এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১২:৪৯517553
  • ঐ যাদের নাম কত্তে নেই তাদের নাম নিতে গুরুর বারণ আচে!
  • ডিডি | 120.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১২:৫২517555
  • কি আশচর্য্য। আমার কি কোনো ভাবেই বিখ্যাত হওয়ার চান্স নেই?

    "কোনো একজন" হিসেবেই উল্লেখিত থেকে যাবো ? যাস্ট এ আননোন ফুটনোট? হায়।
  • cb | 127.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৩:০৪517556
  • "অ্যান অটোবায়োগ্রাফি ওফ অ্যান আননোন ফুটনোট " লিখে ফেলুন তো দিকি
  • ডিডি | 120.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৩:১৫517557
  • হ্যাঃ। তারপর পুস্তক সমালোচক পিটি লিখবেন "কে একজন, কি জানি নাম, একটা বই লিখেছেন। ঠিক বিষয়টাও মনে পরে না। কি জানি বইটার নাম?"

    সেই বইএর বিকিকিরি হবে? কখনো ?
  • PT | 213.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৩:১৮517558
  • কোন বিখ্যাত উপন্যাসের নাম যদি "আমিই সে" হতে পারে তাহলে যিনি "ইনিই তিনি" তাঁরই বা খ্যাতি লাভে বাধা কোথায় - বিশেষতঃ মাউসধারীরা যেখানে IP address -সহ তারিখ আর সময় দিয়ে বাঁধা!!
  • অরুণ চট্টোপাধ্যায় | 132.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৩:২২517559
  • শুধু তাইই নয়, এমনকি আত্মজীবনীর নামও "আমার আমি" হতে পারে।
  • san | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৩:২৮517560
  • শুধু আমিই সে কেন? 'সে নহি সে নহি' ও একটা বইয়ের নাম ছিল। সে যে কে নয়, তা বোঝা গেল, কিন্তু কে তা আর .....
  • Ben Arfa | 131.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৩:৩০517561
  • "আমার আমি" নিয়ে সিনেমা করলে "আমার তুমি" হয়।
  • | 132.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৩:৩১517563
  • আমার আমি নয়। 'আমার তুমি' পোসেনজিত আর ফারহা অভিনীত সুপার ফ্লপ ছায়াছবি।
  • a | 135.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৪:৪৯517564
  • পিটিদা, ডিডি দাকে পোলিটিকাল প্রোফাইলে বা গুরুর প্রোফাইলে ধরা যায় না, সরি। আমি আজ পর্যন্ত ওনাকে পার্সোনাল তর্কে যেতে দেখিনি। ওনাকে বাদ্দিন, অনুরোধ। আপনি বুঝবেন, আপনিও চট করে পার্সোনাল হননা তো।

    আপনার বক্তব্যগুলি নিয়ে কোন বক্তব্য নেই, আপনি আপনার মত প্রকাশ করছেন আর অনেক ক্ষেত্রেই সহমত, অনেক ক্ষেত্রে নই। চলুক
  • ডিডি | 120.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৫:০০517565
  • আমি তাইলে প্রার্ন্তিক ? মার্জিনের মার্জিন? আমি কি উত্তরতম আধুনিক রাজনৈতিক ব্যাখ্যাকার? বিভ্রান্তির কবি? এক বসুহীন ব্রাত্য?

    না, যাস্ট একটা এলেবেলে।

    এর আমায় খেলায় নেবে না।
  • Ben Arfa | 131.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৫:০৮517566
  • এঃ প্রতিপক্ষতে তো র‌্যান্ডম চেটেছে। সমীর আইচ পেন্টুল হলদে করে বসে ছিলো কী করে?
  • bb | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৫:১২517567
  • DD এত লুজ বল দিলেন কিন্তু আপনাকে স্টেপ-আউট করে মারছেই না PT দা ঃ(
  • j | 230.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৫:১৪517568
  • প্রতিপক্ষর লিংক হ্যাজ?
  • Ben Arfa | 131.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৫:১৫517569
  • http://abpananda.newsbullet.in/ - এখানে ওপরের দিকে পর পর লিঙ্ক আছে। একদম ডানদিকেরটা থেকে শুরু করুন।
  • Ben Arfa | 131.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৫:৩৪517570
  • প্রেসে র-ফলার বাক্স পাওয়া যায় না সে সব উঠে গেছে? কয়েক বাক্স হরিশ চ্যাটার্জী স্ট্রীটে পাঠালে হয়...
  • Ben Arfa | 131.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৫:৩৭517571
  • এবং সমীর আইচ! ক্ষীঃ আর বলবো...
  • Blank | 180.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৭:৩২517572
  • আমি জানতে চাই কোন গরমেন্ট আপিসের লোক ঠিক টাইমে আসে? কদিন আগে মোটর ভেহিকলসের আপিসে গেছিলাম। সারে ১২ টার আগে তেনাকে পাওয়া যায় না সই করার জন্য।
  • PT | 213.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৮:০৫517575
  • @ a
    ডিডিবাবুকে পোলিটিকালি, পার্সোনালি বা গুরুচন্ডালি-কোন ভাবেই "ধরা"-র কথা ভাবিনি। শুধু "সোনার বাংলা" শব্দটা শুনলে আমার বাজে কচু খাওয়ার মত গা-চুলকোয়। মমতাও এই "সোনার বাংলা"-র গপ্প শোনাচ্ছে অনেকদিন হল। ঢাকুরিয়া স্টেশনের ধারে তেনার বক্তিমে শুনেছি। তাই জানতে চেয়েছি শুধু যে ইতিহাসের কোন শতকে বাংলা এল-ডোরাডো ছেলো!!
  • cb | 127.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ১৯:২১517576
  • ১। এই গরু সরে যা
    ২। ওঁয়া ওঁয়া
    ৩। বাজে কচু

    :) :)
  • aranya | 154.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২০:২৯517577
  • সংখ্যালঘু হাসপাতাল - নিজের অতীত কীর্তিকে দিদি প্রত্যহ ছাপিয়ে যাচ্ছেন, তাই কবি বলেছেন - তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান।

    ভেলোরে কি ক্রিশ্চান পেশেন্ট-দের জন্য কিছু সংরক্ষিত বেড আছে ?
  • T | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২০:৪২517578
  • #!

    ইয়ে, এই ভিডিওটাতে দেখলুম সুজাতবাবু বলছেন, আমরা সিপিয়েম গরমেন্টকে তাড়াতে চেয়েছিলুম। 'তাকে সরানোর জন্য আমরা অনেকেই সরাসরি বলেছিলাম', ইত্যাদি। যদ্দুর মনে পড়ে যখন তাড়াতে চেয়েছিলেন তখন এপিডিআরের প্রধানই তো ছিলেন বোধহয়। তো ঈশেনবাবু, এই আমরা বলতে ঠিক কি এখানে কবি বোঝাতে চেয়েছেন? এপিডিয়ার নয়? নাকি মমতার নাম সরাসরি নেননি বলে একেবারে খাপে খাপ মেলানো যাবে না!

    ডিডিদা, অটোর বাঁদরামি ঠিক করার জন্য তো পরেশ পালই যথেষ্ট। মমদির কাছে আর কিছু দাবীদাওয়া কব্বেন না!
  • aranya | 154.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২০:৪৯517579
  • কদিন আগে কাগজে দেখলাম, 'যুবা' নামে তৃণমূলের নতুন যুব সংগঠ্ন, সেখানে তরুণ ছেলে মেয়েরা বলছে মমতা-ই তাদের প্রেরণা।

    এটা কিভাবে হয় কে জানে, দময়্ন্তী সেন-তানিয়া-অম্বিকেশ-শিলাদিত্য; তার আগে সিপিএমের দুই প্রক্তন বিধায়ককে পিটিয়ে খুন-কলেজে অধ্যক্ষ নিপীড়নে বাচ্চা ছেলেরা ভুল করে ফেলেছে টাইপ অজুহাত - এত কিছুর পরেও !!!

    কমবয়েসী ছেলে মেয়েদের তো আদর্শবান হওয়ার কথা :-(
  • Ishan | 202.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২০:৫১517580
  • কবি কি বলতে চেয়েছেন আমি কি করে জানব? ভিডো না দেখেই বলছি।

    সুজাতবাবু/এপিডিআর কবে কোথায় কি স্টেটমেন্ট দিয়েছেন, তখন সুজাতবাবু এপিডিআর এর সম্পাদক ছিলেন কিনা, এসব যাঁরা এপিডিআরকে মমতার ধামাধরা প্রমান করতে চান তাঁরা করবেন। প্রমান অপছন্দ হলে আমি পয়েন আউট করব। এই অব্দি করতে পারি। ব্যস।
  • T | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২০:৫৬517581
  • হ্যাঁ, মানে ভিডিও টাতে ১০ মিনিট পর থেকে দেখুন। ৫৭ সেকেন্ডের মাথায় পেয়ে যাবেন। এমন দূর্লভ বাক্যের জন্য ৫৭ সেকেন্ড অপেক্ষা কব্বেন না!
  • Ishan | 202.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২০:৫৭517582
  • আরে উপায় থাকলে দেখতাম। বাড়ি গিয়ে লিচ্চই দেখব।
  • T | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২০:৫৮517583
  • @aranya, কাগজেই তো পড়েছেন। চোখের সামনে তো আর দেখেননি। আর মমতা খুন কল্লেও উদুম সাপোর্ট দেবে এমন কচি পাবলিক প্রচুর পাবেন।
  • aranya | 154.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:০৫517584
  • টি, এটার কারণ সম্বন্ধে কোন হাইপথেসিস আছে? মিডিয়ার দৌলতে এখ্ন তো প্রত্যন্ত গ্রামেও বোধহয় মানুষ এইসব ঘটনা জানে।
    নিজের জীবনে সরাসরি ইম্প্যাক্ট না করলে কারও কিছু যায় আসে না? না কি সিপিএমের অত্যাচার আরও বেশী ছিল?
  • a x | 138.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:০৯517586
  • সুজাত বলছেন আমরা বামফ্রন্ট সরকারকে ডেভিল সরকার বলেছি। তুলসি দাস গোস্বামী বৃটিশ সরকারকে ডেভিল গভর্ণমেন্ট বলেছিলেন বিশের দশকে। "তাকে (বাঃসঃ) সরানোর জন্য আমরা সরাসরি অনেকেই, আমরা অনেকেই বলেছিলাম।"
  • T | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:১৪517587
  • @ax, এইখানেই তো মারপ্যাঁচ। লক্ষ্য করুন, বলছে আমরা অনেকেই বলেছিলাম। ইতি গজটা চেপে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন