এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৩659019
  • কাল যাদবপুরে হচ্ছে।


    https://www.facebook.com/events/786718848076151

    দয়া করে এটা করে কারা কী কার্যসিদ্ধি স্বার্থসিদ্ধি করছে তাই নিয়ে ত্যাড়াব্যাঁকা অভিযোগ জানাতে বসবেন না।
    যাঁরা পারবেন, আসবেন।
  • pp | 174.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:১০659020
  • হত্যাকারী দের ফাসী হোক সেই দাবিতে অনর থেকে যেতে পারবেন কি কলরবিক্স রা? মানে যতদিন তা না হোচ্ছে তত দিন ইস্তক।
  • cb | 120.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২২659021
  • বাংলাদেশ তো আলাদা দেশ। সেখানকার ডিসিশন হবে অন্য দেশের লোকের কথায়? আশ্চয্য!!! ভিসি তাড়ানোর সাথে ফট করে একাসনে বসালে বোধহয় উচিত হবে না

    দিনে দিনে একটা কমপ্লিট বাল হয়ে যাচ্ছে বাংলাদেশটা। কমপ্লিট ফেল করেছে দেশের শাসনব্যাবস্থা
  • confusion | 125.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৯659022
  • "ক্যাম্পাসে সবরকমের নজরদারিমূলক ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করতে হবে" - হক্কলোরবের অনেকেই আপের সমর্থক , আপ আবার বলেছে দিল্লি তে নিরাপত্তার স্বার্থে ১৫ লক্ষ সার্ভেইলানস ক্যামেরা বসবে। সার্ভেইলানস ক্যামেরা বসলে অসুবিধে কি যদি তা ভবিষ্যতে শ্লীলতাহানি আটকাতে সাহায্য করে ?
  • ranjan roy | 113.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৬659023
  • কন্ফুসনের বক্তব্যের সাথে অনেকটাই সহমত।
  • Du | 230.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৫৭659024
  • প্রেসির ইলেকশনে দুই দলের লেখায় দেখেছিলাম (এই সময় অথবা টেলিগ্রাফ) - আই সি -র নেতারা বললেন - আমাদের হোক্কলরব আন্দোলন সফল হয়েছে আর এসেফাই-র নীতারা বললো সফল? শ্লীলতাহানির ঘটনাটায় শাস্তি হোক - তবে সফল হয়েছে বলবো।
  • LB | 125.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১০659025
  • "যাদবপুরের ইন্টারনাল পলিটিক্সের কিছু হুব্বার ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে, সিপিয়েমের আগ্রহ তো থাকবেই, এরাই আমার মতে ভিসি তাড়াও আন্দোলনটার মূল তোল্লাইদানকারী। ভিসি সরে গেল, দিদি নিজে এলেন, তাতেই এদের রাজনৈতিক জয় হয়ে গেল..."

    একটু নাইভ অবস্থান, কারণ অভিজিৎ চক্রবর্তী পুলিশ ডেকে পেটানো ছাড়াও আরো বেশ কিছু কীর্তি করেছিলেন যার ফলে গোটা যাদবপুরেই একটা বিশ্রী অবস্থা তৈরী হয়েছিলো (পারলে সুকান্ত চৌধুরির লেখাটা পড়ে নেবেন)। সেইদিনের ঘটনার পর ছাত্রদের আর শিক্ষকদের দাবীটা অ্যালাইনড হয়। এখনও যতদূর খবর পাই, শ্লীলতাহানি নিয়ে শাস্তির দাবীও আছে, এবং এই ভিসির বদলে একইরকম কাউকে যাতে বসানো না হয় তার জন্যে চেষ্টাটুকুও আছে। আগের বার কোর্টের তরফ থেকে সুগত মার্জিতকে সার্চ কমিটিতে রাখা হয়েছিলো - এবং অভিজিত চক্রবর্তীর অ্যাপয়েন্টমেন্টের পিছনে এঁর অবদান সবচেয়ে বেশি। এবার শিক্ষকরা মোটামুটি এককাট্টা হয়ে বিরোধিতা করায় কোর্টে ভোটাভুটি হয়, মেজরিটির ভোটে NISER-এর ভিসি (সম্ভবতঃ ভিসিই বা কোনো নামী প্রফেসর) সার্চ কমিটির জন্যে নমিনেটেড হয়েছেন। তাও হয়তো লাভ হবে না, কারণ উচ্চশিক্ষা আইনে ক্রমাগত বদল এনে এখন রাজ্যপালের নমিনিও সরকার ঠিক করে দেবে, এবং সরকারের নিজস্ব নমিনি তো থাকছেই।
  • ? | 75.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৯659026
  • যাদবপুরের ভিসি পদে কি আর কেউ আসতে চাইবে? নামী প্রফের থেকে সুস্বাস্থ্যের অধিকারী প্রফ খুজতে হবে। যে অন্তত পঞ্চাশ ঘন্টার ঘেরাও হাসিমুখে সইতে পারবে।
  • ranjan roy | 113.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৮659027
  • হাসিমুখে সইতে হবে কেন?
    বরং "জীবন বিপন্ন" SOS পাঠিয়ে কম্যান্ডো ও লোক্যাল গুনদের দিয়ে ছাত্র-ছাত্রীদের পিঠে হাতের সুখ করিয়ে বাড়ি গিয়ে বাইট দেবে
  • \ | 75.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৯659029
  • আর তাপ্পর মুখ্যমন্ত্রীর ঘাড়ধাক্কা।
  • ranjan roy | 113.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৭659030
  • বটেই তো!
  • Ekak | 24.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩০659031
  • রঞ্জনদা সত্যি বিশ্বাস করেন যে ভিসি ডাকলে কমান্ডো আসে ? হোম সেক এর এপ্রুভাল ছাড়া ইনস্টিটিউসন এ স্পেশাল ফোর্স ঢোকে কোনদিন ?

    এইসব বলবেন, তারপর লোকে সাজানো ভিসির সাজানো অপসারণ বললে গায়ে লেগে যাবে :))))
  • ranjan roy | 24.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০২659032
  • ধ্যাৎ! তাহলে তো কল্যাণী থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন বাস্তবিক গুন্ডামির সময়ই আসতো। আর যদুপুরে গান-গাওয়া অনশনে বসা ছেলেমেয়ে গুলোকে পেটানো হত না। শিক্ষাবন্ধু সমিতির কল্যানীতে হামলায় সামিল নেতা আবার যদুপুরে রাত্তিরে ছাত্র পেটানোর দায়েও অভিযুক্ত।!
    মাইরি! এরাও সব সমস্যার সমাধান বিরোধীদের ধরে পেটাও ভেবে নিয়েছে। এটা যেদিন ব্যুমেরাং হবে সেদিনের অপেক্ষায় আছি।
  • sm | 233.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১২659033
  • সবই তো হলো, ঘেরাও কেন হবে আর নজরদারী ক্যামেরা কেন থাকবেনা, তার স্বপক্ষে/বিপক্ষে তো কিছু বললেন না রঞ্জনবাবু?
  • ranjan roy | 24.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৬659034
  • বললাম তো, কোন রকম নজরদারী চলবে না-- এ জাতীয় অ্যাবসলিউট অবস্থান আমার বোধবুদ্ধির দঙ্গে খাপ খায় না। তবে আমার যাদবপুরের ছেলেমেয়েদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক খুবই কম। বৃহৎ পরিবারের একজন আছে ফাইনাল ইয়ারে, ভাবছি ওর সঙ্গে কথা বলে ওদের মতামত বোঝার চেষ্টা করব।
    ঘেরাও এবাং অনশন তো আমাদের সময় থেকেই চলে আসছে আন্দোলনের লেজিটিমেট ফর্ম হিসেবে। ১৯৬৭ এ ট্রেড ইউনিয়ন থেকে শুরু হল, তারপরে সমস্ত ইউনিয়নে। আজ যদি নিন্দে করি ধম্মে সইবে না।ঃ))))
    এমনকি ৩৬ গড়ের ইউনিভর্সিটিতেও পরীক্ষার তারিখ বাড়ানোর দাবিতে ভিসি ঘেরাও হতে দেখেছি, এবং পুলিশ এসে দাঁড়িয়ে শুধু এইটুকু দেখত যে কোন শারীরিক নিগ্রহ না হয়।
    তারপর আমাদের হেড অফিসেও চেয়ারম্যান/ বোর্ড মেম্বার্স ঘেরাও করা হল; হ্যাঁ, আমিই করালাম। আবার এর ঠিক ১১ বছর পরে চেয়ারম্যান ঘেরাও হলে আমি অন্যদের সঙ্গে তাঁর সমর্থনে পাশে বসে নিজে ঘেরাও হয়ে রইলাম।
    পার্ট অফ দ্য গেম!ঃ))
  • sm | 233.*.*.* | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৬659035
  • না, না খুব হাসির কথা নয়। কদিন আগে এক ভিসি কে নিজের বাড়িতে ঘেরাও হলেন,আর এক একজন পরীক্ষায় কম নম্বর ছাত্ররা পেয়েছে কেন, তার প্রতিবাদে। এর শেষ কোথায়? মনে রাখতে হবে, এরাও মানুষ।
    The stalemate at Visva-Bharati University saw signs of a thaw on Sunday as the gherao of Vice-Chancellor Sushanta Dattagupta at his residence by the students and some parents was withdrawn even as the V-C’s wife fell sick and a doctor had to be called.
  • ranjan roy | 113.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৩659037
  • !!,
    আপনি বললেন-রঞ্জন আমি পরিষ্কার ভাবে দিন দুয়েক আগে জানতে চেয়ে ছিলাম খসড়া দেওয়া হয়েছে কিনা, কোন উত্তর পাই নি।
    =====================================
    ১)আপনি এটাও' পরিষ্কার ভাবে' জানতে চাইতে পারেন-- রঞ্জন, তোমার নাম কী? তাহলে কী উত্তর পাবেন?ঃ)))

    ২) আপনি খেয়ালও করছেন না যে" খসড়া দেওয়া" আদৌ অস্বীকার করা হচ্ছে না। প্রশ্নই ওঠে না। কারণ খসড়া কোন লুকিয়ে চুরিয়ে দেওয়া হয় নি। এ নিয়ে গুরুর খোলাপাতায় অনেক তর্কবিতর্ক হয়েছে। বিভিন্ন টপিকে খোলাখুলি মিনিময় করা হয়েছে। জানিনা সেসময় আপনি গুরুতে আসতেন কি না!
    ৩) যেটা নিয়ে অস্বীকার/ প্রতিবাদ করা হয়েছে তা হল পিটি কথিত 'শাসক দলের থেকে বিশেষ সুবিধে বা কোন ব্যক্তিগত লাভ পাওয়ার উদ্দেশ্যে' খসড়াটি দেওয়া হয়েছিল।
    সেটা কে এড়িয়ে বা না বুঝে আপনারা এমন ভাব করতে লাগলেন যে দেখ দেখ, আগে বুক ফুলিয়ে ঢাক ঢোল পিটিয়ে খসড়া পাঠিয়েছে, এখন পাত্তা না পেয়ে গোটা ব্যাপারটাই অস্বীকার করছে।
    আর 'দল বেঁধে' "দল পাকিএয়" গোছের শব্দবন্ধ নাই ব্যবহার করলেন। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন!!
    ৪) যথেষ্ট হয়েছে। এই টপিক নিয়ে আমার আর কিছুই বলার নেই। এবার মিথ্যাচার/দলবাজি/ ছি; যা ইচ্ছে ভাবতে পারেন।ঃ)))
  • dd | 132.*.*.* | ০৬ মার্চ ২০১৫ ২০:১৩659040
  • তার মানে কি সি আইডির লোকেরা নিয়মিত আমার লেখা পদ্যগুলো ও পড়বে?

    ব্যাচারারা।
  • Atoz | 161.*.*.* | ০৬ মার্চ ২০১৫ ২১:৪১659041
  • অ্যামোনকি আমার্লেখা পদ্যগুলোও ব্যাচারাদের পত্তে হবে।
    ইইইইই ইশ শ শ শ রে ঃ-)
  • ranjan roy | 24.*.*.* | ০৭ মার্চ ২০১৫ ২৩:৪৮659042
  • ---কর্পোরেশন ইলেক্শন সামনে। তিনোদল হিটিং বিলো দ্য বেল্ট করছে। মালদহে সিপিএম এর মহিলা সংগঠনের নেত্র্রী ঝর্না বিবিকে "মধুচক্র চালানোর অভিযোগে" গ্রেফতার করিয়েছে। এটা লিমিট ছাড়িয়ে গেছে।
    --- বিমান বসু রাজ্য সম্মেলনের রিপোর্টে আফশোস করেছেন যে সারদার কান্ডের সুযোগ নিয়ে সিপিএম তিনোদের পলিটিক্যালি তেমন কিছু করতে পারল না। এর কারণ হিসেবে উনি দেখিয়েছেন ঃ
    ক) সাংগঠনিক দুর্বলতা,, সদস্য কমছে।
    খ) তিনো-বিজেপি খেয়োখেয়িতে দুর্বল হলে সিপিএম বাজি, মারবে এই তত্ত্বে বিশ্বাস করে নিশ্চিন্ত থাকা।
    গ) অবশ্য এ ব্যাপারে বুজিদের ভূমিকা নিয়ে কবি নীরব।
  • Ramesh | 198.*.*.* | ০৮ মার্চ ২০১৫ ১২:২৫659043
  • Real culprit for downfall of Bengal is Bengali Babu Bhadralok. They are world famous lazy, only chatters.They hate manual works.You read the literature of Bengali you will find out they are living lavishly working as a clerks and self satisfied with their life.They called themselves most cultured educated and hated very scornfully other people.You study their so called social workers from Ram Mohan Roy to Jhyoti Basu they wanted changes only their Bhdraloka and completely neglected lower caste people.Bengali are most narcissus people in India they are worshiping mother goddess.so they are by nature passive.How can mentally passive people understand what is happening in the world?
  • . | 134.*.*.* | ০৮ মার্চ ২০১৫ ১২:৩৫659044
  • রঞ্জন সিপিএম নিয়ে মাথা না ঘামিয়ে খেউর নিয়ে ব্যস্ত থাকুন, ওটা আপনার ভাল আসে।
  • Suddhodan Roy | 87.*.*.* | ০৮ মার্চ ২০১৫ ১২:৫৮659045
  • In the 70s and 80s, the Communists systematically de-industrialised the most industrialised state of India, resulting in flight of capital from the state. They also banned the teaching of English in primary schools, giving rise to a functionally illiterate, unemployable body of youth, who are now in their 50s and 60s. Watch them speak on TV, gibberish, in any language they choose to speak in ! The Communists also destroyed the workplace culture by mollycoddling their pet trade unions. They invented the 'gherao', literally meaning surrounding and imprisoning the factory management without water or food till their demands were met. No one, not even Bengalis with capital, wants to invest in this barren economic wasteland ! The barbarianism to which the state has descended, is the handiwork of Communists. It is quite a surprise that they could win even two seats !
  • কল্লোল | 125.*.*.* | ০৮ মার্চ ২০১৫ ১৩:২৭659046
  • ফুটকি। রঞ্জন তো তাইই করছে। কিন্তু খেউড় তো আর হাওয়ায় করা যায় না!! তাই সিপিএম।
    "বিমান বসু রাজ্য সম্মেলনের রিপোর্টে আফশোস করেছেন যে সারদার কান্ডের সুযোগ নিয়ে সিপিএম তিনোদের পলিটিক্যালি তেমন কিছু করতে পারল না। এর কারণ হিসেবে উনি দেখিয়েছেন ঃ
    ক) সাংগঠনিক দুর্বলতা,, সদস্য কমছে।
    খ) তিনো-বিজেপি খেয়োখেয়িতে দুর্বল হলে সিপিএম বাজি, মারবে এই তত্ত্বে বিশ্বাস করে নিশ্চিন্ত থাকা।
    গ) অবশ্য এ ব্যাপারে বুজিদের ভূমিকা নিয়ে কবি নীরব।"
    এগুলোও তো খেউড়ই।
    ভালো না?
  • PT | 213.*.*.* | ০৮ মার্চ ২০১৫ ১৪:০৪659047
  • যে কোনো ভোটের আগেই ঘাঁটা রাজনৈতিক ইতিহাস ফিরে ফিরে আসে।
    একদল বলে ট্রেড ইউনিয়ন করে বামেরা রাজ্যের সব্বোনাশ করেছে।
    আরেকদল সঙ্গে সঙ্গে গলা উঁচিয়ে জানায় যে বামেরা যথেষ্ট বিপ্লবীয়ানা না দেখিয়ে পব-র সব্বোনাশ করেছে!!

    "You study their so called social workers from Ram Mohan Roy to Jhyoti Basu they wanted changes only their Bhdraloka and completely neglected lower caste people."
    এখানে যারা লেখে তাদের কতজন অ-ভ্দ্রলোক? কজনের পদবী মুর্মু বা মাহাতো কিংবা রেজোয়ানা চৌধুরী? কে তাদের আটকাচ্ছে এখানে লিখতে?
  • ranjan roy | 229.*.*.* | ০৮ মার্চ ২০১৫ ২২:২৭659048
  • ঈশ্বরের দুনিয়ায় সবাই সবার কাজ করে যাচ্ছে।
    ফুটকি ফুট কাটছেন আর রঞ্জন খেউড় করে যাচ্ছে। কিন্তু সে তো গায়ে পড়ে ফুটকির কি করা উচিত সেটা নিয়ে উপদেশ দিচ্ছে না।
  • ranjan roy | 229.*.*.* | ০৮ মার্চ ২০১৫ ২৩:৫৫659049
  • আজকে আবার একটি চ্যানেলে দেখাচ্ছে মালদহে কোন স্থানে মধুচক্র চালানোর অভিযোগে পুলিশ সিপিএম এর মহিলা সমিতির নেত্রী ঝ্র্ণা বিবিকে গ্রেফতার করেছিল। আদালত জেল কাস্টডি দিয়েছেন।
    কিন্তু যেভাবে মব গ্যাদারিং ও কম্প্লেইন দেখাচ্ছিল আমার মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ফ্রেমিং হতে পারে।
  • PT | 213.*.*.* | ১০ মার্চ ২০১৫ ০৭:০৬659051
  • The CBI has asked the Trinamul Congress to answer questions on the party's earnings from paintings......
    The agency has also sought details of contributions, including a "loan" from the controversial Trinetra Consultant, between 2010 and 2014 and the sale of the party mouthpiece, Jago Bangla.......
    An investigation by The Telegraph had established in January that Trinetra was based in a one-room office and one of its two directors lived in a slum.......
    http://www.telegraphindia.com/1150310/jsp/frontpage/story_7859.jsp
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন