এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৫174450
  • পাকিস্তানে নিজেদের ঘরে পোষা জঙ্গী এবং তালিবানরাই এমন কাজকর্ম করছে, ভারতের আলাদা করে কিছু করার দরকার হয় না। আর নীতিগত দিক থেকে ভারত পাকিস্তানের কোনও মিলিট্যান্ট আউটফিটকেই স্পনসর করে না। এই ব্যাপারে ভারতের কোনও ডাবল স্ট্যান্ডার্ড নেই।
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:৪২174449
  • অ্যান্টনি সৎ, এটা শুনেছি বটে, তবে এই অপারেশন মিসহ্যাপের কথাটা জানতাম না, সিকি-র সোর্স ভাল
    খুবই খারাপ খবর এটা, সেরে উঠুন, এই প্রার্থনা
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৮174447
  • ফোজ্জি-র পয়েন গুলো মেনে নিয়েও ভারত সরকার বা আর্মির ডিরেক্ট ইনভলভ্মেন্টে ভারতীয় টেররিস্ট-রা গিয়ে পাকিস্তান বা অন্য দেশের বাজারে, স্টেশনে, মন্দিরে, মসজিদে - বিভিন্ন জনবহুল জায়গায় বোমা ফাটাচ্ছে, যে টেররিস্ট অ্যাটাকগুলোর সাকসেস নির্ধারিত হয় কত বেশী সংখ্যক সাধারণ মানুষ মারা যায় তাই দিয়ে - এমন ঘটনা সংখ্যায় অনেক কম হবে মনে হয়
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:৩৮174448
  • এই মুহূর্তে ভারতের ডিফেন্স মিনিস্টার সকলের অজ্ঞাতে একটি অজানা জায়গায় চিকিৎসাধীন। কেউ জানে? কেউ জানে না। টপ সিক্রেট। কোনও কাগজে বেরোয় নি, এখন বেরোবার চান্সও নেই। তিনি সেই জুলাই বা আগস্ট মাস থেকে হাসপাতালে রয়েছেন। খুবই ক্রিটিকাল কন্ডিশন। কিছু অপারেশন হয়েছে ভুল লোকের হাত দিয়ে, এমনিতেই মন্ত্রীমশাইয়ের বয়েস আশির ওপর, অপারেশন ঠিকভাবে না হওয়ায় এবং তার জন্য আবার অপারেশন করায় শরীর সেভাবে রেসপন্ড করতে পারছে না। কী হয় কী হয় অবস্থা।

    কেন এত গোপনীয়তা? ইউপিএ সরকারে হাতে গোনা যে দু একজন সৎ লোক আছেন, তার মধ্যে একজন হলেন এই এ কে অ্যান্টনি। এঁর যদি কিছু হয়ে যায়, ইউপিএ-র একটা বড় স্তম্ভ ভেঙে যাবে। পরের ইলেকশনে জেতা হারা, কেরালায় সীট পাওয়া, অনেক কিছু নির্ভর করছে অ্যান্টনিবাবুর জীবনের ওপর। তাই আর্মি হাসপাতাল থেকে সরিয়ে গোপনতর কোনও জায়গায় তাঁর চিকিৎসা হচ্ছে, দেশের মধ্যেই অবশ্য।

    যাকে দিয়ে প্রথম অপারেশনটা করানো হয়েছিল, তিনি এককালের নামকরা সার্জেন ছিলেন, কিন্তু বহুদিন সিনিয়রিটির প্রভাবে তিনি ওটিতে ঢুকতেন না, অ্যাডমিনিস্ট্রেটিভ জব করতেন। অনেকদিন বাদে রক্ষামন্ত্রীর জন্য হাতে ছুরি ধরেছেন। ফলে অপারেশন বিগড়ে গেছে অনভ্যস্ত হাতে। এই খবর বাজারে বেরোলে, বুঝতেই পারছো, বিরোধীরা কী কী করতে পারে।
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:৩২174446
  • এই কাজগুলো করা হয় মূলত নিজের প্রমোশন পাবার জন্য, গুরুত্বপূর্ণ টেন্ডার পাস করিয়ে দেবার জন্য, এবং যোগ্য না হওয়া সত্ত্বেও সুবিধেমত জায়গায় পোস্টিং পাবার জন্য। অন্য জবে এগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আর্মিতে সঠিক লোকের সঠিক জায়গায় পোস্টিং হওয়াটা খুব জরুরি। সেইজন্য এত কথা।

    ভারত নাশকতা চালায় কিনা জানি না, তবে র-এর তরফে বহু গুপ্তচর পাকিস্তানে মোল-এর কাজ করে, ঠিক যেমন আইএসআইয়ের লোকজন ভারতে চরবৃত্তির কাজ করে।
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:২৯174445
  • 'পুরানো জঙ্গীদের রিহ্যাবিলেশন ও সেই সংক্রান্ত ফায়দা তোলা' - এমন অভিযোগ তো কাগজেও বেরোয়, রিসেন্টলি-ই মনে হয় কাশ্মীরের একজন সো-কলড জঙ্গী, যাকে দিল্লী পুলিশ ধরেছে বলে ক্লেম করল, নামটা মনে পড়ছে না
  • 4z | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:২৮174444
  • অরণ্যদা কি বালুচিস্তান ভুলে গেলেন বা দ্যাশের মাটিতে এলটিটি-ই দের ট্রেনিং?
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:২৬174443
  • সিকি-র পয়েন্ট-গুলো জানা। মিডিয়ায় একদম কিছুই আসে না, এমন নয়, বড়সড় স্ক্যান্ডাল হলে বেরোয়। তবে যা ঘটে, তার তুলনায় খুবই অল্প, সেটা ঠিক।

    ওয়াইফ সোয়াপিং, মাল খাওয়া - এগুলো দেশরক্ষা প্রসঙ্গে রেলিভ্যান্ট নয়।

    ইন্ডিয়ান আর্মি কি টেররিস্ট-দের ট্রেইন করে পাকিস্তানে নাশকতা করতে পাঠাচ্ছে ?

    ভারত সরকার বা আর্মি কি নিজের দেশের মাটিতে অনেক টেররিস্ট ক্যাম্প চালাচ্ছে বা চালাতে হেল্প করছে?

    ২৬/১১-র মত টেররিস্ট অ্যাটাক পাকিস্তানে বা অন্য দেশে ঘটাতে কি ইন্ডিয়ান আর্মি হেল্প করছে?
  • 4z | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:২৫174441
  • অন্য প্রফেশনের লোকেরা ফুর্তি করলে, বোতলের ফোয়ারা ছোটালে বা মেয়েবাজি করলে তো কারোর অসুবিধে হয় না (কিছু সেক্টরে তো আবার মেয়েবাজি করে ধরা পড়লে উপযুক্ত কম্পেনসেশনও দেওয়া হয় তাড়ানোর আগে), তাহলে সেই কাজটা আর্মি করলে এত আপত্তি কেন?
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:২৫174442
  • এমনি একজন প্রাক্তন জঙ্গীকে দেখতে পাবে আমার ফোর্থকামিং উপন্যাসে। ততক্ষণ ধৈর্যং ধরং।
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:২৪174440
  • আমায় খুঁচিয়ে লাভ নাই :)
  • π | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:২৩174439
  • এই পুরানো জঙ্গীদের রিহ্যাবিলেশন ও সেই সংক্রান্ত ফায়দা তোলার কেসটা আরেকটু জানতে চাই।
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:২০174438
  • এগুলো কিন্তু মূল প্রশ্নের উত্তর নয় সিকি।
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:১০174437
  • ইন্ডিয়ান আর্মি এবং র আদপেই ধোয়া তুলসিপাতা নয়। তাদের বহু রকমের ঘাপলা আছে। মিডিয়ার হাত এই দুটি সংস্থায় বেশি ভেতরে পৌঁছয় না বলে আমরা জাস্ট কিছুই জানতে পারি না। টাকাপয়সা এবং যুদ্ধের সাজসরঞ্জাম নিয়ে অনেক রকমের নয়ছয় চলে। আত্মসমর্পণ করা প্রাক্তন জঙ্গীদের মুরগি পোষার মতন করে রিহ্যাবিলিয়েট করা হয়, যাতে সময় মত তাদের কেটেকুটে চিকেন চাপ বানিয়ে খাওয়া যায়, নিজের পেট ও পকেট ভরানো যায়। ইন্ডিয়ান আর্মির নিচুতলায় অসন্তোষ সাঙ্ঘাতিক রকমের তীব্র, উঁচুতলার অফিসারদের দ্বারা তারা ভয়ানকভাবে এক্সপ্লয়েটেড হয় প্রতি দিন। ডিউটিতে থাকাকালীন, ছুটিতে থাকাকালীন, প্রমোশনের জন্য এলিজিবল হওয়াকালীন, নিকটজনের চিকিৎসার জন্য মেডিকাল অ্যাপ্রুভাল পাওয়াকালীন, অসম্ভব রকমের মেন্টাল এবং টু সাম এক্সটেন্ট ফিজিকাল টর্চার হয় সুবেদার নায়েক এই সব ডেজিগের আর্মিদের ওপর।

    আর আর্মির ওপর তলায় ফুর্তি চলে। মন্ত্রীসান্ত্রীদের সাথে গা ঘষাঘষি চলে এলিট ক্লাবে, হোটেলে, বোতলের পর বোতলে ফোয়ারা ছোটে, টাকার বাণ্ডিল এমনকি নিজেদের স্ত্রী-দেরও লেনদেন হয়।

    কোনও ডকুমেন্টেড প্রুফ পাবে না কেউ। কখনও জানা যায় না এসব বাইরে থেকে।
  • শ্রী সদা | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:০৯174436
  • তা আছে ঃ)
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:০৬174435
  • বিটুপিতে ফোন করে পয়সা খচ্চা করবি কেন? তোদের আপিসের পিছন দিয়েই তো একটা দরজা আছে?
  • শ্রী সদা | ১৭ অক্টোবর ২০১৩ ২৩:০৫174434
  • পাশেই না, উপরেই ঃ) কালকে আপিসে গিয়ে বিটুপি তে ফোন করে জেনে নেব।
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৩ ২২:৫৯174433
  • দিল্লী দিয়ে হবে না। তোর তো দোকানের পাশেই। জেনে নিস।
  • শ্রী সদা | ১৭ অক্টোবর ২০১৩ ২২:৫৭174432
  • http://www.excise.delhigovt.nic.in/ex7.asp
    এখানে তো কিছু নেই দেখছি।দিল্লীর লিস্টি অবশ্য।
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৩ ২২:৫৩174430
  • সেরেছে। তাই হবে তো রে। তুই একবার উঁকি দিয়ে জেনে নিস তো।
  • শ্রী সদা | ১৭ অক্টোবর ২০১৩ ২২:৫৩174431
  • লক্ষ্মীপুজো উপলক্ষে ডেরাই ডে না হলেই বাঁচি।
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৩ ২২:৩৭174429
  • বসা যাক। তবে আমি বীয়ার না। প্পনদা? আর কেউ আসেপাশে?
  • শ্রী সদা | ১৭ অক্টোবর ২০১৩ ২২:৩৩174428
  • রোবুদা কালকে একটু বিয়ার নিয়ে বসা যায় ? এই সন্ধ্যের দিকে ?
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৩ ২২:৩১174427
  • আমি তো চাদ্দিকে ক্যাম্প হি ক্যাম্প দেখি। তারা অবশ্য ঠিক গুলি টুলি ছোঁড়ে না...
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ২২:৩০174426
  • ইন্ডিয়ান আর্মিতে আমার আত্মীয় স্বজন আছে। কাগজের খবরে অব্শ্যই জল মেশান থাকে, তবে কিছু সত্যিও থাকে
  • san | ১৭ অক্টোবর ২০১৩ ২২:২৯174425
  • এহে রেগে গিয়ে নাম বেরিয়ে গেছে ভেরি সরি
  • aranya | ১৭ অক্টোবর ২০১৩ ২২:২৮174423
  • যুদ্ধপরিস্থিতি কিভাবে সামলানো হবে জানি না।

    তবে, পাক ভূখন্ডে বেশ কিছু টেররিস্ট ক্যাম্প আছে,যেখানে সন্ত্রাসীদের ট্রেইন করে ভারতে পাঠান হয়, এই ক্যাম্প-গুলোর অবস্থান-ও জানা

    ভারতেও কি এমন কিছু হিন্দু টেররিস্ট ক্যাম্প আছে, যেখান থেকে ট্রেনিং দিয়ে সন্ত্রাসীদের পাকিস্তানে নাশকতার জন্য পাঠান হয় ? মনে হয় না।

    পাকিস্তান বেসড, এই টেররিস্ট ক্যাম্প-গুলোতে সার্জিকাল স্ট্রাইক করা নিশ্চয়ই একটা অপশন, পাক আর্মির সাথে ফুল প্লেজড যুদ্ধে না গিয়ে
  • রোবু | ১৭ অক্টোবর ২০১৩ ২২:২৮174424
  • তা দেবীপক্ষে কাউকে আমি ডিনার থেকে উঠিয়ে নিয়ে আসতে পারি? আমি না হয় ম্যাগি খাবো, আলাদা কথা।
    ইয়ে, নামটা...
  • | ১৭ অক্টোবর ২০১৩ ২২:২৭174422
  • খবরের কাগজে ভারতে যতটা দুদুভাতু করে দেখিয়ে খবর বেরোয় ভারত সত্যি অতটা কিনা, ইন্ডিয়ান আর্মিতে চেনাশোনা কেউ থাকলে তাদের অল্প প্রশ্ন করলেই জানা যায়। যা আসলে হয় আর যে খবর কাগজগুলোকে খাওয়ানো হয় তাতে বহুশত মাইলের ব্যবধান।
  • san | ১৭ অক্টোবর ২০১৩ ২২:২৬174421
  • কিশানু একটা সম্ভাবনাময় মিনিময়কে এইভাবে হাতে ধরে নষ্ট করলে ক্যালাব কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত