এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৭৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ৩১ জানুয়ারি ২০১৭ ০৯:৫৮711162
  • উড়াল পথের জন্য কলাম বানানো রাস্তার ওপরেই বসানো যাবে। বস্তুত বারাসাত অঞ্চলে উড়াল পুল ছাড়া গতি নাই
  • ক্যাম্পা কোলা | ৩১ জানুয়ারি ২০১৭ ১২:০৬711163
  • *** এসব উড়াল টুড়াল বাদ দিয়ে একেবারে আকাশপথ হোক

    আরে মশাই কবে থেকে বলছি কেউ ফান্ড দিক, নিম্বাস/ফায়ারবোল্টের উত্তরসুরী বানানোর জন্যে...
  • PT | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৩711164
  • RR
    কালকে কোথায় কখন আপনি উদয় হবেন? আপনি কি রাণীকুঠি/কুঁদঘাট এলাকায় থাকেন?
  • ranjan roy | ০১ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৯711165
  • পিটি,
    থাকি বাঁশদ্রোনী, দমকলের পাশের গলি দিয়ে ঢুকে প্রথম লেফ্ট টার্ন।
    আমি কাল ১টা নাগাদ এক বন্ধুর সঙ্গে বইমেলায় ঢুকবো। ঢুকেই আপনাকে ফোন করব।
    আমার নম্বর 8583041395। আপনার নম্বর আগের ফোনের সঙ্গে হারিয়ে গেছে। যদি আমার ফোনে বা ই-মেইলে দয়া করে আপনার নম্বর দেন তো বাধিত হব। [email protected]

    কাল কী শাম,
    পিটিজী কে নাম,
    উঠাও এক জাম,
    রাম! রাম ! রাম!
  • PT | ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৫711166
  • বিজেপিকে পব-তে আর ঠেকায় কে?
  • PT | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৪৫711167
  • কি আশচর্য, ধর্মঘট বন্ধ, জঙ্গী ট্রেডইউনিয়ন আন্দোলন নেই, তাও চটকল বন্ধ হচ্ছে!!
    "শুক্রবার রাজ্যসভাকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০১৫ -১৬ অর্থ বছরে গোটা দেশে বন্ধ চটকলের সংখ্যা ছিল ২৮, যা তার আগের বছরের থেকে ১০টি বেশি ৷ আর সরকারি, বেসরকারি মিলিয়ে ২৮টি বন্ধ চটকলের মধ্যে ১৭টিই এ রাজ্যের৷ পশ্চিমবঙ্গে ২০১৪ -১৫ অর্থ বছরে বন্ধ চটকলের সংখ্যা ছিল ১০ ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29424&boxid=161324371

    ওদিকে ভিক্ষান্ন বিতরণের বিরুদ্ধে এক পন্ডিতের বক্তব্যঃ
    "সস্তায় খাদ্যশস্য সরবরাহের আয়োজন চালু রাখতে গিয়ে অনেকগুলো গোলমাল হচ্ছে বহু কাল ধরে। বড় চাষিদের পিছনে বিরাট ভর্তুকি গুনছে সরকার। তাঁরা নলকূপ বসিয়ে যথেচ্ছ জল তুলে পরিবেশের সর্বনাশ করছেন। তা ছাড়া চাল-গম বাদে অন্য জিনিস, যেমন ডাল তেল সব্জি ইত্যাদি উৎপাদনে তুলনায় যথেষ্ট প্রেরণা থাকছে না। এ দিকে এফসিআইয়ের বিরাট অপচয় আর দুর্নীতির ফলে বিশাল ক্ষতি হচ্ছে। খাদ্য নিরাপত্তার ব্যবস্থাটা হয়তো সাময়িক ভাবে চালু রাখতে হবে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়। কিন্তু ন্যূনতম আয় ঠিক ভাবে চালু করতে পারলে সস্তায় খাবার দেওয়ার প্রয়োজন ক্রমশ কমবে।"
    http://www.anandabazar.com/editorial/others-government-initiative-should-not-stop-for-the-project-of-minimum-income-for-all-1.557096#
  • sm | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৮711168
  • অদ্ভুত বুদ্ধি হলে মানুষ এবিপি এর এই রাবিশ রিপোর্ট বিশ্বাস করে বসে। প্রথমত রিপোর্টেই প্রকাশ সস্তায় চাল গম সরবরাহ হচ্ছে বলে খাদ্য শস্যের চাষ বেড়েছে। অর্থাৎ বহুলোকে নিশ্চয় উপকৃত হচ্ছে।
    দুই তেল ও ডালের কেজি গত দুবছর যাবৎ ১০০ টাকার উপরে।
    সেতুলনায়, ধানের সহায়ক মূল্য কত?২৫ -৩০ টাকা।তাহলে চাষি কেন কম ইনসেনটিভ জিনিসের প্রতি ঝুঁকবে?একচ্যুয়ালি প ব তে ডালের চাষ কোনোদিন ই জনপ্রিয় নয়।
    আর গভীর নলকূপের বা শ্যালো দিয়ে চাষ পব তে বহুবছর ধরে চলছে;নতুন আমদানি নয়।
    আর গরিব মানুষের হাতে বেশি টাকা এলে,কম ভর্তুকির জিনিস লাগবে। এতো সৱাই জানে। ভারতে দারিদ্র্য কমেছে নাকি?নাকি বাম আমলে গরিব মানুষেরা মাছ ভাত খেতো রোজ।
  • PT | ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫৯711169
  • ওটি আবাপর রিপোর্ট নহে। প্রণব বর্ধন নামক এক ইকনমিস্টের বক্তব্য।
    অবিশ্যি "২০১৫ -১৬ অর্থ বছরে গোটা দেশে ..... ২৮টি বন্ধ চটকলের মধ্যে ১৭টিই এ রাজ্যের" হলে এ রাজ্যের মানুষের ভিক্ষান্ন ছাড়া আর বাঁচার উপায়-ই বা কি?
  • PT | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৪711172
  • কলকারখানা বন্ধ হওয়ার খবর তাকে তুলে রাখতে অবশ্যই হবে কেননা তিনি বলেছেন যে তেলেভাজাই আসল শিল্প আর তাঁর ল্যাংবোট জানিয়েছে যে ইউনিভারসিটি-ও শিল্প!!
    এখন অন্ধরাই চোখে দেখছে বেশী। তাই শুধু আমি যে কম জানি তাই নয়, কেন্দ্রীয় সরকার, খবরের কাগজোয়ালারা এবং প্রণব বর্ধন সকলেই কম জানে!!
    এমনকি এই স্কুলের ছাত্রগুলো-ও। ২০১০ এর চাইতে ২০১৬-তে তারা অনেক কম জানছেঃ
    In 2010, 45.1% of Class-III students in the state's government schools could do subtraction; in 2016, that number slid to only 35.4%. In 2010, 38.1% of government school students of Class-V could divide; in 2016, that number came down to 28.5%. The biggest slide, howe ver, comes in class-VIII. In 2010, 67.7% of these students could do division; in 2016, this dipped drastically to 32.1%.
  • sm | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৪711173
  • আপনি লিংক টা না পরেই এমন উৎকট মন্তব্য করছেন। ওটা পড়ুন-পারলে তথ্য গুলো র পাল্টা তথ্য দিন। প্রণব বর্ধন কোনো পরিসংখ্যান দিয়ে মন্তব্য করেন নি।
  • PT | ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:১০711174
  • আরে বাপু উন্নয়নের ঐ সব প্যাটার্ন তিনোরা ক্ষমতার আসার আগেও ছিল। এদানিন সবাই ঐ সব সংখ্যা দেখাচ্ছে। ওসব নিয়ে একদা বিস্তর তক্ক হয়েছে। তখন সেই সব তত্ব কেউ মানতে চাইত না। তিনোরা নতুন কিছুই করেনি যার জন্যে অমন কিছু ফারাক হবে। এইটে দেখুন ২০১৪-তে পব মানোবন্নয়নে নিম্নমুখীঃ


    তবে কিনা এইসব সংখ্যাতত্ব নিয়ে বেশী লেজ নাড়ানাড়ি না করাই ভাল-কেননা আমরা বিশ্বের যত ফেল্টুসদের দলে আছিঃ পব ভুটানের তুল্য আর উপ পাকিস্থানের। ৭০ বছরে কি গ্রেট এচিভমেন্ট!!
  • PT | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩২711176
  • কে হেলবে আর কে দুলবে? আবাপ-র পাবলিসিটি ছাড়া পব-তে কি বিপ্লব হয় নাকি বুজী হয় **বাঁচা** যায়?
  • sm | ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩৯711177
  • সত্যি, অবপর লিংক দুবেলা পোস্ট না করলে ভারী বদ হজম হয়।
  • PT | ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১১711178
  • কৃষকপ্রেমী ময়ূরপুচ্ছধারী কাকের নিত্যনতুন ভন্ডামির কহানি......
    "এ বার আন্দোলনে নামতে চলেছেন ভাঙড়-১ ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের চারটি মৌজার জমিহারারা! তাঁরা আগে দেখে নিতে চান, কলকাতা হাইকোর্ট তাঁদের দায়ের করা মামলায় কী রায় দেয়। ওই জমিহারাদের অভিযোগ, আরাবুলরা শুধু জমিই দখল করেনি, সেখানে থাকা বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে নিজেদের মতো করে অন্যত্র খুঁটি বসিয়ে বিদ্যুৎ সরবরাহের গতিপথই বদলে দিয়েছে!..........
    কীসের জন্য আরাবুল বাহিনীর বিরুদ্ধে এত কৃষিজমি দখলের অভিযোগ? পোলেরহাটের ক্ষেত্রে যা ছিল, এ ক্ষেত্রেও তাই। প্রোমোটার সংস্থাকে জমি বিক্রি।"
    http://www.anandabazar.com/state/allegation-against-arabul-for-forceful-possession-of-farmland-1.560312#
  • PT | ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৫৭711180
  • উন্নয়নের ঠ্যালা..........>

    <
  • PT | ১০ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৬711183
  • অহো! কি চমৎকার শিক্ষার পরিবেশ!!

    ".......সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর রুখতে সদ্য বুধবার বিল পাশ করেছে রাজ্য সরকার। তার পরে ২৪ ঘণ্টাও কাটল না, ইসলামপুর কলেজে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই নেতার অনুগামী ছাত্রগোষ্ঠী। ........ সেই সময়ে কলেজের চেয়ার-টেবিল তো বটেই, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। .........

    ......কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌর ঘোষ নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেন। পরে বলেন, ‘‘এ ভাবে কলেজে থাকা যায় না! অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে দেব।’’"

    http://www.anandabazar.com/state/tmcp-students-broke-the-property-of-islampur-college-1.561992#
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:২০711184


  • PT | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২২711186
  • ভিক্ষান্ন ও ভোটঃ

    "এমন অনেক সম্পন্ন গ্রাহক রয়েছেন, যাঁরা কোনও দিন রেশন দোকানে পা-ও রাখেননি। খাদ্য-সুরক্ষা যোজনায় এমন গ্রাহকদের জন্য দু’টাকা কেজি দরে চাল কিনতে মাসে ১৫০ কোটিরও বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন খোদ খাদ্যমন্ত্রী।........
    সম্পন্ন নাগরিকদের খাদ্য-সুরক্ষা যোজনার কার্ড বাতিল করা নিয়ে সরকারি নির্দেশের সঙ্গে সহমত নন শাসক দলেরই একাধিক বিধায়ক। তাঁদের আশঙ্কা, এর ফলে ভোটের বাক্সে তার বিরূপ প্রভাব পড়বে। এলাকায় যাঁরা সমীক্ষার কাজ করবেন, তাঁদের কাছে সেই বার্তাই পাঠানো হচ্ছে। "
    http://www.anandabazar.com/calcutta/mamata-banerjee-orders-to-stop-waste-money-in-ration-service-1.562945#

    এবং সাইকেলঃ কেউ পায় কেউ পায় না!!

  • PT | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২২:২৯711188
  • "২০১৪ সালের আগে রাজ্যে আরএসএসের শাখা সংগঠন ছিল ৫৮০৷ এখন তা বেড়ে হয়েছে ১৪৯২৷"

    কারা যেন তিনোদের নেতৃত্বে দিল্লীর বিরুদ্ধে লড়ার বুদ্ধি দিচ্ছিল?

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29606&boxid=1543430
  • sm | ১২ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:০০711189
  • সি পি এম এর শাখা সংগঠন আর ক্যাডার দের সংখ্যা কি হ্রাস পেয়েছে? ওরা ছাড়া ;এই মুহূর্তে বিজেপি র বিরুদ্ধে লড়ার কেউ ই নেই। কি হবে বলুন তো!
  • PT | ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১১711190
  • "চাকুরি পাওয়ার জন্য তিনি শাসকদলের নেতাদের টাকা দিয়েছিলেন বলে পরিবারের অভিযোগ ৷ তার পরেও তালিকায় নাম না -দেখে তিনি হতাশায় ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন মৃতের কাকা সালেম মোশারফ৷ মৃত আব্দুর রহিম কালিয়াগঞ্জ কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন একসময়৷ তাঁর কাকা বলেন, ‘জমি বিক্রি করে আমার ভাইপো চাকরি পাওয়ার জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছিল ৷ কিন্ত্ত সফল প্রার্থীদের তালিকায় তাঁর নাম না -দেখে ও মানসিক ভাবে আঘাত পায় ৷ ’স্থানীয় তৃণমূল নেতারা নির্দিষ্ট ভাবে কারও নাম না বললেও চাকরির জন্য টাকা লেনদেনের অভিযোগে কার্যত সিলমোহর দিয়েছেন ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29639&boxid=15408163
  • PT | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:৫০711191
  • dd | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৩২711192
  • উপরের নিউসটা খুব অদ্ভুত।

    আনন্দবাজারেও আছে। কিন্তু খুব ভেগ। কাদের সাথে যে মারপিট হোলো সেটাই এক মিস্ট্রি। টেলেগ্রাফ আর বর্তমানও দেখলাম। কোনো কভারেজ দেখলাম না।
  • কল্লোল | ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৫711194
  • আরএসএস আর বিজেপি পবতে বেড়ে ওঠার এক ও একমাত্র কারন বিরোধী হিসাবে সিমিএমের ক্যাবলামো। এর মধ্যে তিনো এলো কোদ্দিয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন