এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৫172829
  • অসুররা পারস্যে থাকত ভারতীয় হবে কেন? ভারতে থাকত মানুষ।
  • a x | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৫172830
  • সিকির পোস্টের প্রেক্ষিতে লিখলাম।
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৪172827
  • তারও আগে, সে সব তো তেমন করে ডকুমেন্টেড নেই, বাংলা দেশে মারাঠা বর্গীদের অত্যাচার। নৃশংসতায় সে-ও কম যেত না।
  • lcm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৪172828
  • তৈমুর, চেঙ্গিজ, মামুদ, স্প্যানিশ পাইরেট্‌স, বর্গী, ডাকাত, লুটেরা... - এরা আসে লুটে নিয়ে যায়। জাঁকিয়ে বসে দীর্ঘমেয়াদি লুঠ... নোপ...
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৩172825
  • Atoz সেই রাজা টার নাম কী বলো না..
  • a x | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৩172826
  • ধুর পার্ল হার্বার অ্যাটাকের কথা শুনে শুনে দেখে দেখে, নাৎসি বাহিনীর জেনোসাইড দেখে দেখে মুখস্থ সবার কিন্তু বেলজিয়ানদের কঙ্গোদের ওপর অত্যাচার, লোকে বলেই না, যেন কোনোদিনও হয়নি। অথচ নৃশংসতম কলোনিয়াল জেনোসাইড বললে কম বলা হয়। সিরিয়ান ডেথ মার্চ, আর্মেনিয়ান জেনোসাইড - ইতিহাস সাদা প্রভুদের লেখা, এসব কথা সেখানে থাকেনা। আমাদের স্কুল কলেজেও পড়ানো হয়না।
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১২172824
  • সিকি, সেদিন অসুর উৎসব নিয়ে কী তর্ক জিগেশ করছিলে। আবারো শুরু হয়েছে।
    https://www.facebook.com/groups/guruchandali/663911293626820/?notif_t=like

    https://www.facebook.com/groups/guruchandali/664364643581485/?notif_t=group_comment_reply

    মূল আপত্তি তোলা হচ্ছে, অসুরদের মূলনিবাসী বলা নিয়ে। এটার কোন ঐতিহাসিক ভিত্তি নেই বলে বলা হচ্ছে। আর সে হিসেবে দেখতে গেলে রাক্ষসদের মধ্যেও রাবণ ইত্যাদিরা ব্রাহ্মণ ছিলেন, তাই রাক্ষস মানে আদিবাসী দলিত, এই থিয়োরী বানানো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। অনেকের বক্তব্য, যে সাঁওতাল গ্রামগুলোতে এই অসুর উৎসব শুরু হয়েছে, সেখানে এই মহিষাসুর সাঁওতাল রাজা ছিলেন, এমন গল্প নাকি আগে চালু ছিল না। এই গত ক'বছর বাইরে থেকে কিছু গ্রুপ গিয়ে নাকি সেই গল্প চালু করেছে। সেই থেকে নাকি উৎসবের শুরু ইত্যাদি।
  • cm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১১172823
  • হক কথা আমার চেয়ে গরীব একজন আছে মানেই কোথাও গোলমাল আবার বড়লোক থাকলেও তাই চুরি বিনে বড়লোক হওয়া যায় না।
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১০172818
  • ব্রিটিশ আলাদা জাতের, সত্যি। সুসভ্য বলে গর্ব করা ব্রিটিশও যে কেমন বর্বর হতে পারে, আন্দামানের সেলুলার জেলের ইতিহাস পড়লে সে আরেক প্রস্থ জানা যায়।

    আবার জাপানীরা তার থেকেও আরেক কাঠি সরেস। কিছুদিনের জন্য রস আইল্যান্ড আর পোর্ট ব্লেয়ার জাপানীদের দখলে গেছিল। তখন যে অত্যাচার হয়েছিল, ব্রিটিশরা বোধ হয় অতটাও ইনোভেটিভ হতে পারে নি। বন্দীদের হারাকিরি করে পেট থেকে নাড়িভুঁড়ি বের করে রেখে দিত মরে যাবার জন্য। বিহেডিং তো সাধারণ ব্যাপার ছিল।
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১০172819
  • আর সুলতান মামুদ ? ( নাকি নাদির শহ) মন খারাপ হলেই ভারত আক্রমন করতো।
  • Bhagidaar | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১০172820
  • তাইলে কি এখানে ব্রিটিশ বিরোধিতা করে এক দু লাইন লিখতে পৃথিবীতে যেখানে যত অনাচার হয়েছে সবের উল্লেখ করতে হবে?
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১০172821
  • আরে সেই গজনীর সুলতান মামুদ, সেতো বছর বছর ঝাড়তে আর ঝাঁপতে আসতো ভারতে।
  • I | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১০172822
  • প্রথম কথা, এখনো এসে যাচ্ছে।
    দ্বিতীয়তঃ, এইরকম ম্যাসিভ স্কেলে হলে তার ইমপ্যাক্ট অনেক বেশী হয়, স্বভাবতঃই।

    আসলে এখন বইয়ের যে অংশে আছি, সেখানে ব্রিটিশ বর্বরতার অ্যাকাউন্ট অনর্গল পড়তে হচ্ছে বলে তাদের ওপর রাগ হচ্ছে।শুরুর দিকে যখন সিপাহীদের খুন-লুঠতরাজ পড়ছিলাম তখন অসহায় ব্রিটিশ মহিলা-বাচ্চা-বুড়োকে ধরে ধরে কাটছে বলে তাদের প্রতি সহানুভুতিই হচ্ছিল। আমি একটু গালিবল আছি।
    এবং মজার কথা, দলিত-আদিবাসীদের ওপর এরকম অত্যাচার আজ যারা চালাচ্ছে, ১৮৫৭তেও তারাই সেই এক অত্যাচার( এবং মহাবিদ্রোহ অ্যাট দ্য সেম টাইম) নিরীহ ব্রিটিশদের ওপর চালিয়েছিল। সেই জাঠ-বানিয়া-রাজপুত কম্বাইন। সঙ্গে মৌলবাদী মুসলিম জিহাদিরা।
  • cm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৯172816
  • সময়টাওতো আলাদা।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৯172817
  • ঝেঁপে ঝেঁপে আর ঝেড়ে ঝেড়েই দুনিয়া চলছে।
  • lcm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৮172815
  • চেঙ্গিজ খাঁ র সঙ্গে তুলনা হতে পারে স্প্যানিশ পাইরেট্‌স-দের। কিন্তু, বৃটিশ - আলাদা জিনিস...
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৬172814
  • ইংরেজ দের মিউজিয়ামে গেলে দেখা যাবে "শুয়োরের নাতি" রা সব জিনিস বিভিন্ন জায়্গা থেকে ঝেঁপে এনেছে!!
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৫172811
  • ওহো, লাস্ট মুঘল?

    হ্যাঁ, এক নিশ্বাসে পড়ে ফেলার মতন বই। কিন্তু ভেবে দ্যাখো, যে লিখছে, সে-ও একজন ব্রিটিশই। কী নৈর্ব্যক্তিকভাবে লিখেছে।

    সেই সময়ে ব্রিটিশদের মানসিকতা বুঝে দেখলে অবশ্য অতটা ঘেন্না থাকে না। হিন্দুস্তানী সিপাহী আর অপেক্ষাকৃত "অভদ্র" তিলঙ্গা সিপাহীদের তাড়া খেয়ে সব ছেড়ে যখন তারা হরিয়ানার মাঠে জঙ্গলে ঘুরছে, তখন তাদের ওপর আরেক প্রস্থ অত্যাচার করছে জাঠ আর গুজ্জররা, সর্বস্ব লুঠে নিচ্ছে, খাবার, পোশাক, ইজ্জত, প্রাণ। দিগ্বিদিক জ্ঞানশূন্য অবস্থায় সেই সব ব্রিটিশদের কাছে বোঝা সম্ভব নয়, কে কোন ধরণের "ইন্ডিয়ান"। তাদের কাছে সবাই এক রকমের "ইন্ডিয়ান"। ফলে যখন শেষমেশ ব্রিটিশ সাহায্য এল, প্রতিশোধের আগুনটা গিয়ে ঝলসালো সব রকম ভারতবাসীর ওপরেই, আলাদা করে মায়াদয়া করল না।

    সিপাহীরাও মায়াদয়া করে নি। সাহেব দেখলে তো মেরেছেই, এমনকি যে সব ভারতীয় সেই সময়ে কনভার্টেড ক্রিশ্চিয়ান ছিল, তাদেরও কচুকাটা করেছে।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৫172812
  • কাপিতালাই, সেই হিসাবে চেঙ্গিজ তৈমুর এরাই বা কী কম যায়? দিগ্বিদিকে বেরিয়ে পড়তো, গ্রামের পর গ্রাম ঘ্যাচাং ফুঃ করতে করতে এগোতো।
    আর এরা তো তবু বলা যায় বর্বর আমালে।
    আমাদের নিজের গুণধরদের ব্যাপার কি আলাদা নাকি বিশেষ? বর্গীরা তো রীতিমতন দস্যুর মতন এসে পড়ে বাংলার গ্রামকে গ্রাম জ্বালিয়েছে, পুরুষ নারী নির্বিশেষে শেষ করেছে, মেয়েরা কোথাও কোথাও সম্ভ্রম হারানোর ভয়ে গণহারে কুয়ায় ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে।
  • lcm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৫172813
  • হ্যাঁ, সেই জন্যেই তো - ঐ মিউজিয়ামটায় (রিটিশ মিউজিয়াম, লন্ডন) কোনো এন্ট্রি ফি নেই - ঝাড়া মাল...
  • cm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৪172809
  • যাক আমি একা নই।
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৪172810
  • দেবতার মাঝে মাঝে লড়াকু রাজা দের "হায়ার" করতো। সেই যে এক পিস রাজা ছিল সে বলেছিল আমি যুদ্ধ করে সব অসুর মেরে দেবো কিন্তু আমি ইন্দ্রের পিঠে চেপে যুদ্ধ করবো। কী চাপ!! শেষ অবধি তাতেই রাজি হতে হয় দেবতা দের। ও ই রাজা দের কী যেন নাম ছিল Atoz?
  • cm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৩172807
  • যাক আমি একা নই।
  • Bhagidaar | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০৩172808
  • আর প্লান্ডার বলে প্লান্ডার! মিউজিয়ামে গিয়ে দেখি সালা সব রত্নই সাব-কন্টিনেন্ট থেকে চুরি করে নিয়ে এসেছে!
  • cm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০২172806
  • কিন্তু স্থূল বা সূক্ষ্ম দুর্বলের ওপর সবলের অত্যাচারের ধারাতো রয়েই গেছে। সুপরিকল্পিত ভাবে একদলকে ফেজ আউট করা চলছে।
  • Bhagidaar | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০১172804
  • আগে ভাবতাম আমি পাক ক্রিকেট টিম কে কখনই সাপোর্ট করিনা, তারপর ভেবে দেখলাম বাবা ও আমি দুজনেই পাক-ইংল্যান্ড ম্যাচ হলে চাই পাক জিতুক।
  • a x | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০১172805
  • কিন্তু ইন্দো এ জিনিস তো আজও হচ্ছে, এবং নিজের দেশের মানুষই করছে! দলিত আদিবাসীদের ওপর এইধরণের ঘটনা রেগুলার বেসিসে হচ্ছে এবং তাতে কোথাও কিছুই এসে যাচ্ছেনা। বৃটিশের বিরুদ্ধে রাগটা কী ইজিলি আইডেন্টিফায়েবেল পার্পেট্রেটর বলে বেশি?
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:০০172803
  • উপমহাদেশে তো চিরকাল দেবতাদের বিজয়ী দেখিয়ে গেল, মাঝে মাঝে অসুর ফসুর দৈত্য ফৈত্য তপিস্যে করে করে কিছু বর পায়, তারপরেই তড়পায় আর তারপরেই ঘ্যাচাং ফুঃ।
    মাঝখানে মানুষেরা চিরকাল ওদের পক্ষে, এমনকি ঐ যে শান্তশিষ্ট কান্নাকাটিপ্রবণ দশরথ, সেও শুনেছি দেবপক্ষে যোগ দিয়ে লড়েছিল। আর ঐ যে দুষ্মন্ত, যে কিনা শকুন্তলাকে ফাঁসিয়ে দিল, সেও শুনেছি মাঝে মাঝে দেবপক্ষে যোগ দিয়ে লড়তো।
  • I | ১৩ অক্টোবর ২০১৩ ২১:৫৭172802
  • না হে, ঐ hatred নেওয়া খুব কঠিন। গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া, নারী-শিশু-বৃদ্ধ নির্বিশেষে জ্যান্ত পুড়িয়ে মারা, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আধমরা করে জবরদস্তি মুখের মধ্যে গরু-শুয়োরের মাংস পুরে দেওয়া, তারপর শুয়োরের চামড়ায় পুরে ঝুলিয়ে দেওয়া। সবশেষে মুসলিম লাশ জ্বালিয়ে দেওয়া, হিন্দু লাশ কবর দেওয়া। ভারতবাসী মাত্রেই সাপ-সরীসৃপ ভাবা।

    অবশ্য সিপাহীদের ব্যবহারও সমান ছিল। নৃশংসতায় কেউ কম যায় নি। কিন্তু তারা তো পরের দেশে কার্নেজ ও প্লান্ডার করতে যায় নি।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২১:৫৬172801
  • একদম। দেখবেন, গল্পে ফল্পে সিনেমায় ফিনেমায় যত যুদ্ধ তত জোশ! আর দর্শক সর্বদাই বিজয়ীর পক্ষে। লেখক, পরিচালক, প্রযোজক তো আগে থেকেই। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত