এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৯171270
  • বিয়ের পরে লোকে প্রেমে পড়ে না বলছেন? ঃ( তাই হবে। কবিতাগুলিন ও আর পাতে দেবার যুগ্যি হয় না ঐ জন্য।
  • | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৮171269
  • এ কী এমন গুরুত্বপুর্ণ বিষয় ছেড়ে তুমি কেটে পরছো যে বড়ো? ঃ)
  • | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৭171267
  • প্রেম করার চাপ নিয়ে আরেক টি যুগান্তকারী গান " প্রেম করা যে এ কী সমস্যা, আজ পুর্নিমা কাল আমাবস্যা"
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৭171268
  • আচ্ছা, আপনারা ভাটান। শুভ আসন্ন পূজা জানিয়ে আমি বিদায় হই। ঃ-)
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৫171265
  • আহা এই সময়ে ঐ ভ্দ্রলোককে বড় মিস করছি। ঐ যে যিনি বিবাহ ও বৈধ সন্তান ইত্যাদি নিয়ে অনেক জোরালো সব কথা লিখতেন। ঃ-)
  • kk | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৫171266
  • ডি এল রায়।
  • | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৪171263
  • প্রবন্ধ লিখুন "সমাজের স্থিতিশীলতা এবং বিবাহ" (১০) ঃ))
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৪171264
  • "যখন থাকে না কোনো ফিউচারের চিন্তা
    থাকে না কোনো শেম-
    তারেই বলে প্রেম।"

    এইরকম লাইনগুলো কোথায় যেন একটা ছিল। কোনো নাটকে।
  • san | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৩171261
  • বিয়েটিয়ে খারাপ কি, বেশ একটা পুতুলখেলার মতন :-)

    আর তেমন ভালই বা কি, ঐ তো পুতুলখেলারই মতন :-)
  • kk | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০৩171262
  • আনুষঙ্গিক আচারের কথা হচ্ছেনা। ওটা হাল্কাভাবে লিখছিলাম। তা তুমি গুরু গম্ভীর কথা না লিখিয়েই ছাড়বেনা দেখছি। আমি বলতে চাইছি দুজন মানুষের মধ্যে কোনো সম্পর্ক গড়ার জন্য কোনো সামাজিক নাম দেবার কিছু দরকার আছে বলেই আমার মনে হয়না। আমার এইই মত, সবাইকে তা মানতেই হবে এমন কোনো দাবী করিনা।
  • a x | ০৭ অক্টোবর ২০১৩ ০০:০০171260
  • এসব পড়ে আবার ভাববেন না আমি বেশ রোজ একটা করে প্রেমে পড়ে সুখে কালাতিপাত করছি। এখন মেয়ের নাকের পোঁটা পরিষ্কার করতে যাই - একটু পরেই কোথাও একটা লাফাতে ঝাঁপাতে নিয়ে যেতে হবে। ফিরে এসেই চান খাওয়া, কাল সকাল ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টার পরে বসতে পারা। প্রেম ফ্রেম ওসব আপনাদেরই থাক। ফোঁস।
  • | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৫৭171259
  • না কেকে আমি বিয়ে এই কনসেপ্ট টার কথা বলছি। তার সঙ্গে আনুসঙ্গিক আচার গুলো নয়।
  • a x | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৫৫171258
  • না বিয়ের পরে প্রেম বলে কয়ে আর কজন করে - করতে পারে, কিন্তু করে কি? বিয়ে মানে তখন এক্স্টেন্ডেড ফ্যামিলি, স্টেবিলিটি, লং টার্ম কমিটমেন্ট ইত্যাদি ইত্যাদি বহুবিধ জিনিস জাপটে ধরে।
  • kk | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৫৪171256
  • ওভার হাইপ্‌ড্‌ কেন আর? আমার তো বাপু মনে হয় বিয়ে করে কিছু চতুর্বর্গ লাভ হয়না। এই শুনলাম সম্পর্কের ইন্টেন্সিটি বিয়ে না করলে নাকি বোঝা যাবেনা। তা আমি বিয়ে করে সম্পর্কের কিছু এক্স্ট্রা ইন্টেন্সিটি তো বুঝতে পারিনি। বিয়ে করে এমন কোনো ছাতার মাথা হয়নি যা বিয়ে না করলেও হতোনা। বেফালতু গুচ্ছের টাকাপয়সা খরচ করে, 'খেটে, ঘেমে, রেগে চতুর্ভুজ হয়ে', সং এর মত খানিক সেজে (বা না সেজে) এমন কোনো কাজ করার মানেটাই কী যা দিয়ে আদৌ কিছুই হয়না?
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৫৪171257
  • কিসের? *
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৫৩171255
  • কিন্তু সে রকম প্রেম তো বিয়ের আগে পরে যে কোনো সময়েই হতে পারে। বাধা Kইসের?
  • a x | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৮171253
  • না না আমি চেজ টেজে বিশ্বাসী নইকো মোটেই। আর সিমকে কাঁচকলা।

    সম্পর্ক কেন মানুষে মানুষে হবেনা। কিন্তু প্রেমের সম্পর্কে বা অন্তত সম্পর্কের প্রাথমিক স্তরে যখন দুজন দুজনকে অ্যাবসর্ব করে, তখন একটা মানুষের মাধ্যমে জীবনের অন্য বহু জিনিসও প্যাসিভলি অ্যাবসর্বড হয় - মানে আমার ক্ষেত্রে হয়, এইটা না হলে আমার প্রেমই হবেনা - র‌্যাদার বলা ভালো হয়নি। মানুষে মানুষে সেগুলো বদলে যায়। ধরুণ কারো থেকে আপনি পেলেন স্ট্রসের মিউজিকের তল অবধি। কারো থেকে জর্জিয়া ও'কিফের লাল ফুলের রহস্য। কেউ দিল আ শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং দেখার অন্য চোখ, কেউ দিল ৬৩বার লুপে ডিলান শোনার কান।

    এগুলো কী বন্ধুরাও দিতে পারেনা? পারে, কিন্তু কখন, কোথায় কীভাবে শুনছি তার ওপরেও নির্ভর করে ঐ শুষে নেওয়া। প্রেমের প্রাথমিক সম্পর্কে যেহেতু অনুভূতিগুলো অনেক হাইটেন্ড স্টেটে থাকে তখন এই অ্যাবসর্ব করার ক্ষমতাও তীক্ষ্ণ থাকে আরো।
  • I | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৮171254
  • অক্ষদা আবার কিসের নজ্জায় পালিয়ে গেল?
  • I | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৭171252
  • খিষ্টোকে ক।
  • | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৬171251
  • ওভার হাইপড কেন?
  • kk | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৫171249
  • আমার মতামত বললাম, আবার কী?
  • | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৫171250
  • /কী
  • | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪৪171248
  • কেকে এটা কি বললে?
  • Bhagidaar | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪২171246
  • ব্যক্তিগত মতামত নিয়ে কি আর বলি? আমার মত আলাদা।
  • kk | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৪২171247
  • বিয়ে একটি অত্যন্ত ওভার হাইপ্‌ড্‌ জিনিষ।
  • | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:৩৬171245
  • হমম।
  • cm | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:১৪171244
  • সেই, আসল পয়েন্টটাই মিসিয়েছেন। বে না হলে ইন্টেন্সিটি বোঝাই সম্ভব নয়।
  • sosen | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:১১171243
  • দু ছেলের বাপ হতে গেলে বিয়ে কত্তে লাগে বুঝি?????
  • Blank | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:০৭171242
  • মাখন জ্বাল সম্ভবত। বানাবার সময় বহুত গন্ধ বেরোয় বাজে।
  • cm | ০৬ অক্টোবর ২০১৩ ২৩:০৫171240
  • তাইলে আপনে সইত্য সইত্য ঘিয়ে ভাজা লুচি খাইয়া আইলেন। তইলে মশয় ঘি টা কেমন ছিল কন? সরবাটা না মাখন জ্বালের ঘী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত