এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৫২171990
  • অবিশ্যি আমি তো আবার ৯৭ থেকে ২০০৮ অবধি অন্ধ ছিলুম, কাজেই...

    আমার বউও নাকি ওদের মফস্বলে দ্যাখেনি, আম্মো দেখিনি। তাইলে গোটা অবক্ষয়টা ওই এগারো বছরে হয়েছে। নিগ্ঘাৎ।
  • de | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৫১171989
  • লেখাটা ভালো -- আমিও অবিশ্যি বারান্দায় বসে দেখতেই ভালোবাসি -- এক সময় ভিড় ভালো লাগলেও এখন দূর থেকে ভিড়ের আনন্দটা দেখতে ভালোবাসি -- কলকাতায় আমাদের বাড়ি একদম মোড়ের মাথায়, কিন্তু গাছে ঢাকা-- আমার ওই গাছের পাতার ফাঁক দিয়ে বারান্দায় বসে বসে লোক-জন, হই-হট্টগোল দেখতে আর পাশের গাছ থেকে আসা শিউলি ফুলের গন্ধের সাথে, রাস্তায় ঘুগনি,ফুচকা, রোলের গন্ধ, নতুন জামাকাপড়ের গন্ধ নিতে ভালো লাগে!
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৫০171987
  • তাইলে মফস্বল টু মফস্বল আলাদা হয়।
  • Arpan | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৫০171988
  • এখানে তেড়ে ঢাক বাজছে। একটু পরে পুজোর উদ্বোধন - থীম নারীশক্তি। নারীশক্তি আপাতত প্রবলবেগে লাল পাড় সাদা শাড়ি সাজে ঠোঁটে ওষ্ঠরঞ্জনী লাগাতে ব্যস্ত।
  • hu | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪৯171985
  • এই বইটা কারোর কাছে থাকলে আমায় পাঠানো যায়?
    Istanbul: Memories and the City - Orhan Pamuk
  • sinfaut | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪৯171986
  • বিসর্জনে মাল খেয়ে প্রচুর বউদি ও আরো বেশি বয়সী মহিলাদের নাচতে দেখেচি বহুদিন আগে থেকেই। মফস্বলেই।
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪৭171984
  • এই সেদিন রাত্তিরে বাড়ি ফিরছি, গণেশ চতুর্থীর দুই দিন পর। গাড়ি আটকে বসে থাকতে হল প্রায় পনেরো মিনিট। তাসা পার্টি নিয়ে মিছিল করে গণেশ বিসর্জনে যাচ্ছে, সাথে উদ্দাম নাচ, এবং পোস্কার বোঝা যাচ্ছে কেউ সুস্থ নেই - ছেলেমেয়ে নির্বিশেষে। রাস্তায় মাল খেয়ে বিসর্জনের মিছিলে নাচতে আগে সাধারণ বাড়ির ছেলেমেয়েদের দেখিনি। পলিটিক্যালি ইনকারেক্ট হলেও বলি - মেয়েদের তো দেখিইনি, ছেলেদেরও কম দেখতাম। ওইটা ঠিক মধ্যবিত্ত বাঙালী ঘরের ব্যাপার ছিলো না।

    আমি এমনও দেখেছি - একটা ছেলে তার (সম্ভবতঃ) গার্লফ্রেন্ডের যা পারছে সুবিধা নিচ্ছে, প্রকাশ্য রাস্তায়, এইরকম মিছিলে, মেয়েটার কোনো হুঁশ নেই।
  • Arpan | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪৪171983
  • বোঝো। আইটি কুলি কামিনেরাও তো শ্রমিক, বরং তারা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শক্তির ক্রীতদাস - তাদের কথা হেথা কেহ বলে না। ঃ-(
  • siki | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪৩171981
  • আমাদের হাউসিংয়েও ঢাক বাজছে। একটু পাশে আরেকটা পুজো। সেখানেও ঢাক বাজছে, এই একটু আগে বেরিয়ে শুনে এলাম।
  • siki | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪৩171982
  • যাহ, ঢাক বাজে তো এখনও। এখন শুধু ঢাকের চামড়াটা অজ্জিনাল চামড়ার বদলে ফাইবারের হয়।
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪২171980
  • পুরনো বাড়ির পুজোগুলো এখনো মোটামুটি ট্র্যাডিশনাল। হাউজিং-এর পুজোগুলোও খানিকটা। তবে আমাদের ফ্ল্যাটেও শুনলাম ব্যান্ডপার্টি এনে কীসব হবে। ক্লাব-টাবের পুজোগুলো গোল্লায় গেছে। হয় থীম, নয়তো ওই ধুমধাড়াক্কা।
  • π | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪০171979
  • আমাদের পাড়ায়, হাউসিং এ এখনো ঢাকই বাজে।
  • π | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৩৯171978
  • আমার এবার কোন পুজোই নাই ঃ(
  • siki | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৩৪171976
  • বউ আপিসে, মেয়ে থেটারের ওয়ার্কশপে। আমি বাড়িতে। কল নিচ্ছি বসে বসে।

    শুভ পঞ্চমী।
  • de | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৩৩171975
  • তবুও তো অষ্টুমীতে কলকাতায় ফিরবেন -- আমি কলকাতার পুজো দেখি না কত্তোদিন! এই সময় কি সুন্দর পাড়ায় পাড়ায় ঢাক বাজে -- কত লোক জন, হই হট্টগোল - -আমি দোতলার বারান্দায় বসে বসে এই সব দেখতে কতো ভালোবাসি --

    সোসেন, ল্যাবারু-শ্রমিকের জেবন!
  • sinfaut | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:১৯171974
  • এই সব n-মি রাতে বা সকালে রাস্তায় কি প্রচন্ড জ্যাম হয়? আমি শনিবার সকালে উত্তরপাড়া যাবো, তাই ভাবতাছি।
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:১৩171973
  • আর আমারতো আরো একটা সেশন বাকি। সেটা ভোগা দেওয়ার ইচ্ছে আছে, আরেট্টু ওল্ড টাউনে ঘুরে আসবো, বা রোন আর সাওনের কোলাকুলি দেখতে যাবো। সেইই শনিবার রাতে বাড়ি।
  • sosen | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:১০171972
  • দে-দিকে করুণ গলায় জানাই, আমি আপিসে। ল্যাবের শেষ প্রাণীটি -ও বেরিয়ে গ্যাছে। কিন্তু আমি বসে আছি। :(
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:০৯171971
  • কেশী কি গাড়ির প্ল্যাটুন নিয়ে বাজারে যায়? অবিশ্যি হতেও পারে, অমনধারা গ্যাজেটওয়ালা লোকের হয়তো একটা গাড়িতে বাজার হয় না। তাই পার্কিং স্পট না খুঁজে আস্ত পার্কিং লট খোঁজে;-)

    আর দে এইডা কী কইলো? দ্যাশে আপিসে বসে? আমি তো দ্যাশেও নাই।
  • de | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:০৭171968
  • উঃ ক্ষী কঠিং বইপত্তর!
  • sinfaut | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:০৭171969
  • আমি মাইরি ঐ গুরুর অনুসন্ধানে 'পড়ছেন' শব্দটা লিখে এখন কী পড়ছেন টই টা খুঁজতে পারলাম না। পড়ছেন শব্দটাই সাজেশান এ আসছে না। তাই এখানেই লিখে দিলাম।
  • de | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:০৭171970
  • দ্যাশে তো কি হয়েচে? সাড়ে সাট্টা অব্দি পঞ্চুমীতে আপিস করা জালিম দুনিয়ার চক্রান্ত! আফনে তো কলকেতায় থাকেন -- পোবাসীর দুক্কু বুইবেন্না!

    বোতীন আমাদের এবারে ছুটি নাই -- দশেরা অব্দি রোব্বারে -- যদিও আমি সপ্তমীতে সি এল নেবো!
  • sinfaut | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৫৮171967
  • Heart of a dog শেষ করলাম। দুরন্ত।
    এখন পড়ছি The Folly of Fools: The Logic of Deceit and Self-Deception in Human Life
  • kumu | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৫৪171966
  • আমিও আপিসে আমিও ঘ্যানঘ্যানাচ্ছি।
  • kc | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৫২171965
  • আমাদের এখেনে পুজোর সেল শুরু হয়ে গেছে আজ থেকে। বাপ্রে লোকের সে কি ফুত্তি। কোনও মলের ধারে কাছেই পার্কিং লট পাওয়া দুস্কর।
  • | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৪৯171963
  • ঃ)))
  • Kaju | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৪৯171964
  • জিগেস কোরো না বোতিন্দা, উনি নিজেই লজ্জায় পড়ে যাবেন !
  • | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৪৮171962
  • না। আজকাল আমি কোন বিতর্কিত কথা বলি না। তাই "কারা" ঘ্যান্ঘ্যান করে সেই নিয়ে ই কিছুই বললাম নাঃ))
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৪৪171960
  • হে হে, দে আপিসে বসে, সেই আপিস কিনা দ্যাশে, তাও ঘ্যানঘ্যান কচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত