এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৭ অক্টোবর ২০১৩ ০১:৫১174120
  • হুঁ হুঁ বাওয়া।
  • T | ১৭ অক্টোবর ২০১৩ ০১:৪৫174119
  • আচ্ছা, এই HHB টা কি জিনিস?
  • Bhagidaar | ১৭ অক্টোবর ২০১৩ ০১:৪০174118
  • তারপর আর একটা চলতি ধারনা আছে ডাক্তার মাষ্টার এগুলো পুরুষ ই ভালো.।
  • Bhagidaar | ১৭ অক্টোবর ২০১৩ ০১:৩৯174117
  • দিদিমনিদের ইস্কুল সামলে বাকি সময়টা সংসার সামলাতে হত.।

    মাস্তার্মশায়্দের জন্য প্রাইভেটে ছাত্র পরানোটা বেসিকালি এক্সতেন্দেদ ওয়ার্কিং আওয়ার।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০১:১৪174116
  • pn কি বলতে চাইলো দিদিমণিরা কোচিং দিতেন না নাকি দিতেন কিন্তু নাম মনে পড়ছে না ?
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৩ ০১:১২174115
  • দেখেছেন, কেমন একইরকম হয়ে গেল পোস্ট! সা নি র কথা উঠতেই। ঃ-)
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৩ ০১:১০174114
  • এদিকে গার্লস স্কুলে বেশ ভালো ভালো শিক্ষিকা ছিলেন, অংকের বা ইংরেজীর বা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের। কিন্তু তেনাদের কেউই প্রাইভেট কোচিং দিতেন্না। বয়েজ স্কুলের শিক্ষকেরা (এমনকি মোটামুটি চলনসই শিক্ষকেরাও) ঢেলে কোচিং করাতেন।
    কেজানে এও হয়তো একধরণের সা নি।
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০১:০৯174113
  • এইটে সানি কিনা ঈশান কনফার্ম করবে। গুন্নাইট। কাল ভাট হবে না। তবে ফ্রি উইল কেসটা পড়ে নেব যদি পাতে পড়ে।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৩ ০১:০৭174112
  • আমাদের ঐদিকে ঢেলে তক্তা পেতে বা মাদুর বিছিয়ে বা গ্যালারি সিস্টেমে কোচিং দিতেন যারা, প্রায় সবই মাষ্টারমশাই। একজনমাত্র দিদিমণির কথা মনে করতে পারছি যিনি ওরকম কোচিং দিতেন, বাকী সব স্যর। সে অংক বলুন, ইংরেজী বলুন, ফিজিক্স বলুন কি কেমিস্ট্রি বলুন, সব পুং টিচার প্রাইভেট কোচিং দিতেন।
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০১:০৩174111
  • মেয়েরাও মূলত দিদিমনিদের কাছে আর ছেলেরা স্যারেদের কাছে যেত হয়তো। তবে কিছু রিনাউনড স্যারেরা ব্যতিক্রম। বিখ্যাত স্যারেদের কাছে হয়তো ৫০-৫০ জনতা পড়তো। তব ইয়ে করেছে, কোনো দিদিমনির নাম মনে করতে পারছি না, টিউশন পড়াতো বলে।
  • Atoz | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৫৫174110
  • হেই হেই হেই, কয় কী!!!!!
    আমাদের ওদিককার কোচিং গোয়ালে তো প্রায় ফিফটি-ফিফটি থাকতো, ১০ টা ছেলে থাকলো তো ১০ টা মেয়ে।
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৫৩174109
  • কোচিং ক্লাস টা। কমন। ১৫ জন ছেলে ১-২-৩ টে মেয়ে। প্রপার মিক্সিং বই কি। শুধু কেমিস্ত্রি ব্যাচে আমাদের কোনো মেয়ে ছিল না।
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৯174107
  • নৃত্যনাট্য হত নাকি?

    পুজোর তিনদিন একটা কিশোর-কিশোরীদের নাটক, একটা পুংদের নাটক, একটা মহিলাদের নাটক।

    তবে পুং-দের নাটক ধরা যাক "মেষ ও রাক্ষস"-এ নারীচরিত্র মেয়েরাই করত। কিন্তু আবার মহিলাচরিতে ডমিনেটেড নাটক "মানময়ী গার্লস স্কুল"-এ আবার মহিলারা পুরুষ সাজতেন।

    কিশোর-কিশোরীদের কী নাটক হত ভুলে গেছি। আমি নিজে ওতে অংশগ্রহণ করতাম না কাজেই মনে নেই।
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৯174108
  • খেলেনা ফর সিওর।

    ভাসানে মেয়েদের নাচা পাড়ায় বেশিদিন হয় নি চালু হয়েছে। সেই যেবার পলিদি আর সোনালীদি, বিয়ে করার আগের বছর সিদ্ধি খেয়ে নাচল, সেবার থেকেই শুরু। তবে উপযুক্তপতাকাহীদের অভাবে মধ্যনিত্ত বাড়ির মেয়েমহল আর নাচে না, এবার দেখলাম ৮-১০ জন *নোয়াপাড়ার মেয়েরা নাচছে, তাদের মধ্যে ২ জন কাকিমা লেভেলে, ৪ টে বাচ্ছা।

    * নোয়াপাড়া = নমশুদ্র পাড়া, জবরদখল কলোনী। জেনারেলি লো লেভেলের জনতার বাস, আর্থিক ও সামাজিক স্ট্যাটাসে।

    দোলে পাড়ায় ছেলেরা মেয়েদের রং দিচ্ছে, ফিজিকালি, পিচকারি বা বেলুন ছুড়ে নয়, খুব কম। এরকম জোর করে করলে শ্লীলতাহানির কেস হয়ে যাবে, সিওর।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৮174106
  • তবে, সম্বৎসরব্যাপী প্রপার মিক্সিং ক্ষেত্র একটা ছিল বটে। কোচিং ক্লাস।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৭174105
  • ছোট থেকে শ্যামবাজার থাকা মামাতো মাসতুতো দাদাদিদিরা মফস্বলী বলে এল !
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৬174104
  • পাইয়ের যদি প্রায় শহর হয়, তো অপ্পনের সুন্দরবন আর আমার আমাজন অরণ্য। :)
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৫174103
  • হ্যাঁ, মেয়েরা একমাত্র এই একটা খেলাই খেলত। ব্যাডমিন্টন।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৪174102
  • প্পনরা কী নাটক করত? নৃত্যনাট্যে ছেলেরা নাচত?
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৩174100
  • আমার তো প্রায় শহর। আমাদের একসাথে ইভেন্ট বলতে ছিল ঐ ক্যুইজ। তাও এই একসাথে করাটা আমাদের সময় থেকেই চালু হয়েছিল। ইন ফ্যাক্ট আমাদের ব্যাচ থেকেই আমরা একসাথে আড্ডা দিতাম, পুজোয় মাঠে একসাথে বসতাম। আমাদের আগের ব্যাচ অব্দি ও দাদা দিদিদের সব আলাদা আলাদা গ্রুপ ছিল। আমাদের পরেও সেরকম একসাথে দেখিনি। তবে,অনেক্দিন ঘর ছাড়া। পরে কী হয়েছে, জানিনা।
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪৩174101
  • মেয়েরা ক্রিকেট খেলত না, কিন্তু শীতে ব্যাডমিন্টন খেলত। কিন্তু সেই খেলাগুলি সব মিক্সড ডাবলস করতে হত। চেনাশোনা মেয়েদের কেউই ফোরহ্যান্ড স্ম্যাশ মারতে পারত না।
  • a x | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৪০174099
  • হ্যাঁ ছোটবেলায় একসাথে কুমীর ডাঙ্গা, লক অ্যান্ড কি, কাবাডি সব কিছুর পর ছেলেরা রাস্তায় ক্রিকেট, মেয়েরা দুয়ার এঁটে রবীন্দ্রসঙ্গীত তোলা।
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৩৯174098
  • ঈশানের 12:34 AM পুরোপুরি মফস্বলের নির্মাণ। আমার দেখা ছোটবেলা পুরোই আলাদা তার থেকে।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৩৭174097
  • ভাসান আর দোল ... এই দুটো হল ব্যতিক্রমী মিক্সিং ইভেন্ট।
  • a x | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৩৬174096
  • পাড়ায় ছেলেমেয়েরা একসাথে খেলেনা? পুজোতে? ভাসানে? নেট লাগিয়ে ব্যাডমিন্টনে?
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৩৫174095
  • পুরুষকণ্ঠের গানও মেয়েরাই দিব্বি গাইতো।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৩৪174093
  • নাটকে, মানে যেগুলো করা হত, ঐতিহাসিকভাবেই তাতে নারীচরিত্র কম থাকত। ডাকঘরে একটি। অবাক জলপানে মেয়ে আছে? থাকলেও কমই হবে, মনে পড়ছেনা (আমার ক্কী হবে)। ওদিকে নৃত্যনাট্যে পুং চরিত্রেও সব মেয়ে। নেহাৎই পুরুষকন্ঠের গান মেয়েদের দিয়ে গাওয়ানো যায়না, নইলে ওখানেও সব মেয়ে হত। :) কিন্তু কিবোর্ডবাদক (আমরা বলতাম ক্যাসিও), তবলাবাদক, ডেকরেটর, বাধ্যতামূলক ভাবে পুং।
  • a x | ১৭ অক্টোবর ২০১৩ ০০:৩৪174094
  • অথচ দেখুন আমি ফিফটি শেডসও পড়ি নাই, ন্যান্সি ফ্রাইডেও না।
  • pn | ১৭ অক্টোবর ২০১৩ ০০:২৭174092
  • অ্যাই যেখানে পাশাপাশি, সেখানেই খুচরো প্রেম।
  • Arpan | ১৭ অক্টোবর ২০১৩ ০০:২৬174091
  • শহরে থেকে এই গণবিজ্ঞান জিনিসটা একদম মিস করে গেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত