এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১৪ অক্টোবর ২০১৩ ১৮:৩২172980
  • শুভ বিজয়া।
  • cm | ১৪ অক্টোবর ২০১৩ ১৮:১৭172977
  • সকলকে বিজয়ার শুভেচ্ছা আর ঘিয়ে ভাজা ফুলকপির সিঙ্গারা।
  • cm | ১৪ অক্টোবর ২০১৩ ১৮:১৭172978
  • সকলকে বিজয়ার শুভেচ্ছা আর ঘিয়ে ভাজা ফুলকপির সিঙ্গারা।
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ১৮:১৭172979
  • এবছর নীলকন্ঠ পাখী ওড়ানো দেখলাম। এতকাল শুধু শুনেই এসেছি। এই প্রথম দেখলাম - আমাদের বারুইপুরের চৌধুরি বাড়ির পুজোতে।
  • | ১৪ অক্টোবর ২০১৩ ১৮:০৫172976
  • সব্বাইকে বিজয়ার শুভেচ্ছা সাথে কটা খাস্তা নিমকি।

  • hu | ১৪ অক্টোবর ২০১৩ ১৮:০৩172975
  • শুভ বিজয়া সবাইকে।

    চিলড্রেন অফ হেভেনের মত একটা সিনেমা দেখতে ইচ্ছে করছে। কি দেখি?

    (চিলড্রেন অফ হেভেনের জনরাটাকে কি বলে?)
  • de | ১৪ অক্টোবর ২০১৩ ১৭:৫৮172974
  • ইসে -- আমি বিশেষ সিনিমা বুঝি না-- আমার আর আমার কন্যার দিব্য লেগেছে-- টিন এজ লাভটা আমি কাটানোরই পক্ষপাতী ছিলাম -- তা আমার কন্যা বল্লো, ওটা নাকি তেমন মন্দ নয়!

    আমার কিন্তু নতুন কাকাবাবুকে দিব্বি লেগেছে -- প্রসেন্জিৎ যত বুড়ো হচ্চে, ততো হ্যান্ডু হচ্ছে -- আগে আমি এনাকে দুচক্ষে দেখতে পারতাম না। পুরো সিনেমাটা টানটান -- মিশরে শ্যুটিং, অসাধারণ ক্যামেরা পুরো সাহারার সিনগুলোতে -- এইগুলো সব উপরি পাওনা। আম আদমির মতামত দিয়ে গেলাম।
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ১৭:৩০172973
  • সক্কলকে শুভ বিজয়া জানিয়ে আশীর্ব্বাদ দিয়ে গেলুম।
  • siki | ১৪ অক্টোবর ২০১৩ ১৭:০৭172971
  • বিজয়ার শুভেচ্ছা।
  • siki | ১৪ অক্টোবর ২০১৩ ১৭:০৭172972
  • লিংটা অলরেডি টইতে দেওয়া হয়ে গেছে কাল। সেইজন্য গালি দেছে। :)
  • sosen | ১৪ অক্টোবর ২০১৩ ১৬:৫৭172970
  • সবাইকে শুভেচ্ছা, প্রণাম ই:। প্রবাসীদের পরের পুজো বাড়িতে কাটুক এই কামনা রইলো।
  • | ১৪ অক্টোবর ২০১৩ ১৬:৪৭172968
  • ইক্কিরে ইন্ডো দশমীর দিন গালি দিতেছে! নাহয় ফেবু থেকে কপি করে লিঙ্কি দিইছি তাবলে আমারে বেড়াল বলবে! আমার বলে বেড়াল দেখলেই মারার জন্য হাত নিশপিশ করে!
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ১৬:৪৭172969
  • ঃ)
  • Arpan | ১৪ অক্টোবর ২০১৩ ১৬:৪৫172967
  • এ আর নতুন কী? আবাপ কবে থেকে বলে আসছে বাংলার বাইরের বাঙালিরা কর্মযোগী!
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ১৬:৪২172966
  • অলস বাঙালীর জন্য বলে যাই সকালে উঠে দু মাইল দৌড়ে এলাম। কুড়ি মিনিট দৌড়, তিন মিনিট হাঁটা।
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ১৬:১৫172965
  • ডমডিডি একদম পড়া করে না। আর নয়তো কপিবেড়াল।
  • ঐশিক | ১৪ অক্টোবর ২০১৩ ১৫:৫৫172964
  • শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন
  • সিকি | ১৪ অক্টোবর ২০১৩ ১৪:৩২172961
  • বাড়ির পাশে হলএ মিশর রহস্য চলছে। কাটিয়ে দিলাম। পরে দেখে নেওয়া যাবে।
  • নেতাই | ১৪ অক্টোবর ২০১৩ ১৩:৩৮172960
  • সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ প্রনাম
  • cm | ১৪ অক্টোবর ২০১৩ ১২:৪১172959
  • ফলে আমরা সবাই তৃতীয় মতের অপেক্ষায়।
  • Tim | ১৪ অক্টোবর ২০১৩ ১২:১৫172958
  • আরে সেতো পয়সা দিয়ে কালেভদ্রে সিনিমা দেখা হয়। এই আমাজন থেকে রেন্ট করে বা দেশে গেলে হলে। নয়তো বাকি সবই ফিরি। ঃ-)
  • Arpan | ১৪ অক্টোবর ২০১৩ ১১:৫৯172957
  • টরেন্টে। ঃ))
  • Tim | ১৪ অক্টোবর ২০১৩ ১১:৫৮172956
  • বোঝো! দুজন প্রাজ্ঞ ভাটুরে সম্পূর্ণ বিপরীত দুরকম ফীডব্যাক দিলো। এবার আমরা যাই কোথা?
  • Arpan | ১৪ অক্টোবর ২০১৩ ১১:৫৪172955
  • সুনীলের "মিশর রহস্য" যতটাই প্রিয় গল্প, সৃজিতের সিনেমাটা ততটাই ধুর লেগেছে। চাট্টি থ্রিলারীয় উপাদান, চাট্টি টিন-এজ লাভ স্টোরি আর চাট্টি সৃজিতের নিজস্ব পাকামোর ফল যা হতে পারে তাই হয়েছে।

    কাকাবাবু এত ছ্যাবলা আর এত বেঁটে হতে পারেন সৃজিত না চেনালে জান্তেই পারতাম না!
  • blank | ১৪ অক্টোবর ২০১৩ ১১:৪২172954
  • বোধনের পর থেকে সাধারনত ব্রাহ্মন ছারা কেউ ঠাকুর ছুঁতে পারে না। এই নিয়ম মোটামুটি সব জায়গাতেই চালু, অন্তত যে সব জায়গায় গাইডলাইন মেনে পুজো হয়। ক্লাবের কথা আলাদা।
  • de | ১৪ অক্টোবর ২০১৩ ১১:১৯172953
  • সকলকে শুভ বিজয়া -- আমাদের এখানে সিন্দুর উৎসব হয়ে গেলো। বড়োদের পেন্নাম, ছোটদের আশিব্বাদ আর সমবয়সীদের কোলাকুলি!

    সঙ্গে নারকেল নাড়ু, কুচো গজা, নিমকি আর মাংসের ঘুগনি!!

    খুব ভালো কাটুক সব দিনগুলো।

    আমরা কাল বম্বের ভ মা তে খেয়ে এলাম -- আনন্দময়ী থালা --

    ভাত, সোনামুগের ডাল(কড়াইশুঁটি দিয়ে), পটলভাজা, ছানার কোফতা, ধোঁকার ডালনা, মোচাঘন্ট, গলদা চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, কষা মাংস, খেজুর-আমসত্ত্বের চাটনি, ল্যাংচা আর মিঠে পান।

    তাপ্পর মিশর রহস্য দেখলাম -- সবাইকে রেকো করে গেলাম। অল্পস্বল্প খুঁত ওভারলুক করে গেলে খুবই এন্টার্টেইনিং। প্রসেন্জিৎ আর ইন্দ্রনীল সেনগুপ্ত অনবদ্য।
  • sosen | ১৪ অক্টোবর ২০১৩ ১০:০৬172952
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত