এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৭ অক্টোবর ২০১৩ ০৯:৫৩174180
  • আমি ছোটবেলায় (৮০'র দশক) মহিলাদের শাড়ি বাদে অন্য কিছু পরতেই দেখিনি। বিয়ের আগে সালোয়ার কামিজ আর পরে শাড়ি। তুতো দিদি ও বোনেরা অবশ্য ছোটবেলায় স্কার্ট ইত্যাদি পরতো, বাড়িতে ও বাইরে। কিন্তু সে আর কয় বছর, তারপরেই পূনর্মুষিকঃ ভব।
  • hu | ১৭ অক্টোবর ২০১৩ ০৯:৫০174179
  • হুঁ, কাল্পনিকই তো! কিন্তু এটাও তো ঠিক ঐ কাল্পনিক চরিত্রদ্বয়ের সম্পর্কে কুমুদি সবচেয়ে ভালো জানেন ঃ-)
  • kumu | ১৭ অক্টোবর ২০১৩ ০৯:৪৬174178
  • ইয়ে গোবু কেবলী কাল্পনিক চরিত্র।
    ১৯৭০ তে ৮০% শাড়ী।বাকি অন্যসব।প্যান্ট খুব কম।
  • sosen | ১৭ অক্টোবর ২০১৩ ০৯:৩৮174177
  • ১৯৬০ এ বেশিরভাগ শাড়ি। এমনকি কলকাতায়-ও। কুমুদি কনফার্ম করুন।
    এখন সালোয়ার কামিজ ও প্যান্ট, কলকাতায়, মফস্বলে সালোয়ার কামিজ।
  • hu | ১৭ অক্টোবর ২০১৩ ০৯:৩৫174176
  • কিন্তু বক্তব্য হচ্ছে ১৯৬০ এর কোলকাতায় একদল মেয়ের র‌্যান্ডম ছবি নিলে তাতে কতজন শাড়ি পরা থাকবে, কতজন সালোয়ার কামিজ, কতজন স্কার্ট? ধরা যাক জায়গাগুলো হল হাওড়া স্টেশন, এসপ্ল্যানেডের মোড়, কলকাতা বিশ্ববিদ্যালয়, দমদম এয়ারপোর্ট।
    গোবুর স্টেথো যখন কেবলীর ব্যাগের সাথে চলে এসেছিল তখন রাস্তায় কতগুলো শাড়ি/সালোয়ার কামিজ ভার্সেস স্কার্ট ছিল?
  • sosen | ১৭ অক্টোবর ২০১৩ ০৯:১০174175
  • আমার মাসীরা ও মা দিব্বি স্কার্ট, প্যান্ট, সালোয়ার ও হাঁটু অব্দি ফ্রক পরত। তবে শাড়ি পরার টান ছিল বেশি, যা দেখি। এইটি শ্যামনগরের কথা, সেটি মফস্বল। তবে আমার এক মাসি রাজ্য ভলিবল ও একজন খো খো ও ব্যাডমিন্টন ( খো খো ঠিক কোন পর্যায় জানিনে ) খেলে বেড়াত, তাদের হাফ পেন্টু পরা ছবি দেওয়ালে টাঙানো থাকত। বাড়িতে স্কার্ট পড়তে তো সদাই দেখেছি।

    আর আমাদের পুরনো পাড়ায়, ক্লাবের কঠিন নির্দেশে ক্রিকেট, ভলিবল, খো খো, কবাডি সব ছেলে-মেয়ে মিশিয়ে খেলা হত মাধ্যমিক পাশ না করা অব্দি। মিলিটারী নিন্কাকাকু সতর্ক দৃষ্টি মেলে বসে থাকতেন। ছেলেরা অবিশ্যি কবাডি খেলতে আপত্তি জানাত, কারণ মেয়েদের বেশি জাপটে ধরলেও পিটুনি পাওয়া যেত নিন্কাকাকুর কাছে। সেসব আপত্তি গ্রাহ্য হত না। মা বাবারা লিস্ট কনসার্নড ছিলেন। সাঁতার দৌড়, জিমন্যাস্টিক ক্লাস কিছুতেই কোনো নজর কেউ দিতেন না, সব ছেলেমেয়ে এক-ই ভাবে বড় হত। তাতে করে প্রেম ও খুচরো কৌতুহল আটকায়নি। সা নি র সকল এলিমেন্টকে আটকে দেওয়া সত্ত্বেও।
  • jhiki | ১৭ অক্টোবর ২০১৩ ০৯:০৫174174
  • আমার মায়ের জন্ম তেতাল্লিশে। মায়ের কাছে শুনেছিল যে মা বছর তেরো -চোদ্দ অবদি ঝালর দেওয়া ফ্রক পড়ত, তারপর থেকে শাড়ী।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০৯:০১174173
  • এইত্তো। পেয়েছি।

    'India’s new youth culture exploded on the Hindi film scene in the 1960s. Shammi Kapoor yelled ‘Yahoo!’ and gyrated exuberantly, while composers added Indian flavours to the twist and rock and roll. Indians experimented with informal Western fashion while the West discovered hippie chic.'
  • hu | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৫৭174172
  • না না, তুমি তো ঈশানদার ব্যাচমেট। বছর দশেকের বেশি বড় নয় ঃ-)
    আমি বা তুমি কি পরতাম সেটা অত ইম্পর্ট্যান্ট নয়। মফস্বলে তখন প্যান্ট পরলে লোকে ঘাড় ঘুরিয়ে দেখত। এখন আর দেখে না।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৫৬174171
  • মা দের গল্প শুনে, ছবি দেখে মনে হয়, বেশ ভালোমতন ফ্যাশান কনশাস ছিল। নানা প্রকারের ড্রেসপত্তর বানিয়ে টানিয়ে পরা হত নাকি সেই সময়। তবে সেসব পরে কলেজ করতো বলে মনে হয়না।
  • jhiki | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৫৪174170
  • আমি বোধহয় হু এর থেকে বছর দশেকের বা তারও বেশী বড় হব। আমি তো প্যান্ট পরা কোনদিন ছাড়ি ই নি। মানে সবই বয়সেই প্যান্ট পরেছি, বিশেষতঃ শীতকালে!
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৫৩174169
  • যাচ্চলে। উনিশশো ব্রিটিশ সাল কি তোমরা প্রথম শুনলে নাকি?

    যাগ্গে, আমি দৌড়ই, মর্ণিং শোয়ে গ্র্যাভিটি থ্রিডি দেখে আপিস ঢুকব।
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৫২174166
  • পানু-র ব্যাপারটা কি সেটলড হয়ে গেছে?
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৫২174168
  • চল্লিশের দশকে কলকাতার কো-এড কলেজের ক্লাসে, মেয়েরা নতমুখে মাস্টারের সঙ্গে আসতেন আর চলে যেতেন, এইরকমই তো পড়া। খুব স্বচ্ছন্দ কোনো ব্যাপার ছিল বলে মনে হয়না। শঙ্খ ঘোষ, অশোক মিত্তির সবাই লিখেছেন। আবার শেষের কবিতা পড়লে মনে হয়, অ-লিবারাল মেয়ে দুনিয়ায় ছিলনা। :)
  • hu | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৫১174164
  • উনিশশো ব্রিটিশ সাল আবার কি? ;-)

    আর পাই ই বা আফগানের ছবি দিল কখন?
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৫১174165
  • উনিশশো ব্রিটিশ সাল ঃ)
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৯174162
  • ওহো, হ্যাঁ হ্যাঁ, মায়েরা ছোটোবেলায় স্কার্ট পরত। ছবি দেখিনি। গপ্পো শুনেছি।
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৯174163
  • কলকাতার অ্যাংলোরা বহুকালই স্কার্ট ব্লাউজ পরত। তাদের থেকে কোনও কোনও বাঙালি মেয়ে স্কার্ট পরা শিখে থাকবে, তবে উনিশশো ব্রিটিশ সালে এর চান্স খুবই কম ছিল।

    পাইয়ের ছবিটা যে আফগানিস্তানের সেই সময়ের ছবি, তার কোনও প্রিফ আছে কি? উনিশশো সত্তরের একটা ছবি পেয়েছিলাম কদিন আগে।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৮174160
  • এটায় অনেক মুখ আসছে ? নূতনের প্রথম ছবিটা।
  • hu | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৮174161
  • আমার শাশুড়ীর ছবি আছে প্যান্ট-শার্ট পরা। স্টুডিওতে গিয়ে শখ করে তুলেছিলেন। কিন্তু তার মানে কি তিনি ঐ পোষাকে অভ্যস্ত? প্যান্ট পরে রাস্তায় বেরোতেন? ঃ-)
  • | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৭174158
  • পাইয়ের লিঙ্কিটায় কোটি কোটি মুখ। পোশাক বুঝব ক্যামনে?

    অ্যাংলো ইন্ডিয়ান বলে পরিচিত মহিলারা স্বাধীনতার অগেও স্কার্ট পরতেন বলে শুইনেছি।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৭174159
  • আরে সে আমিও দেখিনি। মা মাসিদের বিয়ের আগের কিশোরীবেলার ছবি দেখেছি।
  • hu | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৬174157
  • কিন্তু আমি ভাবছি সাধারন মেয়েরা কি পরত। সেই পোষাক লিবারাল নাকি তালিবানি - এই কনক্লুশন এখনই টানতে চাইছি না। সালোয়ার কামিজ কিছু তালিবানি পোষাক নয়। আমাদের দেশে হিন্দী সিনেমার নায়িকারা কি পরত জানি না, তবে সাধারন মেয়েরা বেশির ভাগ শাড়ি বা সালোয়ার কামিজই পরত। ইনফ্যাক্ট, আমি প্রথম প্যান্ট পরি চাকরি করতে শুরু করার পর। কলেজে পরাকালীন স্কার্টও কম পরেছি। বেশির ভাগই সালোয়ার কামিজ। এটা তালিবানি ব্যাপার না, জাস্ট অভ্যেসের ব্যাপার। বেশির ভাগ আফগান মেয়ে যদি সেই অভ্যেস ভেঙে ফেলতে পারে তাহলে সেটা কিভাবে পেরেছিল সেটাই জানতে চাইছি।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৫174155
  • আমি মা-মাসীদের শাড়ি ছাড়া কিচ্ছু পরতে দেখিনি, সে অবশ্য গাঁ গঞ্জের ব্যাপার। ওহো না, বেড়াতে গেলে অনেকে সালোয়ার কামিজ পরতেন বটে। :)
  • jhiki | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৫174156
  • ছিল। নার্গিস, গীতাবালী ইত্যাদির স্কার্ট পরা সিনেমা দেখেছি।
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪৪174154
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪২174153
  • এরকম ধরণের পোশাকে আমি মা মাসিদের ছবিও দেখেছি।
  • cm | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪১174152
  • আমাদের দেশে প্রধাণত দক্ষিণে ছেলেরা তো হাঁটু ঝুল স্কার্ট বরাবর পরে
    আসছে যারে কয় লুঙ্গি।
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ০৮:৪০174151
  • ধর্মীয় তালিবানি ধামাকা একটা আনফরচুনেট ব্যাপার, ঐ দেশের জন্য
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত