এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২৭173583
  • সিকিস্যার একেবারে রসিক মানুষ ! কোনটা বলছে সাগরে, সে-ও বুঝেছি !
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২৬173578
  • মুঘল এ আজম আমিও জানি। কেন এত বিখ্যাত সেটা বোঝার জন্য বোধ্হয় ঝাড়া সাড়ে তিনঘন্টা ধরে বসে প্রতিটা সিন দেখেছি। আমি অধ্যবসায় নিয়ে কথা হবে না।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২৬173579
  • রাম তেরি গঙ্গা মইলি ইউটিউবে দেখে সুখ হয় না। ভালো প্রিন্ট নেই। ভালো প্রিন্ট পেলে নামিয়ে দ্যাখো। ( নো হিনী প্লিজ)

    তেমনি সাগরে একটা আছে, ডিম্পলের একটা আধ সেকেন্ডের সীন।
  • Kaju | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২৫173576
  • ইনি গৃহদাহ-র সুরেশ। একদম এনার মত দেখতে একজন আমাদের দেশের বাড়ির পুজোয় আসেন। ছবিও তোলা আছে, আপলোডাই নি কোথাও, দেখাতে পারব না তাই।
  • san | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২৫173577
  • আনারকলি জানিনা, তবে মুঘল এ আজম জানি। তাতে হবে ?
  • Rémy-fication | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২৪173575
  • ক্ষীঃ সব লোকজন! প্রদীপকুমারকে চেনে না। আরে আনন্দমঠও দ্যাখো নাই নাকি? যেইখানাতে হেমন্তর দেওয়া সুরে "বন্দেমাতরম" গানটা আছে?
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২৩173573
  • আমার বাবার যুবুনকালের ছবির সাথে চিন্ময় রায়ের মিল আছে। বোঝাই যাচ্ছে এই ছবির ভদ্রলোকের সাথে চিন্ময় রায়ের কোন মিল থাকতে পারেনা।
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২২173571
  • বাংলা সিনেমাও করেছেন। উত্তম-সুচিত্রার সাথে।
  • Rémy-fication | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২২173572
  • অনলাইন মানেই তো বাফারিং হবে, থেমে থেমে চলবে। ধুস্‌।
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২০173569
  • না না ভালো করে দ্যাখ। মিল আছে।
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:২০173570
  • উনি নাকি দস্যু মোহনের চরিত্রে অভিনয় করেছিলেন :P
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:১৯173568
  • ও এই ভদ্রলোক? না, আমার বাবার মত দেখতে নন।
  • Blank | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:১৮173567
  • কোথায় প্রিয়াঙ্কা চোপড়া আর কোথায় এসব বৈজয়ন্তীমালা, সায়রাবানু। ধুস।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:১৭173566
  • আমার বাবার নাম প্রদীপকুমার। কিন্তু মনে হচ্ছে সেই চেনাটা দিয়ে হবে না।
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:১৬173564
  • ইনি-
  • jhiki | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:১৬173565
  • বুঝলাম।
    রাম তেরী ঐ দৃশ্যদ্বয় বড়ই সুন্দর ভাবে তোলা, আমার তখনও ভালো লাগত, এখনও লাগে। তবে রাম তেরী কথা উঠ্লেই আমার 'এক রাধা এক মীরা' মনে পড়ে। বাড়ী গিয়েই শুনতে হবে।
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:১৪173563
  • উফ প্রদীপকুমারকে চিনিস না? প্রদীপ বটব্যাল, বাঙালি তো। আনারকলি দেখিছিস? ইয়ে জিন্দগী উসিকি হ্যায়--
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:১০173562
  • আনলিমিটেড নেট নাই। রাতে ২টো থেকে ৮টা ফ্রি ডাউনলোড হয়। আর ডাউনলোডেড কপি যখন খুশি যেখানে খুশি বার বার দেখা যায়।
  • jhiki | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:০৮173561
  • সবাই এত ডাউনলোড করে কেন? অনলাইন দেখায় কি সমস্যা?
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:০৭173560
  • এই লেভেলে হিন্দি সিনেমা আর বলিউডে তৈরি হয় নি আজও। সত্যম শিবম সুন্দরম এ বেশ কিছুটা ছিল তবে এরকম নয়। আমার মনে হয় রাজ কাপুর বিশেষ বিশেষ সীনের সময় সেন্সর বোর্দের লোকেদের ড্রিংকস সার্ভ ইত্যাদি করে ডিস্ট্র্যাক্ট করে দিতেন। তারা সীন গুলো মিস করে যেতেন। পরে ডিভিডি নয় বলে আবার দেখা সম্ভব হত না।
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:০৪173558
  • আমি বেশ বোঝার মতো বয়সেই দেখেছিলাম, হলে, ছোট্টোবেলাতেই। ভালো লাগাটুকু ;-) ধরে রাখতেই ডাউনলোড করলাম। মূল ভালোলাগার জায়গাটুকু স্মৃতি থেকেও অনেকখানি কেটে দিয়েছে ডাউনলোডের কপিতে। তবে স্মৃতির বাইরেই অনেক অনেক ভালো লাগা ;-) আবার খুঁজে পেলাম।
  • san | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:০৪173559
  • দেখোনা দেখোনা। আমি সেদিন পুরনো ব্যোমকেশ মানে রজিত কাপুরের ব্যোমকেশ দেখতে গিয়ে খুবি দুঃখু পেয়েছি :-(

    প্রদীপকুমারটা আবার কে ? আমি যখন চিনিনা তখন হুচি ডেফিনিটলি চেনেনা।
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১৩:০০173557
  • রাম তেরি---ছোট্ট বেলায় মা'র সাথে হলে গিয়ে দেখেছি। ঝলক ঝলক মনে পড়ে। খুব সুন্দর লেগেছিল। ভালো লাগাটা হারাতে চাইনা বলে আর দেখি নাই।
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১২:৫৮173556
  • রাম তেরি ... বলে মন্দাকিনির নাম করে ভাগী র কথা মনে হল। রেখার নাম করে ঘুমুতে যাচ্ছিল বলে। এই মন্দাকিনি, শ্রীদেবী, মাধুরীর সাথে কিছু সিনিমা করে গেছে আমাদের মিঠুন। সেই এইট্টিজ। যাক, গোল্ডেন এজ পেরিয়ে গেলে সিনিমা নিয়ে আর কিই বা বলার থাকে। তবে হুচি প্রদীপকুমার কে চেনে কিনা আবাজ দিল না।
  • jhiki | ১৬ অক্টোবর ২০১৩ ১২:৫৬173555
  • অনিতা রাজ সিরিয়াল করত তো, এখন করে কিনা জানিনা।
  • jhiki | ১৬ অক্টোবর ২০১৩ ১২:৫৫173554
  • রুদালী তো অনেক বড় ব্যাপার, দভঙ্গ এর ছোট চরিত্রেও ডিম্পলের উপস্থিতি বোঝা যায়।
    ডিম্পল কে একঘর লাগে, অভিনয়, গ্ল্যামার, স্টাইল এবং ব্যক্তিত্ব।
  • phutki | ১৬ অক্টোবর ২০১৩ ১২:৫২173553
  • কুমুদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

    আর সব্বাইকেই তো চিনি। রাজকাপুর থেকে নন্দা পর্যন্ত। আমিই কি তবে বখে যাওয়ার বেঞ্চমার্ক?
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১২:৫১173552
  • তুই শুতে যাসনি? কাল উঠতে পারবি না, শুতে যা-
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১২:৪৯173550
  • কে যেন বলল, অনিতা রাজ শেষ সাতটা সিনিমায় শক্তিকাপুরের হাতে সম্ভ্রম হারিয়ে শেষে রিটায়ার করেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত