এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rémy-fication | ১৬ অক্টোবর ২০১৩ ১১:২৮173371
  • রোবু আপিসে বসে গীতবিতান গাঁতিয়ে সন্ধ্যেবেলায় পরীক্ষা দিতে যাবে;-)
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১১:২৭173369
  • ফোটন মানে ফুটে যাওয়া। ফুটে গিয়ে ফুটকি, মানে লুকিয়ে আছে।
  • phutki | ১৬ অক্টোবর ২০১৩ ১১:২৩173368
  • ফোটনের জ্বালায় বই যাচ্ছে না। তাই বকা খাওয়ার চান্স থেকেই যাচ্ছে।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১১:২০173367
  • ফোটন কাজ না করলে ফুটকি বকা খাচ্ছে?
  • phutki | ১৬ অক্টোবর ২০১৩ ১১:১৯173366
  • দমদি আছি। ভয়ে ভয়ে আছি। কাল কিছুতেই আমার ফোটন কাজ করেনি ঃ(। আজ আবার চেষ্টা করব। বোকো না পিলিজ।
  • siki | ১৬ অক্টোবর ২০১৩ ১১:১৪173365
  • অ্যালডিকোতে রিসেন্টলি একটা আপডেট হয়েছে, সেটা নামিয়েছো, দ? অ্যালডিকো আগের মত আর উডেন কালার আর রেড কালারের নেই, এখন সাদা সবুজ হয়ে গেছে। আমার তো অ্যালডিকো ঠিকঠাকই চলছে।
  • | ১৬ অক্টোবর ২০১৩ ১১:১২173364
  • এঃ তোমাদের ট্যাবে কতক্ষণ বই পড়ো শুনি?

    আর ফুটকি কোথায় গেল??
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১১:১১173363
  • আমায় বোলো না গাহিতে বোলো না
  • siki | ১৬ অক্টোবর ২০১৩ ১১:১০173362
  • যে না গাইবে, তার কি গর্দান নেওয়া হবে?
  • রোবু | ১৬ অক্টোবর ২০১৩ ১১:০৯173361
  • আমিতো এমনি এমনিই গাই।
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১১:০৭173360
  • ব্যাস, রোবু আর hu এবার গান গাইবে।
  • রোবু | ১৬ অক্টোবর ২০১৩ ১১:০৫173359
  • পোচুর পোচুর থ্যান্কস ভাগিদা। যা পেয়েছি, এই যথেষ্ট :-)
  • Blank | ১৬ অক্টোবর ২০১৩ ১১:০২173358
  • ক্যালিবার দিয়ে কনভার্ট করার সময় আউটপুট ফর্মাট ঠিক ঠাক সেট করলে ঘাঁটে কম। আউটপুট টাইপ হবে নুক/কিন্ডল - তার সাথে মার্জিন ইত্যাদি হাতে করে সেট করতে হয়। করলে মোটামুটি ঠিক ই আসে।
    স্ক্যানড পিডিএফ থেকে অবশ্য কিছু হয় না
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৫৭173357
  • hu, রোবু, গীতবিতান পাঠালাম পিডিএফ। এটাতে হাইপারলিংক আছে, সেটা ইপাব করলে কি ঘটবে জানিনা, করে দেখে নাও।
  • Rémy-fication | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৫৫173356
  • অসুবিধা কী আছে? তোমাদের তো উইন্ডোজে এই রোগ নিয়ে থাকতে থাকতে অব্যেস হয়ে গেছে;-)

    আমাদেরটায় মুন রীডার আছে, এখ্নো অবধি ঝামেলা করেনি।
  • | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৫৩173355
  • ওবাবা! এ তো উইন্ডোজের রোগ। মাঝে মাঝে রি-ইনস্টল করতে হয়! ঠিক হ্যায় আজ্জ রাতে রি-ইনস্টল করে দেখব।
  • ন্যাড়া | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৫১173354
  • অ্যালডিকোতে ওটা আমারও হয়েছিল। হয় রি-ইনস্টল নয় ওএস আপডেটে ঠিক হয়ে গেছিল। খুব সম্ভব্তঃ রি-ইনস্টল।
  • ত্রইকা | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৫০173353
  • ট্যাব/ফোনে সবচেয়ে জঘন্য দেখায় পুরনো বাংলা বই আর সংস্কৃত বইপত্তর।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪৮173352
  • কম্পুতে পড়তে তো অসুবিধে হয়্না। কম্পুতে অবশ্য কাজের জিনিসের বাইরে অন্য কিছু পড়াও হয়্না।

    ভাগীদারের কাছে গীতবিতান ইপাব থাকলে চেয়ে রাখলাম।
  • | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪৭173351
  • এদিকে ট্যাবে আলদিকো ব্যবহার করছিলাম। তা গত কদিন ধরে দেখছি হঠাৎ হঠাৎ পাতা উল্টোতে গেলে দুম করে বন্ধ হয়ে যাচ্ছে। এখন উপায়? ৬ মাস দিব্বি চলল, এখন কী হল?
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪৬173350
  • ওহ! সিকি আর সিঁফোকে বলে যাই ওদের টরেন্ট টিউটোরিয়ালের সাহায্যে আমি এন্তার টরেন্ট নামাতে পারছি। লং উইকেন্ডে বার্ড পিপল ইন চায়না দেখেও ফেলেছি। প্রচুর প্রচুর থ্যাঙ্কু ঃ-)
  • Rémy-fication | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪৪173348
  • calibre ই-রীডার/ট্যাবের জন্যে নহে। ল্যাপি/কম্পুর জন্যে।
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪৩173346
  • গীতবিতান পিডিএফ আছে।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪৩173347
  • এটা কি ই-রিডারে ডাউনলোড করতে হয়? কম্পুতে করে লাভ কি? মানে আমি তো ইপাবে কনভার্ট করেই নি। ওদের ওয়েব্সাইটে গিয়ে পড়ে নেওয়াই যায়। কিন্তু যারা ইউজ করে তারা যদি একটু সুবিধেগুলো বলে দেয় খুব ভালো হয়।
  • Rémy-fication | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪২173344
  • পিডিএফ থেকে কনভার্সন কখনোই পিওর ই-পাবের মত হাই কোয়ালিটি হবে না। যাই ব্যাভার করো না কেন।
  • ত্রইকা | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪২173345
  • স্ক্যানড্‌ পিডিএফ হলে ট্যাব বা সেলফোনে অসুবিধা হতে পারে। ফর্ম্যাটেড পিডিএফ তো আমার ৫" ফোনেই দিব্যি পড়তে পারি।
  • রোবু | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪০173342
  • ক্যালিবার দিয়ে পি ডি এফ থেকে ইপাব হতেই চাইছে না। চাকা ঘুরেই চলেছে, ঘুরেই চলেছে।

    গীতবিতানের ইপাব আছে? নিদেনপক্ষে পি ডি এফ? দেবেন কোনো সহৃদয়?
  • Rémy-fication | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৪০173343
  • calibre একটি ফ্রী সফটওয়্যার, এই ইপাব/পিডিএফ/মোবি ইঃ হাবিজাবি এ টু এড কনভার্সনের জন্যে, প্লাস রীডার এবং ক্যাটালগিং টুল। অসাধারণ জিনিস।

    http://calibre-ebook.com/
  • | ১৬ অক্টোবর ২০১৩ ১০:৩৯173341
  • হ্যাঁ ক্যালিবার আছে তো। ঘরে, আপিসে সর্বত্র। ক্যালিবার দিয়ে বহুকাল আগে একটা কি বই যেন পিডিএফ থেকে কনভার্ট করলাম, সে আরো জঘন্য হয়ে গেল।

    ভাগী, দেখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত