এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৪৪170760
  • নিশির হাতেও জাদু কলম আছে
  • Bhagidaar | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৪৩170759
  • ভোর হয়ে গেল নাকি?

    এই কথাটাই ভাটে লিখতে গিয়ে ভুল করে টই খুলে ফেলেছি.।সেই টই তে আমার কিছু লেখার নেই.।কেউ চাইলে নিয়ে নিতে পারেন, পয়সা লাগবেনা.।
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৪০170758
  • শুভ মহালয়া, সকলকে।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০০:২৪170757
  • এ হে হে হে রোবু, এ যে নাম টাম সমেত তুলে দিলে হে!!! ঃ-)
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০০:২২170756
  • আমি তো এই ভয়ে এখনো বড়াইয়ের লেখা পড়িনি। পরে সময় বুঝে পড়বো। যখন দিন পড়বে সন্ধ্যার কোলে ঢলে, যখন উঠবে টলটলে সন্ধ্যাতারা, তারপরে আকাশ ভরে যাবে তারায় তারায়, দেখা যাবে হাল্কা দুধছায়ার মতন আকাশগঙ্গা ছায়াপথ, ঐ উত্তরে রাজহংসের ডানা থেকে চলে গেছে দক্ষিণে ঐ ধনুরাশির মধ্যে, আরো আরো দুধালো হয়ে, পাশে বৃশ্চিকের হৃদয়ে জ্বলজ্বল করছে কমলা জ্যেষ্ঠা তারা-তখন ও লেখা পড়বো। এখন না।
  • রোবু | ০৪ অক্টোবর ২০১৩ ০০:২১170755
  • ধুর এইভাবে বললে হবে না। মূল স্ট্যাটাসটা তুলে দি।
    " এদানিং দুচাট্টে কবতে লেকার চেষ্টা পাচ্চি। পড়ে দুয়েকজন তারিফও করচেন। তাতে ক্ষেতি কিচু নেই। কিন্তু সন্দেহ ক্রমশ ঘণীভূত হচ্চিল, আমি Sankha Karbhaumik না কি Sayan Kar Bhowmik। কারণ কবতে লেকা তো Sankha Karbhaumik এর কম্মো নয়! তকন কল্লুম কি, একটা গোবদা মত ক্যালকুলাসের অংক কষে ফেল্লুম। তাপ্পর নিশ্চিন্ত হলুম, আমি Sankha Karbhaumik, কারণ উক্ত অংক কষা Sayan Kar Bhowmik এর কম্মো নয়। (আইডিয়া আমার নয়, লীলা মজুমদারের)"
  • রোবু | ০৪ অক্টোবর ২০১৩ ০০:১৮170754
  • লামাদার কিছু লেখা পড়ে দিব্যি মন ভালো হয়। ছেলে মেয়রা হেঁটে স্কুলে যাচ্ছে। আহা।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০০:১৭170753
  • নাঃ বলতেই হয় ফেবুতে লোকে বেশ মজার মজার কথা লেখে। একজন লিখলো তার নাম ক, সে কবিতা লিখেছে কিন্তু লোকে মানতে চাইছে না, বলছে আসলে সে ক নয়, তার যমজ ভাই খ। ক কনফিউজ্ড, সে কে ? ক না খ? খ না ক? তারপরে ভেবেটেবে সে কঠিন কঠিন কিছু ক্যালকুলাসের অঙ্ক করে ফেল্লো, নিশ্চিন্ত হলো যে সে ক। কারণ খ ওরকম অংক জানে না।
    ঃ-)
  • kk | ০৪ অক্টোবর ২০১৩ ০০:১৫170752
  • আমি এখুনি বলতে যাচ্ছিলাম কুমুদি যে তুমিই কিছু মনভালোর গল্প লেখো। আজ কী হয়েছে, সবাই আমার মনের কথাগুলো আগেই বলে দিচ্ছে!
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ০০:১১170751
  • কেবলী গোবুকে মনে আছে কারো? টাদের বিয়ের গল্প লিখে দেব কখনো।
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ০০:০৭170750
  • কেকে একেবারে ঠিক।জেবনের অনেকগুলো দিক দেখা হয়েছে বলেই হয়তো আমারো এমনিই মনে হয়।মনে হয় যে কটা দিন আছি একটু হাসিমুখেই কাটিয়ে যাই।
    তবে দুঃখ বেদনা ক্ষতি তো থাকে, থাকেই।
  • kk | ০৪ অক্টোবর ২০১৩ ০০:০১170749
  • স্যানের ১০-১৭ র পোস্টটা আমিই একটু আগে লিখবো ভাবছিলাম। কথা খুঁজে পেলামনা বলে লেখা হলোনা। এত ভালো লাগে কিছু লোকের লেখা পড়তে ....ইন্দোদা,দমুদি, সোসেন আরো কতজন, কিন্তু কী মনখারাপের লেখা সব ! আমি একেক সময় ভাবি গুরুতে এত মানুষের এত মনখারাপ? কেন এত মনখারাপ? মনভালো কারুর নেই? মনভালোর লেখা লেখেননা কেন কেউ? নাকি এ সেই আদি ও অকৃত্রিম 'আওয়ার স্যুইটেস্ট সংস্‌' এর ব্যপার? কী জানি!!
  • kc | ০৩ অক্টোবর ২০১৩ ২৩:৫৯170748
  • সিকি, সন্দীপনের সেকেন্ড পার্টটার জন্য এত্তগুলো থ্যাঙ্কু।
  • π | ০৩ অক্টোবর ২০১৩ ২২:৫৯170747
  • সলিলকাকু, হোমে গিয়ে দেখুন, আপনার খেরোর খাতা তৈরি। সেখানে লিখুন।
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৩ ২২:৫৭170746
  • সলিল বিশ্বাস - ভাটে লিখলে হারিয়ে যাবে। টই খুলে লিখুন্না!
  • h | ০৩ অক্টোবর ২০১৩ ২২:৫২170745
  • বাংলা দেশে যে তথ্য সংক্রান্ত অর্ডিনান্স একটা বেরিয়েছে, তার ইংরেজি তে অনুদিত টেক্স্ট পাওয়া যাবে কারো কাছে? লিংক হলেই ভালো।
  • Salil Biswas | ০৩ অক্টোবর ২০১৩ ২২:৪১170744
  • শুরু করা যাক।

    এভারেট রাইমার নামে এক ভদ্রলোক একটা কথা বলেছিলেন যেটা আমার খুব পছন্দ। বলেছিলেন স্কুল নামক বস্তুটি মরে গেছে। বিলকুল নিকেশ। কথাটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই থেকে আমার মাথায় ঘুরছে মানেটা কী কথাটার। আজকাল মনে হয় একটু-আধটু বুঝেছি আমার মত করে। সেইসব কথা নিয়ে কথা শুরু করছি। দেখা যায় কী দাঁড়ায় ব্যাপারটা।
  • Salil Biswas | ০৩ অক্টোবর ২০১৩ ২২:৩৬170743
  • শুরু করা যাক।

    এভারেট রাইমার নামে এক ভদ্রলোক একটা কথা বলেছিলেন যেটা আমার খুব পছন্দ। বলেছিলেন স্কুল নামক বস্তুটি মরে গেছে। বিলকুল নিকেশ। কথাটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই থেকে আমার মাথায় ঘুরছে মানেটা কী কথাটার। আজকাল মনে হয় একটু-আধটু বুঝেছি আমার ম
  • aranya | ০৩ অক্টোবর ২০১৩ ২২:৩১170742
  • মন খারাপ হলে কুয়াশা হয় আকুল হলে তিস্তা
  • cm | ০৩ অক্টোবর ২০১৩ ২২:২৫170741
  • সেও একই গপ্পো হারিয়ে যায় বলেই তো তা দামী। ভেবে দেখুন তো জীবনভর কারু কোন কিছুই হারালো না, সে কি বুঝবে কার কত দাম।
  • san | ০৩ অক্টোবর ২০১৩ ২২:২৩170740
  • শুধু মরার জন্য না। ঈশানের লেখায় তো মরে যাওয়াও নেই। কিন্তু কিছু একটা হারিয়ে ফেলার কষ্ট আসে।
  • cm | ০৩ অক্টোবর ২০১৩ ২২:২০170739
  • কেন বিষণ্ণতার কি আছে? চাইলেই যদি মরা যেত লোকে জীবনটা বেশি এনজয় করত। এ জাস্ট ব্যাঙ্কে টাকা থাকার মতন এক সুখানুভূতি।
  • san | ০৩ অক্টোবর ২০১৩ ২২:১৭170738
  • আপনারা বড়ো বিষণ্ণতা ছড়ান !
  • san | ০৩ অক্টোবর ২০১৩ ২২:১৪170737
  • দূর আমার ইন্দোদা আর ঈশানের লেখা পড়ে মনখারাপ হয়ে গেল :-(
  • cm | ০৩ অক্টোবর ২০১৩ ২২:১২170736
  • কিন্তু সমাজভাবনা তার কি হবে?
  • ন্যাড়া | ০৩ অক্টোবর ২০১৩ ২২:০৯170735
  • আমিও গুরুচন্ডালীতে একটা ব্লগ খুলব। তারপর গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, সঙ্গীতচিন্তা, উপন্যাস লিখব আর লিখব। লিখে ফাটিয়ে দেব। সবাই বলবে, আরে এ তো ব্লগের রবীন্দ্রনাথ! সুমেরু, ইন্দোডাক্তার প্রমুখরা হাঁ হয়ে তাকিয়ে থাকবে। ঈর্ষায় তাদের মলাট সবুজ হয়ে যাবে, কানের কাছে নীল।

    এ সবই একদিন হবে।
  • I | ০৩ অক্টোবর ২০১৩ ২২:০৬170734
  • টিম সাত তাড়াতাড়ি ঘুমোতে যায় কেন?
    ও, সরি। খ্যাল ছিল না।

    নান্দীকারের শুরুর দিকের একটা গল্প। একজন রোজ রিহার্সালে এসে ঢুলতো। রোজ রোজ।অজিতেশ রেগেমেগে তাকে গাল দেওয়ায় সমবেত সকলে তাঁকে নিরস্ত করে-স্যার, অরে কিসু কইয়েন না। অর সইদ্য বিয়া হইসে।
    গল্পের সোর্স মিতাদি। মিতাদির সোর্স... বলব না।
  • I | ০৩ অক্টোবর ২০১৩ ২২:০২170732
  • যায়, তবে খরচা আছে। পাঁচসিকে। শনি-সত্যনারান পুজোর চাঁদা। মনে ভক্তিভাব এনে ছিন্নিপ্রসাদ খাবেন ও মাথায় ঠেকাবেন। প্রসাদ নিয়ে ঘরে ঢোকা যাবেনা কিন্তু, মনে থাকে যেন। বড়ঠাকুরের পেসাদ।
  • Tim | ০৩ অক্টোবর ২০১৩ ২২:০২170733
  • যাই এট্টু বই পড়ে তারপর ঘুমোই। মূর্খই রয়ে গেলাম না পড়ে পড়ে। ঃ-(

    ইন্দোদা আরো ডিটেইল্স লাগলে বোলো। মেইল করে দেব। অরণ্যদা, তোমাকেও একই কথা বললাম। আর প্যাকেজ ট্যুরের ভালো কোন অপশন পেলে এখানে লিখে দেব। আপাতত গুন্নাইট।
  • cm | ০৩ অক্টোবর ২০১৩ ২১:৫৮170731
  • মানে নীল কি লাল করা যায় নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত