এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৬ অক্টোবর ২০১৩ ১৯:১৫171091
  • আমি ওগুলোর রিপিট হয় যখন মধ্যরাতে তখন দেখি মাঝে সাঝে সোসেন। জেনেরালি দেখি মেয়েরা অনেক বেশি অ্যাডাপ্ট করতে পারে, ইনোভেটিভও তারাই বেশি।
  • a x | ০৬ অক্টোবর ২০১৩ ১৯:১৩171089
  • কাল রাতে আমার উইন্ড চাইমটা পুরো ক্ষেপে গেছিল। আর আজ ভোর থেকে সিরসিরে ঠান্ডা।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ১৯:০১171087
  • নেকেড এন্ড এফ্রেইড দেখছি, অক্ষদা।
  • | ০৬ অক্টোবর ২০১৩ ১৯:০০171086
  • এগুলো সব ভারতে ব্লকড।
  • a x | ০৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৮171085
  • কিম্বা এটা

  • a x | ০৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৭171084
  • সিকি, এটা?
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৩ ১৭:০৩171083
  • হ্যাঁ, ভিপিএন চালিয়ে দেখতে হবে। তবে আপিসের কম্পুতে ওসব করব না। কদিন ধৈর্য ধরি, ল্যাপটপটা ঠিক করে ওতে ভিপিএন চালাব।
  • kc | ০৬ অক্টোবর ২০১৩ ১৭:০২171082
  • আরে ক্লায়েন্টের আইপি দিয়ে দেখে নাও।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ১৬:৫৪171081
  • আরে, তেমন কোনো কারণ নেই বল্লাম তো। মানে বোরিং লাগাটাই কারণ, রচনা লেখার মত কিসু কারণ নাই। হয়ত কষ্ট করে আরো দু-একটা এপিসোড দেখলে বা সেকেন্ড সিজনে গেলে ভাল্লাগতো।
  • সিনফট | ০৬ অক্টোবর ২০১৩ ১৬:৪৪171080
  • সোসেন, বাহ, এটা সত্যিই খুব ভালো কারন।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৩ ১৬:১৭171078
  • অক্ষদার লিংক, লাঞ্চবক্স, ইন্ডিয়াতে ব্লকড। খুলছে না। এদিকে আমার দেখা হল না। ইউটিউবে আর একটাও লিংক নেই।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৩ ১৪:৪৮171077
  • আর পুজো?

    কলকাতায় থাকিই নি কখনও, কলকাতাকে তাই মিস করি না। বাকিটা পুরোটাই নস্টালজিয়া, সেই ছোট্টবেলা থেকে, যেখানেই থাকতাম, পুজোর কটাদিন আমরা আসতাম হুগলিতে, সর্বপল্লীর মাঠের পুজো আমার বাবা জ্যাঠাদের প্রতিষ্ঠা, সে কখন আমারও পুজো হয়ে গেছে, বুঝতে পারি না। পুজোর প্রসেসে ঢুকি-ও না, এখনকার ছেলেপুলেদের কউক্কে চিনি না। তবু একবার গিয়ে ঐ মাঠ্টাতে না দাঁড়াতে পারলে খুব খারাপ লাগে।

    পুজো তো আমার কাছে ঠিক পুজো নয়, পুজো আমার কাছে হোমকামিং। মুখে বলে না, কিন্তু বাবা-মা খুব মন থেকে চায়, অন্তত ঐ কটা দিন আমি তাদের সঙ্গে থাকি। এ বছর হল না। আমার এখন দুটো ঘর। দুই ঘর থেকেই আমি অনেক দূরে। এক সাথে দু জায়গায় যাওয়া যায় না। তাই একটা ঘরকে বঞ্চিত করে অন্য ঘরে যাচ্ছি। আমার বউ-মেয়ে বসে আছে আমি ফিরব বলে। আমিও দিন গুনছি, ভাঙা ল্যাপটপ বগলে নিয়ে, পরশু সন্ধ্যেবেলা ফ্লাইট।

    হোম কলিং। হোমকামিং। বুড়ো বাপ-মা, ফির কভি।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৩ ১৪:৩৭171076
  • দিন খারাপ যাচ্ছে হে।

    শুক্রবার রাত দুটোর সময়ে যখন কল সেশ হল, খেয়াল পড়ল মোবাইলের ইউএসবি চার্জারটা অফিসেই ফেলে এসেছি। কোনও রকমে রাতটুকু কাটিয়ে সক্কাল সক্কাল ছটার সময়ে বাস ধরে এক লাফে অফিস। সিকিওরিটিকে দিয়ে কনফারেন্স রুম খুলিয়ে ইউএসবি চার্জার উদ্ধার, এবং আবার পরের বাস ধরে ফেরত। ঘরে এসে দেখলাম, ঘুম তো চটকেই গেছে, একটু আনন্দবাজারটা পড়ি বরং বসে বসে, যদি আবার ঘুম এসে যায়।

    ল্যাপটপ, যে কিনা আগের রাতেই দুটো পর্যন্ত নিঃসঙ্কোচে চলেছে, সে শনিবার সকালে এসে জবাব দিয়ে দিল। ডিসপ্লে আবার গন। কল্লোলদার পাড়ার দোকানের ঝন্টুদা ল্যাপিটা না খুলেই নিদান দিল, মা ভোগে গেছে, মানে মাদারবোর্ড গেছে। অগত্যা আমি তাই ল্যাপি বগলে ফেরত, পরশু দিল্লি যাচ্ছি, চেনা ঝন্টুদাকে দেখিয়ে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে সারাব। আজ তাই আমি আপিসে, গুরু বিনে রোব্বারের সকাল কাটে ক্যামনে।

    ইন্দোদাদাকে কাল ফোনিয়েছিলাম, ইন্দোদাদা বোধ হয় খুবই ব্যস্ত, উত্তরায় নি। যাক, যে কাজে ফোন ছিল, সে কাজ মিটে গেছে, ফির কভি।
  • Romy | ০৬ অক্টোবর ২০১৩ ১৪:৩৫171075
  • শারদীয়া শুকতারাতে আগে মানবেন্দ্র পাল নামে একজন লেখক খুব ভালো ভৌতিক উপন্যাস লিখতেন। কয়েক বছর হল শুকতারাতে তাঁর উপন্যাস আর বেরোয় না। কেন জানো?
  • রোমী | ০৬ অক্টোবর ২০১৩ ১৪:৩১171074
  • উত্তর দাও।
  • Blank | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:৪৫171073
  • প্রথম দুটো সীজন দেখেছি। প্রথমটা ভালো লেগেছে। দ্বিতীয়টা ঠিক ঠাক, ৩ টা ছরিয়ে গেছে। কয়েকটা দেখে কাটিয়ে দিয়েছিলাম।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:৪১171072
  • সোপ্রানো পুরোটা দেখিছিস?
  • Blank | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:৩৮171071
  • আমি প্রথম সীজন টা দেখেছি।
    আমার এক কালে সোপরানো টা ভালো লাগতো।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:২৯171070
  • ঊফ, এখানেও গল্প বলা যাবে না ঃ(
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:২৮171069
  • গেম অফ থ্রোনস আবার খুব ভালো লেগেছে।
  • Blank | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:২৬171068
  • আরে কারন বলতে গিয়ে গল্প বলে দিও নি গো
  • Blank | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:২৪171067
  • ৯ ঘন্টা লাগবে। সারে ৩ জিবি মতন সাইজ
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:২২171066
  • নাঃ ঐ মরুভূমিতে মার্পিট হচ্ছিলো তখন খুব বোর হয়েছিলাম। আবার চেষ্টিয়ে দেখতে হবে।
  • সিনফট | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:১৫171065
  • বাজে লাগার কোন বিশেষ কারন?
  • Blank | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:১৩171064
  • সিজন `১ টা নামাতে দিলাম
  • Blank | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:১০171063
  • আচ্ছা আমি একটু নামাই আগে ব্রেকিং ব্যাড
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ১৩:০১171062
  • আমার খুব বাজে লেগেছিলো ব্রেকিঙ্গ ব্যাড। ৬ টা এপিসোড দেখে আর পারি নাই।
  • শ্রী সদা | ০৬ অক্টোবর ২০১৩ ১২:৫৭171061
  • হ্যাঁ লিং পেয়ে গেছি, বিকেলে বেরোনোর আগে নামাতে দিয়ে যাবো। একদিন পুরো লাগবে যা বুঝছি।
    আগের আপিসের নেট কানেকশন টা বড্ড মিস করছি এখন !! রোজ চার পাঁচ জিবি হেসে খেলে নামতো ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত