এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:৩০170879
  • ওমনাথ-শ্রম দিতে হয়ত পেরে উঠব না, কিন্তু স্ক্যানার এর সেট আপ দেখে এসো, এসে একটা ফিক্সড করলে বোধহয় টাকার বন্দোবস্ত সবাই মিলে করা খুব কঠিন হবে না।
  • san | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:৩০170880
  • উঃ, আজ ক্ষি দুর্দান্ত ওয়েদার এখানে, মনে হয় কমন্ডলু নিয়ে ঘরবাড়ি ছেড়ে রওনা দিই :-D
  • π | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:২৭170878
  • ঃ)
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:২৫170877
  • হবে গো পাই।রাগ করুনি।কাঁচুমাঁচু হাসির ইমো।
  • π | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:০৮170876
  • অ কুমুদি, ঐ অনুবাদটা ? ঃ((
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:০৪170875
  • সচদা, ইহা টেকনিকাল কাজ, সুতরাং চারটি মডেলের মধ্যে আমি Collegial Model-এ বিশ্বাস করি। নিজেই করব, ছানাদের ভি কাজ করাইব।
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:০৩170874
  • প্রকৃত ও ফলপ্রসূ সহায়তা এবং আন্তরিকভাবে শেষ অব্দি কাজটা দাঁড় করাইবার জন্যে লিটিল ম্যাগাজিন সমোন্‌নয় সমিতির সাথে যোগাযোগ করুন। অতিরিক্ত মতামতে কান দিবেন না। অধিক সন্নিসিতে ইত্যাদি প্রভৃতি...
  • sch | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:০১170873
  • কাজু রিসোর্সরা কি কি করবে? আর তুমি কি কি? একটু টাস্ক ডেফিনিশান দাও - শুনি
  • h | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:০০170872
  • সোমনাথ সারচেবল ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফ্টওয়ার জোগাড় করলে, তার উপরে সহৃদয় ব্যক্তিরা একটা বাংলা ইউনিকোড সার্চ লিখে দিতে পারবে মনে হয়। তবে সোমনাথ কে ক্লিয়ারলি, সার্ভার মেশিন, সার্ভার সাপোর্ট ও স্ক্যানার সহ সব কেনার পয়হা দিতে হবে। সফট ওয়ার ওপেন হোলে তার অন্য চাপ ও আছে, দাম কম যে হবেই গ্র্যান্টি নাই।

    এই প্ল্যান টা কি লারজ স্কেল হয়ে গেলো?

    তবে আমার মনে হয়, এই কাজটা সোমনাথ একা না করে, কোন একটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন এর সংগে করলে সরকারী বা বে সরকারী প্রাতিষ্ঠানিক অনুদান পেতে সুবিধে হবে।
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:৫৮170871
  • আমাকে মাসে, বেশী না, ৫ লাখ মত দিতে রাজি থাকলে আমি চাগরি ছেড়ে হপ্তায় ৭০ ঘন্টা মত সেচ্‌ছাস্রোম দিয়ে দোবো। আর সাবর্ডিনেট হিসেবে ৫ জন রিসোর্স দিতে হবে যারা লিটিল ম্যাগ ফ্রিতে দিলেও ছুঁয়ে দেখে না, পড়া তো দূর অস্ত্‌ - এরম লোক।
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:৪৫170870
  • সোমনাথ, দিল্লীতে বসে সপ্তাহে ছয় থেকে আট ঘন্টা কাজ করে দিতেরাজি আছি।স্বেচ্ছাশ্রম অবশ্যই।
  • Blank | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:৩২170869
  • এখন না দিক, পরে দিলেও হবে। আমি অল্প সুদে ব্যবস্থা করে দেবো
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:২৭170868
  • দিঙ্কাল খারাব, আম্রিগায় শাড্ডাউন, বলছে 'ফ্রীতে খেটে দিতে পারবে?', জ্ঞানের বিনিময়ে পইসা খর্চ করবে কি গুর্চ?
  • Blank | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:২০170867
  • যদি পয়সা দিতে রাজি হয় এরা জ্ঞানের বিনিময়ে। এই বাজারে কোনো সুযোগ হাতছারা করতে চাইনা।
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:১৯170866
  • না আপিসের ব্যাপারে হোক গে, কিন্তু এই লিটিল ম্যাগ ট্যাগে আর কি...
  • Blank | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:১৭170864
  • ঐটার জন্যই তো আপিস আমাকে মাইনে দিয়ে রেখেচে।
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:১৭170865
  • জ্ঞান দিতেই হবে, না? ;-)
  • Blank | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:০৭170863
  • কিন্তু এই বিশাল নন সার্চেবল আর্কাইভ - যাকগে নষ্ট হয়ে যাওয়ার থেকে বেটার। আর এমনিও আমি জ্ঞান দান ছারা সময় পাই না।
  • sinfaut | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:০৩170862
  • সেই, টাইপ করলে আবার প্রুফরিডিং এর বিরাট ঝাম। আর ডায়াগ্রাম, ছবিছাবা থাকলে তো আরও মুস্কিল।
  • sch | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:০১170861
  • এই মুহুর্তে বাংলা OCR নেই এটা কি Established?
  • /\ | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:০০170860
  • লোক দিয়ে টাইপ করানো স্ক্যানের চেয়ে ঢের ঢের বেশি সময় সাপেক্ষ। মিনিটে ৩৫ পাতা স্ক্যান হয়, কিন্তু চার লাইন ও টাইপ হয় না। টাইপ করলে তারপর সে সবের আবার প্রুফ রিড করতে হবে। কেন, ভালো ওসিআর তো আসবেই, তখনি সব ভালো ভালো ইপাব হয়ে যাবে।
  • Blank | ০৪ অক্টোবর ২০১৩ ১৫:৩৭170859
  • টাইপ করে ইপাব বানালে তো বেটার হতো। টাইপের লোক তো জোগাড় করাই যায়।
  • /\ | ০৪ অক্টোবর ২০১৩ ১৫:০৮170857
  • ** প্রচার

    সৃষ্টি সন্ধানের মূল সমস্যা ওরা টাইপ করে কাজ করতে চায়। সেখানে প্রচুর সময় ও শ্রম যায়। আর ফন্টের সমস্যা (মনে হয় বাংলা ওয়ার্ড ইউজ করে, ইউনিকোড নয়)। সূচীপত্র যেটুকু দেয় সেটাও সিলেক্টেড এবং বেশিটাই শুধু লেখকের নাম দিয়ে, লেখাটার নাম না দিয়ে। তাও এ পর্জন্ত নেটে ওরাই তবু কিছুটা করেছে।

    অশোক রায়ের একটা প্রবন্ধ ওরা রেখেছে। অশোক রায়ের নিজের সংগ্রহে ৪০০০০ বই ও ১৮০০০ পত্রিকা রয়েছে। পত্রিকাগুলো স্ক্যান করা বাংলা সাহিত্যের ইতিহাসের কাছে দায়বদ্ধতার ঋণ চোকানো হবে। উনিশ শতকের দুষ্প্রাপ্যতম মণিমাণিক্য রয়েছে ওঁর সংগ্রহে।
  • /\ | ০৪ অক্টোবর ২০১৩ ১৫:০২170856
  • দ্বিতীয় কাজটা খুব সোজা নয়। কলকাতা লিটিল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র চলছে ১৯৭৮ থেকে। তার কর্ণধার সন্দীপ দত্ত তার ব্যক্তিগত সংগ্রহের ৪৬০০০ লিম্যা নিয়ে এই কাজটা করার পরিকল্পনা করেন। IFA, Indian Foundation for Arts এই ডিজিটাইজেশন কাজের জন্যে ২০০৬-০৭ দু বছর সময়ে তাকে ৫ লাখ টাকা অনুদান ও দেয়। কিন্তু সন্দীপবাবুর ভাষ্য অনুযায়ী ১৪০০ বই স্ক্যান করা হয়েছে, যা তার লাইব্রেরীর কম্পিউটারে মেম্বারদের জন্য (৫০০ টাকা বার্ষিক চাঁদা) অ্যাভেলেবল। এছাড়া সুদূর মেদিনীপুরের এগরা লাইব্রেরীতেও তিনি সেই সফট কপি গুলো রেখেছেন বলে দাবি। কিন্তু কোনোভাবে সেগুলো আপামর জনগণের ব্যবহারের উপযোগী হয়ে ইন্টারনেটে ডিস্ট্রিবিউটেড হয় নি। এবং এই কাজে তাঁর প্রাপ্ত অনুদান নিঃশেষ হয়ে গেছে বলে দাবি, ফলতঃ আর কোনো ডিজিটাইজেশন তিনি ২০০৭ এর পর থেকে করেন নি। খুব অস্বাভাবিক নয় যে IFA যে Bengali Language Initiative স্কীমে আগ্রহী অ্যাপ্লিকান্টদের এই অনুদান দিত তা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই কাজটায় নামা খুবই চ্যালেঞ্জ এবং রিস্কের।

    সংহতির সাইটে কিছু পরিচয় (বাঁধানো অবস্থায় ফটো তোলা, খুবই বাজে ও কোনোমতে পাঠযোগ্য অবস্থায়) রয়েছে। সেটুকু করতে কি পরিশ্রম হয়েছে তা তাঁরা বলতে পারবেন, আমি অনীকের শুভাশীষ মুখার্জির থেকে কিছুটা শুনেছি।

    তাই আপাতত দ্বিতীয় কাজটার প্রথম ভাগ অর্থাৎ শুধু সূচীপত্র স্ক্যানেই মনোনিবেশ করতে চাই। অবশ্যই সোভিয়েত বাংলা বইএর কাজ মোটামুটি শেষ করার পর। সেটিই প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। জনতা অন্তত নিজেদের বাড়ির ট্রাঙ্ক তোরঙ্গ কুলুঙ্গী খুঁজে সোভিয়েত বাংলা বইয়ের লিস্ট টুকু দিলেই অনেক উপকার হয়। আর চেষ্টাটার খানিক করলে।
  • রোকেয়া | ০৪ অক্টোবর ২০১৩ ১৫:০১170855
  • /\,
    http://www.srishtisandhan.com/Srishtisandhan/Maghome.htm
    এটা অলরেডি দেখেছেন নিশ্চয়। আর, প্রকল্পে হেল্পাতে পারলে খুশী হবো :)
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৩ ১৪:৩৯170854
  • প্রকল্পটি উন্নততর বিকল্প কোন উপায়ে করা যায় তাহা কল্পনা করুন।
  • hu | ০৪ অক্টোবর ২০১৩ ১৪:২৫170853
  • এই প্রকল্পে কি ভাবে সাহায্য করতে পারি জানানো হোক।
  • /\ | ০৪ অক্টোবর ২০১৩ ১৪:১৮170852
  • আপাতত ক্যানন ইমেজরানার টার্গেট করছি। C5030 বা ঐ সিরিজ। ৫০০০০ বলছে। আপিসে ব্যবহার করে দেখা। যাদবপুরে মৈনাক বিশ্বাসের একখানি সেট আপ আছে, বই স্ক্যানিং এর। সেটা গিয়ে দেখার ইচ্ছে আছে, যে, সেখানে কি বস্তু দিয়ে কি সেট আপ করেছে। সে সমস্ত দেখলে টার্গেট পাল্টাতে পারে।

    সোভিয়েত বইয়ের ইংরিজি সিরিজ টা মনে হয় করতে পরব না, লোকবল ও সময়ের অভাব। তাছাড়া ওটা করার জন্যে সারা পৃথিবীর লোক আছে। তবে বাংলাটা শেষ করে ফেলব। এটা A3 ফ্ল্যাট বেড দিয়েই হয়ে যাবে। ~২০০০০ এই হয়ে যাবে আশা করি।

    এর পরের দাবিটা একটু প্রচন্ড বেশি। যাবতীয় পত্রিকা / ছোটো পত্রিকার প্রথমত প্রচ্ছদ ও সূচীপত্র স্ক্যান। এইটে করে নেট এ রাখা যাতে বইপ্রমী বা গবেষক ছাত্র সকলে ব্রাউস করে দেখতে পারে কোন ম্যাগাজিনে কার কার কি কি লেখা ছিল। স্পেসিফিক রিকোয়েস্ট এলে সেগুলো স্ক্যান করে পঠিয়ে দেওয়া হবে মেল এ। পত্রিকা ধরে ধরে তাদের সমস্ত সংখ্যা এইভাবে ২-৩ পাতা করে লাগবে সূচীটুকু আর্কাইভ করতে। আশা করছি বাংলা সাহিত্য গবেষণা কে খুব সাহায্য করা যাবে। ওসিআর আজ নয় কাল নয় ২-৩-৫ বছরের মধ্যে ভালো জিনিস পাওয়া যাবেই। তখন এই স্ক্যানগুলো দিয়েই সার্চেবল ডকু বানিয়ে নেওয়া যাবে।

    সূচীপত্রের পরে সমগ্র পত্রিকাটি করা হবে, যেটা একটি ম্যামথ টাস্ক। বেশি ক্ষেত্রেই পত্রিকার বাধাই/পিন/সেলাই খুলে অটোফীড করে করতে হবে। স্ক্যান হয়ে গেলে ফের বাধিয়ে ফেলতে হবে। এইটে ব্যক্তিগত উদ্যোগে হবে না। FLAARC বলে একটি সংস্থা গঠনের পরিকল্পনা আছে Foundation for Literary Archival, Academic Research & Cinedocumentation। লোকজন এমপ্লয় করে করতে হবে। আর্কাইভ আর অনলাইন স্টোরেজ, ইলাইব্রেরি ছাড়াও একটা ফিজিকাল লাইব্রেরি রাখতে হবে। ইচ্ছে আছে সেটা এক জায়গায় না করে ডিস্ট্রিবিউটেড ভাবে করা। অর্থাৎ বিভিন্ন লাইব্রেরির সাথে কথা বলে স্ক্যানিং এর কাজ টা ডিস্ট্রিবিউটেড ভাবে করা। যাতে একটা লাইব্রেরি চেইন এর মতো বানানো যায়। শুধু টার্গেট, বইয়ের বদলে ম্যাগাজিন ও লিটিল ম্যাগাজিন, এতে বিপুল বই এক জায়গায় রাখার লোড নিতে হবে না। ব্যক্তিগত লাইব্রেরী গুলো ও যতটা সম্ভব এক্সপ্লোর করা যাবে। বইয়ের অ্যাকসেশন নাম্বার এর মধ্যেই লোকেশন বা ওনার এর পরিচয় ইনক্লুড করে নিতে হবে।

    সম্ভব হলে খবরের কাগজে বেরোনো ক্রিয়েটিভ রাইটিং ও ইনক্লুড করার ইচ্ছে ছিল। (গল্প, বই সমালোচনা, প্রবন্ধ, ট্রাভেলগ, সিনে সমালোচনা ইত্যা, রবিবার বা শুক্রবারের পাতায় মূলতঃ, ই-কাগজ এর আগের জেনারেশন এর লেখাপত্তরের জন্যে)। এসব কাগজের কেসগুলোর বেশিটাই টাইপ করে সূচী করে নিতে হবে। তবে এইটে একটু ছড়ানো কাজ। পরে কখনো অন্য প্রোজেক্ট হিসেবেই নিতে হবে মনে হয়।

    লিটিল ম্যাগাজিনের ক্ষেত্রে সিলেক্টিভ হয়ে মোটামুটি নাম জানা আর ভালো লেখা ছাপাবার ইতিহাস আছে এমন গুলো নিয়ে প্রাওরিটাইজ করতে হবে। সম্পাদকদের সাথে কথা বলতে হবে। আর নতুন পত্রিকার সংখ্যা গুলোর সফট কপি সম্পাদকদের কাছে সুনিশ্চত ভাবে রাখার দাবি জানাতে হবে, যাতে কিছুদিন পরে পত্রিকা বিক্রি সম্পূর্ণ হলে সেগুলোই আর্কাইভ হিসেবে সাইটে রাখা যায়। আবার স্ক্যান করার প্রয়োজন না পড়ে।
    ইত্যাদি।

    তবে এসব কিছুই আদৌ হবে কিনা জানা নাই। কঠিন উদ্যোগী অদম্য কনভিকশনের লোকের বড় অভাব। ইচ্ছা আছে, সোভিয়েত বইয়ের কাজ টা শেষ করে পরিস্থিতি রি ইভ্যালুয়েট করে দেখতে হবে।
  • Jabberwocky | ০৪ অক্টোবর ২০১৩ ১৩:৫১170851
  • ধুর আগে কেউ একটা টাইম টার্নার দিক আমাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত