এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ অক্টোবর ২০১৩ ০৯:৫৪172499
  • কাল আপিসে ট্র্যাডিশনাল ডে ছিল। তো একজন রানী কালারের ধুতি আর তুঁতে পাঞ্জাবী পরে এসেছিল। আরেকজন সবুজ ধুতি আর কাঁচা হলুদ পাঞ্জাবী, তাকে দেখে আমারও 'হলদে সবুজ ওরাংওটাং' মনে পড়ছিল।
  • sosen | ১১ অক্টোবর ২০১৩ ০৯:৫৪172500
  • আমি বাড়ির জামা পরে বিছানায় উপুড়। এই চারদিন মোটেই বাড়ির বাইরে পা ফেলবো না। বেশি কাজ করাও চলবে না, কারণ পুরনো পিঠের ব্যথাটি আবার চাগাড় দিচ্ছেন। যদিও প্রচুর কাজ পেন্ডিং। বাইরে মাইকে পুজোর মন্ত্র শুনতে পাই।
  • | ১১ অক্টোবর ২০১৩ ০৯:৫১172497
  • আমি ঝিকির ঠিক উল্টো। নেভি ব্লু জিনস আর লাল টি।
  • jhiki | ১১ অক্টোবর ২০১৩ ০৯:৫১172498
  • আমি ওরাং ওটানের দেশেই থাকে, একদম সত্যি বলছি ওরা হল্দে-সবুজ কেন, কোন রং এর ই জামা পরে না, তবে ইঁট পাটকেল ছুঁড়লে চিৎপটাং হয় না করে সেটা পরীক্ষা করে দেখিনি।
  • Bhagidaar | ১১ অক্টোবর ২০১৩ ০৯:৩৪172496
  • আমি আজ হলুদ সবুজ নতুন জামা পড়েছিলাম, সারাদিন নিজেকে ওরাংওটাং মনে হয়েছে।
  • jhiki | ১১ অক্টোবর ২০১৩ ০৮:৫৩172494
  • গোবিন্দা দিব্যি লাল প্যান্ট পরে। আমার তো সকাল থেকেই নেচে নেচে গাইতে ইচ্ছে করছে, কিসি ডিস্কো মেঁ জায়ে ...........
    তার বদলে ড্রয়িং চে্ক করছিঃ(
  • Tim | ১১ অক্টোবর ২০১৩ ০৮:৩১172492
  • সাইক্লোনের কথা কাল শুনলাম। এক কলিগ জিগ্যেস করলো। দেখি কাকু কি বলে।
  • সিকি | ১১ অক্টোবর ২০১৩ ০৮:৩১172493
  • দিল্লি তো ভেসে গেল। :-(
  • | ১১ অক্টোবর ২০১৩ ০৮:২৫172491
  • ধুর কিচ্ছু জনে না। গোবিন্দার ফেবারিট প্যান্টের কালার হল হলুদ।ঃ))
  • jhiki | ১১ অক্টোবর ২০১৩ ০৭:৪১172490
  • শুভ সপ্তমী, আজকে নতুন লাল প্যান্ট নীল জামা পরে আপিস করতে এসেছি। নিজেকে বেশ গোবিন্দা গোবিন্দা মনে হছে।
  • সিকি | ১১ অক্টোবর ২০১৩ ০৭:২৪172489
  • গুড মর্নিং। সপ্তমীর সকালে ঘুম ভাঙল ঝমঝমিয়ে বৃষ্টি দিয়ে।
  • π | ১১ অক্টোবর ২০১৩ ০৬:১৫172488
  • অষ্টমীর দিন নাকি বিশাল সাইক্লোন আসছে ! ওড়িশা, অন্ধ্রতেই মূল আছাড়টা পড়লেও এদিকে সুন্দরবনেও ঝাপট লাগবে শুনলাম। সেই আয়লার মত না হয় ! এই পুজোর মধ্যে ডিসাস্টার প্রিপায়ারডনেস ও তো বোধহয় কিচ্ছু হচ্ছে না। ওড়িশায় শুনলাম অনেকের পুজোর ছুটি বাতিল। শেলটার, সাইক্লোন সেল, এসবের কাজের জন্য।
  • aranya | ১১ অক্টোবর ২০১৩ ০৫:৪৪172487
  • পিপি-র বস মনে হয় আর জন্মে দুগ্গা পুজো-র অসুর ছিল, টাফ ভিলেন
  • cm | ১১ অক্টোবর ২০১৩ ০২:৫৭172484
  • pipi র গপ্পো শুনে রক্তগরম হয়ে উঠছে। এ গপ্পো বীরাঙ্গণার কীর্তি নামক টই এ লিপিবদ্ধ রাখা হোক। হাল্কা রণহুঙ্কার দিতে যে ইচ্ছে জাগছে না তা বলা যায় না।
  • π | ১১ অক্টোবর ২০১৩ ০২:৫৫172482
  • জয় গোস্বামীর লেখাটা ...
  • π | ১১ অক্টোবর ২০১৩ ০২:৫৫172483
  • তো সেই বলে যাওয়া আটকালো বা আটকাচ্ছেটা কে !
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ০২:৪১172481
  • কিন্তু লোকে তো এমনিতেই ফেসবুকে ইত্যাদিতে নিজের পাতায় ব্লগের মতন লেখে, কারুর আলাদা ব্লগও আছে ব্লগোস্ফিয়ারে। কেউ কেউ তো নিত্যি নিত্যি কাব্য প্রবন্ধ রম্যরচনা এইসব ফেবুতে লেখে। তাহলে আলাদা করে লগিন করে ঢুকে গুর্চতে ব্লগ লিখে কী আর হোলো? ঐ লেখাগুলোর লিংক দিলেই তো হয়!
    গুর্চয়ের মূল শক্তিটাই তো ছিল লগিন ফগিন না করে এমনকি কোনো নিকনির্ভর না হয়েও নিজের ভাবনাচিন্তা আর বক্তব্য লোকে বলে যেতে পারবে, কী বলছে সেটাই দাঁড়াতে পারলে দাঁড়াবে, কে বলছে সেই জোরে দাঁড়াবে না। অর্থাৎ কিনা আড়ালহীন লিবেরাল। ঃ-)
    তবে কিনা জগৎ পরিবর্তনশীল। ঃ-)
  • rabaahuta | ১১ অক্টোবর ২০১৩ ০২:৪০172480
  • যাঃ, এতো পুরো ছবি এসে গেল। যাগ্গে ভালোই হয়েছে।
  • rabaahuta | ১১ অক্টোবর ২০১৩ ০২:৩৯172479
  • নতুন কিছু না, তবে প্রচেত গুপ্তর লিঙ্ক যখন তিনবার করে দিয়েছি, তখন এটাও দিই আরকি।

  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ০২:২৫172478
  • মতাদর্শগত সংগ্রাম ---আহা, বড়ই সুন্দর। ঃ-)
  • | ১১ অক্টোবর ২০১৩ ০২:১৪172477
  • লগিন আর লেলিন কেমন যেন কাছাকাছি!!ঃ)
  • ঈশান | ১১ অক্টোবর ২০১৩ ০২:১২172475
  • আমি লগিনপন্থী। :)
  • | ১১ অক্টোবর ২০১৩ ০২:১২172476
  • যাঃঃ((

    তুমি তো গুরুদেব লোক হে। তোমাকে তো "কাল্টিভেট" করতে হচ্ছে।ঃ)
  • pipi | ১১ অক্টোবর ২০১৩ ০২:০৯172474
  • ব, লিচ্চয়। ফাণ্ডা-বেফাণ্ডা যা কিছু প্রয়োজন।
    একখানা গপ্পো বলি শোন। এখানে একখান রেস্টুরেন্টে চিংড়ি খাবার কম্পিটিশন হচ্ছিল। তা গেল বুধবার যতক্ষণে ডিপের ছেলেপুলেদের কাছ থেকে খবর পেলাম ততক্ষণে আমার ডিনার সারা। তাও কৌতূহল বশে দেখতে গেলাম। আর তারপরে যা হয় আর কি, দেখতে গিয়ে খেতে বসে গেলাম। এক সিটিংএ ৮০ খানা চিংড়ি খেয়ে মনে হল ক্ষান্ত দেওয়া যায়। ডিপের ছেলেপুলেদের চক্ষু চড়কগাছ। নেহাত পেটে গদ ছিল তাই নইলে সেঞ্চুরি হাঁকাতাম সন্দেহ নাই। তা আগের বারের রেকর্ড ১৫০ ধারী ছোকরা (সে এই গ্রুপে ছিল না) শুনেটুনে বলল হাম ফির আয়েগা। পরের বুধবার কম্পিটিশন হবে। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। কিন্তু হায় কোন মহিলা প্রতিযোগী পাওয়া গেল না যে আমার সাথে কম্পিট করবে। অগত্যা ঠিক হল আমি জেনেরাল গ্রুপেই নামব। বুধবার অর্থাৎ গতকাল দুপুর থেকে পেটে কিল মেরে পড়ে রইলাম। সন্ধ্যেবেলা যাবার মুখে খবর এল সে রেস্টুরেন্ট যত খুশি চিংড়ি খাবার প্রতিযোগীতা বন্ধ করে দিয়েছেঃ-( মনের দুঃখে এক ডাব্বা আইসকিরিম কিনে তাই খেতে খেতে আর মনকে ঠাণ্ডা করতে করতে বাড়ী ফিরে এলুম।
  • | ১১ অক্টোবর ২০১৩ ০২:০১172473
  • ঃ)))
  • a x | ১১ অক্টোবর ২০১৩ ০১:৫৪172472
  • এখন আর ভেবে কী হবে, একবার সেল আউট হয়ে গেলে তার আর কোনো মান থাকেনা। ফুঃ
  • pinaki | ১১ অক্টোবর ২০১৩ ০১:৫২172471
  • উরিস্লা, লগিন ভার্সেস নো-লগিন নিয়ে কি শোধনবাদী আর বিপ্লবী শিবিরের মধ্যে তীব্র মতাদর্শগত সংগ্রাম চলছে নাকি? অনেকদিন আসি না বলে মিস করে গেছি? কোন পাতায় আছে?

    (এটা লগ আউট করে লিখলাম, ডিবেটটা পড়ে টড়ে ভেবেচিন্তে স্ট্যান্ড নিতে হবে মনে হচ্চে ;-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত