এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ অক্টোবর ২০১৩ ২০:২১172740
  • খ্যাক খ্যাক।

    পুরো জমে ক্ষীর তো!! ঃ))
  • I | ১২ অক্টোবর ২০১৩ ২০:২০172739
  • আরো জানিয়েছিল, এক ধরণের সারস আছে, তাদের মাথার মধ্যে পোকা হয়। সেই পোকার নাম চালমুগরা পোকা। সারসের মাথা কেটে সেই পোকাটা বের করে নিয়ে তেলে ভিজিয়ে রাখলে সেই তেল দিয়ে সাপে কাটার চিকিৎসা হয়। এরই নাম চালমুগরা তেল।যত বিষধর সাপই হোক না কেন, চালমুগরা তেলের কাছে সবার জারিজুরি খতম। এই তেলের জোরেই তারা, মানে জঙ্গলের আশপাশের লোকজন বেঁচে আছে। তার কাছেও আছে এরকম এক শিশি তেল।

    আমরা খুব একটা পাত্তা না দেওয়ায় সে বলে-সাহেবরা এইসবের খুব মান দেয়। কত সাহেব-মেম তার কাছ থেকে শিখেছে !
    মনে হয় গাইডের কাজ ছাড়াও চালমুগরা তেল বিক্কিরি তার বাড়তি উপার্জনের রাস্তা। তবে আমাদের কাছে সে খুল্লমখুল্লা তেল বিক্কিরির কথা বলে নি, মিথ্যে বলবো কেন !

    সে কিন্তু সরকারনিযুক্ত গাইড!

    জলদাপাড়াতেও অনুরূপ অভিজ্ঞ ও আমোদবিতরক গাইড না পাওয়াতে আমরা একটু হতাশই হয়েছিলাম। সেখানকার গাইডরা শুধু জানে জঙ্গলের কোথায় কখন কোন জন্তু দেখার সম্ভাবনা আছে।ধুস !
  • I | ১২ অক্টোবর ২০১৩ ২০:১২172738
  • ডুয়ার্স বেড়াতে গিয়ে আমরা একজন অভিজ্ঞ ও এন্টারটেইনিং গাইড পেয়েছিলাম গরুমারাতে। সে আমাদের জঙ্গল সম্বন্ধে খুব অভিনব সব তথ্য জানিয়েছিল। একজন জঙ্গল ও আয়ুর্বেদ বিশেষজ্ঞের কাছে নাড়া বেঁধে অনেকদিনের চেষ্টায় সে এইসব শিখেছিল।
    যেমন, ময়ুরেরা আমাদের মত সঙ্গম করে না। পুরুষ ময়ুররা মাটিতে বীর্য ছড়িয়ে রাখে। ময়ুরী সেই বীর্য ঠুকরে ঠুকরে খায় ও ডিম দেয়। প্রমাণস্বরূপ সে আমাদের যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে দু-তিনটি যৌবনমদে গর্বিত পেখমতোলা ময়ুর ও তাদের চারপাশে ছোঁক ছোঁক করা মুরগীসদৃস ক'টি বেমানান মেটে রংয়ের ময়ুরী দেখিয়ে বলে- ঐ যে দেখুন। মাটি থেকে ঠুকরে ঠুকরে খাচ্ছে দেখেছেন? ময়ুরের বীর্য!

    বলে একগাল হাসে।
  • | ১২ অক্টোবর ২০১৩ ২০:১১172737
  • এখানে হেমন্ত। "ফেরানো যাবে না আর.."
  • π | ১২ অক্টোবর ২০১৩ ২০:০১172736
  • আমাদের প্যাণ্ডেলে এখন ঢাক বাজছে।
  • Arpan | ১২ অক্টোবর ২০১৩ ১৯:৪৯172734
  • * ক্লো
  • Arpan | ১২ অক্টোবর ২০১৩ ১৯:৪৯172735
  • সেই ৯৯ সালের সুপার সাইকোনের কথা মনে পড়ে যাচ্ছে। সেবার মানুষ তেমন গা করেনি। এইবার অবশ্য প্রিপারেশন নেওয়া হয়েছে। দেখা যাক!
  • π | ১২ অক্টোবর ২০১৩ ১৯:৩৯172732
  • এক সহৃদয় ব্যক্তির দৌলতে প্রাইজ পাওয়া পুজোগুলোর ভিডিও দেখা হয়ে যাচ্ছে। সত্যি কী দারুণ সব আইডিয়া, কী অদ্ভুর সুন্দর কাজকর্ম। পুজো হয়ে গেলে এগুলো সব ফেলে দেওয়া হয় ভাবতেই কষ্ট হয়। পুজোর একটা মিউজিয়াম করলে পারলে। বাছাই কিছু কাজকর্মের স্যাম্পল রাখা থাকবে। সাথে ছবি, ভিডিও, শিল্পীদের পরিচিতি, তৈরি হয়ে ওঠার ছবি, গল্প .. এই সব থাকবে।
  • Tim | ১২ অক্টোবর ২০১৩ ১৯:২৯172731
  • উফফ তিন্দিন ছুটি পেইচি।
  • I | ১২ অক্টোবর ২০১৩ ১৯:১৯172730
  • হ্যাঁ হ্যাঁ সলিড স্টেট ফিজিক্সের বই পড়া ভালো না। পড়লে মাথায় বৃন্দাবনবিলাসিনী পোকা হয়।
  • Tim | ১২ অক্টোবর ২০১৩ ১৯:১৮172729
  • দেশের নতুন কোন জায়গাই ঘোরা হয়্না। ইন ফ্যাক্ট কোন জায়গাই প্রায় যাওয়া হয়না। এজীবনরাখিয়াকিকরিব।
  • san | ১২ অক্টোবর ২০১৩ ১৯:১৫172728
  • পুরী পারলে আমি প্রতি বছরই একবার করে যাই। সে যতই নতুন নতুন জায়গায় ঘুরি না কেন।

    আর যারা সলিড স্টেট ফিজিক্সের বই পড়ে তারা যেন আর মধ্যমেধার কেরানিদের হ্যাটা না দেয়।
  • সিকি | ১২ অক্টোবর ২০১৩ ১৯:১৩172727
  • ক্ষী বলব। ডাকতার খুফিয়াঁতেল বোঝে না। ছ্যা ছ্যা।
  • I | ১২ অক্টোবর ২০১৩ ১৯:১২172726
  • খুফিয়াঁতেল কী ধরণের তেল?
  • Tim | ১২ অক্টোবর ২০১৩ ১৯:১০172725
  • পুরীতে খুফিয়া আঁতেলরা বেড়াতে যায়। স্যান খুফিয়াঁতেল।
  • সিকি | ১২ অক্টোবর ২০১৩ ১৯:০৯172724
  • এদিকে বেড়াতে যায় পুরীতে। ছ্যাঃ, পুরী কোনও আঁতেল বেড়াতে যায়?
  • Tim | ১২ অক্টোবর ২০১৩ ১৯:০৮172723
  • হ্যাঁ হ্যাঁ স্যান হেব্বি আঁতেল। খালি বই পড়ে আর কঠিন সব ব্যাঙ্কিং এর অঙ্ক কষে।
  • সিকি | ১২ অক্টোবর ২০১৩ ১৯:০৬172722
  • আপাতত জানা যাচ্ছে রাত আটটা থেকে নটার মধ্যে গোপালপুরে হিট করবে। ঘণ্টাদুয়েক দেরি হচ্ছে।

    পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগও তো রেড অ্যালার্টে আছে।
  • san | ১২ অক্টোবর ২০১৩ ১৮:৪৭172721
  • আমাদের আর দু হপ্তা পরে পুরীতে যাবার কথা ছিল। সে যাগ্গে। কতো ক্ষয়ক্ষতি হয় এখন কেজানে।
  • π | ১২ অক্টোবর ২০১৩ ১৮:৩৮172720
  • সুন্দরবনের দিকেও কিছুটা আসবে বলছিল না ? সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে ?
  • I | ১২ অক্টোবর ২০১৩ ১৮:২৯172719
  • শুধু পুরী নয়। হাওড়া-বিশাখাপত্তনম রুটের সমস্ত ট্রেন বাতিল।
  • সিকি | ১২ অক্টোবর ২০১৩ ১৮:২৭172718
  • পুরীর দিকে সমস্ত ট্রেন বাতিল। পুরীতে সমস্ত বিল্ডিং ইভ্যাকুয়েট করা হয়েছে।
  • সিকি | ১২ অক্টোবর ২০১৩ ১৮:২৪172717
  • হুঁ, আমিও টিভিতে দেখছি। গোপালপুরে ল্যান্ডফল হতে চলেছে।

    কলকাতার টিভি চ্যানেলগুলোয় অবশ্য পুজো ছাড়া আর কোনও খবরই নেই।
  • π | ১২ অক্টোবর ২০১৩ ১৮:২১172716
  • কী জানি, স্বাস্থ্য নিয়ে ডিসাস্টার প্রিপায়ার্ডনেস কীরকম। সাইক্লোনের পরপরই তো নানারকম রোগ ভোগ শুরু হয়ে যাবে।
  • I | ১২ অক্টোবর ২০১৩ ১৮:১১172715
  • ভয়ংকর সাইক্লোন রে ভাই ! টিভিতে দেখছি। এরই মধ্যে ওড়িশাতে ছ জন মারা গেছে গাছ পড়ে। পাড়ে এসে পৌঁছয় নি, তাতেই এই। আর আধাঘন্টার মধ্যে গোপালপুরে ল্যান্ডফল হবে। সাড়ে পাঁচ লাখ লোক ইভ্যাকুয়েট করা হয়েছে নাকি। গত তেইশ বছরে ভারতের বৃহত্তম ইভ্যাকুয়েশন অপারেশন।
  • সিকি | ১২ অক্টোবর ২০১৩ ১৭:৫১172714
  • খোট্টামতে মাহাআষ্টামী শুরু হল। মেয়ের আজ ডবোল প্রোগ্রাম। ক্যামেরা নিয়ে রেডি থাকতে হবে।

    ওদিকে কলকাতায় তো বিষ্টি শুরু হয়ে গেছে পিলিনের প্রভাবে।
  • cb | ১২ অক্টোবর ২০১৩ ১৭:৪৩172713
  • দুবাই তে "চার ঘন্টার বেশী অপেক্ষা করতে হলে বিনি পয়্সার খাবার কুপন" - এটা কি ইকোনমি ক্লাসের জন্য ? এমিরেট্স এ এবার সাড়ে সাত ঘন্টা টাইম আছে ফেরার সময়
  • cm | ১২ অক্টোবর ২০১৩ ১৭:২৪172711
  • ও সকলি আঁতেলের বহির্লক্ষণ মাত্র। আসলি আঁতেলের ওসব কিস্যু লাগেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত