  • ঈশান | ০২ অক্টোবর ২০১৩ ২১:৩৩170486
  • দে, একবার ব্রাউজারের ক্যাশটা ক্লিয়ার করে নাও। সমস্যা ওখানেই মিটে যাওয়া উচিত।
  • ঈশান | ০২ অক্টোবর ২০১৩ ২১:৩২170485
  • ওদিকে আমাদের কর্পোরেট আপিসটি, মনে হয় বিশ্বের শ্রেষ্ঠ আপিস। জঙ্গলের মধ্যে আপিস। সাততলা। কিন্তু বাইরে থেকে যাতে দেখতে না পাওয়া যায় সেজন্য একটা ঢালের মধ্যে বানিয়েছে। সামনে থেকে দেখলে নীচের চারতলা জাস্ট নেই। বাকি যেটুকু দেখা যায়, তার স্ট্রাকচার জং ধরা লোহার। যাতে জঙ্গলের রঙের সঙ্গে মিশে যায়।

    আপিসের ভিতরেও এবড়োখেবড়ো উঁচুনিচু রাস্তা। গাছপলা, মায় একটি ঝরনা। সিঁড়িগুলো পুরোনো, ঘোরানো। ঝকঝকে এলিভেটর, আর কিউবিকলগুলো একমাত্র দৃষ্টিকটু জিনিস, সেন্ট্রাল এয়াকন্ডিশনিং টাও ভালো না, কিন্তু আপিস থাকলে ও তো থাকবেই। কী আর করা যাবে।

    আমাকে ওই আপিসে আর যেতে দেয়না। গেলে কাব্যের বন্যা বয়ে যেত। বাংলা সাহিত্যের খুবই ক্ষতি হল, এই একমাত্র দুঃখের বিষয়। :(
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ২১:৩০170484
  • ব্যাক টু ব্যাক সার্জারি খুব ট্রমাটিক জিনিস। আমার হয়েছিল - এখনো পুরোপুরি সেই ট্রমা সারেনি, তবে প্রায় কাটিয়ে উঠেছি।

    পিনাকীর সাথে লাস্ট কথা যেদিন হল সেদিন বলছিল ওরও উন্ড সারতে সময় নিচ্ছে। সময় লাগুক, কিন্তু ইনফেকশন না হলেই বাঁচোয়া।
  • Blank | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৯170483
  • কিসের লিং
  • rabaahuta | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৮170480
  • এখন আমি পড়ছি স্বনির্বাচিত একশো গল্প।
  • sinfaut | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৮170481
  • খারাপ বললেও কি সেন্টু খাবে কাজু?
  • Atoz | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৮170482
  • কীসের মুশকিল?
  • Blank | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৭170479
  • কি মুশকিল
  • Atoz | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৬170476
  • হুতো, সুনীলের কোনটা পড়ছ? নাকি নীললোহিতের? যেটায় আছে, "ঐ দেখা যায় বাড়ী আমার চারদিকে মালঞ্চের বেড়া/ ভোমরায় সেথা গুনগুন করে গুণ গুণ করে"

    কী নাম যেন কাহিনিটার?
  • Blank | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৬170477
  • পিনাকিদার আবার কি হলো !!!
  • Kaju | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৬170478
  • লিংক-টা দিলাম সকালে, একজনেরও কোনো সাড়াশব্দ নেই, আবার বললেই তো হুক্কাহুয়া শুরু হবে - সেন্টু সেন্টু !
  • aka | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৫170475
  • কমরেড পিনাকির বিভিন্ন সার্জারি হচ্ছে, কি হচ্ছে সেটা প্রাইভেসির কারণে জিগ্যেস করি নি।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৪170473
  • ব্ল্যাংকি, দিব্যি আছি। কিন্তু কমঃ পিনাকীর কী খবর?
  • de | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৪170474
  • এদ্দিন বাদে পোস্ত করা গেলো গুরুতে -- ফাফতে লেখার অপশনই পাচ্ছি না -- শেষে আই ই জোগাড় করতে হোলো -- কেন হচ্ছে এমন কে জানে?
  • aka | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৩170471
  • ডাউনটাউন ডাউনটাউন
    গাড়ি চাপুন, জোরসে বাঁচুন
  • Blank | ০২ অক্টোবর ২০১৩ ২১:২৩170472
  • অর্পন দা, আছো কেমন?
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ২১:২২170469
  • আর বাড়িঘর। আপাতত আপিসই আমার ঘরবাড়ি।

    কাল কলকাতা পৌঁছচ্ছি। দু হপ্তার ছুটি - তার জন্য দু মাস পুরো নিংড়ে নিল।
  • Atoz | ০২ অক্টোবর ২০১৩ ২১:২২170470
  • কালো গাউন কালো গাউন

    মানে ঐ প্রপার নাউন এর পরে এইটা আসতে পারে। ঃ-)
  • শ্রী সদা | ০২ অক্টোবর ২০১৩ ২১:২১170468
  • পাইদি, সন্দীপন যা আছে আমার মেলেও পাঠাও প্লীজ।
  • aka | ০২ অক্টোবর ২০১৩ ২১:২০170467
  • আরে কমরেড যে? কি খবর? বাড়িঘর গোছানো হল?
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ২১:১৯170466
  • হ্যাঁ, যুবরাজকেও প্রাইজটা দেওয়া যেতে পারে। সদর দপ্তরে কামান দেগেছেন যে। ;-)
  • ঈশান | ০২ অক্টোবর ২০১৩ ২০:৫২170465
  • আমি রোজ মিসিসিপি টপকাই, একটা পুরোনো ব্রিজের উপর দিয়ে। আমার রোজই ভাব জাগে। হুতোর মতই।
  • rabaahuta | ০২ অক্টোবর ২০১৩ ২০:৫০170464
  • আমি সুনীল গঙ্গো নিয়ে সুখে আছি ইদানীং।

    অফিস থেকে ফেরার পথে একটা পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে দূরে হার্টফোর্ড ডাউনটাউন দেখা যায়। সেই দেখে একটা কবিতা লিখতে খুব ইচ্ছে করছে। কিন্তু-

    ঐ দেখা যায় ডাউনটাউন
    প্রপার নাউন প্রপার নাউন

    এর থেকে অন্যরকম কিছু মাথায় আসছে না। কিন্তু এটা ঠিক সুবিধেজনক কবিতা নয়।
  • রোবু | ০২ অক্টোবর ২০১৩ ২০:৪১170462
  • আমার সন্দীপন চাইনা। এমনিতেই সংসারে টানাটানি। ভুল করে আমার কাছে পাঠিয়ে দেবেন্না যেন।
  • π | ০২ অক্টোবর ২০১৩ ২০:৪১170463
  • কুমুদি আর মামুকে ১ আর ৩ পাঠিয়ে দিলাম।
  • kumu | ০২ অক্টোবর ২০১৩ ২০:২৬170461
  • সিকি আমাকে দেবে সন্দীপন? অসুবিধে না করে যেকটা পারো।থাংকু।
    পারমিতা, ওয়েলকাম ব্যাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত