এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪২৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:১৬517588
  • হাইপোথিসিস? নাহ্‌, নেই।
  • a x | 138.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:২৩517589
  • নাহ, চেপে যান নি। যেখানে বেড়াল ঢোকানোর জায়গা নেই সেখানে গজ ঢোকানোর চেষ্টা করছেন। সেই সময় বহু বহু বহু লোকেই চেয়েছিল বামফ্রন্ট সরকার যাক। বহু বহু লোকেই একসাথে মিছিল মিটিং করেছে। তারা সবাই "আমরা" নয়, কেবল এপিডিআরই "আমরা" সুজাত এই বলতে চেয়েছেন, এটা বুঝতে হলে বিশাল লীপ অফ ফেইথ লাগে, ও এপিডিআর সম্বন্ধে বিপুল অজ্ঞতা লাগে।
  • Ben Arfa | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:৩২517590
  • কিন্তু তারানন্দের হঠাৎ হল কী? দুদিন ধরে ধোয়াচ্ছে যে...
  • T | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:৩৩517591
  • তো কি বুঝব, আমরা মানে এপিডিয়ার বাদে সুজাত ও অন্যান্যরা, নাকি এপিডিয়ার এর সাথে অন্যান্যরা। আর দেখুন, সুজাতবাবুর একটা কথার মানে কি জিগাইছিলাম। এপিডিয়ারের ইতিহাস পত্তে হবে ভাবিনি। এই আর কি।
  • a x | 138.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:৩৯517592
  • তা না ভাবলে হবে? এপিডিআর তো রেজিমেন্টেড কম্যুনিস্ট পার্টি না যে একজনের ভয়েস মানে পার্টির ভয়েস। কল্লোলদা যেটা বারবার বলছেন, সুজাত যেমন আছেন (র‌্যাদার ছিলেন), সুজাতর থেকে সম্পূর্ণ উল্টো মত রাখেন এমন লোকও তো এপিডিআরে ছিলেন/আছেন। স্রেফ সুজাতকেই ক্রিটিসাইজ করে এপিডিআরের সদস্য লেখা লিখেছেন। আর আমরা মানে সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময় বহু লোক, বহু সংগঠন এক হয়েছে। শঙ্খ ঘোষও আছে, কৌশিক সেনও আছে। এরা তো একসাথে মিটিং মিছিল করতেন তখন।
  • a x | 138.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:৪২517594
  • আমি আজকাল আর লিখিনা, এই একঘেয়ে চক্রাবৎ সেই এক ঝগড়াতে, কিন্তু এই লেখাগুলো পড়লে মাঝে মাঝে মনে হয়, যেন কিছুই হয়নি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, হঠাৎ করে একদল লোক ঠিক করল রাতারাতি একটা "ফ্যাসিস্ট" সরকার নিয়ে আসবে। রাতারাতি সব অপপ্রচার চালালো আর তিরিশ বছরের গণেশ উল্টে গেল। মাইরি, নিজেদের ডিলিউড করারও তো একটা লিমিট থাকা দরকার!
  • Ben Arfa | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:৪২517593
  • ধুত্তোর, কাঁঠালের আঠারও অধম মাইরি। পুরো অ্যারালডাইট। সেই কব্বে থেকে সবাই এপিডিআর আর বোল্ডারে আটকে রয়েছে। আরে ইদিকে রোগীকে হাসপাতালে ভত্তি করতে গেলে এবার তার ধম্মোপরীক্ষে হবে - সেই নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই!!!
  • প্পন | 122.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:৫৩517595
  • রুট কজ অ্যানালিসিসটা অ্যাকদম ঠিক পথে এগুচ্ছে। এপিডিআর বলল বলেই না সিপিয়েমকে জেনেগেন নির্বাচনে ধুয়ে দিল।

    বিশ্লেষণের এই ধারা বজায় রাখলে আরো বেশ কয়েক বার ধৌত হওয়া কপালে আছে। অবশ্য কবি জানিয়েছেন এই পথেই শুদ্ধিকরণ আসবে ক্রমে।
  • siki | 96.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:৫৯517598
  • যুগের সাথে তাল মিলিয়ে বাবা কট্টর সিপিয়েম থেকে এখন কট্টর তিনোমুল হয়ে গেছে। এখন বয়েস হয়েছে, যদি যুগের সাথে তাল মিলিয়ে একটু কষ্ট করে হিন্দু থেকে মুসলমান হয়ে যেতে পারে, অন্তত চিকিৎসার গ্যারান্টিটা ...

    দেখি বাবাকে ফোন করে!
  • a | 75.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২১:৫৯517597
  • লোকে জাজমেন্টাল হলে জ্বলে আর নিজে হলে লোকেরা ডিলিউডেড? বিমান/অনিলের সাথে পার্থক্য রইল না যে!!! সার্কাস!! লোকেরা কি প্রকার অজ্ন সেটাও জেনে বসে আছেন মাইরি!!

    খসড়া নিয়ে চুলকে চুলকে ঘা হয়ে গেছিল একটা সময়। আর পোষায় না। অতি ভাটের ফল হিসাবে যে খসড়া নামক অশ্বডিম্বটি প্রসব হয়েছিল, সেট নিয়ে আলোচনাও জাস্ট ওয়ার্থ না।
  • a x | 138.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২২:০৭517599
  • যেখানে এই হাসপাতাল করবে বলছে, সেখানে ডেমোগ্রাফি কি মুসলমান প্রধান? আর টাকাটা কি সংখ্যালঘু উন্নয়ন থেকে আসছে?
  • a x | 138.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২২:১৭517601
  • পড়লাম। কাগজের কাটিংটাতে লেখা "বেসিকালি"। "এক্সক্লুসিভলি" তো নয়। অন্য ধর্মের লোক এলে কি অ্যাডমিট করবেনা নাকি?
  • Ben Arfa | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২২:১৮517602
  • সুশান্ত বন্দোপাধ্যায় বলেছেন ধীরে ধীরে সব জানতে পারবেন।
  • প্পন | 122.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২২:২০517603
  • কর্ণাটকে কোন কোন অঞ্চলে জমিজমা শুধু ব্রাহ্মণদের মধ্যে বিলি হয় (সরকার থেকে নয়) এজন্য আপিসে লোকাল পাব্লিকদের বহুত আবাজ দিয়েছিলাম।

    চব্বিশ ঘন্টাও হল না, এইবার ফিরতি আবাজ খেতে হবে। ঃ(
  • Ben Arfa | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২২:২১517604
  • "মূলত রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের রোগীদের চিকিৎসায় হাসপাতাল ও মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্তের’ উল্লেখ রয়েছে ওই চিঠিতেও।"

    এক স্বাস্থ্য-কর্তার কথায়, “মুখ্যমন্ত্রীর আশঙ্কা, হাসপাতাল বেসরকারি হাতে গেলে শেষমেশ বেড সংরক্ষিত রাখা যাবে না। তাই সরকারি তরফেই বাকি টাকা জোগাড় করার চেষ্টা হবে।”
  • a x | 138.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২২:২৬517605
  • বুঝলাম।
  • T | 24.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২২:২৮517606
  • রেজিমেন্টেশন একেবারে তুলে দিলে ঐ ফাংশন লার্ণিং উইদাউট রেস্ট্রিকটিং ফাংশন ক্লাস হয়ে যাবে। তো রেজিমেন্টেশন থাকাটা কি দরকারীও নয়?
  • kc | 188.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২৩:৩৭517609
  • আরে যত্তসব তক্ক। আগে হাসপাতালটাতো হোক। হয়ে তারপর নাহয় কেস ফেস করে সবাইকার জন্য করে দেওয়া যাবে। হাসপাতালটা তো হোক আগে।

    কিন্তু অনেকদিন আগে কয়লামন্ত্রী থাকার সময় যে দিদি বলেছিলেন, কলকাতায় কোল ইন্ডিয়ার হাসপাতাল করবেন, সেটার কোনও আপডেট আছে?
  • bb | 127.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২৩:৩৭517608
  • এটা প্পন কে - এখানে রুট কজ করা হয়নি কবি শুধু মনে করে দিতে চেয়েছিলেন, যে যারা আগ বাড়িয়ে দাবি সনদ দিয়ে নিজেদের গুরুত্ব বাড়াতে চেয়েছিলেন, আজ তারা সেই দাবিসনদের কি অবস্থা তা কেন জানান না।
    তাতেই দেখলাম সম্পাদক মহাশয় এপিডিআর ইত্যাদি নিয়ে ব্যাপারটা ঘোলা করার প্রচেষ্টা চালালেন। এমনিতেই স্যাটায়ার লেখায় তিনি সিদ্ধ তাই এই খেলায় তাকে হারান কঠিন তিনি জানেন।
    যারা নির্বাচনের আগে তুই বিড়াল বা মুই বিড়াল নিয়ে কাফকা থেকে কামু কোট করতেন আজ কিছু বলার নেই বলে প্রমাণ চাইছেন। ঐ ঢাকার কুট্টির কথা বলতে হয় - কর্তা ঘুড়ায়ও হাসব আপনাদের কথার মার প্যাঁচ দিয়ে।
  • Ishan | 202.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২৩:৪৮517610
  • আগেই তো বল্লাম ওয়ান লাইনার লেখার খেলায় নামবেন না। কেউ কান দিলেন না। এখন আর আমাকে বলে কি হবে? :)
  • প্পন | 122.*.*.* | ২৮ আগস্ট ২০১২ ২৩:৪৯517611
  • বিবিকেঃ এইবারে না হয় হয়নি, কিন্তু এই টইতে (এবং অন্যত্রও) তো ঘুরেফিরে রুট কজের কমতি দেখিনি।
  • Ishan | 214.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০০:০০517612
  • আর ঘুড়ায় হাসা ফাসার কিছু নেই। এখানে দেখলাম বড়ো বড়ো প্রবন্ধ লেখা হল, গুরু কেন মমতাকে তোয়াজ করে, এই নিয়ে। কতো কারণ কতো বিশ্লেষণ। কিন্তু কবে তোয়াজ করল, জিজ্ঞাসা করতেই লোকে আমতা আমতা।

    এ যেন চেরাপুঞ্জিতে কেন খরা, তা নিয়ে পন্ডিতরা বিস্তর শরীর ঘামাচ্ছেন, দিস্তে দিস্তে দিস্তে লিখছেন। কিন্তু চেরাপুঞ্জিতে খরাটা হল কবে, সেইটা জিজ্ঞেস করলেই চোখ পালিয়ে বলছেন, "মশাই কথা ঘোরাবেন না"।

    এই রঙ্গ দেখতে দেখতে তো চোখ পচে গেল। এতে যদি ঘোড়ায় না হাসে ... :)
  • bb | 127.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০০:১৬517613
  • আর আগ বাড়িয়ে হঠাৎ খ্সড়া দেওয়াটাই সবচেয়ে বড় খোসামুদি। দিদি বা সরকার কি চেয়েছিল, না - তাহলে হঠাৎ স্বতঃপ্রণোদিত হয়ে কেন দেওয়া - হয় সরকারের শুভানুধ্যায়ী হওয়া নয় ভাল কাজ করা। দ্বিতীয়টি হলে কিভাবে তা সরকারে কাছে পৌছান হল আর তার কি গতি হল এটাই জিঞ্জাস্য। কিন্তু সেই প্রশ্নের উত্তর সঠিক পাওয়া যায় না।
    তাহলে কি এটাই ধরতে হবে যে নতুন সরকারে শুভানুধ্যায়ী হওয়ার দায় কারু কারু ছিল।
    কোনটাই নাও হতে পারে, কিন্তু সেই হেয়াঁলী তো খতম হয় না।
  • aranya | 154.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০০:১৮517614
  • ঈশেন বুদ্ধিমান লোক, সামনা সামনি কি আর তোয়াজ করবে। কিন্ত মনে রেখ মামারও মামা আছে, আর সবার ওপরে আছেন অরণ্যদেব, কোন এক সময় সব সাক্ষ্য প্রমাণ ঠিকই আলোয় আসবে।
    আর এই ধর না কেন, কলকাতায় এত জায়গা থাকতে কাব্লি-দা থাকতে গেলেন মমতা-র পাড়ায়, এটাই তো একটা মোক্ষম প্রমাণ। প্রয়োজন হলেই যাতে গুরু-র মেসেজ দিদি-কে পৌঁছন যায় এণ্ড ভাইস ভার্সা :-)
  • প্পন | 122.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০০:২০517615
  • ঃ)
  • | 60.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০০:২৪517616
  • আচ্ছা, খসড়া নিয়ে এত রাগারাগির কি আছে। এখন দিদিকে খসড়া দেওয়া হয়েছে। বোকা/অজ্ঞ ভোটার চালাক হয়ে গেলেই আবার গনেশ ওল্টাবে, তখন আবার নতু কিছুর আশা নিয়ে ওদেরও খসড়া দেওয়া হবে।

    সমস্যাটা যদি খসড়া নিয়ে হয় তাই বল্লাম, অবশ্য দিদিকে দেওয়া হয়েছে কেন বলে গোঁসা হলে অন্য কথা।সেক্ষেত্রে পরের বার দাদাকে দেওয়া হবেঃ)
  • সিকি | 96.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০১:১৮517617
  • খসড়াটা আগ বাড়িয়ে দেওয়া হয়েছিল? শিওর?
  • a x | 138.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০১:৪১517619
  • সিকি কি বলতে চাইছে খসড়া দিদি চেয়ে পাঠিয়েছিলেন গুরুর কাছে? ;-)
  • aka | 178.*.*.* | ২৯ আগস্ট ২০১২ ০১:৪৭517620
  • খসড়া জমা দেওয়া ইত্যাদি পুরো ব্যপারটাই ধোঁয়াটে। আমি জমা দিলে কি দিদি খসড়া নেবে? নেবে না। তাহলে গুরু কি করে জমা দিল? বলছি না কোন অন্য উদ্দেশ্য ছিল, কিন্তু কানেকশন তো ছিলই। উদ্দেশ্য পোষ্কার, নতুন সরকার, নতুন উদ্যম, নতুন কিছু দেওয়া হয়ত। কিন্তু দিদি কেন হঠাৎ গুরুর খসড়াই গ্রহণ করলেন সেটা পোষ্কার নয়। গুরু যদি চায় এই কথোপকথন বন্ধ করতে তাহলে সেটা বলে দিলেই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন