এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৩৪173041
  • বিটি কর্ণ তো নিজেই "ইন্সেক্টিসাইড" ক্যারি করে। আর বিটি কর্ণ কিম্বা বিটি কটনের এগেইন্স্টে মূল অভিযোগ তো রেসিস্ট্যান্ট পোকা তৈরি করা, সেটা নিয়ে কিছু এখানে লেখেনি। ভারতে যার জন্য পিংক বলওয়ার্মের হ্যাভক হয়েছিল বিটি কটনে।
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২১:২৫173039
  • অক্ষদাকে অনেকগুলো ক।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:১২173037
  • সিকি আর সিকিনিকে যমজ ভাইবোন বলে চালিয়ে দেওয়া যায়। ডোপেলগ্যাঙ্গার ঘরের মধ্যেই!
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২১:০৯173036
  • পিপি পুরো নীলকন্ঠ!
    আর সিকিরও ভুঁড়ি আছে। আমি দেখেছি।
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২১:০৮173035
  • তাজপুর বড় ভাল জায়গা। কি নির্জন! কি চমৎকার ঝাউবন, মন্দারমণি বড় কেমন যেন। সমুদ্র অবশ্য তাজপুর বা মন্দারমণি কোথাও তেমন ভাল না, কেমন কালচেমত জল।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:০৭173034
  • একটা গোটা কুমড়ো হাতসাফাই করা সহজ কীর্তি না!
  • ঈশান | ১৪ অক্টোবর ২০১৩ ২১:০৫173033
  • সিকির ওজন এখন আমার চেয়ে স্লাইট বেশি। :)
  • সিকি | ১৪ অক্টোবর ২০১৩ ২১:০৩173031
  • সবাই গার্বা গার্বা করছে কেন? ওটা তো গরবা। গরবা আর ডান্ডিয়া দুটো সম্পূর্ণ আলাদা নাচ।

    যাগ্গে, দুটো খবর দিতে আসা। এক, এইমাত্র মেপেদেখলাম, আমার ওজন বাষট্টি কেজি টাচ করেছে। খালিপেটে। আর দুই, সোসাইটির বিজয়া সম্মিলনীতে এখন আমি সপরিবারে মাটনভাত সাঁটাতে চললাম।

    আরেকটা খবরও দেবার ছিল। তা সে কাল দিলেও হয়। সে বড় সুখের খবর নয়।
  • sda | ১৪ অক্টোবর ২০১৩ ২১:০৩173032
  • ওয়েদার ঠিকঠাক। খুব হাওয়া দিচ্ছে। দুপুরে স্নান করলাম, ঢেউ প্রায় নেই। অদ্ভুত ফ্ল্যাট বিচ, জোয়ারের সময় কোমর জল পেতেই প্রচুর হাঁটতে হয়।
    কাল তাজপুর, এই দু হপ্তা আগেই ঘুরে গেলাম, আবার ঃ)
  • pipi | ১৪ অক্টোবর ২০১৩ ২১:০১173030
  • সবাইকে বিজয়ার শুভেচ্ছা আর নারকেল নাড়ু। উফ্হ! এই উইকেণ্ড যা কাটল ..... এখনো টাল হয়ে আছি! ঘরের মধ্যে ইয়াব্বড় কুমড়ো, কারুকাজ করা পুঁচকে ওয়াইন গেলাস - ওসব নাকি আমি বেমালুম হাতসাফাই করে নিয়ে এসেছি সবার সাম্নে দিয়ে গটগট করে - অন্তত জনতা তাই দাবী জানাচ্ছে। অথচ আমি কিছুই মনে করতে পারছি না! একটা মিষ্টিমতন কুত্তাকেও নাকি ঝেপে দেবার তালে ছিলাম নেহাত সঙ্গীদের হস্তক্ষেপে সেটা সম্ভব হয়ে ওঠে নি। ঘরে দেখলাম এক বাক্স লেফটওভার খাবারও পড়ে আছে। আমিই নাকি অর্ডার দিয়ে আদ্ধেক খেয়ে বাকী বাড়ী এনেছি অথচ আমি মনেই করতে পারছি না। যত্তসব ভুলভাল দাবীদাওয়া লোকজনের! হুঁ্‌হঃ

    বাইদ্যওয়ে, দেড় পাউণ্ড পাঁটা এনেছি (তার জন্ম মৃত্যুর সাল তারিখ জানি না)। এইবারে সর্ষেতে কেউ একটা জম্পেশ রেসিপি দাও পিলিজ।
  • ঈশান | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৫৯173029
  • এখানে কোনো মেয়ে এরকম ড্রেস পরে গার্বাও নাচলনা। :(
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৫৪173028
  • হ্যাঁ, আম্মো শুনেছি নীল নির্জনে-র কাঁকড়া ব্যাপক।
    ওয়েদার খুব বাজে না? সমুদ্র কি রাফ? অবশ্য মন্দারমণির সমুদ্র তো। চৌবাচ্চার জল কত আর রাফ হবে!
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৫০173027
  • ধুসসস নাচের ঘাঘরা অমনি ঘেরওয়ালা হয়।
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৪৯173026
  • আরে ঘাগড়া তো স্কার্টের মতন জিনিস। এরকম আসন টাইপ নয়।
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৪২173025
  • এহে ব্ল্যাংকির বৌয়েরা সব পাহাড়ি বলে ব্ল্যাংকি ঘাঘরা চেনে না!
    হায় ব্ল্যাংকি হায়
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৪০173024
  • আরে মন্দারমনিতে কারেন্ট যায় নি। সব হোটেল ইল্লিগাল কিনা। তাই জেনারেটর ভরসা। সেই জন্য এসি কাজ করে না সারাদিন।
    বীয়ার তো পাওআ যায়, মোটামুটি সব হোটেল ই রাখে, নইলে ঝুপড়ি গুলো রাখে।
    নীল নির্জনে তে কাঁকড়া খাস, দারুন বানায়
  • sda | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৩৭173023
  • তবে মন্দারমণি অতীব ঝুল জায়গা। দোকানপাট নেই, বিচে বিয়ার পাওয়া যায় না, খালি গাম্বাট সাইজের সব হোটেল, লোকজন ডিস্কো দিওয়ানে দিয়ে দশমী "মানাচ্ছে"।
    তাও যদি হোটেলে ঠিকঠাক সার্ভিস দিত। এসি রুম বলে সিলিং ফ্যান নেই এদিকে রোজ ছয় ঘন্টা করে এসি অফ রাখতেই হয়, এখানে সব হোটেলের নাকি এটাই নিয়ম !!!!
  • kk | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৩২173022
  • আকাবাবু, ক্যারী অন। খুব ভালো করছো।
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৩০173019
  • তো আমার পোস্ট পড়ে, এই দৌড় টৌড়ের কথা পড়ে যদি মনে করেন আমি এক বিশাল অ্যাথলিট, একদম ভুল। বেশ ন্যাদোষ মতন একটা ভুঁড়ি আছে, দৌড়তে গিয়ে কেলিয়ে পড়ি, পাশ দিয়ে দিদিমা, দাদুরা পালকের মতন হুহা দৌড়ে যায়। আমার পাশ দিয়ে দৌড়লে মনে হবে হাঁপানির টান উঠেছে। তবু যুদ্ধ জারি হ্যায়। মুশকিল হল গ্রুপ হলে আমার কোন অসুবিধা নেই কিন্তু একা হলেই মোটিভেট করা মুশকিল হয়। তবে হ্যাঁ দৌড় শেষে এক দারুণ অনুভূতি।
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৩০173020
  • এটাই তো জামা। আসনের মত করে পেতে বসে আছে।
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ২০:৩০173021
  • ফ্রী আসন কি ভালো হয়?
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২০:২৮173018
  • জামার সাথে আসন ফ্রি দিয়েছে। খুব ব্যবসাবুদ্ধি।
  • kk | ১৪ অক্টোবর ২০১৩ ২০:২৭173017
  • বাছা ধিঙ্গিপদ,
    ঠোঁট ফোলালেই হলো কিনা ! মনেমনে ভেবেছো তো? আমিও তাই মনেমনে পিঠ চাপড়ে দিয়েছি। সে তুমি বুইতে না পাল্লে আমার কী দোষ!!
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ২০:২৫173016
  • মেয়েটা জামার সাথে এমনি আসন জুড়ে বসে আছে কেন !!
  • sda | ১৪ অক্টোবর ২০১৩ ২০:২১173015
  • শুভ বিজয়া জানাই সক্কলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ২০:১১173014
  • সাইক্লোনের ফাণ্ড তুলতে গিয়ে আমি গারবা দেখে এলুম। দিব্বি লাগে।

    গারবার সাজ ঃ
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ২০:০৯173013
  • আম্রিগার এই দিকটা আমার ভালো লাগে। আমি একটা গ্রুপে দৌড়ই। এই দৌড় অ্যারেঞ্জ করে লোকাল একটি জুতো/আদার রানিং গিয়ারের দোকান। শুধু এই দৌড় না, মাঝে মাঝে ৫কে, ১০কে ইত্যাদি সবই তারা অ্যারেঞ্জ করে। তারা করে কেন? যত বেশি লোক দৌড়বে তত বেশি জুতো বিক্রি, জামা কাপড় বিক্রি, গিয়ার বিক্রি। প্রফিটের জন্য অথচ কি এথিকাল। এর সাথে ওরা বিভিন্ন ক্লাস নেয় যেমন কি করে ভালোভাবে, সুস্থভাবে দৌড়তে হয় ইত্যাদি। এগুলো একদম ফ্রি। অথচ ম্যানেজমেন্ট তুখোড় প্রফেসশনাল। ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। নতুন একটা দোকান খুলল সেদিনই।
  • ঈশান | ১৪ অক্টোবর ২০১৩ ২০:০৮173012
  • আমাদের পুজোয় কেউ নাচলনা। লুঙ্গি ড্যান্সও চালালনা। :(
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২০:০৫173010
  • হুনপঁচাশের প্রতি আমি ঠোঁট ফুলাইলাম। আমি যে মনে মনে কত্ত হাঁটার কথা ভাবি? আমার যে কত্ত রেজোলিউশন হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত