এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ১৬ অক্টোবর ২০১৩ ০৬:৫৪173310
  • ওমা, আজ কুমুদিদির জন্মদিন বুঝি? কুমুদিদি কে আমি এই যে ট্রিপ্‌ল লেয়ার ডার্ক চকোলেট কেক দিলাম। আর খেজুরের কাঁচাগোল্লা। সব চিনি ছাড়া বানিয়েছি।
  • aka | ১৬ অক্টোবর ২০১৩ ০৬:৪৫173309
  • কুমুদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
  • pipi | ১৬ অক্টোবর ২০১৩ ০৬:৩৮173308
  • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কুমুদিদি। গবুদাদার সাথে এমনি রসেবসে থাকো।
  • Blank | ১৬ অক্টোবর ২০১৩ ০৬:৩৪173307
  • হ্যাবাড্ডে কুমুদি
  • aranya | ১৬ অক্টোবর ২০১৩ ০৪:২১173306
  • কুমু আমার বড়ই প্রিয় জন। জম্মোদিন খুব ভাল কাটুক, জীবন আনন্দময় হোক, ইঃ প্রঃ
    কারুকেই আঘাত দিতে চাই না, দিল্লীতে দেখা হলে কেবলী-কে আমি সুন্দর একটি শাড়ি উপহার দেব, আর গোবু-দাকে হাল ফ্যাশানের লুঙ্গি :-)
  • nina | ১৬ অক্টোবর ২০১৩ ০৩:৫৩173305
  • ওম্মা তাই বুঝি----
    কুমুদিনী কে অনেক অনেক শুভেচ্ছা ভালবাসা জম্মদিনে----আর একটা হাল্কা মোতোন টেপা কানের দুল ঃ-)
    ফুলকো লুচি, কষা মাংস, নারকেল কিসমিস দিয়ে ছোলার ডাল, নতুন গুড়ের পায়েস আর শক্তিগড়ের ল্যাংচা----
    প্রেমে র'হ গোবুসনে --হ্যাবাড্ডে গো কুমুরানি
  • i | ১৬ অক্টোবর ২০১৩ ০৩:১৯173304
  • এ টু জেড,
    তারে বোলো, উপন্যাস শুরু করেছি কাল রাত্তিরে। শেষ হলেই জানাবো। একটু ঝামেলায় আছি। জানাতে দেরি হলে সে যেন কিছু মনে না করে।
    ইতি ছোটাই।
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৩ ০৩:১৮173303
  • কুমুদিদির জন্মদিন?
    প্রীতি শুভেচ্ছা আর এত্তোবড়ো চকোলেট নাও কুমুদি। ঃ-)
  • i | ১৬ অক্টোবর ২০১৩ ০৩:১৬173302
  • আজ তো কুমুদিদির জন্মদিন।
    কুমুদিদি,
    প্রণাম লইবা।
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ০২:৪২173301
  • এই সবে এতদিনের ল্যাদ কাটিয়ে PAN কার্ড বানালাম, সেসব গিয়ে এখন আবার আধার!
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৩ ০০:৫৮173300
  • ইলিয়াসের "খোয়াবনামা" আর অতীনের "নীলকন্ঠ পাখির খোঁজে"--এই দুটো আমি যখনি পড়ি, পাশাপাশি পড়ি। এই খো না কিছুটা পড়লাম, তারপরে একটু আলিস্যি করে গড়িয়ে নিয়ে তুললাম নী পা খোঁ। এইভাবে আস্তে আস্তে চালিয়ে যাই। সিমেট্রি বজায় থাকে। ঃ-) অসাধারণ সৃষ্টি দুটোই।
  • Atoz | ১৬ অক্টোবর ২০১৩ ০০:৫৪173299
  • রোবু,
    বলছিলাম "এখনকার" লেখাটেখার কথা, নইলে আগে তো বড়দের উপন্যাস দিব্য দিব্য একেকটা আসতো। ঐ বিশা আ আ ল "সেই সময়", ঐ বিশা আ ল "মৈত্রেয় জাতক" এইধরনের ভালো ভালো লেখা তো তখন বড়দের উপন্যাস হিসাবেই লেখা। আরো আগে, শরদিন্দু বন্দ্যো প্রেমেন্দ্র মিত্র সুবোধ ঘোষেদের আমলে---তখন তো এমনকি বড়দের জন্য লেখা ছোটো গল্প গুলো পর্যন্ত অসাধারণ সুন্দর হতো। কালই দেখছিল "ঠগিনী" সিনেমাটা, সুবোধ ঘোষের ছোটোগল্প অবলম্বনে তৈরী। তখন আবার ঐ গল্পটার কথাও মনে পড়ে গেল আর তার সঙ্গে সুবোধ ঘোষের আরো আরো সব মণিরত্নের মতন গল্প।
  • Pubদা | ১৫ অক্টোবর ২০১৩ ২৩:৫৮173298
  • ব - আমার যে এখনও আধার কার্ড হয়নি - কি করে পরিচয় দিই ? কি মুছকিল
  • | ১৫ অক্টোবর ২০১৩ ২৩:৫০173297
  • Pubদা আবার কেডা?
  • Kaushik Ghosh | ১৫ অক্টোবর ২০১৩ ২৩:৩৬173296
  • অনেক ধন্যবাদ, পাই।

    একটা কিস্তি তুলে দিলাম :))
  • π | ১৫ অক্টোবর ২০১৩ ২৩:২৯173295
  • কৌশিক, হোমপেজ দেখে নেবেন।
  • kaushik | ১৫ অক্টোবর ২০১৩ ২৩:২৬173294
  • মুস্কিল হয় বাচ্চাদের নিয়ে, মানে যারা দু বছরের আসেপাশে। তাদের আইডি বলতে তো বার্থ সার্টিফিকেটই।
  • sosen | ১৫ অক্টোবর ২০১৩ ২৩:১৮173293
  • কিন্তু যার নামে ই-টিকিট খালি তার আই ডি টা দেখালেই চলে না?
  • kaushik | ১৫ অক্টোবর ২০১৩ ২৩:১৬173292
  • ফটো কপি গ্রাহ্য হয় - মানে মাস ছয়েক আগেও ইন্ডিগোতেই গ্রাহ্য করেছিল। এখন কি করবে বলা মুস্কিল।
  • Pubদা | ১৫ অক্টোবর ২০১৩ ২২:৩৫173291
  • এখ্ন থেকে রোজকার পার্থোনা - ওঃ ইঃ যেন ৫ দিন খেলা টানে ইডেনে। ১০ তরিখেই সকালে দেশে নাম্বো ঃ(
    শেষবারের মতন সচিনের জন্য গলা ফাটাতে চাই।
  • Pubদা | ১৫ অক্টোবর ২০১৩ ২২:২০173290
  • রোবু - আসলে - কদিন অকাজের চাপ কমেছে কিনা। ঃ)
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৩ ২২:১৩173289
  • অর্পণ, জানি না কতটা সময় আছে। পাড়ার কাউন্সিলরকে দিয়ে একটা ডিওবি সার্টিফিকেট লিখিয়ে নিলে চলে কিনা দেখতে পারো।
  • hu | ১৫ অক্টোবর ২০১৩ ২২:০০173288
  • থ্যাঙ্কস অর্পণ!
  • রোবু | ১৫ অক্টোবর ২০১৩ ২১:৪৫173287
  • পাবদা অনেকদিন বাদে যে!!
    নিনাদি - ফেবুতে মেসেজ দেখবেন।
  • Pubদা | ১৫ অক্টোবর ২০১৩ ২১:৪২173285
  • গুরুর সব চন্ডাল ও চন্ডালীদের বিজয়ার শুভেচ্ছা।
  • hu | ১৫ অক্টোবর ২০১৩ ২১:৩৭173284
  • পূজাবার্ষিকী দেশের সফট কপি পাওয়া যাচ্ছে নাকি? এক বন্ধু চাইছিল।
  • Arpan | ১৫ অক্টোবর ২০১৩ ২১:২৬173283
  • আমাদের "আধার" আসেনি। মানে নেটে গেলে দেখা যায়। ল্যাদ খেয়ে আর নামানো হয়নি। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারও এই মুহূর্তে আমার কাছে নেই যে নেটে সার্চ মারব।
  • Arpan | ১৫ অক্টোবর ২০১৩ ২১:২৪173281
  • ফোং করেছিলাম। স্কুল আই কার্ড বা বার্থ সার্টিফিকেট দরকার।

    কোনটাই এই মুহূর্তে আমাদের কাছে নেই। কেলোর একশেষ।

    বার্থ সার্টিফিকেটের ফোটোকপি পুরনো ফাইল নামিয়ে খুঁজে দেখব এবার - যদি কখনো সল্লেকে রেখে গিয়ে থাকি! ফোটো কপি গ্রাহ্য করবে কিনা তা জানি না অবশ্য।
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৩ ২১:২৪173282
  • আমাদের সব্বার "আধার" আছে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত