এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১০ অক্টোবর ২০১৩ ২৩:৫৭172441
  • সিনেমাটা কাল আবার দেখতে যাব, যাবই।
  • rabaahuta | ১০ অক্টোবর ২০১৩ ২৩:৫৩172439
  • ও... আজকালের লিঙ্ক এমনিতে একটু ঝামেলা করে বোধয়। আমার দেওয়া প্রথম লিঙ্কটা ক্রোমে খুলছে, কিন্তু ফায়রফক্সে খুলছে না- অন্য ব্রাউজারে কি হবে কে জানে।

    এটা গতকালের (৯ অক্টোবর) উত্তরসম্পাদকীয়, প্রচেত গুপ্তর লেখা, পূজোর সময় কারো কারো ফুর্তি না হওয়ার পেছনে কি কি বাঙালীসুলভ কুচুটেপনা কাজ করে সেইসব নিয়ে খুব জ্ঞানগর্ভ প্রবন্ধ লিখেছেন।
  • শ্রী সদা | ১০ অক্টোবর ২০১৩ ২৩:৫০172438
  • আমারো খুললো না। আই ই চাই ?
  • T | ১০ অক্টোবর ২০১৩ ২৩:৪৭172437
  • নাহ্‌, খুলছে না। কি জানি আমার মেশিনেই প্রবলেম হয়তো।
  • T | ১০ অক্টোবর ২০১৩ ২৩:৪২172435
  • কই আজকালের লিঙ্ক কাজ করছে না তো!
  • rabaahuta | ১০ অক্টোবর ২০১৩ ২৩:৩৮172434
  • চিন্তাভাবনা করে দেখছি আমার স্মৃতিকাতরতাগুলি সব দোকান আর দোকানের লোক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। রামগড় মোড়ের ঘুগনির দোকান, পদ্মশ্রীর কচুরীর দোকান, গাঙ্গুলীবাগানের পানের দোকান, এইটবির সিগারেটের দোকান, পাটুলী মোড়ের চায়ের দোকান, সূর্য চৌমুনির পানের দোকান, এইসবের কথা ভেবেই কেমন মনটা হুহু করে, কোন সুবিশাল প্রান্তর বা শান্তনদীতীর এইসবের কথা মনে পড়ে না। অবশ্য কোলকাতার স্মৃতি তো দোকানপাটেই থাকবে, এ আর আশ্চর্য কি, প্রান্তর টান্তর পাবো কোথায়।
    এই যেমন আমার সবচে আঁকুপাকু জাস্ট একটা বাসস্ট্যান্ডে নিরিবিলি চা সিগারেটের দোকানের জন্য।

    তো এই বাজারে যাঁরা এটা এখনো পড়েননি তাঁদের জন্যেঃ http://www.aajkaal.net/archive/cat.php?hidd_cat_id=6&show=25864101।

    আর আমার পরিচিত একটি দম্পতি সদ্য তাদের নবজন্ম হয়েছে বলে ফেসবুকে ছবি লাগিয়েছেন, সাদা পোশাক কন্ঠি টন্ঠি পরে, ইস্কনে, এমনকি নামও বদলে ফেলেছে।

    আর আমি গ্র্যাভিটি নামে একটা তথাকথিত ওয়েব ডিজাইন কোম্পানীতে কাজ করেছিলাম তিন মাস, তাতে কোন ছুটি ছিল না। দোল দুর্গোৎসব ঈদ মহরম বড়দিন বুদ্ধপূর্ণিমা কিচ্ছুতে না। কারন আমরা নাকি আমেরিকানদের মত কাজ করতাম, খুব সিরিয়াসলি। তবে সেই তিনমাস কোন প্রজেক্টও ছিলনা, কোম্পানীর কোন আয়ও ছিল না, কিন্তু বলাতো যায়না, যদি প্রোজেক্ট আসে তার জন্যে, আমারে যে জাগতে হবে টাইপ আরকি, শেষে বড়দিনে আপিস বিল্ডিং তালা বলে কোম্পানীর মালিক আমাকে তাঁর বাড়িতে নিয়ে গেলেন কাজ করা জন্যে, ছুটি তো দেওয়া যায়না। পরদিন থেকে আমি আওয়া বন্ধ করে দিলাম। পয়সা কড়ি চিঠি পত্র এসব কিছু চাইওনি, টোটাল বীতশ্রদ্ধ হয়ে গেছিলাম। তবে সেই অল্পবয়সী আধুনিক মারোয়াড়ী মালিক ভদ্রলোক কিন্তু মানুষ হিসেবে খুব ভালো ছিলেন, চমৎকার শিল্পবোধ, ভালো পড়াশোনা করতেন, অতি ভদ্র ইত্যাদি। আমাকে বাড়ি নিয়ে গিয়েও কাজ কর্মের কথা কিছু বলেননি, কিই বা বলবেন, কিছু থাকলে তো। সস্ত্রীক আমার সঙ্গে আড্ডা দিয়ে, লাঞ্চ টাঞ্চ খাইয়ে খুব আপ্যায়ন করেছিলেন, কিন্তু ঐ, নটা থেকে পাঁচটা চোখের সামনে থাকতে হবে।

    আমার ফেসবুকের বন্ধু লিস্টেও আছেন তিনি, কোম্পানীটা আর ফাংশনাল নয় বলে নামটা আংশিক লিখলাম, না হলে হয়তো লিখতাম না। চমৎকার লোক, কিন্তু কার মাথায় যে কি পোকা।

    আর আমার এক বন্ধু, মানে পুরনো সহকর্মী কলকাতায় কোন একটা কোম্পানীতে শুধু থাকা খাওয়ার বিনিময়ে কোড লিখতো। কত রকমের যে কোম্পানী খুলেছে কত লোকে।

    পূজো, পূজোর সময় কজকর্ম এইসব নিয়ে মনে হলো আরকি।
  • T | ১০ অক্টোবর ২০১৩ ২৩:৩১172433
  • নিন, ট্রেলার দেখুন,
  • cm | ১০ অক্টোবর ২০১৩ ২৩:২৮172431
  • না না সবাই ভেজ খাওয়াবে কেন রমজান মাসে ইউকের ছোট ছোট শহরে সন্ধ্যে বেলা একত্রে নমাজ পড়ার পরে রীতিমতন বিরিয়ানি খাওয়ায়। ঠিক ঠাক মুর্শিদ ধরলে খাওয়ার ব্যবস্থা হতে পারে। অক্ষরধামে কি বিনিপয়সায় প্রসাদ দেয়?
  • T | ১০ অক্টোবর ২০১৩ ২৩:২৮172432
  • আরে সিনেমা রে বাবা!
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২৩:২৭172430
  • কে বানালো? নিউটন?
  • T | ১০ অক্টোবর ২০১৩ ২৩:২৪172429
  • গ্র্যাভিটি দেখে এলুম। উরিশ্লা কী বানিয়েছে!
  • সিকি | ১০ অক্টোবর ২০১৩ ২৩:২১172428
  • সব্বাই কিন্তু ভেজ খাওয়ায় পিপি।

    অবিশ্যি গির্জেতে নন ভেজ খাওয়ালেও খাওয়াতে পারে।
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৩ ২৩:২০172427
  • নর্মদার ছবিটা ভালই। কিন্তু তাতে করে আমার ভ্রমণকাহিনী লেখা মোটেও থামানো যাবেনা। :)
  • Pipi | ১০ অক্টোবর ২০১৩ ২৩:১৮172426
  • মন্দির মসজিদ গুরুদ্বারা গীর্জে - আমার কোন ভেদ নাই। যে ভাল খাওয়াবে আমি তার।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৩ ২৩:১৫172425
  • এদিকে আমি ডান্দিকে টইয়ের নামটা খালি পড়ছি শচীন এবং তেন্ডুলকর, আর ভাবছি শচীনকে নিয়ে এমন আঁতেল টই খোলার মানে কী!

    ঘুমোতে যাই।
  • | ১০ অক্টোবর ২০১৩ ২৩:০৯172424
  • এই যে নর্মদা

  • cm | ১০ অক্টোবর ২০১৩ ২৩:০১172422
  • আমিও গেছি জগ্দলপুর তয় তখন আমি যারে কয় মাটির লগে কথা কইতাম। আচ্ছা এই প্রয়োগটি কি ঘটিরা ব্যবহার করেন?
  • | ১০ অক্টোবর ২০১৩ ২৩:০১172423
  • হ্যাঃ ঈশান বলে হাঁটবে! চান্দুমামার যেমন কথা।
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৩ ২৩:০০172421
  • নর্মদাও দেখেছি। সেও মনে হচ্ছে ট্রেন থেকে। অনেকটা কানানদীর মতো। পরে বুঝলাম ওটা নর্দমার অপভ্রংশ। সেবার পরীক্ষায় বর্ণবিপর্যয় কাকে বলে এসেছিল। নর্দমা ও নর্মদার উদাহরণ দিয়ে আমি গোল্লা পাই, কারণ পোড়ো মাস্টাররা এসব খোঁজ রাখেনা।
  • aranya | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৯172420
  • বুঝলাম, ঈশান শুধু স্টেশন গুলো দেখেচে
  • cm | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৮172419
  • আমি কিন্তু কোডার্মা রেঞ্জে একবার ট্রেন থেকে ভালুক দেখেছি।
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৭172417
  • হ্যাঃ। আমি জব্বলপুরও গেছি। খুব ঠান্ডা, ট্রেনে গোটা দুই লেপ লাগে, আর ইস্টিশনে গরম চা বেচে। সে সব ইস্টিশনেই বেচে। কাজেই হাওড়ার সঙ্গে জব্বলপুরের তেমন কোনো তফাত নেই।
  • cm | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৭172418
  • মানে তপোভূমি নর্মদার সেই পথে হেঁটেছেন?
  • cm | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৬172415
  • মানে তপোভূমি নর্মদার সেই পথে হেঁটেছেন?
  • aranya | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৬172416
  • আম্মো একবার দিল্লী থেকে ভূপাল গেছিলাম, ইন দ্য ইয়ার ১৯৯০, চম্বলের ওপর দিয়ে। ট্রেন থেকে উঁকিঝুঁকি মেরে দেখছিলুম ঘোড়ার পিঠে দস্যু দেখা যায় কিনা
  • π | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৫172414
  • সেই। আমিও ভাবছি কোথায় ঘুরিনি ! পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে ফেলেছি। সে নাহয় পেলেনেই হইলো।
  • | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৪172413
  • চাঁদু বাবুর শুধু খাই খাই। মনে একটু ও ভক্তি নাই গা!! ঃ((
  • aranya | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৩172411
  • খুবই ভাল প্রসাদ মেলে, রাত্তিরে থাকতেও দেয়
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৩ ২২:৫৩172412
  • হ্যাঃ আমি কোথায় ঘুরিনি? পুরো মধ্যপ্রদেশের এ প্রান্ত থেকে ওপ্রান্ত ট্রেনে চড়ে গেছি। নেহাৎই লিখিনা তাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত