এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পেপে | ০৪ মে ২০১২ ২২:৫০1740
  • এক ব্যাপার আমারো হছ্ছে, একজনের ভোদাফোনের সব ডিটেলস আসছে, আমি মেল করলাম, লিখলো ২ সপ্তাহ পরে জানাবে ! এদিকে যার account সে আর আমার এক নাম, আর তার মেল-আইডি আর আমার মধ্যে এক্টা . এর পার্থক্য, আমি তাকেও মেল করলাম,সেটাও আমার কাছেই এল ঃ(
  • ppn | ০৪ মে ২০১২ ২২:৫০1741
  • ক্ষী খবর? নতুন ব্যাঙাচির আবির্ভাব হচ্ছে?
  • সায়ন | ০৪ মে ২০১২ ২২:৪৪1738
  • বেঙীদির জন্য ওয়েট করছি। এতো বড়ো একটা খবর এখনও চেপে আছে!
  • Zzzz | ০৪ মে ২০১২ ২২:৪২1736
  • সায়নের লেখাটা দেখে মনে পড়ল। কদিন আগে এয়ারটেল থেকে দুটো মেল পেলাম ল্যান্ডলাইন অ্যাক্টিভেশন নিয়ে। আমি দেখে অবাক। আমি আবার কবে এয়ারটেলের জন্য অ্যাপ্লাই করলাম?? খুঁটিয়ে দেখে বুঝলাম তেনারা অন্য কোনো গ্রাহকের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে তার ডিটেলস, ইউজার নেম সব কিছু আমাকে পাঠিয়ে দিয়েছে। এয়ারটেলে মেল ব্যাক করে জানাতে সরি-টরি বলে মেল করল। কিন্তু তারপর থেকে একের পর এক অফার মেল পাঠিয়েই চলেছে আমাকে। সে মেলগুলো না হয় স্প্যাম ফোল্ডারে যাচ্ছে কিন্তু আমি ভাবছি কি রকম এদের কাস্টমার সার্ভিস যে একজনের ডিটেলস অন্য একজনকে পাঠিয়ে দেয়?
  • সায়ন | ০৪ মে ২০১২ ২২:৪২1737
  • প্পন্দা, ২০০৮ এর চুকেবুকে যাওয়া কানেকশন নিয়ে কেস খাওয়ার চান্স কম, প্রায় নেই। কুলকাল থাকো।
  • সায়ন | ০৪ মে ২০১২ ২২:৩৯1735
  • সবাইকে থাঙ্কু।

    নিতাই, ঐ মেইলটার কপি রাখিস। যদি কোনও রেফারেন্স নাম্বার দিয়ে থাকে সেটাও। আর লাস্ট পেমেন্ট যেটা করেছিলি তার ডিটেইলস। রিলায়্যান্স আর আইসিআইসিআই ব্যাঙ্ক - এই দুটো এস্ট্যাব্লিশমেন্ট থেকে জ়রা বচকে রেহেনা।

    প্পন্দা, সার্টেনলি। ঃ-)

    পিপি, লগে রহো ইত্যাদি।

    শমীক, একবার বলে দ্যাখ শুধু!

    মামী, হেক্কড় ইয়ানি হোমরাচোমরা টাইপ মানে র‌্যালা নেওয়া পাবলিক।
  • শুভজিত | ০৪ মে ২০১২ ২২:১৩1734
  • এক কথায় চরম
  • ঝিকি | ০৪ মে ২০১২ ২১:৫৩1733
  • ভুতের ভবিষ্যৎ মাত্র দেখে উঠলাম............ একটুও ভালো লাগে নি........... সবাই এত ভালো বলেছে বলে শেষ পর্যন্ত দেখলাম..........আর একজন তো ফ্যাশন শোর সময়ই তিতিবিরক্ত হয়ে উঠে গেছিল!
  • সিকি | ০৪ মে ২০১২ ২১:১২1732
  • বিবিকে শুজদি, আর কেশীকে হ্যাম্যাঅ্যা। সুখী রহো, ফুলো ফলো। :)

    সান্দা তো বীরপুরুষ। বীপু বলে ডাকা শুরু করব নাকি? কেউ কোনও পাপ খুঁজে পাবে না।

    আর কী কী যেন বলার ছিল, ভুলে গেছি, ও হ্যাঁ, ইশেন এখনও ঋ লেখা শেখায় নি?
  • Ishan | ০৪ মে ২০১২ ২০:৪৮1731
  • আরে আমার একই রকম একটা সমস্যা হয়েছিল। সেই নিয়ে একটা লেখাও লিখেছিলাম। খুঁজে পেলে পেস্ট করে দিচ্ছি।

    বিস্ময়বালক কেশিকে অভিনন্দন। আর বিবিকে জন্মদিনে নতুন জামা। :)
  • | ০৪ মে ২০১২ ২০:৪৫1730
  • হেক্কড় মানে কি দাদা গোছের কিছু?
  • প্পন | ০৪ মে ২০১২ ২০:৩০1729
  • সান্দা, অভিনন্দন। এইবার সমস্যায় পড়লে আমি তোর পরামর্শ নিতে যাব। ঃ)

    আমার একটা রিলায়েন্দ ব্রডব্যান্ডের কানেকশন ছিল ২০০৮ সালে। মাস ছয়েক ইউজ করার পরে কাটিয়ে দেই। তার কিছুদিন পরে ডিভাইস ইত্যাদি এসে নিয়ে যায়।

    তোর পোস্ট পড়ে ভয় পেয়ে গেলাম সেই কানেকশন নাম্বার নিয়ে আবার কোন হেক্কড় ফোং না করে! কাজগপত্তর মেল কিসুই নাই আমার কাছে।
  • | ০৪ মে ২০১২ ২০:১৪1728
  • সায়ন, খুব ভালো করেছো।
    অভিনন্দনঃ)
  • নেতাই | ০৪ মে ২০১২ ২০:১৩1727
  • সায়নদা আমাকে ভয় পাইয়ে দিলে।
    আমারো রিলায়েন্সের কানেকশন ছিল অল্প কিছুদিনের জন্য। জঘন্য সার্ভিসের জন্য কাটিয়ে দিয়েছি। কিন্তু এখনো সেটল্মেন্ট হয়নি। লাস্ট বিল অনুযায়ী আমার কিছু টাকা পাওনা আছে। কিন্তু মোডেম নিতে আসেনি কেউ এখনো। কোথাও জমা দেবো তাও বুঝতে পারিনি বলে রেখে দিয়েছি কাছে।

    বেশ কয়েকবার মেল করেছি। বারবার বলছে নিয়ে যাবে নিয়ে যাবে। কেউ আসছেনা। কিন্তু মেলে কন্ফার্ম করেছে যে আমার সার্ভিস ক্যানসেল করা হয়েছে।

    কেস খাবো কিনা বুঝতে পারছিনা। চোর কম্পানি বলেই ভয় বেশী।
  • bb | ০৪ মে ২০১২ ২০:১১1726
  • এত বেশ চাপের ব্যাপার হল, বিস্ময় বালককে সেঞ্চুরী করতে হলে আবার একটা সেই জিম্বাওয়ে সফরের বন্দোবস্ত করতে হবে কেশীকে- নইলে একটা সংযুক্ত আরবশাহী সফর নিদেন পক্ষে।
  • Blank | ০৪ মে ২০১২ ২০:০৪1725
  • বিবিকে শু জন্ম দিনের শুভেচ্ছা
  • Blank | ০৪ মে ২০১২ ২০:০৩1724
  • হেব্বি চেপে দিয়েছে তো সান্দা। কনগ্র্যা
  • pipi | ০৪ মে ২০১২ ২০:০২1723
  • বাপরে সান্দা! তোর লেগে থাকার ক্ষ্যামতা আছে!
  • kk | ০৪ মে ২০১২ ১৯:৫২1722
  • কেসি আর বিবিকে অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন। দিনটা খুব ভালো কাটান।
  • টিম | ০৪ মে ২০১২ ১৯:৪১1721
  • কেশীদা আর বিবিকে শুভেচ্ছা। কেশীদার জন্য বিস্ময়বালকের একটা ভালোদেখে সেঞ্চুরি দিলাম, জায়গামতন বসিয়ে নিও। :-)
  • সায়ন | ০৪ মে ২০১২ ১৯:৩৬1719
  • একটা ব্যাপার ঘটল সেটা এইবেলা বলে রাখি।

    রিলায়্যান্স কম্যুনিকেশনের একটা প্রাচীন ব্রডব্যান্ড কানেশশন ব্যবহার করতাম। আগেরবার অনসাইট যাওয়ার সব ঠিক হলে ওটাকে ক্যানসেল করার সিদ্ধান্ত নিই। (মোবাইল নাম্বার কিছু মূল্যব্যয়ে সেফ-কাস্টডিতে রাখা যায়, ফিরে এসে রিঅ্যাক্টিভেট করে নিলেই হল তাই সেটায় কোনও ঝামেলা ছিল না)। তো ব্রডব্যান্ড কানেকশনটা সব ডিভাইস সমেত ওদের ওয়েব-ওয়ার্ল্ডে গিয়ে সারেন্ডার করি। সেদিন পর্যন্ত যা আউটস্ট্যান্ডিং বিল সেগুলো ক্লিয়ার করি। এর আগে ক্যানসেল করার কথা ওদের কাস্টমার কেয়ারে ফোন করে জানানোর দুদিনের মধ্যেই ব্রডব্যান্ড ডিঅ্যাক্টিভেট করে দেয় যদিও লীড টাইম দিয়েছিলো দুই থেকে আট দিন (ডিঅ্যাক্টিভেট হতে)। সে যাই হোক, বলে বাকি যেদিনগুলোর জন্য অ্যাডভান্স রেন্টাল পেইড রয়েছে সেগুলো ফাইন্যাল বিলের সঙ্গে সেটলড হয়ে যাবে ইত্যাদি। একটা রেফারেন্স নাম্বার দেয়।

    রিলায়্যান্স ওয়েব ওয়ার্ল্ডে ক্যানসেল করতে শুধু একটা পেমেন্ট রিসিপ্ট ভাউচার দিল, দিয়ে বললো এটাই সব। এরপরে ফিরেছি প্রায় মাস আটেক পরে। নতুন কানেকশন নিলাম। ব্রডব্যান্ড স্টিক ভালোই চলছে। আরও মাস তিন কেটে গেছে। একদিন দেখি ওদের কাস্টমার কেয়ার থেকে ফোন করে বলে স্যার আপনার সাড়ে আঠেরোহাজার আউটস্ট্যান্ডিং বাকি আছে কবে পেমেন্ট করবেন। জিজ্ঞেস করি ডেটা কার্ড নাম্বার কী? সেই পুরনো কানেকশনের নাম্বার বলে। ইয়ার্কি পায়া হ্যায় - বলে লাইন কেটে দিই। দুদিন পরে আবার ফোন। আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট বাকি। আমি এবার বলি শোনো মামণি ওতো আমি আগেই ক্যানসেল করে গেছিলাম সব চুকিয়েবুকিয়ে তো তার আবার আউটস্ট্যান্ডিং কী! বলে না, ঐ কানেকশন তো ক্যানসেল করাই হয়নি, এখনও অ্যাক্টিভ ইত্যাদি। আমি ঝগড়ার মোডে যাওয়ার উপক্রম হলে বলে প্লিজ ভিজ়িট আওয়ার কাস্টমার কেয়ার অন এনি ওয়ার্কিং ডে (মানে সোম-শুক্র, ৯টা থেকে ৭টা), এবং ওখানে গিয়ে "ম্যাটার" "সেট্‌ল" করে নিতে! আমি একদিন সময় করে যাই, বলি এই দেখুন সব আউটস্ট্যান্ডিং সেটলমেন্ট রিসিপ্ট, আমি আর এক পয়সাও দেবো না। তারা বলে, তাহলে সেই ক্যানসেলেশন রিকোয়েস্ট নাম্বার যা আপনাকে দেওয়া হয়েছিল (প্রায় এক বছর আগে) সেটা প্রডিউস করুন। ঝগড়া চলতেই থাকে। তুমুল হইচই করে বাড়ি ফিরি। এরপর সপ্তাহ দুই আর কোনও সাড়াশব্দ নেই। সেইমাত্র ভেবে নিতে শুরু করেছি এটা বোধহয় মিটল, রিলায়্যান্সের কালেকশন ডিপার্টমেন্ট থেকে ফোন। বেশ হেক্কড় একজন আমার নাম-পতা সব ভেরিফাই করে বলে শিগ্গির পেমেন্ট করে দিন। প্রমাদ গুনি। কাকুকে জিগাই। কাকু বলে রিলায়্যান্সের জ়োনাল অফিসে মেইল করতে। করে জানাই। সব চুপচাপ। কোনও উত্তর নেই। আবার ফোন আসে কালেকশন এজেন্টের। একটা লোক কড়কানোর ভঙ্গিতে কথা বলতে শুরু করলেই ফোন নিয়ে মিটিন রুমের প্রাইভেসিতে তাকে শান্ত হয়ে বলি আপনার ফোন নাম্বার তো জানিই (মোবাইল থেকে) শুধু নামটা বলুন, এই কলের সব ডিটেইলস নিয়ে থানায় দিতে লাগবে। সে আমতা আমতা করে বলে ঠিকাছে কিন্তু পেমেন্টটা আজকেই করে দিন (ততোদিনে হাজার কুড়ি ছাড়িয়েছে)। এক চেনা সূত্রে থানায় একটা কমপ্লেইন করি, তার কপি অ্যাটাচ করে ওদের জ়োনাল আপিসে আবার পাঠাই। এবার উত্তর আসে ততক্ষণাৎ! বলে, এটা ওরা খতিয়ে দেখছে। খুব মিষ্টি করে রিপ্লাই লিখি, বলি, খতিয়ে দেখা হলে আমাকে প্লিজ় আমার ইউসেজ ডিটেইলসের ব্রেক আপ গুলো পাঠাবেন। তারপর আবার সপ্তাহ দুই চুপচাপ সব। পরশু দিন সকালে এক নতুন কালেকশন এজেন্ট ফোন করে, বলে, আপনার আফিসের বাইরে আছি, দেখা করুন। আমি তার নাম্বার নিয়ে পুলিশ স্টেশনে ফোন লাগাই। তারপর তাকে কল ব্যাক করে বলি, প্লিজ় একটু অমুক থানায় আসুন, ওখানে আমিও আপনার জন্য ওয়েট করছি। তারপর থেকে ঐ ফোন আনরিচেবল। তার আধ ঘন্টার মধ্যে রিলায়্যান্সের জ়োনাল অফিস থেকে ফোন আসে আমার নাম্বারে। উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট অল ইওর আউটস্ট্যান্ডিং ডিউ অন ডেটা কার্ড নাম্বার সো অ্যান্ড সো হ্যাভ বিন অ্যাডজাস্টেড। এর সঙ্গে সঙ্গে একটি মেইল আসে ওদের অফিস থেকে যাতে বলা হয় ওরা কতো লজ্জিত এমন "গুফ-আপ"এর জন্য এবং "সিনসিয়ারলি অ্যাপোলোজেটিক"!

    মুচকি হাসি। আরেকটু সাবধান হই। পুলিশ স্টেশনের সেই চেনা লোকটিকে ফোন করে থ্যাঙ্ক্যু বলি। মনে হয় চুকেছে। আবার ফোন আসে কিনা এটাই দেখার।

    যদি কারো কাজে লাগে, কর্নাটক জ়োনাল আপিসের মেইল আইডি -- [email protected]
  • bb | ০৪ মে ২০১২ ১৯:৩৬1720
  • কেসি - বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আশা করি আজ আর ভাটাবেন না ঃ)
  • π | ০৪ মে ২০১২ ১৯:৩০1718
  • বিবাহিত জীবনে তরক্কির সাথে তক্কাতক্কির সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সম্পক্কো ?
  • bb | ০৪ মে ২০১২ ১৯:২৯1717
  • যাঁরা উইশ করেছেন, যাঁরা করবেন বলে ভে্বেছেন আর যারা জানতেন না বলে উইশ করতে পারেন নি তাঁদের সবাই কে ধন্যবাদ।
    এই বার শুক্কুর বার হলেও জন্মদিন ইয়ে নেই ঃ।
    ঘরে এখন হাঁটু প্রতিস্থাপিত শ্বশুর আর পেটের আলসার থেকে সেরে ওঠা বাবা, তাই এই দিনটাও অন্য দিনেরই মত, আরেকটা দিন।
  • প্পন | ০৪ মে ২০১২ ১৯:১৬1716
  • ছেলে?

    সেও তো বড় হয়ে এল।
  • | ০৪ মে ২০১২ ১৯:১৫1715
  • বিবি, জন্মদিনে অনেক শুভেচ্ছা রইলো।
  • | ০৪ মে ২০১২ ১৯:১৪1714
  • কেসি, অনেক শুভেচ্ছা।গিন্নিকে নিয়ে বসে ফেলে আসা দিনের জাবর কাটুন- কাটতেই থাকুন।আবেশে চক্ষু মুদে এলে জানবেন বিবাহ সার্থকঃ)
    পুঃ- আজ ল্যাপির বদলে কোলে অন্যকেউ থাকুক।
  • প্পন | ০৪ মে ২০১২ ১৯:০৬1713
  • নাঃ, এবার যাবো। মিটিনে ছিলাম।
  • kumu | ০৪ মে ২০১২ ১৯:০২1712
  • কেসি,বিবাহ বার্ষিকী মধুর আনন্দময় হোক,অনেকবার ফিরে ফিরে আসুক।
    দুজনে খুব আনন্দে থাকো,ছেলে সর্ব অর্থে অনেক বড় হোক।

    বিবি,আজকের ও ভবিষ্যতের অনেক জন্মদিন শুভ হোক,খুব ভাল থাকুন সবাইকে নিয়ে।
  • সায়ন | ০৪ মে ২০১২ ১৮:৪৩1711
  • প্পন্দা বাড়ি চলে গেলে নাকি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত